1 পরে তৈমনীয় ইলীফস উত্তর দিলেন:
2 “কোনও জ্ঞানবান কি ফাঁপা ধারণা সমেত উত্তর দেবেন
3 অনর্থক কথা বলে,
4 কিন্তু তুমি এমনকি চুপিচুপি ভক্তিরও হানি ঘটাচ্ছ
5 তোমার পাপ তোমার মুখকে উত্তেজিত করছে;
6 আমার নয়, তোমার নিজের মুখই তোমাকে দোষী সাব্যস্ত করছে;
7 “মানুষের মধ্যে তুমি কি প্রথমজাত?
8 তুমি কি ঈশ্বরের পরামর্শ শুনেছ?
9 তুমি এমনকি জানো যা আমরা জানি না?
10 পাকা চুলবিশিষ্ট লোকেরা ও বৃদ্ধেরা আমাদের পক্ষে আছেন,
11 ঈশ্বরের সান্তনা কি তোমার জন্যে যথেষ্ট নয়,
12 তোমার অন্তর কেন তোমাকে বিপথে পরিচলিত করেছে,
13 যার ফলে ঈশ্বরের বিরুদ্ধে তুমি তোমার উগ্র রোষ প্রকাশ করছ
14 “নশ্বর মানুষ কী, যে তারা শুচিশুদ্ধ হবে,
15 ঈশ্বর যদি তাঁর পবিত্রজনদেরই বিশ্বাস করেন না,
16 তবে সেই নশ্বর মানুষ কী, যারা নীচ ও দুর্নীতিগ্রস্ত,
17 “আমার কথা শোনো ও আমি তোমার কাছে ব্যাখ্যা করে দেব;
18 জ্ঞানবানেরা যা ঘোষণা করেছিলেন,
19 (শুধু তাদেরই দেশটি দেওয়া হয়েছিল
20 দুর্নীতিপরায়ণ মানুষ আজীবন যন্ত্রণাভোগ করে,
21 আতঙ্কজনক শব্দে তার কান ভরে ওঠে;
22 সে অন্ধকার জগৎ থেকে পালানোর মরিয়া চেষ্টা করে;
23 সে শকুনের মতো হন্যে হয়ে খাদ্য খুঁজে বেড়ায়;
24 চরম দুর্দশা ও মনস্তাপ তাকে আতঙ্কিত করে তোলে;
25 যেহেতু সে ঈশ্বরের বিরুদ্ধে তার হাত মুষ্টিবদ্ধ করেছে
26 বেপরোয়াভাবে এক পুরু, শক্ত ঢাল নিয়ে
27 “যদিও তার মুখমণ্ডল চর্বিতে ঢাকা পড়েছে
28 সে ধ্বংসপ্রাপ্ত নগরে
29 সে আর ধনী হয়ে থাকতে পারবে না ও তার ধনসম্পদও স্থায়ী হবে না,
30 সে অন্ধকারের হাত থেকে রেহাই পাবে না;
31 মূল্যহীন কোনো কিছুতে আস্থা স্থাপন করে সে নিজেকে প্রতারিত না করুক,
32 সময়ের আগেই সে শুকিয়ে যাবে,
33 সে এমন এক দ্রাক্ষালতার মতো হয়ে যাবে যেখান থেকে কাঁচা আঙুর ঝরে পড়ে,
34 কারণ ভক্তিহীনদের সমবেত জনসমষ্টি নির্বংশ হবে,
35 তারা সংকট গর্ভে ধারণ করে ও অমঙ্গলের জন্ম দেয়;