Isaías 37

Bengali Bible (GL_BENGALI) vs BKJ

Sair da comparação
1 রাজা হিষ্কিয় ঐসব ঘটনার কথা শুনেছিলেন| তারপর তিনি তাঁর দুঃখ দেখানোর জন্য নিজের পোশাক ছিঁড়ে ফেললেন| তারপর হিষ্কিয় দুঃখের বিশেষ পোশাক পরলেন এবং প্রভুর মন্দিরে গেলেন|
1 E isto aconteceu que, quando o rei Ezequias ouviu isso, ele rasgou suas vestes e cobriu-se com vestimenta de pano de saco, e foi para o interior da casa do SENHOR.
2 হিষ্কিয় প্রাসাদের পরিচালক ইলিয়াকীম, রাজপরিবারের সচিব শিব্ন ও যাজকদের মধ্যে প্রবীণদের আমোসের পুত্র ভাব্বাদী যিশাইয়র কাছে পাঠালেন| তাঁরা দুঃখ প্রদর্শনের জন্য বিশেষ পোশাক পরেছিল|
2 E ele enviou Eliaquim, o mordomo, e Sebna, o escrivão, e os anciãos dentre os sacerdotes, cobertos com vestimenta de pano de saco em direção a Isaías, o profeta, o filho de Amós.
3 এঁরা যিশাইয়কে বললেন, “রাজা হিষ্কিয় তাদের আদেশ দিয়েছেন যে আজ দুঃখ ও কষ্ট ভোগের বিশেষ দিন| আজকের দিনটি হবে খুব দুঃখের| আজকের দিনটা হবে সেই দিনটার মতো যখন কোন শিশুর জন্মানোর সময় হয়ে যাবে অথচ মায়ের শরীর থেকে বেরিয়ে আসার মতো বলশালী না হওয়ায সে বেরোতে পারবে না|
3 E eles lhe disseram: Desta forma diz Ezequias. Este dia é um dia de dificuldade, e de repreensão, e de blasfêmia, porque as crianças chegam ao momento de nascer e não há força para dar à luz.
4 সেনাপতির মনিব, অশূরদের রাজা তাকে জীবন্ত ঈশ্বরকে বিদ্রূপ করতে পাঠিয়েছে| তোমাদের প্রভু ঈশ্বর হয়তো ঐসব বিষয়গুলি শুনতেও পারেন| প্রভু হয়তো প্রমাণও করবেন যে শএুরা ভুল করছে| সুতরাং যে সব লোকরা বেঁচে আছে তাদের জন্য প্রার্থনা কর|”
4 Possivelmente, o SENHOR teu Deus ouvirá as palavras de Rabsaqué, a quem o rei da Assíria, senhor dele, tem enviado para provocar o Deus vivo, e reprovará as palavras que o SENHOR teu Deus tem ouvido. Por conseguinte, ergue tua oração pelo remanescente que é deixado.
5 রাজা হিষ্কিয়ের আধিকারিকরা যিশাইয়র কাছে উপস্থিত হন|
5 Então, os servos do rei Ezequias vieram a Isaías.
6 যিশাইয় তাদের বললেন, “তোমরা তোমাদের মনিব হিষ্কিয়কে জানাও: প্রভু বলেন, ‘সেনাপতির কথা শুনে ভীত হতে হবে না! অশূর রাজের “নাবালকরা” আমার নামে যেসব কুত্সা করেছে সেগুলি বিশ্বাস করবে না|
6 E Isaías disse-lhes: Portanto, vós direis ao vosso senhor. Assim diz o SENHOR: Não tenhas medo das palavras que tu tens ouvido, por meio das quais os servos do rei da Assíria me têm blasfemado.
7 দেখো আমি অশূরের বিরুদ্ধে একটি আত্মা পাঠাব| অশূরের রাজা তার দেশের বিপদ সম্পর্কিত একটি সতর্কবার্তা পাবে| সুতরাং সে তার দেশে ফিরে যাবে| সেই সময় আমি তাকে তার দেশেই তরবারির আঘাতে হত্যা করব|”‘
7 Eis que Eu enviarei um poderoso golpe sobre ele, e ele ouvirá um rumor, e retornará para sua própria terra. E eu o farei cair pela espada em sua própria terra.
8 রাজা অশূর একটি খবর পেল| সেই খবরে বলা ছিল, “কূশদেশের রাজা তির্হকঃ তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছে|”
8 Então, Rabsaqué retornou e encontrou o rei da Assíria guerreando contra Libna, pois ele tinha ouvido que ele havia saído de Láquis.
9 সুতরাং অশূররাজ লাখীশ ত্যাগ করে লিব্না চলে গেলেন| সেনাপতি এই বার্তা পেয়ে লিব্নাতে যুদ্ধরত অশূররাজের কাছে চলে গেলেন| সে হিষ্কিয়ের কাছে দূত পাঠাল| দূতকে বলল,
9 E ele ouviu dizer concernente a Tiraca, rei da Etiópia: Ele é vindo para fazer guerra contigo. E quando ele ouviu isto, ele enviou mensageiros a Ezequias, dizendo:
10 “তুমি যিহূদা রাজ হিষ্কিয়কে এই কথাগুলি বল:তোমরা যে ঈশ্বরের ওপর আস্থাশীল তার দ্বারা বোকা হযো না| একথা বল না যে, “ঈশ্বর জেরুশালেমকে অশূররাজের কাছে পরাজিত হতে দেবে না|
10 Desta forma vós falareis a Ezequias, rei de Judá, dizendo: Não deixes teu Deus, em quem tu confias, enganar-te, dizendo que Jerusalém não será dada na mão do rei da Assíria.
11 তোমরা শুনেছ অশূরের রাজা অন্যান্য দেশের কি অবস্থা করেছে| সে তাদের সম্পূর্ণ ধ্বংস করেছে| তাহলে তোমরা কি রেহাই পাবে? না!
11 Eis que tu tens ouvido o que os reis da Assíria têm feito a todas as terras para destruí-las completamente e tu serias livrado?
12 তাদের সেই দেবতারা কি তাদের রক্ষা করেছিল? না! আমার পূর্বপুরুষরাই তাদের সকলকে ধ্বংস করেছে| তারা গোষণ, হারণ, রেত্‌সফ এবং তলঃসর নিবাসী এদনের লোকদের ধ্বংস করেছে|
12 Têm os deuses das nações as livrado, as quais meus pais têm destruído, como Gozã, e Harã, e Rezefe, e os filhos de Éden que estavam em Telassar?
13 হমাতের রাজা কোথায়? অর্পদের রাজা কোথায়? সফর্বযিম নগরের রাজা কোথায়? কোথায় হেনা ও ইব্বার রাজা? তারা সকলেই বিনাশপ্রাপ্ত! তারা সকলেই ধ্বংস হয়েছে|
13 Onde está o rei de Hamate e o rei de Arpade, e o rei da cidade de Sevarfaim, Hena e Iva?
14 হিষ্কিয় বার্তাবাহকের হাত থেকে চিঠিগুলো নিয়ে পড়লেন| তারপর তিনি প্রভুর মন্দিরে গেলেন| তারপর তিনি চিঠিগুলো খুলে প্রভুর সামনে রাখলেন|
14 E Ezequias recebeu a carta da mão dos mensageiros e a leu. E Ezequias subiu à casa do SENHOR e a estendeu perante o SENHOR.
15 হিষ্কিয় প্রভুর কাছে প্রার্থনা শুরু করলেন| বললেন:
15 E Ezequias orou ao SENHOR, dizendo:
16 সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আপনি করূব দূতদের ওপরে রাজার মত বসে রয়েছেন| আপনি, একমাত্র আপনিই পৃথিবীর সব রাজ্যের শাসক| আপনিই পৃথিবী ও স্বর্গের সৃষ্টিকর্তা|
16 Ó SENHOR dos Exércitos, Deus de Israel, que habitas entre os querubins. Tu és o Deus, tu somente, de todos os reinos da terra. Tu tens feito céu e terra.
17 প্রভু অনুগ্রহ করে আমার কথা শুনুন| প্রভু, চোখ মেলে বার্তাটির দিকে তাকান| জীবন্ত ঈশ্বর, আপনাকে অপমান করবার জন্য সন্হেরীব যেসব কথা লিখেছেন সেগুলি দয়া করে শুনুন|
17 Inclina teu ouvido, Ó SENHOR, e ouça. Abre teus olhos, Ó SENHOR, e vê. Ouças todas as palavras de Senaqueribe, as quais tem enviado para desonrar o Deus vivo.
18 এটাই সত্য, প্রভু| অশূরের রাজা সেই সব দেশগুলিকে বিনাশ করেছে|
18 Com certeza, SENHOR, os reis da Assíria têm devastado todas as nações e seus territórios.
19 সেই সব দেশের মূর্ত্তিদেরও অশূররাজ পুড়িয়েছে| কিন্তু তারা সত্যিকারের দেবতা ছিল না| তারা ছিল কেবল মানুষের তৈরি কাঠ ও পাথরের মূর্ত্তি| সেই কারণেই অশূররাজ তাদের ধ্বংস করতে পেরেছিল|
19 E têm lançado seus deuses em direção ao fogo, pois eles não eram deuses, porém, o trabalho de mãos humanas, madeira e pedra. Por este motivo eles os têm destruído.
20 কিন্তু আপনিই প্রভু আমাদের ঈশ্বর! সুতরাং অশূররাজের কবল থেকে আমাদের রক্ষা করুন| তাহলে অন্যান্য সমস্ত দেশগুলিও জানতে পারবে যে আপনিই প্রভু, আপনিই একমাত্র ঈশ্বর|
20 Agora, portanto, Ó SENHOR nosso Deus, salva-nos da mão dele para que todos os reinos da terra possam saber que tu és o SENHOR, precisamente tu, unicamente.
21 তখন আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের এই বার্তা পাঠালেন| বার্তাটিতে তিনি বললেন, “প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘তোমরা অশূরের রাজা সন্হেরীবের বার্তার বিষয়ে আমার কাছে যে প্রার্থনা করেছিলে আমি তা শুনেছি|’
21 Então, Isaías, o filho de Amós, enviou a Ezequias, dizendo: Assim diz o SENHOR Deus de Israel: Considerando que tu tens orado a mim contra Senaqueribe, rei da Assíria.
22 “এটা হল সন্হেরীবের বিষয়ে প্রভুর বার্তা:অশূরের রাজা, সিয়োনের কুমারী কন্যা (জেরুশালেম) তোমাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে না| তোমার জন্য সে হাসে| জেরুশালেম কন্যা, তোমাকে নিয়ে সে মজা করে|
22 Esta é a palavra que o SENHOR tem falado a respeito dele. A virgem, a filha de Sião, tem te desprezado, e rido de ti com desdém. A filha de Jerusalém tem meneado a cabeça em direção a ti.
23 কিন্তু তুমি কাকে অপমান ও বিদ্রূপ করেছ? কার বিরুদ্ধে তুমি কথা বলেছ? তুমি ইস্রায়েলের পবিত্রতমরই বিরোধী ছিলে| তুমি এমন হাবভাব করলে যেন তুমি ঈশ্বরের চেয়ে অনেক ভালো|
23 A quem tu tens afrontado e blasfemado? E contra quem tu tens elevado tua voz e erguido teus olhos ao alto? Contra o Santo de Israel.
24 তুমি তোমার আধিকারিকদের প্রভু, আমার ঈশ্বরকে বিদ্রূপ করতে পাঠিয়েছিলে| তুমি বলেছিলে, “আমি খুব ক্ষমতাসম্পন্ন| আমার বহু যুদ্ধযান আছে| আমার শক্তি দিয়েই আমি লিবানোনকে পরাস্ত করেছিলাম| আমি লিবানোনের সর্ব্বোচচ পর্বতে আরোহণ করেছিলাম| আমি লিবানোনের মহান গাছগুলিকে কেটে ফেলে দিয়েছিলাম| আমি উচ্চতম পর্বতগুলিতে এবং অরণ্যের গভীরতম অংশে এসেছিলাম|
24 Por meio de teus servos tu tens afrontado o Senhor, e tens dito: Pela multidão das minhas carruagens estou subindo para o cume dos montes, para os lados do Líbano, e eu derrubarei os altos cedros daquele lugar e os ciprestes escolhidos dali. E entrarei em direção à região mais alta de sua fronteira e à floresta do seu Carmelo.
25 আমি কূপসমূহ খনন করেছিলাম এবং নতুন জায়গা থেকে জলপান করেছিলাম| আমি আমার হাতের তালু দিয়ে মিশরের নদীকে শূন্য করে দিয়েছিলাম এবং ঐ দেশের ওপর হেঁটে গিয়েছিলাম|”
25 Eu tenho cavado e bebi água. Com a planta dos meus pés tenho eu secado todos os rios dos lugares sitiados.
26 আমি যা বলেছিলাম তুমি কি তা শোননি? “আমি (ঈশ্বর) অনেকদিন আগে পরিকল্পনা করেছিলাম| আমি প্রাচীনকালেই পরিকল্পনা করেছিলাম| এবং এখন আমি তা ঘটাব| আমি তোমাদের শক্তিশালী শহরগুলিকে ভেঙে ফেলতে এবং সেগুলিকে পাথরের স্তূপে পরিণত করতে দিয়েছিলাম|
26 Não tens tu ouvido desde tempos remotos, como eu tenho feito isto e desde tempos antigos, que eu o concebi? Agora, eu tenho trazido isto a ocorrer, na expectativa de que tu devas estar a devastar cidades protegidas em amontoados de ruínas.
27 এই শহরগুলির লোকগুলোর কোন ক্ষমতা ছিল না| তারা ছিল ভীত ও বিভ্রান্ত| তাদের অবস্থা এমন হয়েছিল যেন এখুনি ওদের প্রায ঘাসের মত কেটে ফেলা হবে| বাড়ির ফাটলে গজিযে ওঠা ঘাস যেমন বড় হবার আগে মরে যায়, তেমনিই শহরবাসীদের অবস্থা ছিল|
27 Por esse motivo, seus habitantes foram de pouca força, eles ficaram consternados e confundidos. Eles eram como a grama do campo e como a erva verde, como o mato sobre os telhados, e como trigo danificado antes de estar completamente desenvolvido.
28 আমি তোমাদের যুদ্ধের বিষয় সব জানি| আমি তোমাদের বিশ্রামের বিষয়েও জানি| যখন তোমরা যুদ্ধে যাও তাও আমি জানি| আমি জানি কখন তোমরা যুদ্ধ থেকে ফিরে আস| কখন তোমরা আমার ওপর রেগে গিয়েছিলে তাও আমি জানি|
28 Porém, eu conheço tua moradia, e o teu sair e o teu entrar, e tua ira contra mim.
29 হ্যাঁ, তোমরা আমার ওপর রেগে ছিলে| আমি তোমাদের গর্বিত বিদ্রূপ শুনেছি| তাই আমি তোমাদের নাকে লাগাম দেব| এবং মুখে লাগাব ধাতব লাগাম| তারপর তোমরা যে পথ দিয়ে এসেছ সেই পথ দিয়েই তোমাদের ফেরাব|”‘
29 Porque tua ira contra mim e o teu tumulto está manifesto aos meus ouvidos. Portanto, colocarei meu anzol em teu nariz e minha rédea em teus lábios e te farei voltar pelo caminho pelo qual tu vieste.
30 তখন প্রভু হিষ্কিয়কে বললেন, “আমি তোমাকে একটি চিহ্ন দেখাব| সেই চিহ্ন প্রমাণ করবে যে এই কথাগুলি সত্যি| তোমরা বীজ বপন করতে সক্ষম ছিলে না, অতএব এই বছর তোমরা গত বছরের শস্য থেকে আপনিই জমানো শস্য খাবে| কিন্তু তিন বছরেই তুমি তোমার নিজের কোন বীজ থেকেই খাবার মতো ফসল পাবে| তুমিই সেই বীজগুলি লাগাবে এবং যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য পাবে| তুমি দ্রাক্ষাগাছ রোপণ করবে এবং তার ফল খাবে|
30 E isto será um sinal para ti. Vós comereis este ano o que crescer por si mesmo e o segundo ano aquilo que brotar do mesmo. E no terceiro ano, semeai vós e colhei; e plantai vinhas e comei o fruto dali.
31 “যিহূদা পরিবারের সদস্যরা যারা পালিয়ে গিয়েছিল এবং যারা জীবিত রয়েছে তারা আবার বাড়তে থাকবে| তারা হবে সেই সব গাছেদের মত যাদের শিকড় মাটির অনেক গভীরে থাকে আর ফল থাকে মাটির ওপরে|
31 E o remanescente da casa de Judá que escapa novamente irá lançar raízes para baixo, e produzir frutos para cima.
32 কারণ এখনও কেউ কেউ বেঁচে থাকবে| তারা জেরুশালেমের বাইরে চলে যাবে| সিয়োন পর্বত থেকে জীবিতরা আসতে থাকবে|” সর্বশক্তিমান প্রভুর গভীর ভালোবাসা এইসব ঘটাবে|
32 Pois, para fora de Jerusalém sairá um remanescente, e daqueles que escaparem do Monte Sião. O zelo do SENHOR dos Exércitos fará isto.
33 তাই প্রভু অশূরের রাজার বিষয়ে একথা বলেন:“সে এই শহরে আসবে না| সে এই শহরের দিকে তীর ছুঁড়বে না| সে এই শহরে তার বর্ম আনবে না| এই শহরকে আক্রমণ করতে সে ঢিবি বানাবে না|
33 Portanto, assim diz o SENHOR a respeito do rei da Assíria: Ele não adentrará esta cidade, nem atirará uma flecha ali, nem comparecerá perante ela com escudos, nem levantará uma rampa contra ela.
34 সে তার আসার পথে ফিরে যাবে| সে এই শহরে ফিরে আসবে না| প্রভু এই সব বলেন!
34 Pelo caminho que ele veio, pelo mesmo ele retornará, e não adentrará esta cidade, diz o SENHOR.
35 আমি এই শহরটিকে নিরাপত্তা ও সুরক্ষা দেব| আমি আমার নিজের জন্য এবং সেবক দাযূদের জন্য এসব করব|”
35 Porquanto, eu defenderei esta cidade para salvá-la, por amor de mim mesmo e por amor de meu servo Davi.
36 সেই রাতে প্রভুর দূত অশূরের শিবিরে গিয়ে 185,000 লোককে হত্যা করলেন| সকালে উঠে লোকেরা দেখল যে চারিদিকে শবদেহ ছড়ানো|
36 Então, o anjo do SENHOR saiu e golpeou no campo dos assírios, cento e oitenta e cinco mil. E quando levantaram-se cedo pela manhã, eis que eles eram todos corpos mortos.
37 তাই অশূররাজ সন্হেরীব নীনবীতে ফিরে গিয়ে সেখানেই বসবাস করা শুরু করল|
37 Então, Senaqueribe rei da Assíria partiu, e foi, e retornou, e habitou em Nínive.
38 এক দিন সন্হেরীব তার দেবতা নিষ্রোকের মন্দিরে গিয়ে তার উপাসনা করছিল| সেই সময় তার দুই পুত্র অদ্রম্মেলক ও শরেত্‌সর তাকে তরবারির আঘাতে হত্যা করল| তারপর তারা অরারট দেশে পালাল| আর সন্হেরীব পুত্র এসর-হদ্দোন অশূরের নতুন রাজা হল|
38 E, aconteceu que enquanto ele estava adorando na casa de Nisroque, seu deus, Adrameleque e Sarezer, seus filhos, o golpearam com a espada e escaparam em direção à terra da Armênia; e Esar-Hadom, seu filho, reinou em seu lugar.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 37, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.