Jeremias 19
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ACF
1 সদাপ্রভু এই কথা বললেন, “তুমি যাও, গিয়ে কুমোরের কাছ থেকে একটি মাটির পাত্র কেনো। তুমি লোকদের মধ্যে থেকে কয়েকজন প্রাচীন ও যাজকদের তোমার সঙ্গে নিয়ো।
1 Assim disse o SENHOR: Vai, e compra uma botija de oleiro, e leva contigo alguns dos anciãos do povo e alguns dos anciãos dos sacerdotes;
2 তারপর তোমরা খোলামকুচি ফটকের প্রবেশদুয়ারের কাছে স্থিত বিন-হিন্নোমের উপত্যকায় যাও। সেখানে আমি তোমাকে যে কথা বলি, তা ঘোষণা কোরো।
2 E sai ao Vale do Filho de Hinom, que está à entrada da porta do sol, e apregoa ali as palavras que eu te disser;
3 তুমি তাদের বোলো, ‘হে যিহূদার রাজা ও জেরুশালেমের অধিবাসীরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, একথা বলেন: তোমরা শোনো, আমি এই স্থানের উপরে এমন এক বিপর্যয় নিয়ে আসব, তা যে কেউ শুনবে, তার কান শিউরে উঠবে।
3 E dirás: Ouvi a palavra do Senhor, ó reis de Judá, e moradores de Jerusalém. Assim diz o Senhor dos Exércitos, o Deus de Israel: Eis que trarei um mal sobre este lugar, e quem quer que dele ouvir retinir-lhe-ão os ouvidos.
4 কারণ তারা আমাকে পরিত্যাগ করেছে এবং এই স্থানকে বিজাতীয় দেবদেবীর আবাসে পরিণত করেছে। তারা এমন সব দেবতার উদ্দেশ্যে ধূপদাহ করেছে, যার কথা তারা নিজেরা, তাদের পিতৃপুরুষেরা, না তো যিহূদার রাজারা কখনও জানত। আবার তারা এই স্থানকে নির্দোষের রক্তে পরিপূর্ণ করেছে।
4 Porquanto me deixaram e alienaram este lugar, e nele queimaram incenso a outros deuses, que nunca conheceram, nem eles nem seus pais, nem os reis de Judá; e encheram este lugar de sangue de inocentes.
5 তারা বায়াল-দেবতার উদ্দেশ্যে পূজা করার উঁচু স্থানগুলি তৈরি করেছে, যেন বায়াল-দেবতার নৈবেদ্যর জন্য নিজের নিজের সন্তানদের আগুনে দগ্ধ করে। এ এমন এক বিষয়, যা আমি তাদের আদেশ দিইনি বা উল্লেখ করিনি, কিংবা তা কখনও আমার মনে উদয় হয়নি।
5 Porque edificaram os altos de Baal, para queimarem seus filhos no fogo em holocaustos a Baal; o que nunca lhes ordenei, nem falei, nem me veio ao pensamento.
6 তাই সদাপ্রভু বলেন, সাবধান হও, সময় আসন্ন, যখন লোকেরা এই স্থানকে আর তোফৎ বা বিন-হিন্নোমের উপত্যকা বলবে না, কিন্তু বলবে, হত্যালীলার উপত্যকা।
6 Por isso eis que dias vêm, diz o Senhor, em que este lugar não se chamará mais Tofete, nem o Vale do Filho de Hinom, mas o Vale da Matança.
7 “ ‘এই স্থানে, আমি যিহূদা ও জেরুশালেমের পরিকল্পনাকে ধ্বংস করব। যারা তাদের প্রাণ নিতে চায়, আমি তাদের সেইসব শত্রুর হাতে তরোয়ালের আঘাতে তাদের প্রাণনাশ করব। আমি তাদের মৃতদেহ আকাশের পাখিদের ও ভূমির পশুদের আহার হিসেবে দেব।
7 Porque dissiparei o conselho de Judá e de Jerusalém neste lugar, e os farei cair à espada diante de seus inimigos, e pela mão dos que buscam a vida deles; e darei os seus cadáveres para pasto às aves dos céus e aos animais da terra.
8 আমি এই নগরকে বিধ্বস্ত করব এবং এই স্থান উপহাসের আস্পদস্বরূপ হবে। যে কেউ এই স্থানের পাশ দিয়ে যাবে, সে বিস্ময়ে এর সব যন্ত্রণা দেখে নিন্দা করবে।
8 E farei esta cidade objeto de espanto e de assobio; todo aquele que passar por ela se espantará, e assobiará por causa de todas as suas pragas.
9 যারা তাদের প্রাণ নিতে চায়, তারা যখন এই নগর অবরোধ করে তাদের চাপ বৃদ্ধি করবে, তখন আমি তাদের নিজেদেরই পুত্রকন্যাদের মাংস তাদের খেতে বাধ্য করব। তারা তখন পরস্পর নিজেদেরই মাংস খাবে।’
9 E lhes farei comer a carne de seus filhos e a carne de suas filhas, e comerá cada um a carne do seu amigo, no cerco e no aperto em que os apertarão os seus inimigos, e os que buscam a vida deles.
10 “তারপর, তোমার সঙ্গীদের চোখের সামনেই তুমি সেই পাত্রটি ভেঙে ফেলবে।
10 Então quebrarás a botija à vista dos homens que forem contigo.
11 তুমি তাদের বলবে, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: কুমোরের এই পাত্রটি যেমন ভেঙে ফেলা হয়েছে, আমি তেমনই এই জাতি ও এই নগরকে ভেঙে চুরমার করব, তা আর কখনও মেরামত করা যাবে না। তারা তোফতে মৃত লোকেদের কবর দেবে, যে পর্যন্ত সেখানে আর কোনো স্থান না থাকে।
11 E dir-lhes-ás: Assim diz o Senhor dos Exércitos: Deste modo quebrarei eu a este povo, e a esta cidade, como se quebra o vaso do oleiro, que não pode mais refazer-se, e os enterrarão em Tofete, porque não haverá mais lugar para os enterrar.
12 এই স্থান ও এখানকার লোকেদের প্রতি আমি এরকমই করব, সদাপ্রভু এই কথা বলেন। আমি এই নগরকে তোফতের মতো করব।
12 Assim farei a este lugar, diz o Senhor, e aos seus moradores; sim, para pôr a esta cidade como a Tofete.
13 জেরুশালেমের সমস্ত ঘরবাড়ি এবং যিহূদার রাজাদের প্রাসাদগুলি আমি এই স্থান, তোফতের মতো অশুচি করব, সেইসব গৃহকে করব যাদের ছাদে তারা নক্ষত্রবাহিনীর উদ্দেশে ধূপদাহ ও অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে পেয়-নৈবেদ্য উৎসর্গ করেছিল।’ ”
13 E as casas de Jerusalém, e as casas dos reis de Judá, serão imundas como o lugar de Tofete, como também todas as casas, sobre cujos terraços queimaram incenso a todo o exército dos céus, e ofereceram libações a deuses estranhos.
14 সদাপ্রভু যেখানে ভাববাণী বলার জন্য যিরমিয়কে পাঠিয়েছিলেন, সেই তোফৎ থেকে তিনি ফিরে এলেন এবং সদাপ্রভুর মন্দিরের উঠানে দাঁড়িয়ে সব লোককে বললেন,
14 Vindo, pois, Jeremias de Tofete onde o tinha enviado o Senhor a profetizar, se pôs em pé no átrio da casa do Senhor, e disse a todo o povo:
15 “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘শোনো, আমি এই নগর ও এর চারপাশে স্থিত গ্রামগুলির উপরে সেই সমস্ত বিপর্যয় নিয়ে আসব, যা আমি তাদের বিরুদ্ধে ঘোষণা করেছিলাম, কারণ তারা ছিল একগুঁয়ে এবং তারা আমার কোনো কথা শুনতে চায়নি।’ ”
15 Assim diz o Senhor dos Exércitos, o Deus de Israel: Eis que trarei sobre esta cidade, e sobre todas as suas vilas, todo o mal que pronunciei contra ela, porquanto endureceram a sua cerviz, para não ouvirem as minhas palavras.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 19, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.