Salmos 73

Bengali Bible (GL_BENGALI) vs ARIB

Sair da comparação
ARIB Almeida Revisada Imprensa Bíblica
1 ঈশ্বর সত্যিই ইস্রায়েলের সঙ্গে ভালো ব্যবহার করছেন| যাদের হৃদয় শুচি তাদের সঙ্গে ঈশ্বর ভালো ব্যবহার করেন|
1 Verdadeiramente bom é Deus para com Israel, para com os limpos de coração.
2 আমার প্রায় পদস্খলন হয়েছিলো এবং আমি পাপ কাজ করতে শুরু করেছিলাম|
2 Quanto a mim, os meus pés quase resvalaram; pouco faltou para que os meus passos escorregassem.
3 আমি দেখেছি ঐসব দুষ্ট লোকরা কৃতকার্য় হয়েছে এবং তা দেখে ঐসব উদ্ধত লোকদের প্রতি আমি ঈর্ষা করেছিলাম|
3 Pois eu tinha inveja dos soberbos, ao ver a prosperidade dos ímpios.
4 ওরা সবাই বলবান লোক ছিলো| বেঁচে থাকবার জন্য ওদের কোন লড়াই করতে হত না|
4 Não há apertos na sua morte; o seu corpo é forte e sadio.
5 ঐসব উদ্ধত লোককে আমাদের মত দুর্ভোগ পোহাতে হয় না| অন্যান্য লোকেদের মত ওদের কোন সংকট নেই|
5 Não se acham em tribulações como outra gente, nem são afligidos como os demais homens.
6 তাই ওরা উদ্ধত এবং মানুষকে ঘৃণা করে| এই অহঙ্কারকে তারা গলার মালার মত এবং শৌখিন বস্ত্রের মত সহজেই ধারণ করে|
6 Pelo que a soberba lhes cinge o pescoço como um colar; a violência os cobre como um vestido.
7 ঐসব লোক যদি ওদের পছন্দের কিছু দেখে, ওরা গিয়ে তা নিয়ে চলে আসে| ওরা যা মনে করে, ওরা তাই করতে পারে|
7 Os olhos deles estão inchados de gordura; trasbordam as fantasias do seu coração.
8 লোকের সম্পর্কে ওরা নির্মম ও অহিতকর কথাবার্তা বলে| অন্যদের কাছ থেকে ওরা কিভাবে সুবিধে নেয সে সম্বন্ধে ওরা গর্বের সঙ্গে কথা বলে|
8 Motejam e falam maliciosamente; falam arrogantemente da opressão.
9 ঐসব অহঙ্কারী লোকরা নিজেদের দেবতা বলে ভাবে! ওরা ভাবে ওরাই পৃথিবীর শাসনকর্তা|
9 Põem a sua boca contra os céus, e a sua língua percorre a terra.
10 এমনকি ঈশ্বরের লোকরা পর্য়ন্ত সাহায্যের জন্য ওদের কাছে ছুটে যায়| ঐ উদ্ধত লোকরা যা বলে, ওরাও তাই করে|
10 Pelo que o povo volta para eles e não acha neles falta alguma.
11 ঐ মন্দ লোকরা বলে, “আমরা কি করছি ঈশ্বর তা জানেন না! ঈশ্বর, যিনি পরাত্‌পর, তিনি জানেন না!”
11 E dizem: Como o sabe Deus? e: Há conhecimento no Altíssimo?
12 ঐ অহঙ্কারী লোকরা প্রচণ্ড দুর্জন, কিন্তু ওরা ধনী এবং ওরা ক্রমশঃ আরো ধনী হয়ে উঠছে|
12 Eis que estes são ímpios; sempre em segurança, aumentam as suas riquezas.
13 তাই আমার আত্মাকে কেন শুদ্ধ হতে হবে? আমি কেন আমার হাত নির্দোষ রাখব?
13 Na verdade que em vão tenho purificado o meu coração e lavado as minhas mãos na inocência,
14 হে ঈশ্বর, সারাদিন ধরে আমি যন্ত্রণা ভোগ করি| প্রত্যেকদিন সকালে আপনি আমায় শাস্তি দেন|
14 pois todo o dia tenho sido afligido, e castigado cada manhã.
15 ঈশ্বর, এই সব বিষযে আমি অন্য লোকদের সঙ্গে কথা বলতে চেয়েছি| কিন্তু আমি জানি তাতে আপনার লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে|
15 Se eu tivesse dito: Também falarei assim; eis que me teria havido traiçoeiramente para com a geração de teus filhos.
16 এই সব বিষয় জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি| কিন্তু এটা আমার পক্ষে ভীষণ কষ্টকর|
16 Quando me esforçava para compreender isto, achei que era tarefa difícil para mim,
17 য়তক্ষণ পর্য়ন্ত আমি আপনার মন্দিরে যাই নি, আমি ঈশ্বরের মন্দিরে গেলাম এবং তারপর বুঝতে পারলাম|
17 até que entrei no santuário de Deus; então percebi o fim deles.
18 ঈশ্বর, সত্যিই ঐসব লোককে আপনি ভযানক পরিস্থিতির মধ্যে ফেলেছেন| ওদের পতন এবং বিনাশ এখন সহজ হবে|
18 Certamente tu os pões em lugares escorregadios, tu os lanças para a ruína.
19 হঠাত্‌ই সমস্যা আসতে পারে এবং ঐ অহঙ্কারী লোকরা ধ্বংস হবে| ওদের সাংঘাতিক কিছু ঘটতে পারে এবং ওরা শেষ হয়ে যাবে|
19 Como caem na desolação num momento! ficam totalmente consumidos de terrores.
20 প্রভু য়েমন করে আমরা জেগে উঠে স্বপ্নকে ভুলে যাই, ঐসব লোকরা সেই স্বপ্নের মতই বিস্মৃত হবে| আমাদের রাতের দুঃস্বপ্ন য়েমন আপনি অদৃশ্য করে দেন, তেমনি করে আপনি ওই লোকগুলোকে অদৃশ্য করে দেবেন|
20 Como faz com um sonho o que acorda, assim, ó Senhor, quando acordares, desprezarás as suas fantasias.
21 আমি অত্যন্ত নির্বোধ ছিলাম| আমি দুষ্ট ও ধনী লোকদের কথা ভাবতাম এবং ক্লেশগ্রস্ত হয়ে পড়তাম|
21 Quando o meu espírito se amargurava, e sentia picadas no meu coração,
22 হে ঈশ্বর, আমি ক্লেশগ্রস্ত ছিলাম এবং আপনার ওপর রাগ করেছিলাম! আমি নির্বোধ ও অজ্ঞ পশুর মত ব্যবহার করেছিলাম|
22 estava embrutecido, e nada sabia; era como animal diante de ti.
23 আমার যা কিছু দরকার তা আমার আছে! আমি সর্বদাই আপনার সঙ্গে আছি| হে ঈশ্বর আপনি আমার হাত ধরুন|
23 Todavia estou sempre contigo; tu me seguras a mão direita.
24 ঈশ্বর, আমায় সুপরামর্শ দিন ও পরিচালিত করুন| তাহলে আপনি আমায় গৌরবের পথে নিয়ে যাবেন|
24 Tu me guias com o teu conselho, e depois me receberás em glória.
25 হে স্বর্গের ঈশ্বর, আমি সর্বদা আপনার সঙ্গে রয়েছি এবং আমি যখন আপনার সঙ্গে রয়েছি তখন এই পৃথিবীতে আমি আর কী চাইতে পারি?
25 A quem tenho eu no céu senão a ti? e na terra não há quem eu deseje além de ti.
26 আমার এই দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার শিলা, য়াঁকে আমি ভালোবাসি তিনি থাকবেন| চিরকালের জন্য আমার কাছে ঈশ্বর আছেন!
26 A minha carne e o meu coração desfalecem; do meu coração, porém, Deus é a fortaleza, e o meu quinhão para sempre.
27 ঈশ্বর যারা আপনাকে ত্যাগ করেছে তারা হারিযে যাবে| যারা আপনার প্রতি অবিশ্বস্ত তাদের আপনি ধ্বংস করে দেবেন|
27 Pois os que estão longe de ti perecerão; tu exterminas todos aqueles que se desviam de ti.
28 আমি জানি, আমি ঈশ্বরের কাছে এসেছি এবং তাঁর কাছাকাছি থাকা আমার পক্ষে ভালো| আমি আমার প্রভু সদাপ্রভুকে নিরাপদ আশ্রয়স্থল করে নিয়েছি| ঈশ্বর আপনি যা কিছু করেছেন তাঁর সব কিছু বলতে আমি এসেছি|
28 Mas para mim, bom é aproximar-me de Deus; ponho a minha confiança no Senhor Deus, para anunciar todas as suas obras.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 73, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.