Jeremias 18

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV)

1 সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল:

2 “তুমি কুমোরের গৃহে নেমে যাও। আমি সেখানে তোমাকে আমার বাক্য দেব।”

3 তাই আমি কুমোরের গৃহে নেমে গেলাম। আমি তাকে চাকায় কাজ করতে দেখলাম।

4 সে যে পাত্রটি মাটি দিয়ে তৈরি করছিল, তা তার হাতে বিকৃত হয়ে গেল; তখন কুমোর তা নিয়ে অন্য একটি পাত্র তৈরি করল। সে তাতে নিজের ইচ্ছামতো আকৃতি দিল।

5 তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল:

6 “হে ইস্রায়েল কুলের লোকেরা, এই কুমোর যেমন করছে, আমি কি তোমাদের প্রতি তেমনই করতে পারি না?” সদাপ্রভু এই কথা বলেন। “হে ইস্রায়েল কুল, কুমোরের হাতে যেমন মাটি, আমার হাতে তোমরাও তেমনই।

7 কোনও সময়ে যদি আমি কোনো জাতি বা রাজ্যকে উৎপাটন করা, উপড়ে ফেলা বা ধ্বংসের কথা ঘোষণা করি,

8 কিন্তু সেই যে জাতিকে আমি সতর্ক করলাম, তারা যদি তাদের মন্দ কাজের জন্য অনুতাপ করে, তাহলে আমি কোমল হব এবং তাদের প্রতি যে বিপর্যয় আনার পরিকল্পনা করেছিলাম, তা নিয়ে আসব না।

9 আবার অন্য কোনো সময় যদি আমি ঘোষণা করি যে, কোনো জাতি বা রাজ্যকে গড়ে তুলব ও প্রতিষ্ঠিত করব,

10 আর যদি তারা আমার দৃষ্টিতে মন্দ কাজ করে ও আমার কথা না শোনে, তাহলে যে মঙ্গল করার পরিকল্পনা আমি করেছিলাম, তা না করার জন্য পুনর্বিবেচনা করব।

11 “তাহলে এবার তুমি যিহূদার লোকেদের ও জেরুশালেমের অধিবাসীদের এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের জন্য এক বিপর্যয় এবং তোমাদের বিরুদ্ধে এক পরিকল্পনা রচনা করছি। তাই তোমরা প্রত্যেকে, তোমাদের মন্দ জীবনাচরণ থেকে ফেরো এবং তোমাদের জীবনাচরণ ও তোমাদের কার্যকলাপের সংশোধন করো।’

12 কিন্তু তারা উত্তর দেবে, ‘এতে কোনো লাভ নেই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকব; আমাদের প্রত্যেকেই নিজের নিজের মন্দ হৃদয়ের একগুঁয়েমি অনুসারে চলব।’ ”

13 সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন:

14 লেবাননের তুষার কি তার ঢালু পাহাড় থেকে

15 আমার প্রজারা কিন্তু আমাকে ভুলে গেছে;

16 তাদের দেশ পরিত্যক্ত পড়ে থাকবে,

17 পুবালি বাতাসের মতো,

18 তখন তারা বলল, “এসো, আমরা যিরমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করি; কারণ যাজকদের দ্বারা দেওয়া বিধানের শিক্ষা, জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ বা ভাববাদীদের দেওয়া বাক্য নষ্ট হবে না। তাই এসো, আমরা মুখের কথায় তাকে আক্রমণ করি এবং সে যা বলে, তার কোনো কথায় আমরা মনোযোগ না দিই।”

19 হে সদাপ্রভু, আমার কথা শোনো;

20 ভালোর শোধ কি মন্দ দিয়ে করা হবে?

21 তাই তাদের সন্তানদের দুর্ভিক্ষের মুখে ফেলে দাও;

22 যখন তুমি হঠাৎ তাদের বিরুদ্ধে আক্রমণকারীদের আনয়ন করো,

23 কিন্তু হে সদাপ্রভু, তুমি জানো

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 18, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.