Lamentações 3
Bengali Bible (GL_BENGALI) vs VC
VC Versão Católica
1 আমি সেই মানুষ যে অনেক দুঃখ কষ্ট দেখেছে| আমি তাকে দেখেছি যে আমাদের লাঠি দিয়ে মেরেছিল!
1 Eu sou o homem que conheceu a dor, sob a vara de seu furor.
2 প্রভু আমাকে আলোয নয় অন্ধকারে নিয়ে এলেন|
2 Conduziu-me e me fez caminhar nas trevas e não na claridade.
3 প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন| তিনি আমাকে বারবার মারলেন|
3 Ele não cessa de voltar a mão todos os dias contra mim.
4 তিনি আমার চামড়া ও মাংস ছিঁড়ে ফেললেন| তিনি হাড়গোড় ভেঙ্গে দিলেন|
4 Consumiu minha carne e minha pele, partiu meus ossos.
5 প্রভু আমার বিরুদ্ধে তিক্ততা ও সমস্যার পাহাড় তৈরী করলেন| তিনি আমার চারি দিকে তিক্ততার সমস্যাকে আনলেন|
5 Em torno de mim acumulou veneno e dor.
6 যারা দীর্ঘসময় থেকে মৃত তাদের মতো তিনি আমাকে অন্ধকারে বসিযে রাখলেন|
6 Fez-me morar nas trevas como os mortos do tempo antigo.
7 তিনি আমাকে অবরুদ্ধ করে রাখলেন| তাই আমি বেরোতে পারলাম না| ভারী চেন দিয়ে তিনি আমাকে বেঁধে রাখলেন|
7 Cercou-me com muralhas sem saída, carregou-me de pesados grilhões.
8 এমনকি যখন আমি সাহায্যের জন্য চিত্কার করে কাঁদলাম প্রভু আমার সেই প্রার্থনায কর্ণপাত করেন নি|
8 Não obstante meus gritos e apelos sufocou a minha prece!
9 তিনি ভাঙ্গা পাথর দিয়ে আমার বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন| তিনি ঐ পথকে অাঁকাবাঁকা করে দিয়েছেন|
9 Fechou-me a vereda com pedras e obstruiu o meu caminho.
10 প্রভু যেন আমাকে আক্রমণ করতে উদ্যত এক ভাল্লুক| তিনি যেন গুহায লুকিয়ে থাকা এক সিংহ|
10 Foi ele para mim qual urso de emboscada, qual leão traiçoeiro.
11 প্রভু আমাকে আমার পথের বাইরে চালনা করলেন| তিনি আমাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ধ্বংস করলেন|
11 Desviou-me para me dilacerar, deixando-me no abandono.
12 তিনি তাঁর ধনুক প্রস্তুত করে রাখলেন| আমি তাঁর তীরের লক্ষ্য বস্তু হলাম|
12 Retesou o arco e me tomou para alvo de suas setas.
13 আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন| তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন|
13 Cravou em meus rins as flechas de sua aljava.
14 লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র| সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেযে গেযে তারা আমায় উপহাস করে|
14 Tornei-me escárnio do meu povo, objeto constante de suas canções.
15 এই বিষ (শাস্তি) প্রভুই আমায় পান করতে দিয়েছেন| তিনি এই তিক্ত পানীয় দিয়ে আমায় পূর্ণ করেছেন|
15 Saturou-me de amarguras, saciou-me de absinto.
16 তিনি আমায় কাঁকর খেতে বাধ্য করলেন| তিনি আমায় নোংরায় ফেলে দিলেন|
16 Quebrou-me os dentes com cascalhos, mergulhou-me em cinzas.
17 আমি ভাবলাম আর কখনও শান্তি পাবো না| সমস্ত ভালো জিনিসের ভাবনা ভুললাম|
17 A paz foi roubada de minha alma, nem sei mais o que é felicidade.
18 নিজে নিজে বললাম, “প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই|”
18 E eu penso: perdi minha força e minha esperança no Senhor.
19 আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো মনে রাখবেন| যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন|
19 A lembrança de meus tormentos e minhas misérias é para mim absinto e veneno.
20 সব দুঃখ কষ্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে এবং আমি খুবই বিষন্ন|
20 A pensar nisso sem cessar, minha alma desfalece dentro de mim.
21 কিন্তু ঠিক তক্ষুনি, আমি অন্য কিছু ভাবি| যখন আমি এরকম করে ভাবি, আমি কিছু আশা দেখতে পাই| আমার ভাবনাগুলি হল এইরকম:
21 Eis, porém, o que vou tomar a peito para recuperar a esperança.
22 প্রভুর করুণা ও ভালোবাসা অসীম| তাঁর দয়ার কোন শেষ নেই|
22 É graças ao Senhor que não fomos aniquilados, porque não se esgotou sua piedade.
23 প্রতিটি প্রভাতে নতুন নতুন ভাবে আপনি এটা প্রদর্শন করেন! আপনি খুব নির্ভরয়োগ্য এবং বিশ্বস্ত!
23 Cada manhã ele se manifesta e grande é sua fidelidade.
24 আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু| তাঁর ওপর আমার আস্থা আছে|”
24 Disse-me a alma: o Senhor é minha partilha, e assim nele confio.
25 যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয হন| প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয|
25 O Senhor é bom para quem nele confia, para a alma que o procura.
26 নিজেকে রক্ষা করবার সব চেয়ে ভাল উপায় হল শান্ত ভাবে প্রভুর অপেক্ষায থাকা|
26 Bom é esperar em silêncio o socorro do Senhor.
27 কোন ব্যক্তির পক্ষে ছোট বেলা থেকেই য়োযাল বহন করা ভালো|
27 É bom para o homem carregar seu jugo na mocidade.
28 প্রভু যখন তাঁর য়োযাল বা বাঁক কোন ব্যক্তির ওপর রাখেন তখন শান্ত ভাবে একাকী তার বসে থাকা উচিত|
28 Permaneça só e em silêncio, quando Deus lho determinar!
29 উদ্ধার পাবার আশায় তাকে তার মুখ আভূমি নত করতে হবে|
29 Leve sua boca ao pó; haverá, talvez, esperança?
30 ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত| ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া|
30 Estenda a face a quem o fere, e se farte de opróbrios!
31 ওই ব্যক্তির মনে রাখা উচিত যে প্রভু কাউকেই চির কালের জন্য পরিত্যাগ করেন না|
31 Porque o Senhor não repele para sempre.
32 প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন| এই ক্ষমা তাঁর গভীরে ভালবাসা আর করুণা থেকেই আসে|
32 Após haver afligido, ele tem piedade, porque é grande sua misericórdia.
33 প্রভু কাউকে শাস্তি দিতে চান না| লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না|
33 Não lhe alegra o coração humilhar e afligir os homens.
34 প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না| তিনি কাউকে পেষণ করতে চান না|
34 Calcar aos pés todos os cativos da terra;
35 এক জন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না| কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাত্পরের সামনে এরকম কাজ করে|
35 violar o direito de um homem à face do Altíssimo;
36 এক জন ব্যক্তি আর এক জনকে আদালতে প্রতারণা করুক এটা প্রভু একেবারে পছন্দ করেন না|
36 lesar os direitos de outros... Não vê tudo isso o Senhor?
37 কোন লোকেরই কিছু বলা এবং সেটা ঘটানো উচিত নয় যতক্ষণ না প্রভু তা ঘটানোর আদেশ দেন|
37 De quem se executa a ordem, sem que Deus a ordene?
38 পরাত্পর ভালো ও মন্দ দুইই ঘটাতে আজ্ঞা দেন|
38 Não é da boca do Altíssimo que procedem males e bens?
39 যখন কাউকে পাপের জন্য প্রভু শাস্তি দেন, তখন সে জীবিত অবস্থায় অভিযোগ জানাতে পারে না|
39 De que pode o homem em vida queixar-se? Que cada um se queixe de seus pecados.
40 এসো, আমরা কি করেছি তা সতর্কভাবে পরীক্ষা করি| তারপর আমরা প্রভুতে আশ্রয় নেব|
40 Examinemos, escrutemos o nosso proceder, e voltemos para o Senhor.
41 স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয় এবং আমাদের হাত উত্তোলন করা উচিত্|
41 Elevemos os corações, tanto quanto as mãos, para Deus lá nos céus.
42 এসো তাঁর উদ্দেশ্যে বলি, “আমরা পাপ করেছি এবং আমরা অবাধ্য হয়েছিলাম| আপনি আমাদের ক্ষমা করেননি|”
42 Pecamos, recalcitramos, e não nos perdoastes.
43 আপনি আমাদের রোধ দিয়ে মুড়ে দিয়েছেন এবং আমাদের তাড়িয়ে দিয়েছেন| কোন রকম ক্ষমা না করেই হত্যা করেছেন!
43 Cobristes-vos de cólera para nos perseguir. Matastes sem piedade.
44 মেঘের আচরণে আপনি নিজেকে ঢেকেছেন| এর কারণ, যাতে কোন প্রার্থনাই মেঘের মধ্যে দিয়ে যেতে না পারে|
44 Numa nuvem vos envolvestes para impedir que a prece a atravessasse.
45 অন্য জাতিদের কাছে আপনি আমাদের আবর্জনা ও ময়লার মতো সৃষ্টি করেছেন|
45 E de nós fizestes raspas, refugo das nações.
46 আমাদের সমস্ত শএুরা আমাদের ঠাট্টা করেছে|
46 Contra nós abrem a boca todos os nossos inimigos.
47 আমরা ভয় পেয়েছি| গভীর গর্তে পড়ে আমরা দারুণ আঘাত পেয়েছি| আমাদের সব কিছু ভেঙ্গেছে|
47 Fosso e terror - é o nosso quinhão, com ruínas e desolação.
48 আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে! আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!
48 Rios de lágrimas correm-me dos olhos, por causa da ruína da filha de meu povo.
49 যতক্ষণ পর্য়ন্ত না প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন ততক্ষণ
49 Não cessam meus olhos de chorar, porque não cessa {a desgraça},
50 অবিশ্রান্ত ভাবে আমার চোখের জল বয়ে যাবে!
50 até que do alto dos céus o Senhor desça seu olhar.
51 আমার দুটি চোখ আমায় বিমর্ষ করে তোলে যখন আমি আমার শহরের ছোট ছোট মেয়েদের দুর্দশা দেখি|
51 Minha alma se amargura, ao ver todas as filhas da minha cidade.
52 ওই মানুষগুলো অকারণে আমার শএু| আমার শএুরা আমাকে বিনা কারণে পাখির মতো শিকার করেছে|
52 Caçaram-me como a um pardal os que, sem razão, me odeiam.
53 তারা আমায় গভীর গর্তে নিক্ষেপ করেছে| আমি জীবিত আছি জেনেও আমার দিকে পাথর ছুঁড়ছে|
53 Quiseram precipitar-me no fosso rolando uma pedra sobre mim.
54 জল আমার মাথা ছাপিযে গেল| আমি মনে মনে বললাম, “আমি শেষ|”
54 Acima de mim subiam as águas: Estou perdido!, exclamei.
55 প্রভু, আমি গর্তের তলা থেকে আপনাকে ডেকেছি| আপনার নাম ধরে চিত্কার করে ডেকেছি|
55 Invoquei, Senhor, o vosso nome do profundo fosso.
56 আমার কণ্ঠস্বর শুনুন| আপনার কান বন্ধ করে রাখবেন না| আমাকে উদ্ধার করতে অস্বীকার করবেন না|
56 Ouvistes-me gritar: Não aparteis do meu chamado o vosso ouvido.
57 আমি যখন আপনার কাছে মিনতি করব তখন আমার কাছে আসবেন! আমাকে বলবেন, “ভয় পেও না|”
57 E vós viestes no dia em que vos invoquei e dissestes: Não tenhas medo!
58 প্রভু আমার আবেদনটা বিচার করুন| আমাকে আমার জীবন ফিরিয়ে দিন|
58 Defendestes, Senhor, a minha causa, e minha vida resgatastes.
59 প্রভু, আমার দুর্দশা দেখুন| আমায় ন্যায় পেতে সাহায্য করুন|
59 Vistes, Senhor, o mal que me fizeram: fazei-me justiça.
60 আমার শএুরা কি ভাবে আমাকে আঘাত করেছে তা দেখুন| আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনাগুলি সম্পর্কে আপনি অবহিত|
60 Vós vedes seus projetos vingativos e suas tramas contra mim.
61 প্রভু, ওরা কি ভাবে আমাকে অপমান করেছে তা শুনুন| আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনার কথা শুনুন|
61 Senhor, ouvistes suas injúrias e todos os seus conluios contra mim;
62 শএুদের কথা এবং তাদের সমস্ত পরিকল্পনা সব সময়ই আমার বিরুদ্ধে|
62 As palavras de meus inimigos e o que sem cessar estão tramando contra mim.
63 যখন ওরা বসে কিংবা দাঁড়ায তখনও আমায় নিয়ে ওরা কি ভাবে মজা করে তাও দেখুন, প্রভু!
63 Observai-os: sentados ou de pé, fazem de mim objeto de suas canções.
64 প্রভু, ওরা যা করেছে তার জন্য ওদের প্রাপ্য শাস্তি দিন!
64 Dai-lhes, Senhor, a paga, o que merece o seu proceder.
65 ওদের হৃদয়কে অনমনীয করে দিন! তারপর আপনার অভিশাপ ওদের উপর বর্ষণ করুন!
65 Cegai-lhes o coração; feri-os com a vossa maldição;
66 রোধ তাদের তাড়া করুন! আপনার আকাশের নীচে তাদের ধ্বংস করুন প্রভু!
66 persegui-os com vossa cólera, e exterminai-os do nosso universo, Senhor!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Lamentações 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.