Romanos 15

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs BKJ

Sair da comparação
1 আমরা যারা বলবান, আমাদের উচিত দুর্বলদের ব্যর্থতা বহন করা এবং নিজেদের সন্তুষ্ট না করা।
1 Assim que nós, os fortes, devemos suportar as fraquezas dos fracos e não agradar a nós mesmos.
2 আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিবেশীকে গঠন করার উদ্দেশে তার মঙ্গলের জন্য তাকে সন্তুষ্ট করা।
2 Cada um de nós agrade ao seu próximo para o seu bem e edificação.
3 কারণ, এমনকি খ্রীষ্টও নিজেকে সন্তুষ্ট করলেন না, কিন্তু যেমন লেখা আছে, “যারা তোমাকে অপমান করে, তাদের করা সব অপমান আমার উপরে এসে পড়েছে।”
3 Porque também Cristo não agradou a si mesmo, mas, como está escrito: Os insultos dos que te insultavam caíram sobre mim.
4 এই কারণে, অতীতে যা কিছু লেখা হয়েছিল, তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যেন সহিষ্ণুতা ও শাস্ত্রবাণীর আশ্বাসের মাধ্যমে আমরা প্রত্যাশা লাভ করি।
4 Porque todas as coisas que foram escritas anteriormente, para nosso ensino foram escritas, para que, pela paciência e consolação das escrituras, tenhamos esperança.
5 যে ঈশ্বর সহিষ্ণুতা ও আশ্বাস দেন, তিনি তোমাদের মধ্যে পরস্পরের সঙ্গে ঐক্যের মনোভাব নিয়ে বাস করার ক্ষমতা প্রদান করুন যা খ্রীষ্ট যীশুর বিশ্বাসীদের পক্ষে মানানসই।
5 Ora, o Deus da paciência e da consolação vos conceda o mesmo sentimento uns para com os outros, segundo Jesus Cristo.
6 তখন তোমরা এক মনে ও একস্বরে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার মহিমাকীর্তন করতে পারবে।
6 Para que, com uma só mente e uma só boca, glorifiqueis ao Deus e Pai de nosso Senhor Jesus Cristo.
7 অতএব খ্রীষ্ট যেমন তোমাদের গ্রহণ করেছেন, তেমনই ঈশ্বরের প্রশংসার জন্য তোমরা একে অপরকে গ্রহণ করো।
7 Portanto, recebei-vos uns aos outros, como também Cristo nos recebeu para glória de Deus.
8 কারণ আমি তোমাদের বলি, খ্রীষ্ট ইহুদিদের দাস হয়ে এসেছিলেন যেন পিতৃপুরুষদের প্রতি ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতিসমূহকে প্রমাণ করেন।
8 Porque eu vos digo que Jesus Cristo foi ministro da circuncisão, por causa da verdade de Deus, para que confirmasse as promessas feitas aos pais.
9 তিনি এই কারণেও এসেছিলেন যেন অইহুদি জাতিরাও ঈশ্বরের করুণার জন্য তাঁর মহিমাকীর্তন করে, যেমন লেখা আছে:
9 E para que os gentios glorifiquem a Deus por sua misericórdia, como está escrito: Por isto, eu te confessarei entre os gentios e cantarei ao teu nome.
10 আবার তা বলে,
10 E outra vez ele diz: Alegrai-vos, gentios, com seu povo.
11 আবারও,
11 E outra vez: Louvai ao Senhor, todos os gentios, e exaltai-o todos os povos.
12 আবার যিশাইয় বলেন,
12 E outra vez diz Isaías: Haverá uma raiz em Jessé, e aquele que se levantar para reger os gentios; nele os gentios confiarão.
13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।
13 Ora, o Deus de esperança vos encha de toda a alegria e paz em crer, para que abundeis em esperança por meio do poder do Espírito Santo.
14 আমার ভাইবোনেরা, আমি নিজে নিশ্চিত যে, তোমরা নিজেরা সদগুণে পূর্ণ, পূর্ণজ্ঞানী ও পরস্পরকে শিক্ষা দেওয়ার যোগ্য।
14 E eu mesmo, meus irmãos, tenho sido convencido a respeito de vós, de que também vós estais cheios de bondade, cheios de todo o conhecimento, capazes também para admoestar-vos uns aos outros.
15 আমি কতগুলি বিষয়ে সম্পূর্ণ সাহসের সঙ্গে তোমাদের কাছে লিখেছি, যেন সেগুলি পুনরায় তোমাদের স্মরণ করিয়ে দিই। এর কারণ হল, ঈশ্বর আমাকে অনুগ্রহ প্রদান করেছেন,
15 Porém, irmãos, eu vos escrevi em alguns pontos ousadamente, para lembrá-los, por meio da graça que me foi dada por Deus,
16 যেন আমি অইহুদিদের কাছে খ্রীষ্ট যীশুর একজন সেবক হই ও ঈশ্বরের সুসমাচার ঘোষণা করার জন্য যাজকীয় কর্তব্য পালন করি। এর পরিণামে, অইহুদিরা যেন পবিত্র আত্মা দ্বারা শুচিশুদ্ধ হয় এবং ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নৈবেদ্যস্বরূপ হয়।
16 que eu seja ministro de Jesus Cristo aos gentios, ministrando o evangelho de Deus, para que a oferta dos gentios seja aceitável, santificada pelo Espírito Santo.
17 সেই কারণে, আমি ঈশ্বরের জন্য আমার পরিচর্যায় খ্রীষ্ট যীশুতে গর্বপ্রকাশ করি।
17 Por isso, eu tenho que me gloriar em Jesus Cristo, nas coisas pertencentes a Deus.
18 আমি অন্য কিছু বলার দুঃসাহস করি না, কেবলমাত্র এই বিষয় ছাড়া, যা আমার কথা ও কাজের দ্বারা অইহুদিদের ঈশ্বরের আজ্ঞবহ হওয়ার জন্য চালিত করতে খ্রীষ্ট আমার মাধ্যমে সাধন করেছেন।
18 Porque eu não ousaria falar alguma coisa que Cristo não tenha feito por mim, para fazer dos gentios obedientes, por palavras e por obras,
19 তিনি তা করেছেন চিহ্নকাজ ও অলৌকিক নিদর্শনের ক্ষমতার দ্বারা ও পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা। তাই আমি জেরুশালেম থেকে ইল্লুরিকা পর্যন্ত সমস্ত অঞ্চলে খ্রীষ্টের সুসমাচার পূর্ণরূপে ঘোষণা করেছি।
19 pelo poder dos sinais e maravilhas, através do poder do Espírito de Deus; de maneira que, desde Jerusalém e arredores até o Ilírico, eu tenho pregado plenamente o evangelho de Cristo.
20 সবসময়ই এ আমার উচ্চাকাঙ্ক্ষা ছিল যে, খ্রীষ্টকে যেখানে প্রচার করা হয়নি, সেখানে সুসমাচার প্রচার করি, যেন আমি অন্য কারও ভিত্তিমূলের উপর নির্মাণ না করি।
20 E desta maneira me esforcei para pregar o evangelho, não onde Cristo houvera sido nomeado, para não edificar sobre fundamento de outro homem,
21 বরং, যেমন লেখা আছে:
21 antes, como está escrito: Aqueles a quem ele não foi anunciado o verão, e os que não ouviram o entenderão.
22 এই কারণেই, আমি তোমাদের কাছে যেতে চেয়েও প্রায়ই বাধা পেয়েছি।
22 Razão pela qual também muitas vezes tenho sido impedido de ir até vós.
23 কিন্তু এখন, এই সমস্ত অঞ্চলে কাজ করার জন্য, আমার আর কোনও স্থান নেই এবং যেহেতু আমি বহু বছর যাবৎ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আকুল হয়ে আছি,
23 Mas agora, não tendo mais lugar nestas regiões, e tendo um grande desejo, há muitos anos, de chegar até vós,
24 আমি স্পেনে যাওয়ার সময় তা করার পরিকল্পনা করেছি। ওই পথ অতিক্রম করার সময় আমি আশা করি তোমাদের পরিদর্শন করব, যেন কিছু সময় তোমাদের সান্নিধ্য উপভোগের পর তোমরা আমার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দাও।
24 quando eu viajar para a Espanha, irei até vós. Porque eu espero ver-vos na minha viagem, e para lá ser conduzido por vós pelo caminho, após ter primeiro desfrutado um pouco da vossa companhia.
25 এখন, আমি অবশ্য জেরুশালেমের পবিত্রগণের পরিচর্যা করার জন্য আমার যাত্রাপথে আছি।
25 Mas agora eu vou para Jerusalém para ministrar aos santos.
26 কারণ জেরুশালেমের পবিত্রগণের মধ্যে যারা দীনদরিদ্র, তাদের জন্য ম্যাসিডোনিয়া ও আখায়ার লোকেরা কিছু অনুদান সংগ্রহ করেছিল।
26 Porque agradou aos da Macedônia e Acaia fazerem uma certa contribuição para os pobres dentre os santos que estão em Jerusalém.
27 তারা খুশি হয়েই এ কাজ করেছে এবং বাস্তবিকই এই ব্যাপারে তারা ওদের কাছে ঋণী। কারণ অইহুদিরা যদি ইহুদিদের আত্মিক সব আশীর্বাদের অংশীদার হয়েছে, তাহলে তাদের পার্থিব আশীর্বাদসমূহ ভাগ করে দেওয়ার জন্য তারা ইহুদিদের কাছে ঋণী।
27 Isto lhes agradou de fato, e eles são seus devedores. Porque, se os gentios foram feitos participantes das suas coisas espirituais, também é seu dever ministrar-lhes as coisas carnais.
28 তাই, আমি এ কাজ সম্পূর্ণ করার পর এবং তারা এই ফল প্রাপ্ত হয়েছে, এ বিষয়ে সুনিশ্চিত হওয়ার পরই আমি স্পেন দেশে যাব ও যাত্রাপথে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব।
28 Portanto, quando eu tiver completado isto, e lhes tiver selado este fruto, passando por vós, irei para a Espanha.
29 আমি জানি যে, আমি যখন যাব, তখন আমি পূর্ণমাত্রায় খ্রীষ্টের আশীর্বাদের সঙ্গেই যাব।
29 E sei que quando eu for até vós, chegarei com a plenitude da bênção do evangelho de Cristo.
30 ভাইবোনেরা, আমি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের কারণে ও পবিত্র আত্মার প্রেমের কারণে তোমাদের কাছে অনুনয় করছি, তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার সঙ্গে আমার সংগ্রামে যোগদান করো।
30 E agora eu suplico-vos, irmãos, por nosso Senhor Jesus Cristo e pelo amor do Espírito, que luteis juntos comigo nas vossas orações a Deus por mim,
31 প্রার্থনা করো, আমি যেন যিহূদিয়ার অবিশ্বাসীদের হাত থেকে উদ্ধারলাভ করি এবং জেরুশালেমে আমার সেবাকাজ যেন সেখানকার পবিত্রগণের কাছে গ্রহণযোগ্য হয়।
31 para que eu seja livrado dos incrédulos que estão na Judeia, e que meu serviço em Jerusalém seja aceito pelos santos,
32 এর পরিণামে, আমি যেন ঈশ্বরের ইচ্ছায় সানন্দে তোমাদের কাছে যেতে পারি ও একত্র তোমাদের সঙ্গে প্রাণ জুড়াতে পারি।
32 para que eu chegue até vós com alegria pela vontade de Deus, e possa revigorar-me convosco.
33 শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন। আমেন।
33 E o Deus da paz seja com todos vós. Amém!

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Romanos 15, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.