1 Crônicas 15
Bengali Bible (GL_BENGALI) vs NVI
NVI Nova Versão Internacional
1 দায়ূদ নগরে নিজের জন্য প্রাসাদ বানানোর পর দায়ূদ সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য একটি বিশেষ তাঁবু নির্মাণ করে বললেন,
1 Depois de Davi ter construído casas para si na cidade de Davi, ele preparou um lugar para a arca de Deus e armou uma tenda para ela.
2 “শুধুমাত্র লেবীয়রাই এই সাক্ষ্যসিন্দুকটা বয়ে নিয়ে য়েতে পারবে কারণ কেবলমাত্র প্রভু তাদেরই এই কাজের জন্য এবং চিরদিন তাঁর সেবার জন্য বেছে নিয়েছেন|”
2 Então Davi disse: "Somente os levitas poderão carregar a arca de Deus, pois o Senhor os escolheu para transportarem a arca do Senhor e para ficarem sempre ao seu serviço".
3 সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য য়ে জায়গাটি তৈরী হয়েছিল সেখানে সাক্ষ্যসিন্দুকটি আনবার জন্য দায়ূদ ইস্রায়েলের সমস্ত লোকদের জেরুশালেমে জড়ো হতে ডাক দিলেন|
3 Davi reuniu todo o Israel em Jerusalém para levar a arca do Senhor para o lugar que ele lhe havia preparado.
4 এরপর দায়ূদ হারোণ ও লেবীয় বংশের সমস্ত উত্তরপুরুষদের ডেকে পাঠালেন|
4 Reuniu também os descendentes de Arão e os levitas:
5 এঁদের মধ্যে 120 জন ছিলেন কহাতের পরিবারগোষ্ঠীর সদস্য, ঊরীযেল তাঁদের নেতা|
5 Dos descendentes de Coate, Uriel, liderando outros 120;
6 মরারি পরিবারগোষ্ঠী থেকে অসাযের নেতৃত্বে এসেছিলেন 220 জন,
6 dos descendentes de Merari, Asaías, liderando outros 220;
7 গের্শোন পরিবারগোষ্ঠী থেকে য়োয়েলের নেতৃত্বে 130 জন,
7 dos descendentes de Gérson, Joel, liderando outros 130;
8 শময়িয়র নেতৃত্বে ইলীষাফণ পরিবারগোষ্ঠী থেকে 200 জন,
8 dos descendentes de Elisafã, Semaías, liderando outros 200;
9 হিব্রোণ পরিবারগোষ্ঠী থেকে ইলীযেলের নেতৃত্বে 80 জন আর
9 dos descendentes de Hebrom, Eliel, liderando outros 80;
10 অম্মীনাদবের নেতৃত্বে উষীযেল পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 112 জন ব্যক্তি|
10 dos descendentes de Uziel, Aminadabe, liderando outros 112.
11 এরপর দায়ূদ যাজক সাদোক আর অবিযাথর ছাড়াও, লেবীয়দের মধ্যে ঊরীযেল, অসায, য়োয়েল, শময়িয়, ইলীযেল ও অম্মীনাদবকে ডেকে পাঠিয়ে
11 Então Davi convocou os sacerdotes Zadoque e Abiatar, e os levitas Uriel, Asaías, Joel, Semaías, Eliel e Aminadabe, e
12 তাঁদের বললেন, “তোমরা সকলেই লেবীয় পরিবারগোষ্ঠীর নেতা| তোমরা প্রথমে নিজেদের পবিত্র করে তারপর সাক্ষ্যসিন্দুকটা রাখার জন্য আমি য়ে জায়গা তৈরী করেছি সেখানে নিয়ে এস|
12 lhes disse: "Vocês são os chefes das famílias levitas; vocês e seus companheiros levitas deverão consagrar-se e levar a arca do Senhor, o Deus de Israel, para o local que preparei para ela.
13 গতবার আমরা প্রভুর কাছে সাক্ষ্যসিন্দুকটা কি ভাবে নেওয়া হবে তা জিজ্ঞেসও করিনি এবং তোমরা লেবীয়রাও সাক্ষ্যসিন্দুকটা বহন কর নি| তাই প্রভু আমাদের শাস্তি দিয়েছিলেন|”
13 Pelo fato de vocês não terem carregado a arca na primeira vez, a ira do Senhor nosso Deus causou destruição entre nós. Nós não o tínhamos consultado sobre como proceder".
14 তখন যাজকগণ ও লেবীয়রা প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সাক্ষ্যসিন্দুকটা বহন করার জন্য নিজেদের পবিত্র করলেন|
14 Então os sacerdotes e os levitas se consagraram para transportar a arca do Senhor, o Deus de Israel.
15 এবং মোশি য়ে ভাবে ঈশ্বরের কথা অনুযায়ীসাক্ষ্যসিন্দুক বহন করার নির্দেশ দিয়েছিলেন ঠিক সেভাবেই লেবীয়রা বিশেষ ধরণের খুঁটি ব্যবহার করে কাঁধে করে সাক্ষ্যসিন্দুকটা বয়ে নিয়ে এলেন|
15 E os levitas carregaram a arca de Deus apoiando as varas da arca sobre os ombros, conforme Moisés tinha ordenado, de acordo com a palavra do Senhor.
16 দায়ূদ লেবীয় নেতাদের সঙ্গে তাঁদের সতীর্থ গায়কদেরও ডেকে পাঠিয়ে বীণা, বাঁশি, খোল, কর্তাল, ভেঁপু বাজিযে আনন্দের গান গাইতে বললেন|
16 Davi também ordenou aos líderes dos levitas que encarregassem os músicos que havia entre eles de cantar músicas alegres, acompanhados por instrumentos musicais: liras, harpas e címbalos sonoros.
17 লেবীয়রা তখন য়োয়েলের পুত্র হেমন ও তার ভাই আসফ ও এথনকে নির্বাচিত করল| আসফ ছিল বেরিখিয়র পুত্র| এথন ছিল কূশাযার পুত্র| এই সব পুরুষরা ছিল মরারি পরিবারগোষ্ঠীর লোক|
17 Assim, os levitas escolheram Hemã, filho de Joel, e Asafe, um parente dele; e dentre os meraritas, seus parentes, escolheram Etã, filho de Cuxaías;
18 তাদের সঙ্গে ছিল তাদের সাহায্যকারীরা, তাদের আত্মীয়স্বজন, সখরিয়, যাসীযেল, শমীরামোত্, য়িহীযেল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল| এরা ছিল লেবীয় দ্বাররক্ষীগণ|
18 e com eles seus parentes que estavam no segundo escalão: Zacarias, Jaaziel, Semiramote, Jeiel, Uni, Eliabe, Benaia, Maaséias, Matitias, Elifeleu, Micnéias, Obede-Edom e Jeiel, os porteiros.
19 হেমন, আসফ আর এথন বাজালেন কর্তাল|
19 Os músicos Hemã, Asafe e Etã deviam tocar os címbalos de bronze;
20 সখরিয়, অসীযেল, শমীরামোত্, য়িহীযেল, উন্নি, ইলীয়াব, মাসেয আর বনায় বাজালেন বীণা,
20 Zacarias, Aziel, Semiramote, Jeiel, Uni, Eliabe, Maaséias e Benaia deviam tocar as liras, acompanhando o soprano,
21 মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল আর অসসিয় নীচু সুরে বীণা বাজালেন|
21 e Matitias, Elifeleu, Micnéias, Obede-Edom, Jeiel e Azazias deviam tocar as harpas em oitava, marcando o ritmo.
22 লেবীয় নেতা কননিয ছিলেন গানের দায়িত্বে কারণ তিনি ছিলেন গানে পারদর্শী|
22 Quenanias, o chefe dos levitas, ficou encarregado dos cânticos; essa era sua responsabilidade, pois ele era capaz nisso.
23 সাক্ষ্যসিন্দুকের জন্য দুই রক্ষী ছিলেন বেরিথিয আর ইল্কানা|
23 Berequias e Elcana seriam porteiros. Eles deveriam proteger a arca.
24 শবনিয়, য়িহোশাফট, নথলেন, অমাসয়, সখরিয়, বনায় আর ইলীযেষর যাজকেরা শিঙা বাজিযে সাক্ষ্যসিন্দুকের সামনে হাঁটতে লাগলেন| ওবেদ-ইদোম ও য়িহিযও সাক্ষ্যসিন্দুক পাহারা দেবার কাজে নিযুক্ত ছিলেন|
24 Os sacerdotes Sebanias, Josafá, Natanael, Amasai, Zacarias, Benaia e Eliézer deviam tocar as cornetas diante da arca de Deus. Obede-Edom e Jeías também deviam ser porteiros, para vigiar a arca.
25 দায়ূদ, ইস্রায়েলের নেতৃবর্গ ও সেনাধ্যক্ষরা সকলে সাক্ষ্যসিন্দুকটা ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনতে গেলেন, সকলেই তখন উল্লসিত|
25 Assim, com grande festa, foram Davi, as autoridades de Israel e os líderes de batalhões de mil buscar a arca da aliança do Senhor na casa de Obede-Edom.
26 য়ে সমস্ত লেবীয়রা সাক্ষ্যসিন্দুক বহন করছিলেন ঈশ্বর অন্তরাল থেকে তাদের সহায় হলেন| সাতটা ষাঁড় ও মেষকে এই উপলক্ষ্যে উত্সর্গ করা হল|
26 Como Deus havia poupado os levitas que carregavam a arca da aliança do Senhor, sete novilhos e sete carneiros foram sacrificados.
27 য়ে সমস্ত লেবীয়রা সাক্ষ্যসিন্দুক বহন করেছিলেন তাঁরা সকলেই মিহি মসীনার তৈরী বিশেষ পরিচ্ছদ পরেছিলেন| কনানিয যিনি গানের এবং সমস্ত গায়কদের দায়িত্বে ছিলেন তিনি এবং দায়ূদও মিহি মসীনার তৈরী পোশাক পরেছিলেন| দায়ূদ মিহি মসীনার তৈরী এফোদও পরেছিলেন|
27 E Davi vestia um manto de linho fino, assim como também todos os levitas que carregavam a arca, os músicos e Quenanias, chefe dos músicos. E Davi vestia também o colete sacerdotal de linho.
28 আনন্দে চিত্কার করতে করতে ভেড়ার শিঙা, তূরী-ভেরী বাজাতে বাজাতে, বীণা, বাদ্যযন্ত্র এবং খঞ্জনীর বাজনার সঙ্গে ইস্রায়েলের লোকরা সাক্ষ্য-সিন্দুকটা নিয়ে এলেন|
28 E todo Israel acompanhou a arca da aliança do Senhor alegremente, ao som de trombetas, cornetas e címbalos, ao toque de liras e de harpas.
29 সাক্ষ্যসিন্দুকটা দায়ূদ নগরীতে এসে পৌঁছনোর পর দায়ূদ যখন নাচছিলেন এবং উদযাপন করছিলেন তখন শৌলের কন্যা মীখল একটা জানলা দিয়ে দেখছিল| দায়ূদের প্রতি তার যাবতীয় শ্রদ্ধা অন্তর্হিত হল কারণ সে ভাবল দায়ূদ বোকার মতো আচরণ করছে|
29 Aconteceu que, entrando a arca da aliança do Senhor na cidade de Davi, Mical, filha de Saul, observava de uma janela. E, ao ver o rei Davi dançando e comemorando, ela o desprezou em seu coração.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 15, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.