Jó 20

Bengali Bible (GL_BENGALI) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 তখন নামাথার সোফর উত্তর দিলো:
1 Então, respondeu Zofar, o naamatita, e disse:
2 “ইয়োব, তুমি আমার চিন্তাকে তাড়িত করেছো, তাই আমার ভেতরের এই অনুভূতিগুলির জন্য আমি অবশ্যই তোমাকে উত্তর দেবো| আমি কি ভাবছি, তা আমি খুব তাড়াতাড়ি বলবো|
2 Visto que os meus pensamentos me fazem responder, eu me apresso.
3 তোমার উত্তর দিয়ে তুমি আমাকে অপমানিত করেছো| কিন্তু আমি বুদ্ধিমান, আমি জানি কি করে তোমাকে উত্তর দিতে হয়|
3 Eu ouvi a repreensão, que me envergonha, mas o espírito do meu entendimento responderá por mim.
4 “তুমি জানো য়ে এক জন বদ লোকের আনন্দ দীর্ঘস্থায়ী হয় না|
4 Porventura, não sabes tu que desde a antiguidade, desde que o homem foi posto sobre a terra,
5 তুমি নিশ্চয়ই জান য়ে যখন থেকে আদমকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, তখন থেকেই এটা সত্য| য়ে লোক ঈশ্বরকে গ্রাহ্য করে না, সে খুব অল্প সময়ের জন্য সুখী হয় মাত্র|
5 o júbilo dos ímpios é breve, e a alegria dos hipócritas, apenas de um momento?
6 এমনকি যদি বদ লোকের অহঙ্কার আকাশকে স্পর্শ করে এবং তার মাথা মেঘকে স্পর্শ করে
6 Ainda que a sua altura suba até ao céu, e a sua cabeça chegue até às nuvens,
7 তবু তার মলের মতো সেও চির দিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে| য়ে লোকরা তাকে চিনতো তারা বলবে, ‘কোথায় সে?’
7 como o seu próprio esterco perecerá para sempre; e os que o viam dirão: Onde está?
8 সে স্বপ্নের মতোই উড়ে যাবে এবং কেউ তাকে আর খুঁজে পাবে না| একটা দুঃস্বপ্নের মতো তাকে জোর করে তাড়ানো হবে এবং লোকে তাকে ভুলে যাবে|
8 Como um sonho, voa, e não será achado, e será afugentado como uma visão da noite.
9 যারা তাকে দেখতো তারা তাকে আর দেখতে পাবে না| ওর পরিবার ওর দিকে আর তাকাবে না|
9 O olho que o viu jamais o verá, nem olhará mais para ele o seu lugar.
10 বদ লোকদের সন্তানরা দরিদ্র লোকদের কাছে সাহায্য চাইবে| মন্দ লোকটি অবশ্যই নিজের হাতে তার সম্পত্তি ফিরিযে দেবে|
10 Os seus filhos procurarão agradar aos pobres, e as suas mãos restaurarão a sua fazenda.
11 যখন ও যুবক ছিল তখন হয়ত তার হাড়গুলো শক্ত, মজবুত এবং তারুণ্যে ভরা ছিল, কিন্তু ওর সঙ্গে ওরাও ধূলোয় শুয়ে থাকবে|
11 Os seus ossos estão cheios do vigor da sua juventude, mas deitar-se-ão com ele no pó.
12 “মন্দ লোকদের মুখে খারাপটাই মিষ্টি লাগে| তাকে সে জিভের তলায় রাখে|
12 Ainda que o mal lhe seja doce na boca, e ele o esconda debaixo da sua língua,
13 মন্দ লোক খারাপটাকেই উপভোগ করে| সুমিষ্ট মিছরীর মতই সে সেটাকে মুখে ধরে রাখে|
13 e o guarde, e o não deixe, antes, o retenha no seu paladar,
14 কিন্তু সেই মন্দটাই ওর পেটের ভেতর গিয়ে বিষ হয়ে উঠবে| এটা ওর শরীরের ভেতরে গিয়ে, সাপের বিষের মতোই বিষাক্ত হয়ে উঠবে|
14 contudo, a sua comida se mudará nas suas entranhas; fel de áspides será interiormente.
15 মন্দ লোকরা সম্পত্তি গলাধঃকরণ করে| কিন্তু ওরা তা উগরে দেবে| ঈশ্বরই ওই লোকদের দিয়ে তা বমি করাবেন|
15 Engoliu fazendas, mas vomitá-las-á; do seu ventre, Deus as lançará.
16 মন্দ লোকরা সাপের বিষ চুষে নেয়| সাপের বিষ দাঁতই ওদের হত্যা করবে| দুষ্ট লোকদের বিষাক্ত সাপ দংশন করবে এবং বিষ তাদের মেরে ফেলবে|
16 Veneno de áspides sorverá; língua de víbora o matará.
17 য়ে নদী দুধ এবং মধু সহ প্রবাহিত হয় মন্দ লোকরা তা দেখার আনন্দ থেকে বঞ্চিত হবে|
17 Não verá as correntes, os rios e os ribeiros de mel e manteiga.
18 মন্দ লোকরা তাদের লাভের অংশ ফিরিযে দিতে বাধ্য হবে| তারা যার জন্য পরিশ্রম করেছে, তাদের তা উপভোগ করতে দেওয়া হবে না|
18 Restituirá o seu trabalho e não o engolirá; conforme o poder de sua mudança, não saltará de gozo,
19 কেন? কারণ মন্দলোক গরীব লোকদের আঘাত করে এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে| সে তাদের গ্রাহ্য করে না এবং তাদের জিনিস কেড়ে নেয়| অন্যের তৈরী বাড়ী সে জবরদখল করে|
19 porque oprimiu, desamparou os pobres e roubou a casa que não edificou;
20 “দুষ্ট লোকরা কখনও সুখী হয় না| তাদের সম্পত্তি তাদের বাঁচাতে পারবে না|
20 porquanto não sentiu sossego no seu ventre, da sua tão desejada fazenda coisa nenhuma reterá.
21 যখন তারা খায়, কিছুই অবশিষ্ট থাকে না| সুতরাং তাদের সাফল্য দীর্ঘস্থায়ী হবে না|
21 Nada lhe sobejará para comer; pelo que a sua fazenda não será durável.
22 যখন দুষ্ট লোকের হাতে প্রচুর সম্পদ থাকবে তখনই সে সমস্যার দ্বারা ন্য়ুবতৃ হয়ে যাবে| ঐ লোকের নিজের সঙ্গেই ওর সমস্যা নেমে আসবে!
22 Sendo plena a sua abastança, estará angustiado; toda a mão dos miseráveis virá sobre ele.
23 মন্দ লোকরা তাদের আকাঙ্খার সব কিছু আহার করার পর, ঈশ্বর ওদের ওপর তাঁর জ্বলন্ত ক্রোধ বর্ষণ করবেন, ঈশ্বর তাদের খাবার হিসেবে শাস্তি বর্ষণ করবেন|
23 Haja, porém, ainda, de que possa encher o seu ventre, e Deus mandará sobre ele o ardor da sua ira e a fará chover sobre ele quando for comer.
24 দুষ্ট লোকরা হয়তো লৌহ তরবারী থেকে পালিয়ে য়েতে পারে, কিন্তু পিতল ধনুা অতর্কিতে আক্রমণ করবে|
24 Ainda que fuja das armas de ferro, o arco de aço o atravessará.
25 তাম্র শর ওদের শরীর ভেদ করে যাবে এবং ওদের পিঠ ফুঁড়ে বের হবে| তীরের তীক্ষ্ণ ফলা ওদের প্লীহা ভেদ করে যাবে এবং ওরা ভয়ে শিউরে উঠবে|
25 Arrancará o dardo do seu corpo, e resplandecente virá do seu fel; e haverá sobre ele assombros.
26 ওদের সমস্ত সম্পদ ধ্বংসপ্রাপ্ত হবে| একটি আগুন ওদের ধ্বংস করবে- একটি আগুন যা কোন মানুষ শুরু করে নি| সেই আগুন বাড়ীর সব কিছুকে ধ্বংস করবে|
26 Toda a escuridão se ocultará nos seus esconderijos; um fogo não assoprado o consumirá, e devorará o que ficar na sua tenda.
27 আকাশ দুষ্ট ব্যক্তির অপরাধ প্রকাশ করে দেবে| তার বিরুদ্ধে সাক্ষী হয়ে আকাশ উঠে দাঁড়াবে|
27 Os céus manifestarão a sua iniquidade; e a terra se levantará contra ele.
28 ঈশ্বরের ক্রোধর বন্যায় ওর বাড়ী ধুয়ে মুছে চলে যাবে|
28 As rendas de sua casa serão transportadas; no dia da sua ira, todas se derramarão.
29 মন্দ লোকদের প্রতি ঈশ্বর এমনটাই করবেন| ওদের দেওয়ার জন্য এটাই ঈশ্বরের পরিকল্পনা|”
29 Esta, da parte de Deus, é a porção do homem ímpio; esta é a herança que Deus lhe reserva.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 20, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.