Levítico 7
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI
1 “ ‘দোষার্থক-নৈবেদ্যদানের পক্ষে এই নিয়মাবলি, যা অত্যন্ত পবিত্র:
1 "Esta é a regulamentação da oferta pela culpa, que é oferta santíssima:
2 দোষার্থক-নৈবেদ্যদান সেখানে করতে হবে, যেখানে হোমবলি করা হয় এবং বেদির উপরে চারপাশে এর রক্ত ছিটাতে হবে।
2 O animal da oferta pela culpa será morto no local onde são sacrificados os holocaustos, e seu sangue será derramado nos lados do altar.
3 এর সমস্ত চর্বি উৎসর্গ করা হবে, মেদযুক্ত লেজ, অন্ত্র আচ্ছাদনকারী মেদ,
3 Toda a sua gordura será oferecida: a parte gorda da cauda e a gordura que cobre as vísceras,
4 কোমরের কাছাকাছি মেদযুক্ত দুটি কিডনি এবং যকৃতের পর্দা ছাড়িয়ে ফেলে দিতে হবে।
4 os dois rins com a gordura que os cobre e que está perto dos lombos, e o lóbulo do fígado, que será removido juntamente com os rins.
5 সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে এগুলি বেদিতে রেখে যাজক পোড়াবে। এটি দোষার্থক-নৈবেদ্যদান।
5 O sacerdote os queimará no altar como oferta dedicada ao Senhor, preparada no fogo. É oferta pela culpa.
6 যাজকের পরিবারের যে কোনো পুরুষ এই খাদ্য ভোজন করতে পারে, কিন্তু অবশ্যই এক পবিত্রস্থানে তা ভোজন করতে হবে; এটি অত্যন্ত পবিত্র ভক্ষ্য।
6 Somente os homens da família dos sacerdotes poderão comê-la, mas deve ser comida em lugar sagrado; é oferta santíssima.
7 “ ‘পাপার্থক বলি ও দোষার্থক-নৈবেদ্য উভয় ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে; সবই যাজক নেবে, যার দ্বারা সকলের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে।
7 "A mesma regulamentação aplica-se tanto à oferta pelo pecado quanto à oferta pela culpa: a carne pertence ao sacerdote que faz propiciação pela culpa.
8 হোম বলিদানকারী যাজক নিজের জন্য চামড়া রাখতে পারবে।
8 O sacerdote que oferecer um holocausto por alguém ficará com o couro do animal.
9 প্রত্যেক শস্য-নৈবেদ্য উনুনে অথবা পাত্রে কিংবা চাটুতে রান্না করা খাদ্য যাজকের হবে, যে এই নৈবেদ্য উৎসর্গ করবে
9 Toda oferta de cereal, assada num forno ou cozida numa panela ou numa assadeira, pertence ao sacerdote que a oferecer,
10 এবং তেলমিশ্রিত কিংবা অমিশ্রিত যে কোনো শস্য-নৈবেদ্য হারোণের ছেলেরা সবাই সমপরিমাণে পাবে।
10 e toda oferta de cereal, amassada com óleo ou não, pertence igualmente aos descendentes de Arão.
11 “ ‘মঙ্গলার্থক বলিদানের পক্ষে এই নিয়মাবলি, যা যে কোনো ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে উপহার দিতে পারে।
11 "Esta é a regulamentação da oferta de comunhão que pode ser apresentada ao Senhor:
12 “ ‘যদি সে কৃতজ্ঞতার প্রকাশস্বরূপ বলি আনে, তাহলে ধন্যবাদসূচক এই বলিদানের সঙ্গে সে তেলমিশ্রিত খামিরবিহীন রুটি, তৈলাক্ত খামিরবিহীন সরুচাকলি, তৈলসিক্ত মিহি ময়দার পিঠে আনবে।
12 "Se alguém a fizer por gratidão, então, junto com sua oferta de gratidão, terá que oferecer bolos sem fermento e amassados com óleo, pães finos sem fermento e untados com óleo, e bolos da melhor farinha bem amassados e misturados com óleo.
13 সে তার কৃতজ্ঞতাপূর্ণ মঙ্গলার্থক বলির সঙ্গে খামিরযুক্ত ময়দার পিঠে উপহার দেবে।
13 Juntamente com sua oferta de comunhão por gratidão, apresentará uma oferta que inclua bolos com fermento.
14 সব ধরনের ভক্ষ্য সে সদাপ্রভুর উদ্দেশে একটি করে উপহার দানরূপে আনবে; এগুলি সেই যাজকের হবে যে বেদিতে মঙ্গলার্থক বলির রক্ত ছিটাবে।
14 De cada oferta trará uma contribuição ao Senhor que será dada ao sacerdote que asperge o sangue das ofertas de comunhão.
15 তার ধন্যবাদ জ্ঞাপনের মঙ্গলার্থক বলির মাংস উৎসর্গীকরণের দিনে অবশ্যই ভোজন করতে হবে; সকাল পর্যন্ত যেন কোনো খাদ্য রাখা না হয়।
15 A carne da sua oferta de comunhão por gratidão será comida no dia em que for oferecida; nada poderá sobrar até o amanhecer.
16 “ ‘যাইহোক, যদি, তার উপহার কোনো মানত কিংবা স্বেচ্ছাকৃত দানের পরিণতি হয়, তাহলে উৎসর্গীকরণের দিনে ওই বলি ভোজন করতে হবে, তবে অবশিষ্ট যে কোনো ভক্ষ্য পরের দিন ভোজন করতে পারে।
16 "Se, contudo, sua oferta for resultado de um voto ou for uma oferta voluntária, a carne do sacrifício será comida no dia em que for oferecida, e o que sobrar poderá ser comido no dia seguinte.
17 বলিদানের কোনো মাংস তৃতীয় দিন পর্যন্ত থাকলে তা অবশ্যই পোড়াতে হবে।
17 Mas a carne que sobrar do sacrifício até o terceiro dia será queimada no fogo.
18 যদি মঙ্গলার্থক বলিদানের কোনো মাংস তৃতীয় দিনে ভোজন করা হয়, তাহলে তা গৃহীত হবে না। উপহারদাতার প্রতি তা আরোপিত হবে না, কারণ সেটি অশুচি; যদি কেউ এই মাংস ভক্ষণ করে, সে তার জন্য দায়ী হবে।
18 Se a carne da oferta de comunhão for comida ao terceiro dia, ela não será aceita. A oferta não será atribuída àquele que a ofereceu, pois a carne estará estragada; e quem dela comer sofrerá as conseqüências da sua iniqüidade.
19 “ ‘মাংস কোনো আনুষ্ঠানিক অশুচি বস্তুকে স্পর্শ করলে তা ভক্ষণ করা যাবে না; সেটি জ্বালিয়ে দিতে হবে। আনুষ্ঠানিকভাবে শুচি যে কোনো ব্যক্তি অন্য মাংস ভক্ষণ করতে পারে।
19 "A carne que tocar em qualquer coisa impura não será comida; será queimada no fogo. A carne do sacrifício, porém, poderá ser comida por quem estiver puro.
20 কিন্তু অশুচি কেউ যদি সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত মঙ্গলার্থক বলিদানের মাংস ভক্ষণ করে, তাহলে নিজের লোকদের মধ্য থেকে সে উচ্ছিন্ন হবে।
20 Mas se alguém que está impuro comer da carne da oferta de comunhão que pertence ao Senhor, será eliminado do meio do seu povo.
21 যদি কেউ কোনো অশুচি বস্তু স্পর্শ করে, কোনো অশুচি মানুষ অথবা এক অশুচি পশু, কিংবা ভূমিতে বিচরণকারী কোনো অশুচি ঘৃণার্হ বস্তু, এবং পরে সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত মঙ্গলার্থক বলিদানের মাংস ভক্ষণ করে, তাহলে সে নিজের লোকদের মধ্য থেকে অবশ্যই উচ্ছিন্ন হবে।’ ”
21 Se alguém tocar em alguma coisa impura, seja impureza humana, seja de animal, seja qualquer outra coisa impura e proibida, e comer da carne da oferta de comunhão que pertence ao Senhor, será eliminado do meio do seu povo. "
22 সদাপ্রভু মোশিকে বললেন,
22 E disse o Senhor a Moisés:
23 “তুমি ইস্রায়েলীদের এই কথা বলো: ‘গরু, মেষ অথবা ছাগলের মেদ তোমরা ভোজন করবে না।
23 "Diga aos israelitas: Não comam gordura alguma de boi, carneiro ou cabrito.
24 মৃত পশুর অথবা বন্যপশু দ্বারা ছিন্নভিন্ন পশুর মেদ অন্য যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে কিন্তু তোমরা কিছুতেই ভোজন করবে না।
24 A gordura de um animal encontrado morto ou despedaçado por animais selvagens pode ser usada para qualquer outra finalidade, mas nunca poderá ser comida.
25 যদি কেউ এমন কোনো পশুর মেদ ভোজন করে যা অগ্নিকৃত উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত, সে আপন লোকদের মধ্য থেকে অবশ্যই উচ্ছিন্ন হবে।
25 Quem comer a gordura de um animal, dedicado ao Senhor numa oferta preparada no fogo, será eliminado do meio do seu povo.
26 তোমরা যেখানেই থাকো, কোনো পাখির অথবা পশুর রক্ত কখনও ভোজন করবে না।
26 Onde quer que vocês vivam, não comam o sangue de nenhuma ave nem de animal.
27 যদি কেউ রক্ত ভোজন করে, তাহলে আপনজনদের মধ্য থেকে সে অবশ্যই উচ্ছিন্ন হবে।’ ”
27 Quem comer sangue será eliminado do meio do seu povo".
28 সদাপ্রভু মোশিকে বললেন,
28 Disse mais o Senhor a Moisés:
29 “তুমি ইস্রায়েলীদের এই কথা বলো: ‘সদাপ্রভুর উদ্দেশে যদি কেউ মঙ্গলার্থক বলিদান আনে, তাহলে সদাপ্রভুর উদ্দেশে সে তার বলিদানের অংশ আনুক।
29 "Diga aos israelitas: Todo aquele que trouxer sacrifício de comunhão ao Senhor terá que dedicar parte dele ao Senhor.
30 সে নিজের হাতে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে আনবে; বক্ষের সঙ্গে মেদও আনতে হবে এবং সেই বক্ষ দোলনীয়-নৈবেদ্যস্বরূপ সদাপ্রভুর সামনে দোলাবে।
30 Com suas próprias mãos trará ao Senhor as ofertas preparadas no fogo; trará a gordura juntamente com o peito, e o moverá perante o Senhor como gesto ritual de apresentação.
31 বেদির উপরে যাজক মেদ জ্বালাবে, কিন্তু হারোণ ও তার ছেলেরা বক্ষের অধিকারী।
31 O sacerdote queimará a gordura no altar, mas o peito pertence a Arão e a seus descendentes.
32 তোমরা নিজ নিজ মঙ্গলার্থক বলিদানের ডান জাং উপহাররূপে যাজককে দেবে।
32 Vocês deverão dar a coxa direita das ofertas de comunhão ao sacerdote como contribuição.
33 হারোণের যে ছেলে মঙ্গলার্থক বলিদানের রক্ত ও মেদ উৎসর্গ করবে, তার ভাগের অংশরূপে ডান জাং পাবে।
33 O descendente de Arão que oferecer o sangue e a gordura da oferta de comunhão receberá a coxa direita como porção.
34 ইস্রায়েলীদের মঙ্গলার্থক বলিদান থেকে এক দোলনীয় বক্ষ আমি নিলাম ও উৎসর্গীকৃত জাং নিয়ে ইস্রায়েল-সন্তানদের দেয় চিরস্থায়ী অধিকাররূপে সেই নৈবেদ্য যাজক হারোণ ও তার ছেলেদের দিলাম।’ ”
34 Das ofertas de comunhão dos israelitas, tomei o peito que é movido ritualmente e a coxa que é ofertada, e os dei ao sacerdote Arão e a seus descendentes por decreto perpétuo para os israelitas".
35 অগ্নিকৃত উপহারের এই অংশ সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত, যা সেদিন হারোণ ও তার ছেলেদের জন্য চিহ্নিত হল, যেদিন যাজকরূপে তারা সদাপ্রভুর সেবাকর্মে সমর্পিত হয়েছিল।
35 Essa é a parte das ofertas dedicadas ao Senhor, preparadas no fogo, designada a Arão e a seus filhos no dia em que foram apresentados para servirem ao Senhor como sacerdotes.
36 যেদিন তারা অভিষিক্ত হল, সেদিন সদাপ্রভু আদেশ দিলেন যে বংশপরম্পরায় ইস্রায়েলীদের দেয় চিরস্থায়ী অধিকাররূপে এই উৎসর্গীকৃত জাং তারা হারোণ ও তার ছেলেদের দেবে।
36 Foi isso que o Senhor ordenou dar a eles, no dia em que foram ungidos dentre os israelitas. É um decreto perpétuo para as suas gerações.
37 হোমবলি, শস্য-নৈবেদ্য, পাপার্থক বলি, দোষার্থক-নৈবেদ্য, অভিষিক্তকরণ ও মঙ্গলার্থক বলিদানের পক্ষে এই বিধান,
37 Essa é a regulamentação acerca do holocausto, da oferta de cereal, da oferta pelo pecado, da oferta pela culpa, da oferta de ordenação e da oferta de comunhão.
38 যা সেদিন সদাপ্রভু সীনয় পর্বতে মোশির প্রতি অর্পণ করেছিলেন, যেন ইস্রায়েলীরা সীনয় মরুভূমিতে সদাপ্রভুর উদ্দেশে তাদের সব বলিদান উৎসর্গ করে।
38 O Senhor entregou-a a Moisés no monte Sinai, no dia em que ordenou aos israelitas que trouxessem suas ofertas ao Senhor, no deserto do Sinai.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Levítico 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.