Jó 32
Bengali Bible (GL_BENGALI) vs VC
VC Versão Católica
1 তখন ইয়োবের তিনজন বন্ধু তাকে উত্তর দেওয়া থেকে বিরত হলেন| তাঁরা বিরত হলেন কারণ তাঁরা দেখালেন য়ে ইয়োব য়ে নির্দোষ সে বিষয়ে তাঁরা একেবারে দৃঢ় রত্যয় ছিলেন|
1 Como Jó persistisse em considerar-se como um justo, estes três homens cessaram de lhe responder.
2 কিন্তু বারখেলের পুত্র ইলীহূ সেখানে উপস্থিত ছিল| বারখেল ছিল বূষীয বংশধর| (বূষ ছিল রাম পরিবারের একজন|) ইলীহূ ইয়োবের ওপর ভীষণ রেগে গেল| কারণ ইয়োব ভেবেছিল য়ে সে ঈশ্বরের চেয়েও ধার্মিক|
2 Então se inflamou a cólera de Eliú, filho de Baraquel, de Buz, da família de Rão; sua cólera inflamou-se contra Jó, por este pretender justificar-se perante Deus.
3 ইলীহূ ইয়োবের তিনজন বন্ধুর ওপরেও রেগে ছিল| কেন? কারণ ইয়োবের তিনজন বন্ধু ইয়োবের প্রশ্নর উত্তর দিতে পারছিল না| তবু তারা ইয়োবকে দোষী বলে অভিযুক্ত করেছিল|
3 Inflamou-se também contra seus três amigos, por não terem achado resposta conveniente, dando assim culpa a Deus.
4 ইলীহূই সেখানে সব থেকে কনিষ্ঠ ছিল, তাই সবার কথা শেষ হওয়া পর্য়ন্ত সে অপেক্ষা করছিল| তখন তার মনে হল সে কথা বলা শুরু করতে পারে|
4 Como fossem mais velhos do que ele, Eliú tinha se abstido de responder a Jó.
5 কিন্তু সেই সময় সে দেখলো, ইয়োবের তিন বন্ধুর আর কিছুই বলার নেই| তাই সে রেগে গেল|
5 Mas, quando viu que não tinham mais nada para responder, encolerizou-se.
6 তখন ইলীহূ (বূষ পরিবার উদ্ভ্ূত বারখেলের পুত্র) কথা বলতে শুরু করলো| সে বলল:আমি এক জন যুবক| আপনারা বয়স্ক ব্যক্তি| সেই জন্য আমি যা ভাবছি তা বলতে আমি ভয় পাচ্ছি|
6 Então Eliú, filho de Baraquel, de Buz, tomou a palavra nestes termos: Sou jovem em anos, e vós sois velhos; é por isso que minha timidez me impediu de manifestar-vos o meu saber.
7 আমি নিজের মনে ভেবেছি, ‘বয়স্ক লোকরা আগে কথা বলবে| বয়স্ক লোকরা বহুদিন জীবিত আছেন| তাই তাঁরা বহু বিষয়ে শিক্ষা করেছেন|’
7 Dizia comigo: A idade vai falar; os muitos anos farão conhecer a sabedoria,
8 কিন্তু ঈশ্বরের আত্মাই এক জনকে জ্ঞানী করে| ঈশ্বর সর্বশক্তিমানের সেই নিঃশ্বাস মানুষের বোধশক্তিকে সব কিছু বুঝতে সাহায্য করে|
8 mas é o Espírito de Deus no homem, e um sopro do Todo-poderoso que torna inteligente.
9 শুধুমাত্র বৃদ্ধ লোকরাই জ্ঞানী মানুষ নয়| কোনটা প্রকৃত ঠিক তা শুধুমাত্র বৃদ্ধ লোকরাই বোঝে এমনও নয়|
9 Não são os mais velhos que são sábios, nem os anciãos que discernem o que é justo;
10 তাই, আমার কথা শুনুন! আমি কি ভাবছি তা আপনাদের বলবো|
10 é por isso que digo: Escutai-me, vou mostrar-vos o que sei.
11 আপনারা যখন কথা বলছিলেন আমি তখন অপেক্ষা করছিলাম| আমি আপনাদের যুক্তিসমূহ শুনেছি এবং যথাযোগ্য উত্তর দেবার জন্য আপনাদের প্রচেষ্টা দেখেছি| ইয়োবকে আপনারা য়ে উত্তর দিয়েছেন তা আমি শুনেছি|
11 Esperei enquanto faláveis, prestei atenção em vossos raciocínios. Enquanto discutíeis,
12 আপনারা যা বলেছেন আমি তা যত্ন করে শুনেছি| আপনাদের মধ্যে কেউই ইয়োবকে তিরস্কার করেননি| আপনাদের মধ্যে কেউই ওঁর যুক্তির উত্তর দেননি|
12 segui-vos atentamente. Mas ninguém refutou Jó, ninguém respondeu aos seus argumentos.
13 আপনাদের প্রজ্ঞা আছে এ কথা আপনাদের তিন জনের বলা উচিত্ হয়নি| মনুষ্য জাতি নয়, শুধুমাত্র ঈশ্বর য়েন তাঁকে তর্কযুদ্ধে পরাজিত করেন| আপনারা অবশ্যই যুক্তির উত্তর দেবেন, সাধারণকে নয়|
13 Não digais: Encontramos a sabedoria; é Deus e não um homem quem nos instrui.
14 ইয়োব তাঁর যুক্তিগুলো আমার কাছে বলেন নি| তাই, আপনারা তিন জন য়ে যুক্তিগুলি উত্থাপন করেছিলেন, আমি তা বলবো না|
14 Não foi a mim que dirigiu seus discursos, mas encontrarei outras respostas diferentes das vossas.
15 ইয়োব, এই তিন জন যুক্তি হারিয়ে ফেলেছে| ওঁদের আর বেশী কিছু বলার নেই| ওঁদের আর বেশী কিছু উত্তরও নেই|
15 Ei-los calados, já não dizem mais nada; faltam-lhes as palavras.
16 ইয়োব, এই তিন ব্যক্তি আপনাকে উত্তর দেবে- আমি এমন প্রতীক্ষা করছিলাম| কিন্তু ওঁরা চুপ করে গেলেন| ওঁরা আপনার সঙ্গে তর্ক বন্ধ করে দিলেন|
16 Esperei que se calassem, que parassem e cessassem de responder.
17 তাই, এখন আমি আপনাকে আমার উত্তর দেবো| হ্যাঁ, আমি যা জানি তা আপনাকে বলব|
17 É a minha vez de responder: vou também mostrar o que sei.
18 আমার এত কিছু বলার আছে য়ে আমার প্রায় বিস্তারিত হওয়ার উপক্রম|
18 Pois estou cheio de palavras, o espírito que está em meu peito me oprime.
19 আমি একটি দ্রাক্ষারসের থলির মত যা এখনও খোলা হয় নি| আমি একটি নতুন দ্রাক্ষারসের আধারের মতো য়েটি প্রায় ফেটে গিয়ে খোলবার উপক্রম হয়েছে|
19 Meu peito é como o vinho arrolhado, como um barril pronto para estourar.
20 আমাকে কথা বলতেই হবে এবং আমার ভেতরের বাষ্প বার করে দিতে হবে| আমাকে অবশ্যই ইয়োবের যুক্তির উত্তর দিতে হবে|
20 Vou falar, isto me aliviará, abrirei meus lábios para responder.
21 আমি কারো প্রতি পক্ষপাতিত্ব দেখাব না| আমি কারো স্তাবকতা করব না|
21 Não farei acepção de ninguém, não adularei este ou aquele.
22 আমি এক জনের সঙ্গে অন্য এক জন লোকের চেয়ে ভালো আচরণ করতে পারি না| আমি যদি তা করি আমার সৃষ্টিকর্তা আমায় শাস্তি দেবেন|
22 Pois não sei bajular; do contrário, meu Criador logo me levaria.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jó 32, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.