2 Samuel 4

Bengali Bible (GL_BENGALI) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 শৌলের পুত্র ইশ্বোশত্‌ শুনলেন যে হিব্রোণে অব্নের মারা গেছেন| ঈশ্বোশত্‌ এবং তাঁর লোকরা ভীষণ ভয় পেয়ে গেল|
1 Ao saber que Abner havia morrido em Hebrom, Is-Bosete, filho de Saul, perdeu a coragem, e todo Israel ficou alarmado.
2 দুজন লোক শৌলের পুত্র ঈশ্বোশতের সঙ্গে দেখা করতে গেল| ঐ দুজন লোক সৈন্যবাহিনীর প্রধান ছিল| তারা ছিল বেরোতীয রিম্মোণের পুত্র রেখব এবং বানা| (এরা ছিল বিন্যামীনীয যেহেতু বেরোত শহর বিন্যামীন পরিবারগোষ্ঠীর ছিল|
2 Ora, o filho de Saul tinha a seu serviço dois líderes de grupos de ataque. Um deles chamava-se Baaná e o outro, Recabe; ambos filhos de Rimom, de Beerote, da tribo de Benjamim; a cidade de Beerote era considerada parte de Benjamim.
3 কিন্তু বেরোতের সব লোক গিত্তযিমে পালিয়ে গিয়েছিল এবং এখনও পর্য়ন্ত তারা সেখানেই বসবাস করছে|)
3 O povo de Beerote fugiu para Gitaim e até hoje vive ali como estrangeiro.
4 শৌলের পুত্র য়োনাথনের মফীবোশত্‌ নামে একটি পুত্র ছিল| শৌল এবং য়োনাথন নিহত হয়েছেন এই খবর যখন য়িষ্রিযেল থেকে এল তখন মফীবোশতের বয়স পাঁচ বছর| মফীবোশত্‌কে যে মহিলা দেখাশোনা করতো এই সংবাদে সে অত্যন্ত ভীত হল এবং শত্রুরা আসছে এই ভেবে সে মফীবোশত্‌কে নিয়ে পালিয়ে গেল| কিন্তু দৌড়ে পালাবার সময়, সে ছেলেটিকে ফেলে দিল, তাই তার দুটো পা-ই পঙ্গু|
4 ( Jônatas, filho de Saul, tinha um filho aleijado dos pés. Ele tinha cinco anos de idade quando chegou a notícia de Jezreel de que Saul e Jônatas haviam morrido. Sua ama o apanhou e fugiu, mas, na pressa, ele o deixou cair e ele ficou manco. Seu nome era Mefibosete. )
5 রিম্মোণের পুত্ররা রেখব ও বানা বিরোত থেকে দুপুর বেলায ঈশ্বোশতের বাড়ী গিয়েছিল| প্রচণ্ড গরম ছিল বলে ঈশ্বোশত্‌ বিশ্রাম করছিলেন|
5 Aconteceu então que Recabe e Baaná, filhos de Rimom, de Beerote, foram à casa de Is-Bosete na hora mais quente do dia, na hora do seu descanso do meio-dia.
6 রেখব ও বানা এমন ভাবে বাড়ীতে এল যেন তারা কিছু গম নিতে এসেছে| ঈশ্বোশত্‌ শোযার ঘরে তাঁর বিছানায শুয়েছিলেন|
6 Os dois entraram na casa como se fossem buscar trigo, transpassaram-lhe o estômago e depois fugiram.
7 রেখব ও বানা ছুরি বিদ্ধ করে তাঁকে হত্যা করল| তারা তাঁর মাথা কেটে সঙ্গে নিয়ে নিল| এরপর সারারাত তারা যর্দন উপত্যকার মধ্য দিয়ে হাঁটল|
7 Eles haviam entrado na casa enquanto Is-Bosete estava deitado, em seu quarto. Depois de o transpassarem e o matarem, cortaram-lhe a cabeça. E levando-a consigo, viajaram toda a noite pela rota da Arabá.
8 তারা হিব্রোণে এলো এবং মাথাটি দায়ূদকে দিল|রেখব এবং বানা রাজা দায়ূদকে বলল, “এই যে আপনার শত্রু শৌলের পুত্র ঈশ্বোশতের মাথা| সে আপনাকে হত্যার চেষ্টা করছিল| আপনার জন্য, শৌল এবং তার পরিবারকে প্রভু আজ শাস্তি দিলেন|”
8 Levaram a cabeça de Is-Bosete a Davi, em Hebrom, e disseram-lhe: "Aqui está a cabeça de Is-Bosete, filho de Saul, teu inimigo, que tentou tirar-te a vida. Hoje o Senhor vingou o nosso rei e senhor, de Saul e de sua descendência".
9 কিন্তু দায়ূদ রেখব এবং তার ভাই বানাকে বললেন, “এ কথা জীবিত প্রভুর মতই সত্য যে তিনি সব সমস্যা থেকে আমাকে রক্ষা করেছেন|
9 Davi respondeu a Recabe e a Baaná, seu irmão, filhos de Rimom, de Beerote: "Juro pelo nome do Senhor, que me tem livrado de todas as aflições.
10 এর আগে একবার এক ব্যক্তি ভেবেছিল সে আমার কাছে সুসংবাদ আনবে| সে বলেছিল, ‘দেখুন শৌল মারা গেছে|’ সে ভেবেছিল যে আমার কাছে এই খবর আনার জন্য আমি তাকে পুরস্কার দেব| কিন্তু আমি এই লোকটিকে ধরে ফেলেছিলাম এবং তাকে সিক্লগে হত্যা করি|
10 Quando um homem me disse que Saul estava morto, pensando que me trazia boa notícia, eu o agarrei e o matei em Ziclague, como recompensa pela notícia que trouxe!
11 সেই মত আমি তোমাদের হত্যা করে এই দেশ থেকে সরিয়ে দেব| কেন? কারণ একজন সত্‌ লোককে তার বাড়ীতে, তার বিছানায ঘুমন্ত অবস্থায়, তোমরা মন্দ লোকরা হত্যা করেছ|”
11 Muito mais agora, que homens ímpios mataram um inocente em sua própria casa e em sua própria cama! Vou castigá-los e eliminá-los da face da terra porque vocês fizeram correr o sangue dele! "
12 তখন দায়ূদ রেখব ও বানাকে হত্যা করার জন্য তরুণ সেনাদের আদেশ দিলেন| সেনারা রেখব ও বানার হাত পা কেটে নিল এবং হিব্রোণের একটি পুকুরের পাড়ে তাদের দেহ ঝুলিয়ে দিল| তারপর তারা ঈশ্বোশতের মাথাটি নিয়ে হিব্রোণে ঠিক সেখানেই কবর দিল যেখানে অব্নেরকে কবর দেওয়া হয়েছিল|
12 Então Davi ordenou a seus soldados, e eles os mataram. E cortaram as mãos e os pés deles e penduraram os corpos junto ao açude de Hebrom. Mas sepultaram a cabeça de Is-Bosete no túmulo de Abner, em Hebrom.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.