Jó 3

পবিত্র বাইবেল (BEN2006)

1 তারপর ইয়োব মুখ খুললেন এবং যে দিন তিনি জন্মেছিলেন সেই দিনটিকে নিন্দা করলেন|

2 তিনি বললেন:

3 “যে দিনে আমি জন্মেছিলাম সেদিন চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাক|

4 সে দিন যেন অন্ধকারে ঢেকে যায়|

5 বিষাদ এবং মৃত্যুর অন্ধকার যেন সেই দিনকে নিজেদের বলে দাবী করে|

6 অন্ধকার যেন সেই রাত্রিকে নিয়ে যায়|

7 সেই রাত্রি যেন কোন কিছু উৎপন্ন না করে|

8 যারা দিনকে অভিশাপ দেয় এবং যারা লিবিয়াথনকে জাগিয়ে তুলতে পারদর্শী,

9 সেই দিনের প্রভাতী নক্ষত্র যেন অন্ধকার হয়ে যায়|

10 কেন? কারণ সেই রাত্রি আমাকে জন্মাতে বাধা দেয় নি|

11 যখন আমি জন্মেছিলাম, তখনই আমি মরে গেলাম না কেন?

12 কেন আমার মা আমাকে নির্বিঘ্নে জন্ম দিয়েছিলেন?

13 এই ঘটনাগুলি যদি না ঘটত তাহলে আমি এখন শায়িত থাকতে পারতাম|

14 এই পৃথিবীর যে সব রাজা ও মন্ত্রীরা ধ্বংসপ্রাপ্ত নগরীগুলি নিজেদের জন্য পুনর্নির্মাণ করেছেন

15 অথবা আমি সেই রাজপুত্রদের সঙ্গে থাকতে পারতাম যাদের কাছে সোনা ছিল

16 আমি কেন সেই শিশুর মত হলাম না যে জন্মের সময়ই মারা যায়

17 দুষ্ট লোকরা যখন কবরে থাকে তখন তারা কোন অশান্তি অনুভব করে না|

18 এমনকি ক্রীতদাসরাও কবরের মধ্যে সকলে মিলে স্বচ্ছন্দে থাকে|

19 কবরে সব রকমের লোকই রয়েছে- গুরুত্বপূর্ণ লোক এবং যারা গুরুত্বপূর্ণ নয় তারাও রয়েছে|

20 “যে মানুষ ভুগছে তাকে আলো দেখান কিজন্য?

21 যে লোক মরতে চায়, কিন্তু মৃত্যু আসে না,

22 ঐ লোকরা ওদের কবর খুঁজে পেলে অত্যন্ত খুশী হবে

23 যারা তাদের জীবনের পথ দেখতে পায় না তাদের কেন জীবন দেওয়া হয়?

24 আমার দীর্ঘশ্বাসই আমার খাদ্য|

25 আমি যার ভয়ে ভীত ছিলাম আমার ঠিক তাই ঘটেছে|

26 আমি শান্তি খুঁজে পাইনি| আমি স্বস্তি খুঁজে পাইনি|

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.