Zacarias 8

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 পরে সর্বশক্তিমান সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল।
1 Mais uma vez veio a mim a palavra do Senhor dos Exércitos:
2 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন. “সিয়োনের জন্য আমার খুব ঈর্ষা আছে; আমি তার জন্য ঈর্ষায় জ্বলছি।”
2 Assim diz o Senhor dos Exércitos: "Tenho muito ciúme de Sião; estou me consumindo de ciúmes por ela".
3 সদাপ্রভু এই কথা বলেন, “আমি সিয়োনে ফিরে যাব এবং জেরুশালেমে বাস করব। তখন জেরুশালেমকে বিশ্বস্ততার নগর বলা হবে, এবং সর্বশক্তিমান সদাপ্রভুর পাহাড়কে বলা হবে পবিত্র পাহাড়।”
3 Assim diz o Senhor: "Estou voltando para Sião e habitarei em Jerusalém. Então Jerusalém será chamada Cidade da Verdade, e o monte do Senhor dos Exércitos será chamado Monte Sagrado".
4 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “পূর্ণবয়স্ক পুরুষ ও স্ত্রীলোকেরা আবার জেরুশালেমের খোলা জায়গায় বসবে আর বেশি বয়সের দরুন তাদের প্রত্যেকের হাতে লাঠি থাকবে।
4 Assim diz o Senhor dos Exércitos: "Homens e mulheres de idade avançada voltarão a sentar-se nas praças de Jerusalém, cada um com sua bengala, por causa da idade.
5 নগরের খোলা জায়গা পূর্ণ করে বালক ও বালিকারা খেলা করবে।”
5 As ruas da cidade ficarão cheias de meninos e meninas brincando".
6 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “এসব যে ঘটবে তা এই জাতির বেঁচে থাকা লোকদের কাছে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে কি তা অসম্ভব বলে মনে হবে?” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
6 Assim diz o Senhor dos Exércitos: "Mesmo que isso pareça impossível para o remanescente deste povo naquela época, será impossível para mim? ", declara o Senhor dos Exércitos.
7 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “আমি পূর্বদেশ এবং পশ্চিম দেশ থেকে আমার লোকদের উদ্ধার করব।
7 Assim diz o Senhor dos Exércitos: "Salvarei meu povo dos países do leste e do oeste.
8 জেরুশালেমে বাস করার জন্য আমি তাদের ফিরিয়ে আনব; তারা আমার লোক হবে, এবং আমি তাদের প্রতি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ থেকে তাদের ঈশ্বর হব।”
8 Eu os trarei de volta para que habitem em Jerusalém; serão meu povo e eu serei o Deus deles, com fidelidade e justiça".
9 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহের ভিত্তি স্থাপনের সময় ভাববাদীদের মুখের কথা এখন যে তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের হাত সবল হোক যেন মন্দির নির্মাণ করা হয়।
9 Assim diz o Senhor dos Exércitos: "Vocês que estão ouvindo hoje estas palavras já proferidas pelos profetas quando foram lançados os alicerces do templo do Senhor dos Exércitos, fortaleçam as mãos para que o templo seja construído.
10 সেই কাজ আরম্ভ করার আগে কোনও মানুষের বেতন কিংবা পশুর ভাড়া ছিল না। শত্রুর দরুন কেউ নিরাপদে নিজের কাজ করার জন্য চলাফেরা করতে পারত না, কারণ আমি প্রত্যেকজনকে নিজের নিজের প্রতিবেশীর বিরোধী করে তুলেছিলাম।
10 Pois antes daquele tempo não havia salários para os homens nem para os animais. Ninguém podia tratar os seus negócios com segurança por causa de seus adversários, porque eu tinha posto cada um contra o seu próximo.
11 কিন্তু এখন আমি এই জাতির বেঁচে থাকা লোকদের সঙ্গে আগেকার মতো ব্যবহার করব না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
11 Mas agora não vou mais tratar com o remanescente deste povo como fiz no passado", declara o Senhor dos Exércitos.
12 “বীজ থেকে গাছ ভালোভাবে বেড়ে উঠবে, দ্রাক্ষালতায় ফল ধরবে, মাটিতে ফসল ফলবে, আর আকাশ থেকে শিশির পড়বে। এই জাতির বেঁচে থাকা লোকেদের আমি এসবের উত্তরাধিকারী করব।
12 "Haverá uma rica semeadura, a videira dará o seu fruto, a terra produzirá suas colheitas e o céu derramará o orvalho. E darei todas essas coisas como uma herança ao remanescente deste povo.
13 হে যিহূদা ও ইস্রায়েল, জাতিগণের মধ্যে তোমরা যেমন অভিশাপস্বরূপ ছিলে, কিন্তু এখন আমি তোমাদের উদ্ধার করব, আর তোমরা আশীর্বাদস্বরূপ হবে। ভয় কোরো না, বরং শক্তিশালী হও।”
13 Assim como vocês foram uma maldição para as nações, ó Judá e Israel, também os salvarei e vocês serão uma bênção. Não tenham medo, antes sejam fortes. "
14 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “আমি যেমন তোমার বিরুদ্ধে বিপর্যয় আনতে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম এবং তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ক্রুদ্ধ করাতে আমি তাদের প্রতি কোনও করুণা দেখাইনি,” এই কথা সর্বশক্তিমান সদাপ্রভু বলেন,
14 Assim diz o Senhor dos Exércitos: "Assim como eu havia decidido castigar vocês sem compaixão quando os seus antepassados me enfureceram", diz o Senhor dos Exércitos,
15 “সুতরাং এখন আমি আবার যিহূদা ও জেরুশালেমের প্রতি মঙ্গল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ভয় কোরো না।
15 "também agora decidi fazer de novo o bem a Jerusalém e a Judá. Não tenham medo!
16 এসব কাজ তোমাদের করতে হবে: একে অন্যের কাছে সত্যিকথা বলবে এবং তোমাদের আদালতে সত্য ও ন্যায়বিচার করবে;
16 Eis o que devem fazer: Falem somente a verdade uns com os outros, e julguem retamente em seus tribunais;
17 তোমাদের প্রতিবেশীর বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনা করবে না, এবং মিথ্যা শপথ ভালোবেসো না। আমি এগুলি ঘৃণা করি,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
17 não planejem no íntimo o mal contra o seu próximo, e não queiram jurar com falsidade. Porque eu odeio todas essas coisas", declara o Senhor.
18 সর্বশক্তিমান সদাপ্রভুর বাক্য আবার আমার কাছে উপস্থিত হল।
18 Mais uma vez veio a mim a palavra do Senhor dos Exércitos.
19 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের উপবাস যিহূদার জন্য আনন্দের, খুশির ও মঙ্গলের উৎসব হয়ে উঠবে। অতএব তোমরা সত্য ও শান্তি ভালোবেসো।”
19 Assim diz o Senhor dos Exércitos: "Os jejuns do quarto, do quinto, do sétimo e do décimo meses serão ocasiões alegres e cheias de júbilo, festas felizes para o povo de Judá. Por isso amem a verdade e a paz".
20 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “অনেক মানুষ এবং অনেক নগরের বাসিন্দারা জেরুশালেমে আসবে,
20 Assim diz o Senhor dos Exércitos: "Povos e habitantes de muitas cidades ainda virão,
21 আর এক নগরের বাসিন্দা অন্য নগরে গিয়ে বলবে, ‘চলো, আমরা সদাপ্রভুর কাছে বিনতি করতে ও সর্বশক্তিমান সদাপ্রভুর অন্বেষণ করতে এখনই যাই। আমিও যাব।’
21 e os habitantes de uma cidade irão a outra e dirão: ‘Vamos logo suplicar o favor do Senhor e buscar o Senhor dos Exércitos. Eu mesmo já estou indo’.
22 আর অনেক জাতির লোক ও শক্তিশালী জাতিরা সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে বিনতি করতে জেরুশালেমে আসবে।”
22 E muitos povos e nações poderosas virão buscar o Senhor dos Exércitos em Jerusalém e suplicar o seu favor".
23 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “সেই সময় বিভিন্ন ভাষা ও জাতির দশজন লোক একজন ইহুদির পোশাকের আঁচল ধরে বলবে, ‘চলো, আমরা তোমার সঙ্গে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদেরই সঙ্গে আছেন।’ ”
23 Assim diz o Senhor dos Exércitos: "Naqueles dias, dez homens de todas as línguas e nações agarrarão firmemente a barra das vestes de um judeu e dirão: ‘Nós vamos com você porque ouvimos dizer que Deus está com vocês’ ".

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Zacarias 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.