Números 3

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NTLH

Sair da comparação
NTLH Nova Tradução na Linguagem de Hoje 2000
1 সদাপ্রভু যে সময়ে সীনয় পর্বতে মোশির সঙ্গে কথোপকথন করছিলেন, সেই সময় হারোণ ও মোশির বংশবৃত্তান্ত ছিল এইরকম।
1 Eram estes os descendentes de Arão e de Moisés no tempo em que o Senhor falou com Moisés no monte Sinai.
2 হারোণের ছেলেদের নাম হল, প্রথমজাত নাদব, তারপর অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।
2 Os nomes dos filhos de Arão são os seguintes: Nadabe, o mais velho; depois Abiú, Eleazar e Itamar.
3 হারোণের ছেলেদের নাম এই। তারা অভিষিক্ত যাজক ছিলেন। যাজকীয় কাজের জন্য তাদের নিযুক্ত করা হয়েছিল।
3 Eles foram ungidos e ordenados para servir como sacerdotes.
4 কিন্তু, নাদব ও অবীহূ সদাপ্রভুর সামনে নিহত হয়েছিল, যখন তারা সীনয় মরুভূমিতে তাঁর উদ্দেশে অননুমোদিত অগ্নি নিবেদন করেছিল। তাদের কোনো পুত্রসন্তান ছিল না। তাই তাদের বাবা হারোণের জীবদ্দশায় শুধুমাত্র ইলীয়াসর ও ঈথামর যাজক হিসেবে পরিচর্যা করেছিলেন।
4 Porém Nadabe e Abiú foram mortos quando, no deserto do Sinai, estavam oferecendo a Deus, o Senhor , fogo que não era sagrado. Eles não tinham filhos, e por isso Eleazar e Itamar serviram como sacerdotes durante a vida de Arão.
5 সদাপ্রভু মোশিকে বললেন,
5 O Senhor Deus disse a Moisés:
6 “লেবি গোষ্ঠীকে নিয়ে এসো ও যাজক হারোণকে সাহায্য করার জন্য তাদের তার কাছে উপস্থিত করো।
6 — Mande chamar a tribo de Levi e ponha os seus membros para ajudarem Arão, o sacerdote, no serviço religioso.
7 তারা সমাগম তাঁবুতে, উপাসনা-তাঁবু সংক্রান্ত কাজ দ্বারা তার এবং সমস্ত সম্প্রদায়ের জন্য নিরূপিত কর্তব্য করবে।
7 Eles farão tudo o que for necessário na Tenda Sagrada e estarão a serviço dos sacerdotes e de todo o povo.
8 তারা সমাগম তাঁবুর সমস্ত আসবাবপত্রের তত্ত্বাবধান করবে ও উপাসনা সম্পর্কিত কাজের মাধ্যমে ইস্রায়েলীদের বাধ্যবাধকতা সম্পূর্ণ করবে।
8 Cuidarão de todos os móveis e objetos da Tenda e cumprirão as suas obrigações para com os israelitas no serviço religioso.
9 হারোণ ও তার ছেলেদের হাতে লেবীয়দের সমর্পণ করো; ইস্রায়েলীদের মধ্যে তারাই সম্পূর্ণরূপে তার কাছে দত্ত হবে।
9 A única responsabilidade dos levitas é servir Arão e os seus descendentes.
10 হারোণ ও তার ছেলেদের যাজক হিসেবে পরিচর্যার জন্য নিযুক্ত করো। অন্য কোনো ব্যক্তি পবিত্রস্থানের নিকটবর্তী হলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে।”
10 Mas você ordenará a Arão e aos seus descendentes que cuidem somente dos seus serviços como sacerdotes. Qualquer outro homem que tentar fazer esse serviço será condenado à morte.
11 সদাপ্রভু মোশিকে আরও বললেন,
11 O Senhor Deus disse mais a Moisés:
12 “প্রত্যেক ইস্রায়েলী মহিলার প্রথমজাত পুরুষ শিশুর পরিবর্তে আমি লেবি গোষ্ঠীকে গ্রহণ করেছি। লেবীয় গোষ্ঠী আমারই,
12 — ausente —
13 যেহেতু সমস্ত জ্যেষ্ঠ সন্তানেরা আমার। যখন মিশরে আমি সমস্ত প্রথমজাতকে আঘাত করি, তখন ইস্রায়েলীদের মধ্য থেকে আমি পশু হোক অথবা মানুষ, প্রত্যেক প্রথমজাত প্রাণীকে নিজের জন্য স্বতন্ত্র করে রাখি। তারা আমারই হবে। আমিই সদাপ্রভু।”
13 — ausente —
14 সদাপ্রভু মোশিকে সীনয় মরুভূমিতে বললেন,
14 No deserto do Sinai o Senhor Deus mandou que Moisés
15 “বংশ এবং গোষ্ঠী অনুসারে লেবীয়দের গণনা করো। এক মাস বা তারও বেশি বয়সি প্রত্যেক পুরুষের সংখ্যা গ্রহণ করো।”
15 registrasse os levitas por grupos de famílias e por famílias, todos os do sexo masculino da idade de um mês para cima.
16 তাই মোশি তাদের গণনা করলেন, যেমন সদাপ্রভু বাণীর মাধ্যমে তাকে আদেশ দিয়েছিলেন।
16 E Moisés os contou como o Senhor havia mandado.
17 লেবির সন্তানদের নাম এই:
17 Levi tinha três filhos: Gérson, Coate e Merari, que foram os antepassados dos grupos de famílias que têm os nomes deles. Gérson tinha dois filhos: Libni e Simei. Coate tinha quatro filhos: Anrão, Isar, Hebrom e Uziel. E Merari tinha dois filhos: Mali e Musi. Eles são os antepassados das famílias levitas que têm os nomes deles.
18 গের্শোন গোষ্ঠীসমূহের নাম:
18 — ausente —
19 কহাতীয় গোষ্ঠীসমূহ হল:
19 — ausente —
20 মরারি গোষ্ঠীসমূহের নাম:
20 — ausente —
21 গের্শোন থেকে লিব্‌নীয় গোষ্ঠী ও শিমিয়ি গোষ্ঠী; এরা গের্শোনীয়দের গোষ্ঠী।
21 O grupo de famílias de Gérson era formado pelas famílias de Libni e de Simei.
22 এক মাস বা তারও বেশি বয়সের সমস্ত পুরুষের গণিত সংখ্যা 7,500।
22 O número total das pessoas do sexo masculino, contadas uma por uma, da idade de um mês para cima, foi de sete mil e quinhentas.
23 গের্শোনীয়দের গোষ্ঠী সকলকে পশ্চিমদিকে উপাসনা-তাঁবুর পিছন দিকে শিবির স্থাপন করতে হবে।
23 Esse grupo acampava atrás da Tenda , no lado oeste.
24 গের্শোনের বংশসমূহের নেতা ছিলেন, লায়েলের ছেলে ইলীয়াসফ।
24 Eliasafe, filho de Lael, era o chefe desse grupo de famílias.
25 সমাগম তাঁবুতে গের্শোনীয়েরা, উপাসনালয় ও তাঁবু, তাদের আচ্ছাদন, সমাগম তাঁবুর প্রবেশপথের পর্দা,
25 Os gersonitas cuidavam da Tenda, da sua cobertura de dentro, da cobertura de fora, das cortinas da entrada,
26 মন্দির প্রাঙ্গণের পর্দাসকল, উপাসনা-তাঁবু ও বেদি আবেষ্টনকারী অঙ্গনের প্রবেশপথের পর্দা ও দড়ি সকল এবং সেইগুলি সম্পর্কিত সমস্ত ব্যবহার্য দ্রব্যের তত্ত্বাবধানের জন্য দায়িত্ব ছিল।
26 das cortinas do pátio que fica ao redor da Tenda e do altar e das cortinas da porta do pátio e das suas cordas.
27 কহাতের অন্তর্গত ছিল অম্রামীয়, যিষ্‌হরীয়, হিব্রোণীয় এবং উষীয়েলীয় গোষ্ঠী; এরাই ছিল কহাৎ গোষ্ঠী।
27 O grupo de famílias de Coate era formado pelas famílias de Anrão, Isar, Hebrom e Uziel.
28 এক মাস বা তারও বেশি বয়সের সমস্ত পুরুষের সংখ্যা 8,600।
28 O número total das pessoas do sexo masculino, da idade de um mês para cima, foi de oito mil e seiscentas; e essas pessoas tinham de cuidar da Tenda.
29 কহাতীয় গোষ্ঠী সকলকে তাদের উপাসনা-তাঁবুর দক্ষিণপ্রান্তে শিবির স্থাপন করতে হত।
29 Esse grupo de famílias, isto é, os coatitas, acampava no lado sul da Tenda.
30 উষীয়েলের ছেলে ইলীষাফণ ছিলেন কহাতীয় গোষ্ঠীবৃন্দের বংশসমূহের নেতা।
30 O chefe desse grupo era Elisafã, filho de Uziel.
31 তারা তত্ত্বাবধান করত সিন্দুক, মেজ, দীপাধার, বেদিসমূহ, পবিত্রস্থানের ব্যবহার্য বিশেষ দ্রব্যসকল, পর্দা এবং সেই সকলের সঙ্গে সম্পর্কিত ব্যবহার্য সমস্ত দ্রব্য।
31 Eles cuidavam da arca da aliança , da mesa, do candelabro , dos altares, dos utensílios do Lugar Santo e da cortina da entrada do Lugar Santíssimo . Eles cuidavam de todos esses serviços.
32 লেবি গোষ্ঠীর মুখ্য নেতা ছিলেন, যাজক হারোণের ছেলে ইলীয়াসর। যারা পবিত্রস্থানের দায়িত্বে ছিল, তিনি তাদের উপর নিযুক্ত হয়েছিলেন।
32 O líder dos chefes dos levitas era Eleazar, filho do sacerdote Arão. Ele era o chefe dos que faziam o serviço religioso no Lugar Santo.
33 মরারির অন্তর্গত মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী; এরা ছিল মরারি গোষ্ঠী।
33 O grupo de famílias de Merari era formado pelas famílias de Mali e Musi.
34 এক মাস বা তার অধিক বয়সি যে সমস্ত পুরুষ গণিত হয়েছিল, তাদের সংখ্যা 6,200।
34 O número total das pessoas do sexo masculino, da idade de um mês para cima, foi de seis mil e duzentas.
35 অবীহয়িলের ছেলে সূরীয়েল ছিলেন মরারি গোষ্ঠীর বংশসমূহের নেতা।
35 O chefe do grupo de famílias de Merari era Zuriel, filho de Abiail. Os meraritas acampavam no lado norte da Tenda
36 মরারিদের নিযুক্ত করা হয়েছিল, যেন তারা উপাসনা-তাঁবুর কাঠামো, তক্তা, তার সমস্ত অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তার সমস্ত জিনিস এবং সেই সকলের সঙ্গে সম্পর্কিত ব্যবহারের জিনিসের,
36 e cuidavam das tábuas da Tenda, das vigas, das colunas, das bases e de todos os seus utensílios.
37 সেই সঙ্গে প্রাঙ্গণের চারিদিকের সমস্ত খুঁটি, তাঁবুর গোঁজ ও দড়ির তত্ত্বাবধান করে।
37 Cuidavam também das colunas que ficavam no pátio ao redor da Tenda e das suas bases, estacas e cordas.
38 মোশি, হারোণ এবং তাঁর ছেলেদের, উপাসনা-তাঁবুর পূর্বপ্রান্তে, সূর্যোদয় অভিমুখে, সমাগম তাঁবুর সম্মুখভাগে শিবির স্থাপন করতে হত।
38 Moisés, Arão e os filhos de Arão acampavam em frente da Tenda, no lado leste. Eles cuidavam dos serviços religiosos no Lugar Santo para o povo de Israel. Porém, se qualquer outro homem tentasse fazer esse serviço, devia ser condenado à morte.
39 লেবি গোষ্ঠীর পূর্ণ জনসংখ্যা, সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ, গোষ্ঠী অনুসারে যাদের গণনা করেছিলেন। এক মাস বা তার অধিক বয়সি যে সমস্ত পুরুষ গণিত হয়েছিল, তাদের সংখ্যা 22,000।
39 Como o Senhor havia ordenado, Moisés e Arão fizeram uma lista de todos os levitas do sexo masculino, da idade de um mês para cima, conforme os grupos de famílias; o total foi de vinte e dois mil.
40 সদাপ্রভু মোশিকে বললেন, “এক মাস বা তারও বেশি বয়সি ইস্রায়েলী সমস্ত প্রথমজাত সন্তানকে গণনা করে তাদের নামের একটি তালিকা তৈরি করো।
40 O Senhor Deus disse a Moisés: — Registre todos os primeiros filhos israelitas do sexo masculino, de um mês para cima, pois todos eles são meus.
41 ইস্রায়েলী সমস্ত জ্যেষ্ঠ সন্তানের পরিবর্তে লেবীয়দের এবং সেই সঙ্গে তাদের গৃহপালিত পশুসকলের পরিবর্তে লেবীয়দের গৃহপালিত পশুসকল, আমার জন্য অধিকার করো। আমিই সদাপ্রভু।”
41 Porém no lugar deles eu ponho todos os levitas para serem meus. Eu sou Deus, o Senhor . Ponha também os animais dos levitas no lugar de todas as primeiras crias dos animais dos outros israelitas.
42 অতএব সদাপ্রভু যে রকম আদেশ দিয়েছিলেন, মোশি ইস্রায়েলী সমস্ত প্রথমজাত সন্তানের সংখ্যা নিলেন।
42 Como o Senhor havia ordenado, Moisés registrou todos os primeiros filhos dos israelitas.
43 এক মাস ও তারও বেশি বয়সি, নাম তালিকাভুক্ত প্রথমজাত সন্তানের সংখ্যা ছিল 22,273।
43 O total dos que foram contados, de um mês para cima, foi de vinte e dois mil duzentos e setenta e três.
44 সদাপ্রভু মোশিকে একথাও বললেন,
44 Depois o Senhor Deus disse a Moisés:
45 “ইস্রায়েলী সমস্ত প্রথমজাত সন্তানের পরিবর্তে লেবীয়দের ও তাদের গৃহপালিত পশুসকলের পরিবর্তে লেবীয়দের পশুসকল গ্রহণ করো। লেবীয়রা আমারই হবে। আমিই সদাপ্রভু।
45 — Ponha os levitas no lugar de todos os primeiros filhos dos outros israelitas e os animais dos levitas, no lugar dos animais dos outros israelitas. Os levitas serão meus. Eu sou Deus, o Senhor .
46 লেবীয়দের সংখ্যা থেকে অতিরিক্ত 273 জন ইস্রায়েলী প্রথমজাত সন্তানের মুক্তির উদ্দেশে,
46 Como os primeiros filhos dos israelitas são duzentos e setenta e três a mais do que os levitas, você deve pagar por eles. Você pagará cinco barras de prata por pessoa e entregará esse dinheiro a Arão e aos seus filhos (De acordo com a tabela oficial, a barra de prata, o siclo, vale vinte geras.).
47 প্রত্যেক ব্যক্তির বিনিময়ে, পবিত্রস্থানের নিরূপিত শেকল অনুসারে, পাঁচ শেকল করে আদায় করো, যার ওজন কুড়ি গেরা।
47 — ausente —
48 ইস্রায়েলীদের মুক্তি বাবদ প্রাপ্ত এই অতিরিক্ত অর্থ হারোণ ও তাঁর ছেলেদের দিয়ে দাও।”
48 — ausente —
49 তাই মোশি, লেবীয়দের দ্বারা মুক্ত ইস্রায়েলীদের থেকে যারা সংখ্যায় অতিরিক্ত ছিল, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করলেন।
49 Então Moisés pegou o dinheiro,
50 ইস্রায়েলী প্রথমজাত সন্তানের কাছ থেকে তিনি, পবিত্রস্থানের নিরূপিত শেকল অনুসারে, 1,365 শেকল রুপো আদায় করলেন।
50 isto é, quinze quilos e meio de prata,
51 মোশি সেই মুক্তিপণ, হারোণ ও তার ছেলেদের দিয়ে দিলেন, যে রকম তিনি সদাপ্রভুর বাণীর মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়েছিলেন।
51 e entregou a Arão e aos seus filhos, conforme o Senhor havia mandado.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Números 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.