Jeremias 8

Bengali Bible (GL_BENGALI) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 এই হল প্রভুর বার্তা: “সেই সময় যিহূদার রাজা এবং গুরুত্বপূর্ণ কর্মচারীদের অস্থিসমূহ, যাজকগণ ও ভাব্বাদীগণের অস্থিসমূহ এবং জেরুশালেমের লোকদের অস্থিসমূহ তাদের কবরগুলির থেকে বের করে আনা হবে|
1 " ‘Naquele tempo, declara o Senhor, os ossos dos reis e dos líderes de Judá, os ossos dos sacerdotes e dos profetas e os ossos do povo de Jerusalém serão retirados dos seus túmulos.
2 তারপর তারা সংগ্রহ করা সমস্ত অস্থি ছড়িয়ে দেবে আকাশভরা সূর্য়, চন্দ্র এবং তারাদের নীচে এই মাটিতে| জেরুশালেমের লোকরা সূর্য়, চন্দ্র, তারাদের ভালোবাসতো| তারা ওদের সেবা করতো, অনুসরণ করতো, উপদেশ চাইতো এবং পূজা করতো| কিন্তু কেউ সেই অস্থি একত্রিত করে পুনরায় সমাধিস্থ করবে না| সুতরাং সেই অস্থিগুলো পশুদের বিষ্ঠার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে|
2 Serão expostos ao sol e à lua e a todos os astros do céu, que eles amaram, aos quais prestaram culto e os quais seguiram, consultaram e adoraram. Não serão ajuntados nem enterrados, mas se tornarão esterco sobre o solo.
3 “আমি জোর করে যিহূদার লোকদের ভিটেমাটি ছাড়া করব| তাদের বিদেশের মাটিতে পাঠিয়ে দেব| যুদ্ধে য়ে সমস্ত যিহূদার মানুষ বেঁচে গিয়েছে তারাও মৃত্যু কামনা করবে|” এই ছিল প্রভুর বার্তা|
3 Todos os sobreviventes dessa nação má preferirão a morte à vida, em todos os lugares para onde eu os expulsar, diz o Senhor dos Exércitos’.
4 যিরমিয় এই কথাগুলি যিহূদার লোকদের বলে দাও: প্রভু এই কথাগুলি বললেন: “যদি কোন মানুষ পড়ে যায়, সে আবার উঠে দাঁড়ায এবং যদি কেউ ভুল পথে যায় সে আবার সঠিক পথে ফিরে আসে| যিহূদার লোকরা ভুল পথে গিয়েছিল|
4 "Diga a eles: ‘Assim diz o Senhor. " ‘Quando os homens caem, não se levantam mais? Quando alguém se desvia do caminho, não retorna a ele?
5 কিন্তু জেরুশালেমের ঐসব লোকরা কেন সেই একই ভুল পথে চলতে লাগল? তারা ফিরে এল না, বরং তারা নিজেদের তৈরী মিথ্য়েকেই বিশ্বাস করল|
5 Por que será, então, que este povo se desviou? Por que Jerusalém persiste em desviar-se? Eles apegam-se ao engano e recusam-se a voltar.
6 আমি তাদের কথা মন দিয়ে শুনেছি| কিন্তু তারা সততার সঙ্গে কথা বলে না| তাদের পাপের জন্য তারা দুঃখ প্রকাশ করল না| তারা চিন্তা করল না তারা কতখানি অসত্‌| তারা চিন্তা না করে কাজ করে| তারা যুদ্ধক্ষেত্রে ছুটে বেড়ানো ঘোড়াদের মত|
6 Eu ouvi com atenção, mas eles não dizem o que é certo. Ninguém se arrepende de sua maldade e diz: "O que foi que eu fiz? " Cada um se desvia e segue seu próprio curso, como um cavalo que se lança com ímpeto na batalha.
7 এমন কি আকাশের পাখীরাও কাজ করবার সঠিক সময়টি জানে| সারস, পায়রা, বেগবান এবং গায়ক পাখীরাও জানে নতুন বাসায কখন উড়ে য়েতে হয়| কিন্তু আমার লোকরা জানেনা প্রভু তাদের কাছ থেকে কি চান|
7 Até a cegonha no céu conhece as estações que lhe estão determinadas, e a pomba, a andorinha e o tordo observam a época de sua migração. Mas o meu povo não conhece as exigências do Senhor.
8 “তোমরা বলে চলেছো, ‘তোমরা প্রভুর শিক্ষায় জ্ঞানী হয়ে উঠেছ!’ কিন্তু তা সত্যি নয়| কারণ শাস্ত্রবিদরা মিথ্যা লিখেছিলেন|
8 " ‘Como vocês podem dizer "Somos sábios, pois temos a lei do Senhor", quando na verdade a pena mentirosa dos escribas a transformou em mentira?
9 ঐ ‘জ্ঞানী ব্যক্তিরা’ প্রভুর শিক্ষামালা মেনে চলতে অস্বীকার করেছে| সুতরাং তারা প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি নয়| সেই ‘জ্ঞানী ব্যক্তিদের’ ফাঁদে ফেলা হয়েছিল| তারা বিহবল এবং লজ্জিত হয়েছে|
9 Os sábios serão envergonhados; ficarão amedrontados e serão pegos na armadilha. Visto que rejeitaram a palavra do Senhor, que sabedoria é essa que eles têm?
10 তাই আমি তাদের স্ত্রীদের অন্য পুরুষদের হাতে তুলে দেব| আমি তাদের জমিসমূহ দান করে দেব অন্য মালিকদের| ক্ষুদ্র থেকে গুরুত্বপূর্ণ সবাই শুধু বেশী পয়সা চায়| ভাব্বাদী থেকে যাজকদের প্রত্যেকেই মিথ্যা কথা বলে|
10 Por isso, entregarei as suas mulheres a outros homens, e darei os seus campos a outros proprietários. Desde o menor até o maior, todos são gananciosos; tanto os sacerdotes como os profetas, todos praticam a falsidade.
11 আমার লোকরা খুব বাজে ভাবে আহত হয়েছে| কিন্তু ভাব্বাদী ও যাজকরা ক্ষতগুলিতে পট্টি বেঁধে দেবার বদলে ওগুলোকে সামান্য আঁচড় বলে গণ্য করেছে| তারা বলে, ‘সব কিছু ঠিকঠাক আছে!’ আসলে কিছুই ঠিক নেই!
11 Eles tratam da ferida do meu povo como se ela não fosse grave. "Paz, paz", dizem, quando não há paz alguma.
12 মন্দ কাজের জন্য তাদের লজ্জিত হওয়া উচিত্‌| কিন্তু তারা এতটুকু লজ্জিত নয়| তারা তাদের পাপের ব্যাপারে যথেষ্ট বিব্রত নয়| তাই অন্যদের মতো তারাও শাস্তি পাবে| যখন আমি অন্যদের শাস্তি দেব তখন তাদেরও ছুঁড়ে ফেলব মাটিতে|” প্রভু এই কথাগুলি বললেন|
12 Ficaram eles envergonhados de sua conduta detestável? Não, eles não sentem vergonha, nem mesmo sabem corar. Portanto, cairão entre os que caem; serão humilhados quando eu os castigar, declara o Senhor.
13 “তোমাদের ফসল ঘরে তোলার উত্সব আর পালিত হবে না| আমি তোমাদের সমস্ত ফল ও শস্যসমূহ কেড়ে নেব তাই আর ফসল তোলা হবে না|” এই ছিল প্রভুর বার্তা| “দ্রাক্ষা-ক্ষেতে কোন দ্রাক্ষা থাকবে না| থাকবে না কোন ডুমুর গাছ| এমন কি গাছের পাতা পর্য়ন্ত শুকিয়ে যাবে| আমি তোমাদের যা দিয়েছিলাম সব কিছু নিয়ে নেব|”
13 " ‘Eu quis recolher a colheita deles, declara o Senhor. Mas não há uvas na videira nem figos na figueira; as folhas estão secas. O que lhes dei será tomado deles’.
14 “কেন আমরা এখানে বসে আছি? আশ্রয়ের জন্য আমাদের দুর্গবিশিষ্ট শহরগুলিতে যাওয়া যাক| যদি আমাদের প্রভু ঈশ্বর মারতেই চান, তাহলে সেখানে মরাই আমাদের পক্ষে ভাল| আমরা প্রভুর বিরুদ্ধে পাপ করেছি| তাই ঈশ্বর আমাদের বিষাক্ত জল পান করতে দিয়েছেন|
14 "Por que estamos sentados aqui? Reúnam-se! Fujamos para as cidades fortificadas e pereçamos ali! Pois o Senhor, o nosso Deus, condenou-nos a perecer e nos deu água envenenada para beber, porque temos pecado contra ele.
15 আমরা শান্তি আশা করেছিলাম কিন্তু কিছুই ভালো হল না| আমরা আশা করেছিলাম তিনি আমাদের ক্ষমা করবেন| কিন্তু শুধুই বিপর্য়য আসছে|
15 Esperávamos a paz, mas não veio bem algum; esperávamos um tempo de cura, mas há somente terror.
16 দান পরিবারগোষ্ঠীর দেশ থেকে শএুপক্ষের ঘোড়াদের হ্রেষা ধ্বনি আমরা শুনতে পাচ্ছি| মাটি কেঁপে উঠেছে তাদের পায়ের ক্ষুরের শব্দে| তারা এই দেশের সব কিছু ধ্বংস করতে আসছে| তারা ধ্বংস করতে আসছে এই শহর এবং শহরের লোকেদের|
16 O resfolegar dos seus cavalos pode-se ouvir desde Dã; ao relinchar dos seus garanhões a terra toda treme. Vieram para devorar esta terra e tudo o que nela existe, a cidade e todos os que nela habitam.
17 “যিহূদার লোকরা, আমি তোমাদের আক্রমণ করার জন্য বিষধর সাপ পাঠাচ্ছি| যিহূদার এই সাপেদের কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না| সাপরা তোমাদের ছোবল মারবে|” এই ছিল প্রভুর বার্তা|
17 "Vejam, estou enviando contra vocês serpentes venenosas, que ninguém consegue encantar; elas morderão vocês, e não haverá remédio", diz o Senhor.
18 ঈশ্বর, আমি ভীষণ দুঃখিত ও পরম বেদনায় আছি|
18 A tristeza tomou conta de mim; o meu coração desfalece.
19 আমার লোকদের কথা শুনুন| এদেশের সর্বত্র মানুষ সাহায্যের জন্য আর্ত চিত্কার করছে| তারা বলছে, “প্রভু কি সিয়োনে এখনও আছেন? সিয়োনের রাজা এখনও কি সেখানে আছেন?” কিন্তু ঈশ্বর বললেন, “যিহূদার লোকরা ভিনদেশের মূর্ত্তির পূজা করে এসেছে| সেটা আমাকে প্রচণ্ড রুদ্ধ করে তুলেছে| কেন তারা এই কাজ করেছিল?”
19 Ouça o grito de socorro da minha filha, do meu povo, grito que se estende por toda esta terra: "O Senhor não está em Sião? Não se acha mais ali o seu rei? " "Por que eles me provocaram à ira com os seus ídolos, com os seus inúteis deuses estrangeiros? "
20 এবং লোকরা বলল, “ফসল কাটার সময় পেরিযে গিয়েছে| গ্রীষ্মও চলে গিয়েছে| তবুও আমরা রক্ষা পেলাম না|”
20 Passou a época da colheita, acabou o verão, e não estamos salvos.
21 আমার লোকরা কষ্ট পেয়েছে বলে আমিও ব্যথিত| দুঃখে আমার কথা বন্ধ হয়ে গিয়েছে|
21 Estou arrasado com a devastação sofrida pelo meu povo. Choro muito, e o pavor se apodera de mim.
22 গিলিয়দে নিশ্চয়ই ডাক্তার এবং ওষুধ আছে| তাহলে আমার লোকদের আঘাত কেন সারে নি?
22 Não há bálsamo em Gileade? Não há médico? Por que, então, não há sinal de cura para a ferida do meu povo?

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.