Salmos 44
Bengali Bible (GL_BENGALI) vs ACF
ACF Almeida Corrigida Fiel
1 ঈশ্বর, আমরা আপনার সম্পর্কে শুনেছি| আমাদের পিতৃপুরুষরা বলে গেছেন তাঁদের জীবদ্দশায় আপনি কি করেছেন| তাঁরা বলে গেছেন সুদূর অতীতে আপনি কী করেছেন|
1 Ó Deus, nós ouvimos com os nossos ouvidos, e nossos pais nos têm contado a obra que fizeste em seus dias, nos tempos da antiguidade.
2 ঈশ্বর আপনার পরাক্রমী শক্তিবলে এই ভূখণ্ড আপনি অন্য়ের কাছ থেকে নিয়ে আমাদের দিয়েছেন| সেই সব ভিন্দেশী লোকেদের আপনি একেবারে ধূলিস্যাত্ করে দিয়েছেন| এই ভূখণ্ড ছেড়ে য়েতে আপনি তাদের বাধ্য করেছেন|
2 Como expulsaste os gentios com a tua mão e os plantaste a eles; como afligiste os povos e os derrubaste.
3 আমাদের পিতৃপুরুষরা তাঁদের তরবারির জোরে এই ভূখণ্ড অধিকার করেন নি| তাঁদের বলিষ্ঠ বাহুর জোরে তারা জয়ী হন নি| এই সব হয়েছে কারণ, আপনি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে ছিলেন| ঈশ্বর আপনার বিপুল শক্তি আমার পিতৃপুরুষদের রক্ষা করেছেন| কেন? কারণ আপনি তাদের ভালোবাসতেন!
3 Pois não conquistaram a terra pela sua espada, nem o seu braço os salvou, mas a tua destra e o teu braço, e a luz da tua face, porquanto te agradaste deles.
4 হে ঈশ্বর, আপনিই আমার রাজা| আপনি আজ্ঞা দিন এবং যাকোবের লোকদের জয়ের পথে পরিচালিত করুন|
4 Tu és o meu Rei, ó Deus; ordena salvações para Jacó.
5 হে ঈশ্বর, আপনার সাহায্য নিয়েই আমরা আমাদের শত্রুকে পিছু হটিযে দেবো| আপনার ক্ষমতা নিয়ে আমরা আমাদের শত্রুদের ওপর অনায়াসে বিজয়ী হব|
5 Por ti venceremos os nossos inimigos; pelo teu nome pisaremos os que se levantam contra nós.
6 আমি আমার তীর-ধনুকে আস্থা রাখি না| আমি জানি অন্ততঃ আমার তরবারি আমাকে রক্ষা করবে না|
6 Pois eu não confiarei no meu arco, nem a minha espada me salvará.
7 ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন| আপনিই শত্রুদের লজ্জার মুখে ঠেলে দিয়েছেন|
7 Mas tu nos salvaste dos nossos inimigos, e confundiste os que nos odiavam.
8 হে ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার প্রশংসা করেছি! চিরকাল আমরা আপনার প্রশংসা করবো!
8 Em Deus nos gloriamos todo o dia, e louvamos o teu nome eternamente. (Selá.)
9 কিন্তু হে ঈশ্বর আপনি আমাদের ত্যাগ করেছেন| আপনি আমাদের বিব্রত করেছেন| আপনি আমাদের সঙ্গে যুদ্ধে আসেন নি|
9 Mas agora tu nos rejeitaste e nos confundiste, e não sais com os nossos exércitos.
10 আপনিই আমাদের শত্রুদের আমাদের ঠেলে সরিয়ে দেবার সুযোগ করে দিয়েছেন| শত্রুরা আমাদের সম্পদ নিয়ে গেছে|
10 Tu nos fazes retirar do inimigo, e aqueles que nos odeiam nos saqueiam para si.
11 আপনি আমাদের সেই মেষের মত ফেলে রেখেছিলেন যাদের বধ করতে নিয়ে যাওয়া হয়| সেই সব মেষের মত আমাদের পরিত্যাগ করেছেন| আমাদের আপনি বিদেশী জাতিগুলির মধ্যে ছড়িয়ে দিয়েছেন|
11 Tu nos entregaste como ovelhas para comer, e nos espalhaste entre os gentios.
12 হে ঈশ্বর, আপনি আপনার লোকদের নামমাত্র মূল্যে বিক্রি করেছেন| এমনকি আপনি মূল্য নিয়েও কোন তর্ক করলেন না|
12 Tu vendes por nada o teu povo, e não aumentas a tua riqueza com o seu preço.
13 প্রতিবেশীদের কাছে আপনি আমাদের হাস্য়স্পদ করালেন| ওরা আমাদের নিয়ে হাসাহাসি ও মজা করে|
13 Tu nos pões por opróbrio aos nossos vizinhos, por escárnio e zombaria daqueles que estão à roda de nós.
14 আমরা এখন লোকমুখে হাসির গল্পের মত| এমনকি সেই সব লোক যাদের নিজেদের কোন জাতি নেই তারাও আমাদের দেখে মাথা নাড়িযে হাসে|
14 Tu nos pões por provérbio entre os gentios, por movimento de cabeça entre os povos.
15 আমি লজ্জায ডুবে রয়েছি| সারাদিন ধরে আমি আমার লজ্জাকেই দেখি|
15 A minha confusão está constantemente diante de mim, e a vergonha do meu rosto me cobre,
16 যারা আমার প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছুক, সেই সব শত্রুর উপহাস এবং অপমান থেকে আমি লজ্জায নিজেকে লুকিয়ে রাখি|
16 À voz daquele que afronta e blasfema, por causa do inimigo e do vingador.
17 ঈশ্বর, আমরা আপনাকে ভুলি নি| তথাপি আপনি আমাদের প্রতি ঐসব করলেন| যখন আপনার চুক্তিতে আমরা স্বাক্ষর করেছিলাম, তখন আমরা আপনার সঙ্গে মিথ্যাচার করি নি!
17 Tudo isto nos sobreveio; contudo não nos esquecemos de ti, nem nos houvemos falsamente contra a tua aliança.
18 ঈশ্বর, আমরা আপনার কাছ থেকে মুখ ঘুরিযে দূরে চলে যাই নি| আমরা আপনাকে অনুসরণ করা থেকে বিরত হই নি|
18 O nosso coração não voltou atrás, nem os nossos passos se desviaram das tuas veredas;
19 কিন্তু হে ঈশ্বর, যেখানে শেযালের বাস, সেখানে আপনি আমাদের গুঁড়িযে ফেললেন| মৃত্যুর মত নীরন্ধ অন্ধকারে আপনি আমাদের ত্যাগ করে চলে গেছেন|
19 Ainda que nos quebrantaste num lugar de dragões, e nos cobriste com a sombra da morte.
20 আমরা কি আমাদের ঈশ্বরের নাম ভুলে গিয়েছিলাম? আমরা কি অন্য কোন দেবতার কাছে প্রার্থনা করেছিলাম? না! আমরা তা করি নি|
20 Se nós esquecemos o nome do nosso Deus, e estendemos as nossas mãos para um deus estranho,
21 নিশ্চিতভাবে ঈশ্বর এইসব জানেন| আমাদের গভীরতম গোপন কথা পর্য়ন্ত তিনি জানেন|
21 Porventura não esquadrinhará Deus isso? Pois ele sabe os segredos do coração.
22 ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার জন্য প্রাণ দিয়েছি! য়ে সব মেষদের কেটে ফেলা হবে আমরা তাদের মতই হয়েছি|
22 Sim, por amor de ti, somos mortos todo o dia; somos reputados como ovelhas para o matadouro.
23 হে আমার প্রভু, উঠুন! কেন আপনি ঘুমাচ্ছেন? উঠুন! চিরদিনের জন্য আমাদের ত্যাগ করবেন না!
23 Desperta, por que dormes, Senhor? Acorda, não nos rejeites para sempre.
24 প্রভু, কেন আপনি আমাদের থেকে লুকোচ্ছেন? আপনি কি আমাদের দুঃখ যন্ত্রণা ভুলে গেছেন?
24 Por que escondes a tua face, e te esqueces da nossa miséria e da nossa opressão?
25 আমাদের ধূলোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে| ধূলোতে উদর ঠেকিযে আমরা পড়ে আছি|
25 Pois a nossa alma está abatida até ao pó; o nosso ventre se apega à terra.
26 ঈশ্বর, উঠুন এবং আমাদের সাহায্য করুন! আপনার চিরন্তণ প্রেম প্রদর্শন করে আমাদের উদ্ধার করুন!
26 Levanta-te em nosso auxílio, e resgata-nos por amor das tuas misericórdias.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 44, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.