Salmos 22

Bengali Bible (GL_BENGALI) vs NAA

Sair da comparação
NAA Nova Almeida Atualizada 2017
1 হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর! কেন আপনি আমায় ছেড়ে চলে গেছেন? আপনি এত দূরে য়ে, আমাকে রক্ষা করতে পারবেন না! আপনি এত দূরে য়ে, আমার সাহায্যের জন্য চিত্কার ও শুনতে পাবেন না!
1 Deus meu, Deus meu, por que me desamparaste? Por que se acham longe de minha salvação as palavras de meu gemido?
2 ঈশ্বর আমার, সারাদিন ধরে আমি আপনাকে ডেকেছি| কিন্তু আপনি সাড়া দেন নি| সারারাত ধরে আমি আপনাকে ডেকেছি|
2 Deus meu, clamo de dia, e não me respondes; também de noite, porém não tenho sossego.
3 ঈশ্বর, আপনি হলেন সেই পবিত্র একজন| আপনি রাজার মত থেকে যান| ইস্রায়েলের প্রশংসাই আপনার সিংহাসন|
3 Contudo, tu és santo, entronizado entre os louvores de Israel.
4 আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন| হ্যাঁ, হে ঈশ্বর তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন|
4 Nossos pais confiaram em ti; confiaram, e tu os livraste.
5 ঈশ্বর, আমাদের পূর্বপুরুষরা আপনার কাছে সাহায্যের জন্য কেঁদে পড়েছিলেন এবং তাঁরা তাঁদের শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন| তাঁরা আপনার ওপর আস্থা রেখেছিলেন এবং তাই তাঁরা আশাহত হন নি!
5 A ti clamaram e escaparam; confiaram em ti e não foram envergonhados.
6 সুতরাং, আমি কি কীট, মানুষ নই? লোকে আমার সম্পর্কে লজ্জা বোধ করে এবং আমাকে ঘৃণা করে|
6 Mas eu sou verme e não um ser humano; afrontado pelos homens e desprezado pelo povo.
7 প্রত্যেকে যারা আমাকে দেখে, আমায় নিয়ে ঠাট্টা করে| তারা তাদের মাথা নাড়ায এবং আমায় জিভ ভেঙ্গায|
7 Todos os que me veem zombam de mim; fazem caretas e balançam a cabeça, dizendo:
8 তারা আমায় বলে: “প্রভুর কাছে সাহায্য চাও| হয়তো বা তিনি তোমার পরিত্রাণ করবেন| তিনি যদি সত্যিই তোমায় পছন্দ করেন, নিশ্চয়ই তিনি তোমায় উদ্ধার করবেন!”
8 “Confiou no Senhor ! Ele que o livre! Salve-o, pois nele tem prazer.”
9 হে ঈশ্বর, এটাই প্রকৃত সত্য য়ে, একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি| এমন কি আমি যখন আমার মাযের বুকের দুধ খেতাম আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন|
9 Contudo, tu és quem me fez nascer; e me preservaste, estando eu ainda ao seio de minha mãe.
10 য়ে দিন আমি জন্মেছি, সে দিন থেকেই আপনি আমার ঈশ্বর| মাযের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি|
10 A ti me entreguei desde o meu nascimento; desde o ventre de minha mãe, tu és o meu Deus.
11 তাই, হে আমার ঈশ্বর, আমাকে ছেড়ে যাবেন না! কারণ সংকট নিকটবর্ত্তী| আমাকে সাহায্য করার মত কেউই নেই|
11 Não te distancies de mim, porque a tribulação está próxima, e não há quem me ajude.
12 আমার চারপাশে লোকজন রয়েছে, শক্তিশালী বলদের মত তারা আমার চারদিকে ঘিরে রয়েছে|
12 Muitos touros me cercam, fortes touros de Basã me rodeiam.
13 তাদের মুখগুলো একটা গর্জনকারী সিংহের মত হাঁ করে খোলা, য়েন তার শিকারের দিকে সবেগে ছুটে যাচ্ছে|
13 Contra mim abrem a boca, como faz o leão que despedaça e ruge.
14 মাটিতে ফেলে দেওয়া জলের মত আমার শক্তি চলে গেছে| আমার অস্থিগুলো আলাদা হয়ে গেছে| আমি আমার সাহস হারিযে ফেলেছি!
14 Derramei-me como água, e todos os meus ossos se desconjuntaram; meu coração fez-se como cera, derreteu-se dentro de mim.
15 আমার শক্তিভাঙ্গা মৃত্‌ পাত্রের মতই শুকিয়ে গেছে| আমার জিভ তালুতে আটকে যাচ্ছে| আপনি আমাকে “মৃত্যুর ধূলায” পৌঁছে দিয়েছেন|
15 Secou-se o meu vigor, como um caco de barro, e a língua se me apega ao céu da boca; assim, me deitas no pó da morte.
16 আমার চারপাশে “কুকুর” ঘুরে বেড়াচ্ছে| সেই সব মন্দ লোকেদের দল আমাকে ফাঁদে ফেলেছে| সিংহের মত তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে|
16 Cães me cercam; um bando de malfeitores me rodeia; traspassaram-me as mãos e os pés.
17 আমি আমার হাড়গুলো পর্য়ন্ত দেখতে পাচ্ছি| লোকজন আমার দিকে চেয়ে রয়েছে! তারা ক্রুর দৃষ্টিতে আমার দিকে তাকিযে আছে!
17 Posso contar todos os meus ossos; os meus inimigos estão olhando para mim e me encarando.
18 ঐ লোকগুলো ওদের মধ্যে আমার কাপড়গুলো ভাগাভাগি করে নিচ্ছে| তারা আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে|
18 Repartem entre si as minhas roupas e sobre a minha túnica lançam sortes.
19 প্রভু, আমাকে ছেড়ে যাবেন না! আপনিই আমার শক্তি| শীঘ্রই আমাকে সাহায্য করুন!
19 Tu, porém, Senhor , não te afastes de mim; força minha, apressa-te em me socorrer.
20 প্রভু, শত্রুর তরবারি হতে আমায় রক্ষা করুন| ওই সব কুকুরদের হাত থেকে আমার মূল্যবান জীবন রক্ষা করুন|
20 Livra a minha alma da espada, e, das presas do cão, a minha vida.
21 আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করুন| বলদের শিং এর আঘাত থেকে আমায় রক্ষা করুন|
21 Salva-me da boca do leão e dos chifres dos búfalos; sim, tu me respondes.
22 প্রভু, আপনার সম্পর্কে আমি আমার ভাইদের বলবো| মহাসমাজের সামনে আমি আপনার প্রশংসা করব|
22 A meus irmãos declararei o teu nome; no meio da congregação eu te louvarei.
23 তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর! হে ইস্রায়েলের উত্তরপুরুষগণ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর! হে ইস্রায়েলের মানুষ প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর|
23 Louvem o Senhor , vocês que o temem; glorifiquem-no, todos vocês, descendência de Jacó; temam-no, todos vocês, posteridade de Israel.
24 কেন? কারণ প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন| প্রভু তাদের জন্য লজ্জিত নন| যদি মানুষ তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না|
24 Porque não desprezou nem detestou a dor do aflito, nem ocultou dele o seu rosto, mas o ouviu, quando lhe gritou por socorro.
25 প্রভু, মহাসমাজে আমার প্রশংসা আপনার কাছ থেকেই আসে| এইসব উপাসনাকারী ভক্তদের সামনে, আমার মানত করা বলি আমি আপনাকে উত্সর্গ করবো|
25 De ti vem o meu louvor na grande congregação; cumprirei os meus votos na presença dos que o temem.
26 দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে| তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর! তোমাদের অন্তঃকরণ চিরজীবি হউক!
26 Os sofredores hão de comer e fartar-se; louvarão o aqueles que o buscam. Que o coração de vocês viva para sempre!
27 তোমরা, সুদূর দেশগুলির জনগণ, প্রভুকে মনে রেখো এবং তাঁর কাছে ফিরে এস! য়ে সব মানুষ বিদেশে থাকে তারাও য়েন প্রভুরই উপাসনা করে|
27 Os confins da terra se lembrarão do e a ele se converterão; diante dele se prostrarão todas as famílias das nações.
28 কেন? কারণ প্রভুই রাজা| তিনি সব জাতিকে শাসন করেন|
28 Pois do Senhor é o reino, é ele quem governa as nações.
29 বলিষ্ঠ এবং সুদেহী লোকেরা আহারান্তে ঈশ্বরের কাছে প্রণিপাত করবে| বস্তুতঃ সকলে যারা মারা যাবে এবং যারা ইতিমধ্যেই মারা গেছে তারা সকলেই ঈশ্বরের কাছে অবনত হবে!
29 Todos os ricos da terra hão de comer e adorar, e todos os que descem ao pó se prostrarão diante dele, até aquele que não pode preservar a própria vida.
30 এবং ভবিষ্যতে আমাদের উত্তরপুরুষরা প্রভুর সেবা করবে| লোকে চিরদিন তাঁর কথা বলবে|
30 A posteridade o servirá, e se falará do Senhor à geração vindoura.
31 প্রত্যেকটি প্রজন্ম তাদের শিশুদের কাছে ঈশ্বর য়ে ভাল জিনিসগুলি করেছেন সে সম্পর্কে বলবে|
31 Virão e anunciarão a justiça dele; ao povo que há de nascer, contarão que foi ele quem o fez.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 22, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.