Zacarias 14

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 সদাপ্রভুর একটি দিন আসছে যেদিন, জেরুশালেম, তোমার প্রাচীরের মধ্যে তোমার সম্পত্তি লুট হয়ে ভাগ করা হবে।
1 Vejam, o dia do Senhor vem, quando no meio de vocês os seus bens serão divididos.
2 জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আমি সমস্ত জাতিকে জড়ো করব; নগর দখল করা হবে, ঘরবাড়ি লুটপাট করা হবে, ও স্ত্রীলোকেরা ধর্ষিত হবে। নগরের অর্ধেক লোক নির্বাসিত হবে, কিন্তু বাকি লোকদের নগরের বাইরে নিয়ে যাওয়া হবে না।
2 Reunirei todos os povos para lutarem contra Jerusalém; a cidade será conquistada, as casas saqueadas e as mulheres violentadas. Metade da população será levada para o exílio, mas o restante do povo não será tirado da cidade.
3 তখন সদাপ্রভু বের হবেন এবং যুদ্ধের সময় যেমন করেন সেইভাবে তিনি জাতিদের বিরুদ্ধে যুদ্ধে করবেন।
3 Depois o Senhor sairá à guerra contra aquelas nações, como ele faz em dia de batalha.
4 সেদিন তিনি এসে জেরুশালেমের পূর্বদিকে জৈতুন পাহাড়ের উপরে দাঁড়াবেন, তাতে জৈতুন পাহাড় পূর্ব থেকে পশ্চিমে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং অর্ধেক উত্তরে ও অর্ধেক দক্ষিণে সরে গিয়ে একটি বড়ো উপত্যকা সৃষ্টি করবে।
4 Naquele dia os seus pés estarão sobre o monte das Oliveiras, a leste de Jerusalém, e o monte se dividirá ao meio, de leste a oeste, por um grande vale, metade do monte será removido para o norte, a outra metade para o sul.
5 তোমরা আমার পাহাড়ের সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে, কারণ সেই উপত্যকা আৎসল পর্যন্ত চলে যাবে। যিহূদার রাজা উষিয়ের রাজত্বকালে ভূমিকম্পের সময়ে যেভাবে তোমরা পালিয়ে গিয়েছিলে সেইভাবেই পালিয়ে যাবে। তারপর আমার ঈশ্বর সদাপ্রভু তাঁর সব পবিত্রগণকে সঙ্গে নিয়ে আসবেন।
5 Vocês fugirão pelo meu vale entre os montes, pois ele se estenderá até Azel. Fugirão como fugiram do terremoto nos dias de Uzias, rei de Judá. Então o Senhor, o meu Deus, virá com todos os seus santos.
6 সেদিন কোনও সূর্যের আলো, ঠান্ডা অথবা তুষারপাতের অন্ধকার হবে না।
6 Naquele dia não haverá calor nem frio.
7 সেটা অদ্বিতীয় দিন হবে, দিনও হবে না অথবা রাতও হবে না—দিনটার কথা কেবল সদাপ্রভুই জানেন—সন্ধ্যাকালে আলো হবে।
7 Será um dia único, no qual não haverá separação entre dia e noite, porque quando chegar a noite ainda estará claro. Um dia que o Senhor conhece.
8 সেদিন গ্রীষ্মকালে ও শীতকালে জেরুশালেম থেকে জীবন্ত জল বের হবে, অর্ধেক পূর্বদিকে মরুসাগর ও অর্ধেক পশ্চিমদিকে ভূমধ্যসাগরে যাবে।
8 Naquele dia águas correntes fluirão de Jerusalém, metade delas para o mar do leste e metade para o mar do oeste. Isto acontecerá tanto no verão quanto no inverno.
9 সদাপ্রভুই হবেন সারা পৃথিবীর রাজা। সেদিন কেবল একজনই সদাপ্রভু হবেন, এবং তাঁর নামই একমাত্র নাম হবে।
9 O Senhor será rei de toda a terra. Naquele dia haverá um só Senhor e o seu nome será o único nome.
10 গেবা থেকে জেরুশালেমের দক্ষিণের রিম্মোণ পর্যন্ত সমস্ত দেশ অরাবা সমভূমির মতো হবে। কিন্তু জেরুশালেমকে উঠানো হবে এবং তার নিজের জায়গায় থাকবে, বিন্যামীনের দ্বার থেকে প্রথম দ্বার পর্যন্ত, কোণের দ্বার পর্যন্ত, এবং হননেলের দুর্গ থেকে রাজকীয় দ্রাক্ষাপেষাই কল পর্যন্ত সেই স্থানেই থাকবে।
10 A terra toda, de Geba até Rimom, ao sul de Jerusalém, será semelhante à Arabá. Mas Jerusalém será restabelecida e permanecerá em seu lugar, desde a porta de Benjamim até o lugar da primeira porta, até a porta da Esquina, e desde a torre de Hananeel até aos lagares do rei.
11 তার মধ্যে লোকেরা বসবাস করবে; কখনোই সেটি ধ্বংস হবে না। জেরুশালেম সুরক্ষিত থাকবে।
11 Será habitada; nunca mais será destruída. Jerusalém estará segura.
12 যেসব জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে সদাপ্রভু এসব মহামারি দিয়ে তাদের আঘাত করবেন: তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে, তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে, এবং মুখের মধ্যে তাদের জিভ পচে যাবে।
12 Esta é a praga com a qual o Senhor castigará todas as nações que lutarem contra Jerusalém: Sua carne apodrecerá enquanto estiverem ainda em pé, seus olhos apodrecerão em suas órbitas e sua língua apodrecerá dentro de suas bocas.
13 সেদিন সদাপ্রভু আতঙ্ক দিয়ে লোকদের আঘাত করবেন। তারা প্রত্যেকজন প্রত্যেকের হাত ধরবে, এবং একে অপরকে আক্রমণ করবে।
13 Naquele dia grande confusão dominará essas nações, causada pelo Senhor. Cada um atacará o que estiver ao seu lado.
14 যিহূদাও জেরুশালেমে যুদ্ধ করবে। চারিদিকের সমস্ত জাতির ধনসম্পদ জড়ো করা হবে—প্রচুর পরিমাণে সোনা, রুপো ও কাপড়চোপড়।
14 Também Judá lutará em Jerusalém. A riqueza de todas as nações vizinhas será recolhida, grandes quantidades de ouro, prata e roupas.
15 একইরকম মহামারি সেনা-ছাউনির ঘোড়া ও খচ্চর, উট ও গাধা, এবং অন্যান্য সব পশুকে আঘাত করবে।
15 A mesma praga cairá sobre cavalos e mulas, camelos e burros, sobre todos os animais daquelas nações.
16 পরে জেরুশালেমকে যে সমস্ত জাতি আক্রমণ করেছিল তাদের বেঁচে থাকা লোকেরা সেই রাজার, সর্বশক্তিমান সদাপ্রভুর, উপাসনা করার জন্য এবং কুটিরবাস-পর্ব পালন করতে বছরের পর বছর আসবে।
16 Então, os sobreviventes de todas as nações que atacaram Jerusalém subirão ano após ano para adorar o rei, o Senhor dos Exércitos, para celebrar a festa das Cabanas.
17 যদি পৃথিবীর জাতিদের মধ্যে কেউ সেই রাজার, সর্বশক্তিমান সদাপ্রভুর আরাধনা করার জন্য জেরুশালেমে না যায়, তবে সেই দেশে বৃষ্টি হবে না।
17 Se algum dentre os povos da terra não subir a Jerusalém para adorar o Rei, o Senhor dos Exércitos, não virá para ele a chuva.
18 যদি মিশরীয়েরা না যায় এবং উপাসনায় অংশ না নেয় তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সকল জাতি কুটিরবাস-পর্ব পালন করতে আসবে না সদাপ্রভু তাদের উপরে মহামারি আনবেন।
18 Se os egípcios não subirem para participar, o Senhor mandará sobre eles a praga com a qual afligirá as nações que se recusarem a ir celebrar a festa das Cabanas.
19 মিশর ও অন্যান্য যেসব জাতি কুটিরবাস-পর্ব পালন করার জন্য যাবে না তাদের এই শাস্তিই দেওয়া হবে।
19 Sim, essa será a punição do Egito e de todas as nações que não forem celebrar a festa das Cabanas.
20 সেদিন “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে, এবং সদাপ্রভুর গৃহের রান্নার হাঁড়িগুলি বেদির সামনের পবিত্র পাত্রগুলির মতো পবিত্র হবে।
20 Naquele dia estará inscrito nas sinetas penduradas nos cavalos: "Separado para o Senhor". Os caldeirões do templo do Senhor serão tão sagrados quanto as bacias diante do altar.
21 জেরুশালেমের ও যিহূদার সমস্ত হাঁড়ি সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হবে, এবং যারা পশু উৎসর্গ করতে আসবে তারা সেইসব পাত্রের কয়েকটা নিয়ে সেগুলিতে রান্না করবে। সেদিন সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহে কোনও কনানীয় আর থাকবে না।
21 Cada panela de Jerusalém e de Judá será separada para o Senhor dos Exércitos, e todos os que vierem sacrificar pegarão panelas e cozinharão nelas. E a partir daquele dia, nunca mais haverá comerciantes no templo do Senhor dos Exércitos.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Zacarias 14, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.