Josué 5

Bengali Bible (GL_BENGALI) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 তাই প্রভু যর্দন নদী শুকিয়ে দিলেন যতক্ষণ না সমস্ত লোক তা পেরিয়ে যায়| য়র্দ্দনের পশ্চিমে বসবাসকারী ইমোরীয় এবং ভূমধ্যসাগর তীরবর্তী কনানীয়দের রাজারা এসব শুনে বেশ ভয় পেয়ে গেল| ইস্রায়েলের লোকদের সঙ্গে লড়াই করার মতো সাহস তাদের রইল না|
1 Quando todos os reis dos amorreus, a ocidente do Jordão, e todos os reis dos cananeus, para as bandas do mar, souberam que o Senhor tinha secado as águas do Jordão diante dos israelitas, até que passassem, seu coração desfaleceu e perderam toda a coragem diante dos israelitas.
2 তখন যিহোশূয়কে প্রভু বললেন, “চক্মকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নাও, আর সেই ক্ষুর দিয়ে ইস্রায়েলের পুরুষদের সুন্নত্‌ করো|”
2 Então o Senhor disse a Josué: Faze facas de pedras, e circuncida de novo os israelitas.
3 সেই মতো যিহোশূয় চক্মকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নিয়ে জিবিথ হারালোথে ইস্রায়েলীয়দের সুন্নত্‌ করলেন|
3 Josué fez as facas de pedra e circuncidou os israelitas na colina de Aralot.
4 ইস্রায়েলীয়দের সুন্নত্‌ করার পেছনে যিহোশূয়র একটা কারণ ছিল| ইস্রায়েলের লোকরা মিশর ছেড়ে চলে গেলে যারা সৈন্যবাহিনীতে ছিল তাদের সবাইকে সুন্নত্‌ করা হয়েছিল|
4 A causa dessa circuncisão é a seguinte: todos os varões dentre o povo que tinham saído do Egito - todos os homens de guerra - tinham morrido em caminho, no deserto, depois que haviam partido do Egito.
5 মরুভূমিতে থাকার সময় অনেক য়োদ্ধাই প্রভুর কথা শোনেনি. তখন প্রভু তাদের প্রতিশ্রুতি দিলেন য়ে তারা ঐ দেশটি সুজলা-সুফলা রূপে দেখতে পাবে না|
5 Ora, todos eles tinham sido circuncidados. A multidão, porém, nascida no deserto durante a viagem depois do êxodo, não o tinha sido.
6 তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে সেই দেশই দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি করেছিলেন, কিন্তু যারা তাঁর বাণী অগ্রাহ্য করেছিল তাদের ঈশ্বর 40 বছর মরুভূমিতে ঘুরিযেছিলেন য়ে পর্য়ন্ত না ঐ সমস্ত য়োদ্ধারা শেষ হয়| তারা মারা গেলে তাদের সন্তানরা তাদের স্থান নিল|
6 Os israelitas tinham marchado pelo deserto durante quarenta anos, até o desaparecimento completo dessa massa de homens de guerra escapados do Egito, mas infiéis à voz do Senhor. O Senhor havia-lhes jurado que não veriam a terra prometida a seus pais, terra que mana leite e mel.
7 মিশর থেকে চলে আসার পর তাদের সন্তানদের মরুভূমিতে জন্ম হয়েছিল| এদের কাউকে সুন্নত্‌ করা হয় নি| তাই যিহোশূয় তাদের সুন্নত্‌ করেছিলেন|
7 Seus filhos foram postos em seu lugar. Foi essa a geração que Josué circuncidou. Eles tinham o seu prepúcio, porque não tinham sido circuncidados durante sua viagem.
8 যিহোশূয় সকলের সুন্নত্‌করণ শেষ করলেন| তারা সেখানেই তাঁবু খাটিযে থেকে গেল| যতদিন পর্য়ন্ত সবাই সেরে না উঠল ততদিন তারা তাঁবুতে বিশ্রাম নিল|
8 Depois que foram todos circuncidados, permaneceram acampados até sararem.
9 সেই সময় প্রভু যিহোশূয়কে বললেন, “মিশরে তোমরা সবাই ছিলে ক্রীতদাস| এই দাসত্ব তোমাদের লজ্জিত করে রেখেছিল| আজ তোমাদের সব লজ্জা সংকোচ আমি হরণ করলাম|” যিহোশূয় সেই জায়গাটির নাম দিলেন গিল্গল| আজও সে জায়গার নাম গিল্গল থেকে গেছে|
9 O Senhor disse a Josué: Hoje tirei de cima de vós o opróbrio do Egito. E deu-se àquele lugar o nome de Gálgala, nome que subsiste ainda.
10 ইস্রায়েলের লোকরা নিস্তারপর্ব উত্সব পালন করল| য়িরীহোর সমতলভূমিতে গিল্গল যেখানে তাঁবু খাটিযেছিল সেখানেই তারা উত্সব করল| সেই মাসের 14তম দিনে সন্ধ্যাবেলা সেই উত্সব হল|
10 Os israelitas acamparam em Gálgala, e celebraram a Páscoa no décimo quarto dia do mês, pela tarde, na planície de Jericó.
11 নিস্তারপর্ব উত্সবের পরের দিন তারা সে দেশের উত্পন্ন খাদ্য দ্রব্যই খেযেছিল| তারা খেযেছিল খামিরবিহীন রুটি আর ভাজা দানাশস্য|
11 No dia seguinte à Páscoa comeram os produtos da região, pães sem fermento e trigo tostado.
12 পরদিন সকালে আকাশ থেকে আর বিশেষ ধরণের খাদ্য বর্ষণ হল না| য়েদিন থেকে ইস্রায়েলের লোকরা কনানে উত্পন্ন খাদ্য খেতে শুরু করল, সেদিন থেকে স্বর্গ থেকে খাদ্য আসা বন্ধ হল|
12 E o maná cessou {de cair} no dia seguinte àquele em que comeram os produtos da terra. Os israelitas não tiveram mais o maná. Naquele ano alimentaram-se da colheita da terra de Canaã.
13 যখন যিহোশূয় য়িরীহোর কাছাকাছি গেলেন, তিনি তাকিযে দেখলেন একজন মানুষ তরবারি হাতে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন| যিহোশূয় তাঁর কাছে গিয়ে বললেন, “কে আপনি? আমাদের শত্রু না মিত্র?”
13 Josué encontrava-se nas proximidades de Jericó. Levantando os olhos, viu diante de si um homem de pé, com uma espada desembainhada na mão. Josué foi contra ele: És dos nossos, disse ele, ou dos nossos inimigos?
14 মানুষটি বললেন, “না, আমি শত্রু নই| আমি প্রভুর সৈন্যবাহিনীর সেনাধ্যক্ষ| আমি এইমাত্র তোমার কাছে এসেছি|”তখন যিহোশূয় তাঁকে সম্মান জানাতে মাথা নীচু করে বললেন, “আমি আপনার ভৃত্য| প্রভু কি আমার জন্য কোন আদেশ দিয়েছেন?”
14 Ele respondeu: Não; venho como chefe do exército do Senhor. Josué prostrou-se com o rosto por terra, e disse-lhe: Que ordena o meu Senhor a seu servo?
15 প্রভুর সেনাধ্যক্ষ বললেন, “জুতো খোলো| যেখানে তুমি দাঁড়িয়ে তা এখন পবিত্র স্থান|” তাই যিহোশূয় তাঁর আদেশ পালন করলেন|
15 E o chefe do exército do Senhor respondeu: Tira o calçado de teus pés, porque o lugar em que te encontras é santo. Assim fez Josué.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Josué 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.