Jeremias 1

Bengali Bible (GL_BENGALI) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 এইগুলি হল যিরমিয়র বার্তাসমূহ| যিরমিয় ছিলেন হিল্কিয়ের পুত্র| যাজক পরিবারের সন্তান যিরমিয় বিন্যামীন পরিবারগোষ্ঠীর অঞ্চল অনাথোত্‌ শহরে বাস করতেন|
1 Palavras de Jeremias, filho de Helcias, um dos sacerdotes que viviam em Anatot, na terra de Benjamim.
2 যিহূদার রাজা আমোনের পুত্র য়োশিযর ত্রযোদশ বছরের রাজত্বকালেপ্রভু প্রথম যিরমিয়র সঙ্গে কথা বলেছিলেন|
2 A palavra do Senhor foi-lhe dirigida no tempo de Josias, filho de Amon, rei de Judá, no décimo terceiro ano de seu reinado.
3 য়োশিযর পুত্র সিদিকিয়র একাদশ বছরের রাজত্বকাল পর্য়ন্ত অর্থাত্‌ ঐ বছরের পঞ্চম মাসে বন্দীদের জেরুশালেম থেকে নিয়ে আসার সময় পর্য়ন্ত যিরমিয় ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছিলেন|
3 Foi-lhe ainda dirigida no tempo de Joaquim, filho de Josias, rei de Judá, até o fim do décimo primeiro ano do reinado de Sedecias, filho de Josias, rei de Judá, até a deportação dos habitantes de Jerusalém, no quinto mês.
4 য়িরমিযের কাছে প্রভুর বার্তা পৌঁছালো|
4 Foi-me dirigida nestes termos a palavra do Senhor:
5 প্রভুর বার্তা ছিল এই রূপ: “তোমাকে আমি তোমার মাতৃগর্ভে রূপ দেবার আগেই জানতাম| তোমার জন্মের আগে থেকেই আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করে রেখেছিলাম| আমি তোমাকে জাতিসমূহের ভাব্বাদী হিসেবে মনোনীত করেছিলাম|”
5 Antes que no seio fosses formado, eu já te conhecia; antes de teu nascimento, eu já te havia consagrado, e te havia designado profeta das nações.
6 যিরমিয় তখন বললেন, “কিন্তু প্রভু সর্বশক্তিমান, আমি তো কথাই বলতে জানি না| আমি এক জন বালক মাত্র|”
6 E eu respondi: Ah! Senhor JAVÉ, eu nem sei falar, pois que sou apenas uma criança.
7 কিন্তু প্রভু আমাকে বললেন,“নিজেকে বালক বল না, যেখানে আমি তোমাকে পাঠাবো সেখানেই তোমাকে য়েতে হবে| আমি তোমাকে যা যা বলতে বলব তুমি কেবল তাই-ই বলবে|
7 Replicou porém o Senhor: Não digas: Sou apenas uma criança: porquanto irás procurar todos aqueles aos quais te enviar, e a eles dirás o que eu te ordenar.
8 কাউকে কখনও ভয় পাবে না| আমি সব সময় তোমার সঙ্গেই আছি এবং আমিই তোমাকে রক্ষা করবো|” এই হল প্রভুর বার্তা|
8 Não deverás temê-los porque estarei contigo para livrar-te - oráculo do Senhor.
9 তারপর প্রভু তাঁর বাহু প্রসারিত করে আমার ঠোঁট স্পর্শ করে বললেন, “যিরমিয়, আমি আমার শব্দ তোমার ঠোঁটে স্থাপন করলাম|
9 E o Senhor, estendendo em seguida a sua mão, tocou-me na boca. E assim me falou: Eis que coloco minhas palavras nos teus lábios.
10 আজ থেকে আমি তোমাকে এই জাতিগুলির এবং রাজ্যগুলির ভার দিলাম| তুমি তাদের উত্‌পাটন করবে এবং তাদের ছিঁড়ে ফেলে দেবে| তুমি তাদের ধ্বংস করবে এবং ক্ষমতাচ্যুত করবে| তুমিই সৃষ্টি করবে এবং বপণ করবে|”
10 Vê: dou-te hoje poder sobre as nações e sobre os reinos para arrancares e demolires, para arruinares e destruíres, para edificares e plantares.
11 প্রভুর এই বার্তা আমার কাছে এল: “যিরমিয়, কি দেখতে পাচ্ছো তুমি?”আমি প্রভুকে বললাম, “বাদাম কাঠের তৈরী একটি লাঠি দেখতে পাচ্ছি|”
11 Nestes termos foi-me dirigida a palavra do Senhor: Que vês, Jeremias? E eu respondi: Vejo um ramo de amendoeira.
12 প্রভু আমাকে বললেন, “তুমি ঠিকই দেখেছ এবং তোমার প্রতি আমার কথাগুলো যাতে সত্য হয় তার সম্বন্ধে নিশ্চিত হবার জন্য আমি লক্ষ্য রাখছি|”
12 Viste bem, disse-me o Senhor, porque velo sobre minha palavra para que se cumpra.
13 আবার প্রভুর বার্তা আমার কাছে এসে পৌঁছালো: “যিরমিয়, এবার তুমি কি দেখতে পাচ্ছো?”আমি উত্তর দিলাম, “একটি ফুটন্ত গরম জলভর্তি পাত্র দেখতে পাচ্ছি| পাত্রটির উত্তর দিকের অগ্রভাগ উথলে পড়ছে|”
13 Pela segunda vez dirigiu-se a mim a palavra do Senhor, e assim falou: Que estás vendo? Vejo, respondi, uma caldeira fervente cujo vapor toma a direção norte-sul.
14 প্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে ভযানক কিছু ঘটতে চলেছে| এটি এই দেশের সমস্ত লোকের ওপর ঘটবে|
14 Disse-me o Senhor: É do norte que vai transbordar a desgraça sobre todos os habitantes da terra.
15 খুব অল্প কালের মধ্যে, আমি উত্তর দিকের দেশগুলির সমস্ত লোকদের ডাকব|” প্রভু এই কথাগুলি বললেন| “ওই দেশগুলির রাজারা এসে জেরুশালেমের ফটকের কাছে সিংহাসন প্রতিষ্ঠা করবে| তারা জেরুশালেমের প্রাচীর আক্রমণ করবে| তারা পাশাপাশি যিহূদার প্রতিটি শহর আক্রমণ করবে|
15 Pois vou convocar todos os povos dos reinos do norte - oráculo do Senhor. Eles virão, e cada um estabelecerá seu sólio diante das portas de Jerusalém, em torno de suas muralhas, e de todas as cidades de Judá.
16 এবং আমি আমার লোকদের বিরুদ্ধেই রায় ঘোষণা করব| আমি এরকম করব কারণ ওরা খারাপ মানুষ এবং ওরা আমার বিরুদ্ধে চলে গিয়েছে| আমাকে ছেড়ে গিয়েছে| ওরা অন্য দেবতাদের প্রতি উত্সর্গ নিবেদন করেছে| নিজেদের হাতে গড়া মূর্ত্তিকে পূজা করেছে|
16 Eu os condenarei pelos males que cometeram, por me haverem abandonado, ofertando incenso a outros deuses e adorando a obra de suas mãos.
17 “সুতরাং যিরমিয় তৈরী হও| উঠে দাঁড়াও এবং লোকদের সঙ্গে কথা বলো| আমি তোমাকে যা যা বলতে বলেছি তাদের তুমি তাই বলবে| তাদের সামনে ভয় পেযো না| এই লোকদের সম্বন্ধে ভয় পেযো না, নাহলে আমি কিন্তু ওদের ভয় পাওয়ার জন্য তোমাকে একটি ভাল কারণ দেব|
17 Tu, porém, cinge-te com o teu cinto e levanta-te para dizer-lhes tudo quanto te ordenar. Não temas a presença deles; senão eu te aterrorizarei à vista deles;
18 আর আমি আজ থেকে তোমাকে দুর্ভেদ্য এক নগরীর মতো তৈরী করব| তুমি লৌহ-স্তম্ভের মতো কঠিন, পিতলের দেওয়ালের মতো নিরেট| এই যিহূদা দেশের প্রত্যেকের বিরুদ্ধে দাঁড়াতে তুমি সক্ষম হবে| সে য়েই হোক, রাজা অথবা নেতা, যাজক অথবা সাধারণ মানুষ, সবার চাইতে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ শক্তিধর|
18 quanto a mim, desde hoje, faço de ti uma fortaleza, coluna de ferro e muro de bronze, {erguido} diante de toda nação, diante dos reis de Judá e seus chefes, diante de seus sacerdotes e de todo o povo da nação.
19 সারা দেশের মানুষ তোমার সঙ্গে লড়াই করলেও, তোমাকে কেউ হারাতে পারবে না| কারণ আমি সব সময় তোমার সঙ্গে আছি| আমিই তোমাকে রক্ষা করব|” এই হল প্রভুর বার্তা|
19 Eles te combaterão mas não conseguirão vencer-te, porque estou contigo, para livrar-te - oráculo do Senhor.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.