Números 27
Bengali Bible (GL_BENGALI) vs VC
VC Versão Católica
1 সলফাদ ছিলেন হেফরের পুত্র| হেফর ছিলেন গিলিয়দের পুত্র| গিলিয়দ ছিলেন মাখীরের পুত্র| মাখীর মনঃশির পুত্র| মনঃশি য়োষেফের পুত্র ছিলেন| সলফাদের পাঁচ কন্যা ছিল| তাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা এবং তির্সা|
1 Aproximaram-se então as filhas de Salafaad, filho de Hefer, filho de Galaad, filho de Maquir, filho de Manassés, filho de José. Seus nomes eram Maala, Noa, Hegla, Melca e Tersa.
2 এরা সমাগম তাঁবুর প্রবেশ পথে মোশি, যাজক ইলিয়াসর, অন্যান্য নেতা এবং ইস্রায়েলের সমস্ত লোকদের সামনে দাঁড়িয়ে বলল,
2 Elas apresentaram-se diante de Moisés e do sacerdote Eleazar, e diante dos principais e de toda a assembléia, à entrada da tenda de reunião:
3 “আমরা যখন মরুভুমির মধ্য দিয়ে ভ্রমণ করছিলাম সে সময় আমাদের পিতা মারা গিয়েছিলেন| তিনি কোরহ দলে য়োগদানকারী লোকদের মধ্যে ছিলেন না| (যে কোরহ প্রভুর বিরোধিতা করেছিলেন|) কিন্তু আমাদের পিতা নিজ পাপে মারা গিয়েছিলেন| আমাদের পিতার কোনো পুত্র নেই|
3 "Nosso pai, disseram elas, morreu no deserto, e não tomou parte na sedição excitada por Coré contra o Senhor; mas morreu por causa de seu próprio pecado. Ora, ele não teve filhos.
4 এর অর্থ হল এই যে, আমাদের পিতার নাম লোপ পাবে| এটা ঠিক নয় যে আমাদের পিতার কোনো পুত্র নেই বলে তার নাম শেষ হয়ে যাবে| সুতরাং আমাদের পিতার ভাইরা যে জমি পাবে তার কিছুটা অন্ততঃ যাতে আমরা পাই তার জন্য আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি|”
4 Por que razão há de desaparecer o nome de sua família, por não ter tido filho algum? Dá-nos uma propriedade entre os irmãos de nosso pai."
5 সেই কারণে মোশি প্রভুকে জিজ্ঞেস করেছিলেন যে তার কি করা উচিত্ হবে|
5 Moisés levou a sua causa diante do Senhor,
6 প্রভু তাকে বললেন,
6 que lhe disse:
7 “সলফাদ এর মেয়েরা ঠিক বলেছে| তাদের পিতার ভাইদের জমির অংশ ভাগ করে নেওয়াই তাদের উচিত্ হবে| সুতরাং যে জমিটা তুমি তাদের পিতাকে দিতে, সেই জমিটা তুমি ওদের দিয়ে দাও|
7 "As filhas de Salafaad têm razão. Dar-lhes-ás uma propriedade como herança entre os irmãos de seu pai, para que elas lhe sucedam na herança.
8 “সুতরাং ইস্রায়েলের লোকদের জন্য এটিকে বিধি করে নাও| ‘যদি কোন ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে এবং সে মারা যায়, তাহলে তার যা কিছু আছে সে সব কিছুই তার মেয়েকে দেওয়া হবে|
8 Dirás aos israelitas: se um homem morrer sem deixar filhos, a herança passara à sua filha;
9 যদি তার কোনো মেয়ে না থাকে, তাহলে তার সমস্ত কিছুই তার ভাইদের দেওয়া হবে|
9 se não tiver filhas, será dada aos seus irmãos.
10 আর যদি সে কোন ভাই ও বোনেরা আছে , তবে তোমরা তার পিতার ভাইদের কাছে তার উত্তরাধিকার দিতে হবে|
10 Se não tiver irmãos, a herança passará aos irmãos de seu pai,
11 যদি তার পিতার কোনো ভাই না থাকে তাহলে তার যা কিছু আছে সে সমস্তই তার পরিবারের ঘনিষ্ঠ আত্মীযকে দেওয়া হবে| ইস্রায়েলের লোকদের জন্য এটিই আইন| প্রভু মোশিকে এই আদেশ দিলেন|”‘
11 e se seu pai não tiver irmãos, será dada ao seu parente mais próximo em sua família, e este último tornar-se-á seu possessor. Esta será para os filhos de Israel uma prescrição de direito, assim como o Senhor ordenou a Moisés."
12 তখন প্রভু মোশিকে বললেন, “যর্দন নদীর পূর্বদিকের মরুভূমিতে যে কোনো একটি পর্বতের ওপরে যাও| ইস্রায়েলের লোকদের আমি যে দেশ দিচ্ছি সেটা তুমি দেখতে পাবে|
12 O Senhor disse a Moisés: "Sobe a esse monte Abarim, e contempla a terra que eu hei de dar aos israelitas.
13 সেই দেশ দেখার পরে তুমি তোমার ভাই হারোণের মতো মারা যাবে|
13 Depois de a teres visto, serás reunido aos teus, como o teu irmão Aarão,
14 মনে করে দেখো যখন লোকরা সীন মরুভূমিতে তৃষ্ণায বিচলিত হয়েছিল তখন তুমি এবং হারোণ দুজনেই আমার আজ্ঞা পালন করতে অস্বীকার করেছিলে| তুমি আমাকে সম্মান দাও নি এবং লোকদের দেখাও নি যে আমি পবিত্র|” (সীন মরুভূমির কাদেশের কাছে মরীবার জলের কাছে এই ঘটনা ঘটে|)
14 porque, no deserto de Sin, na contenda da assembléia, fostes rebeldes à minha ordem, não manifestando a minha santidade diante deles na questão das águas." {Trata-se das águas de Meribá, em Cades, no deserto de Sin.}
15 মোশি প্রভুকে বললেন,
15 Moisés disse ao Senhor:
16 “প্রভু ঈশ্বর আপনি সকল মানুষের চিন্তা জানেন| আমি প্রার্থনা করি যেন আপনি এই সমস্ত লোকদের জন্য একজন নেতা মনোনীত করবেন|
16 "O Senhor Deus dos espíritos e de toda a carne escolha um homem que chefie a assembléia,
17 যিনি তাদের এই দেশ থেকে বের করে নতুন দেশে নিয়ে যাবেন| তাহলে প্রভুর লোকরা মেষপালকহীন মেষের মতো হবে না|”
17 que marche à sua frente e guie os seus passos, para que a assembléia do Senhor não seja como um rebanho sem pastor."
18 সুতরাং প্রভু মোশিকে বললেন, “নূনের পুত্র যিহোশূয় নতুন নেতা হবে| সে খুবই জ্ঞানী|তাকে নতুন নেতা করো|
18 O Senhor respondeu a Moisés: "Toma Josué, filho de Nun, no qual reside o Espírito, e impõe-lhe a mão.
19 তাকে যাজক ইলিয়াসর এবং সকল লোকের সামনে দাঁড়াতে বলো| এরপর তাকে নতুন নেতা করো|
19 Apresentá-lo-ás ao sacerdote Eleazar e a toda a assembléia, e o empossarás sob os seus olhos.
20 “লোকদের দেখিয়ে দাও যে তুমি তাকে নেতা করছ| তাহলে সমস্ত লোক তাকে মান্য করবে|
20 Tu o investirás de tua autoridade, a fim de que toda a assembléia dos israelitas lhe obedeça.
21 যিহোশূয় যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন অনুভব করে তবে সে যাজক ইলিয়াসরের কাছে যাবে| ইলিয়াসর প্রভুর উত্তর জানার জন্য উরীমের সাহায্য নেবে| তখন ঈশ্বরের কথামতো যিহোশূয় এবং ইস্রায়েলের সমস্ত লোকরা কাজ করবে| যদি তিনি বলেন, ‘যুদ্ধে যাও’ তাহলে তারা যুদ্ধে যাবে| এবং যদি তিনি বলেন, ‘ঘরে যাও’ তাহলে তারা ঘরে যাবে|”
21 Ele se apresentará ao sacerdote Eleazar, que consultará por ele o oráculo de Urim diante do Senhor; é segundo essa ordem que se conduzirão, ele e toda a assembléia dos israelitas."
22 মোশি প্রভুর আজ্ঞা পালন করলেন| মোশি যিহোশূয়কে যাজক ইলিয়াসর এবং ইস্রায়েলের সমস্ত লোকদের সামনে দাঁড়াতে বললেন|
22 Moisés fez como o Senhor tinha ordenado. Tomou Josué e apresentou-o ao sacerdote Eleazar, bem como a toda a assembléia.
23 এরপর যিহোশূয় যে নতুন নেতা সেটি দেখানোর জন্য মোশি তার ওপরে দু’হাত রাখলেন| প্রভু তাকে যে ভাবে বলেছিলেন সেভাবেই তিনি এই কাজটি করলেন|
23 Impôs-lhe as mãos e empossou-o assim como o Senhor tinha ordenado pela boca de Moisés.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Números 27, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.