Romanos 16

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 আমি তোমাদের কাছে কিংক্রিয়ায় অবস্থিত মণ্ডলীর পরিচারিকা, বোন ফৈবীর জন্য সুপারিশ করছি।
1 Recomendo-lhes nossa irmã Febe, serva da igreja em Cencréia.
2 আমি তোমাদের কাছে অনুরোধ করি, পবিত্রগণের পক্ষে যেমন উপযুক্ত, তোমরা তেমনই উপায়ে তাঁকে গ্রহণ করো। তোমাদের কাছে তাঁর কোনও সাহায্যের প্রয়োজন হলে, তোমরা তাঁকে তা দিয়ো, কারণ তিনি বহু মানুষের, এমনকি আমারও অনেক উপকার করেছেন।
2 Peço que a recebam no Senhor, de maneira digna dos santos, e lhe prestem a ajuda de que venha a necessitar; pois tem sido de grande auxílio para muita gente, inclusive para mim.
3 খ্রীষ্ট যীশুতে আমার সহকর্মী প্রিষ্কিল্লা ও আক্বিলাকে অভিনন্দন জানাও।
3 Saúdem Priscila e Áqüila, meus colaboradores em Cristo Jesus.
4 তাঁরা আমার জন্য প্রাণের ঝুঁকি নিয়েছিলেন। কেবলমাত্র আমিই নই, কিন্তু অইহুদিদের সব মণ্ডলীই তাঁদের কাছে কৃতজ্ঞ।
4 Arriscaram a vida por mim. Sou grato a eles; não apenas eu, mas todas as igrejas dos gentios.
5 তাঁদের বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীকেও অভিনন্দন জানিয়ো।
5 Saúdem também a igreja que se reúne na casa deles. Saúdem meu amado irmão Epêneto, que foi o primeiro convertido a Cristo na província da Ásia.
6 মরিয়মকে অভিবাদন জানাও। তিনি তোমাদের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।
6 Saúdem Maria, que trabalhou arduamente por vocês.
7 আমার আত্মীয় আন্দ্রনিক ও জুনিয়াকে অভিবাদন জানাও, যাঁরা আমারই সঙ্গে কারাবন্দি ছিলেন। প্রেরিতশিষ্যদের মধ্যে তাঁরা সুপরিচিত এবং আমার পূর্বেই তাঁরা খ্রীষ্টের শরণাগত হয়েছেন।
7 Saúdem Andrônico e Júnias, meus parentes que estiveram na prisão comigo. São notáveis entre os apóstolos, e estavam em Cristo antes de mim.
8 আমপ্লিয়াতকে অভিবাদন জানিয়ো, যাঁকে আমি প্রভুতে ভালোবাসি।
8 Saúdem Amplíato, meu amado irmão no Senhor.
9 খ্রীষ্টে আমাদের সহকর্মী ঊর্বাণ ও আমার প্রিয় বন্ধু স্তাখুকে অভিবাদন জানিয়ো।
9 Saúdem Urbano, nosso cooperador em Cristo, e meu amado irmão Estáquis.
10 আপিল্লিকে অভিবাদন জানিয়ো। তিনি খ্রীষ্টে পরীক্ষিত হয়ে অনুমোদন লাভ করেছেন।
10 Saúdem Apeles, aprovado em Cristo. Saúdem os que pertencem à casa de Aristóbulo.
11 আমার আত্মীয় হেরোদিয়ানকে অভিবাদন জানাও।
11 Saúdem Herodião, meu parente. Saúdem os da casa de Narciso, que estão no Senhor.
12 ত্রুফেণা ও ত্রুফোষাকে অভিবাদন জানাও। এই মহিলারা প্রভুতে কঠোর পরিশ্রম করেন।
12 Saúdem Trifena e Trifosa, mulheres que trabalham arduamente no Senhor. Saúdem a amada Pérside, outra que trabalhou arduamente no Senhor.
13 প্রভুতে মনোনীত রূফকে অভিবাদন জানাও, তাঁর মাকেও জানাও, যিনি আমারও মা।
13 Saúdem Rufo, eleito no Senhor, e sua mãe, que tem sido mãe também para mim.
14 অসুংক্রিত, ফ্লেগন, হার্মি, পাত্রোবা, হর্মা ও তাঁদের সঙ্গী ভাইবোনেদের অভিবাদন জানাও।
14 Saúdem Asíncrito, Flegonte, Hermes, Pátrobas, Hermas e os irmãos que estão com eles.
15 ফিললগ, জুলিয়া, নীরিয় ও তাঁর বোনকে, অলিম্পাস ও তাঁদের সঙ্গী সমস্ত পবিত্রগণকে অভিবাদন জানাও।
15 Saúdem Filólogo, Júlia, Nereu e sua irmã, e também Olimpas e todos os santos que estão com eles.
16 তোমরা পবিত্র চুম্বনে পরস্পরকে অভিবাদন জানাও।
16 Saúdem uns aos outros com beijo santo. Todas as igrejas de Cristo enviam-lhes saudações.
17 ভাইবোনেরা, আমি তোমাদের অনুনয় করছি, তোমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছ, তার বিরোধিতা করে যারা বিভেদ সৃষ্টি করে ও তোমাদের পথে বাধার সৃষ্টি করে, তোমরা তাদের চিনে নিয়ো। তাদের থেকে দূরে থেকো।
17 Recomendo-lhes, irmãos, que tomem cuidado com aqueles que causam divisões e colocam obstáculos ao ensino que vocês têm recebido. Afastem-se deles.
18 কারণ এই ধরনের লোকেরা আমাদের প্রভু খ্রীষ্টের দাসত্ব করে না, কিন্তু নিজেদের পেটের দাসত্ব করে। মধুর কথাবার্তা ও স্তাবকতার দ্বারা তারা সরল মানুষদের প্রতারিত করে।
18 Pois essas pessoas não estão servindo a Cristo, nosso Senhor, mas a seus próprios apetites. Mediante palavras suaves e bajulação, enganam os corações dos ingênuos.
19 তোমাদের বাধ্যতার কথা প্রত্যেকেই জানতে পেরেছে, সেই কারণে আমি তোমাদের জন্য আনন্দে পরিপূর্ণ। কিন্তু আমি চাই, তোমরা যা ন্যায়সংগত, সে ব্যাপারে বিজ্ঞ এবং যা মন্দ, সে বিষয়ে অমায়িক থাকো।
19 Todos têm ouvido falar da obediência de vocês, por isso estou muito alegre; mas quero que sejam sábios em relação ao que é bom, e sem malícia em relação ao que é mau.
20 শান্তির ঈশ্বর অচিরেই শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন।
20 Em breve o Deus da paz esmagará Satanás debaixo dos pés de vocês. A graça de nosso Senhor Jesus seja com vocês.
21 আমার সহকর্মী তিমথিও তোমাদের অভিবাদন জানাচ্ছেন ও সেই সঙ্গে লুসিয়াস, যাসোন ও সোষিপাত্র, আমার স্বজনবর্গেরাও জানাচ্ছেন।
21 Timóteo, meu cooperador, envia-lhes saudações, bem como Lúcio, Jasom e Sosípatro, meus parentes.
22 এই পত্রের লেখক, আমি তর্তিয়, তোমাদের প্রভুতে শুভেচ্ছা জানাচ্ছি।
22 Eu, Tércio, que redigi esta carta, saúdo vocês no Senhor.
23 — ausente —
23 Gaio, cuja hospitalidade eu e toda a igreja desfrutamos, envia-lhes saudações. Erasto, administrador da cidade, e nosso irmão Quarto enviam-lhes saudações.
24 — ausente —
24 Que a graça de nosso Senhor Jesus Cristo seja com vocês todos. Amém.
25 যিনি তোমাদের প্রতিষ্ঠিত করতে সমর্থ, আমার সুসমাচারের দ্বারা ও যীশু খ্রীষ্ট-বিষয়ক ঘোষণার দ্বারা, অতীতে দীর্ঘকালব্যাপী যা অপ্রকাশিত ছিল, সেই গুপ্তরহস্যের প্রকাশ অনুসারে,
25 Ora, àquele que tem poder para confirmá-los pelo meu evangelho e pela proclamação de Jesus Cristo, de acordo com a revelação do mistério oculto nos tempos passados,
26 কিন্তু সম্প্রতি সনাতন ঈশ্বরের আদেশের দ্বারা প্রকাশিত ও ভাববাণীমূলক রচনাসমূহের দ্বারা ব্যক্ত হয়েছে, যেন সব জাতি বিশ্বাস করে ও তাঁর আজ্ঞাবহ হয়—
26 mas agora revelado e dado a conhecer pelas Escrituras proféticas por ordem do Deus eterno, para que todas as nações venham a crer nele e a obedecer-lhe,
27 সেই একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের মহিমা চিরকাল ধরে যীশু খ্রীষ্টের মাধ্যমে কীর্তিত হোক! আমেন।
27 ao único Deus sábio seja dada glória para todo o sempre, por meio de Jesus Cristo. Amém.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Romanos 16, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.