Neemias 13
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs BKJ
1 সেদিন লোকদের কাছে মোশির পুস্তক জোরে পড়া হল আর দেখা গেল সেখানে লেখা আছে যে কোনও অম্মোনীয় অথবা মোয়াবীয় ঈশ্বরের লোকদের সমাজে প্রবেশ করতে পারবে না,
1 Naquele dia, eles leram o livro de Moisés aos ouvidos do povo; e achou-se escrito, que o amonita e o moabita não deveriam jamais entrar na congregação de Deus;
2 কারণ তারা খাবার ও জল নিয়ে ইস্রায়েলীয়দের সঙ্গে সাক্ষাৎ করেনি, বরং তাদের অভিশাপ দেবার জন্য বিলিয়মকে ভাড়া করেছিল। কিন্তু আমাদের ঈশ্বর সেই অভিশাপকে আশীর্বাদে পরিণত করেছিলেন।
2 porque eles não atenderam os filhos de Israel com pão e com água, mas contra eles contrataram Balaão, para que ele pudesse lhes amaldiçoar; todavia, o nosso Deus tornou a maldição em bênção.
3 লোকেরা যখন এই বিধান শুনল, তারা বিদেশিদের বংশধরদের সবাইকে ইস্রায়েলীদের সমাজ থেকে বাদ দিয়ে দিল।
3 Ora, sucedeu, quando eles tinham ouvido a lei, que eles se separaram de Israel e se misturaram à multidão.
4 এর আগে ইলীয়াশীব যাজককে আমাদের ঈশ্বরের গৃহের ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সে টোবিয়ের নিকট আত্মীয় ছিল,
4 E diante disso, Eliasibe, o sacerdote, tendo a supervisão da câmara da casa do nosso Deus, estava aliado a Tobias;
5 যার জন্য তাকে একটি বড়ো ঘর দেওয়া হয়েছিল যা আগে শস্য-নৈবেদ্যের সামগ্রী, ধূপ ও উপাসনা গৃহের জিনিসপত্র এবং লেবীয়দের, গায়কদের ও দারোয়ানদের জন্য শস্যের, নতুন দ্রাক্ষারসের ও জলপাই তেলের দশমাংশ এবং যাজকদের যা দেওয়া হত তা রাখার জন্য ব্যবহার করা হত।
5 e ele havia lhe preparado uma grande câmara, onde anteriormente eles lançavam as ofertas de carne, o incenso, e os vasos, e os dízimos do grão, o vinho novo, e o azeite, os quais foram ordenados a serem dados aos levitas, e aos cantores, e aos porteiros; e as ofertas dos sacerdotes.
6 কিন্তু এসব যখন হচ্ছিল তখন আমি জেরুশালেমে ছিলাম না, কেননা ব্যাবিলনের রাজা অর্তক্ষস্তের বত্রিশ বছর রাজত্বের সময় আমি রাজার কাছে ফিরে গিয়েছিলাম। কিছুদিন পর আমি রাজার কাছে ফিরে আসার অনুমতি নিলাম
6 Em todo esse tempo, porém, eu não estava em Jerusalém; porque no trigésimo segundo ano de Artaxerxes, rei de Babilônia, adentrei eu ao rei e, depois de certos dias, obtive licença da parte do rei;
7 আর জেরুশালেমে ফিরে এলাম। ঈশ্বরের গৃহে টোবিয়কে একটি ঘর দিয়ে ইলীয়াশীব যে মন্দ কাজ করেছে আমি তা জানলাম।
7 e vim até Jerusalém, e entendi o mal que Eliasibe fizera para Tobias, ao lhe preparar uma câmara nos átrios da casa de Deus.
8 আমি খুব অসন্তুষ্ট হলাম এবং টোবিয়ের সমস্ত জিনিসপত্র সেই ঘর থেকে ছুঁড়ে ফেলে দিলাম।
8 E isto me angustiou muito; por isso lancei todos utensílios da casa de Tobias fora da câmara.
9 আমি আদেশ দিয়ে সেই ঘর শুচি করলাম আর ঈশ্বরের গৃহের শস্য উৎসর্গের জিনিস ও ধূপ আবার সেখানে এনে রাখলাম।
9 Então por minha ordem limparam as câmaras; e para lá eu trouxe de volta os vasos da casa de Deus, com a oferta de carne e o incenso.
10 আমি আরও জানতে পারলাম যে লেবীয়দের পাওনা অংশ তাদের দেওয়া হয়নি, এবং তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন না করে লেবীয়েরা ও গায়কেরা নিজের নিজের জমিতে ফিরে গেছে।
10 E eu percebi que as porções dos levitas não haviam sido entregues a eles; porquanto os levitas e os cantores, que faziam a obra, haviam fugido, cada um para o seu campo.
11 তাতে আমি কর্মকর্তাদের অনুযোগ করে বললাম, “ঈশ্বরের গৃহ কেন অবহেলায় আছে?” তারপর আমি তাদের ডেকে একত্র করে নিজের নিজের পদে বহাল করলাম।
11 Então eu contendi com os governantes, e disse: Por que a casa de Deus está abandonada? E eu reuni a todos, e coloquei-os nos seus lugares.
12 যিহূদার সমস্ত লোক তাদের শস্যের, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেলের দশমাংশ ভাণ্ডারে আনল।
12 Então, todo o Judá trouxe o dízimo do grão e do vinho novo e do óleo aos celeiros.
13 আমি শেলিমিয় যাজক, সাদোক অধ্যাপককে ও লেবীয়দের মধ্যে পদায়কে ভাণ্ডার সকলের দায়িত্ব দিলাম এবং মত্তনিয়ের ছেলে সক্কূর ও সক্কুরের ছেলে হাননকে তাদের সহযোগী হিসেবে নিযুক্ত করলাম, কারণ সবাই এই লোকদের বিশ্বাসযোগ্য মনে করত। তাদের সহযোগী লেবীয়দের অংশ দেওয়ার জন্য তাদের দায়িত্ব দেওয়া হল।
13 E eu fiz tesoureiros sobre os celeiros, Selemias, o sacerdote, e a Zadoque, o escriba, e dos levitas, Pedaías; e próximo a eles estava Hanã, o filho de Zacur, o filho de Matanias; porque se tinham achado fiéis, e o seu ofício era distribuir aos seus irmãos.
14 হে আমার ঈশ্বর, এসব কাজের জন্য আমাকে মনে রেখো, আমি আমার ঈশ্বরের গৃহের জন্য ও তার পরিচর্যা কাজের জন্য বিশ্বস্তভাবে যা করেছি তা মুছে ফেলে দিয়ো না।
14 Lembra-te de mim, ó Deus meu, acerca disso, e não apagues as boas obras que eu tenho feito para a casa do meu Deus, e para os seus ofícios.
15 ওই সময় আমি দেখলাম যিহূদার লোকেরা বিশ্রামবারে দ্রাক্ষারস মাড়াইয়ের কাজ করছে আর শস্য, দ্রাক্ষারস, আঙুর, ডুমুর এবং সকল জিনিসের বোঝা গাধার উপর চাপাচ্ছে। আর বিশ্রামবারে এসব জিনিস জেরুশালেমে নিয়ে আসছে। সেইজন্য আমি তাদের সেদিন খাবার বিক্রি না করার জন্য সাবধান করলাম।
15 Naqueles dias eu vi em Judá alguns pisoteando lagares no shabat, e trazendo feixes que carregavam sobre os jumentos; como também vinho, uvas, e figos, e toda sorte de cargas, as quais eles traziam para Jerusalém no dia do shabat; e eu testifiquei contra eles no dia em que vendiam mantimentos.
16 জেরুশালেমে বাসকারী সোরের লোকেরা মাছ আর অন্যান্য জিনিস এনে বিশ্রামবারে জেরুশালেমে যিহূদার লোকদের কাছে বিক্রি করছিল।
16 Também habitavam ali homens de Tiro, os quais traziam peixes, e toda sorte de mercadorias, e vendiam no shabat para os filhos de Judá, e em Jerusalém.
17 আমি যিহূদার গণ্যমান্য লোকদের তিরস্কার করে বললাম, “তোমরা এ কেমন মন্দ কাজ করছ, বিশ্রামবারকে অপবিত্র করছ?
17 Então contendi com os nobres de Judá, e lhes disse: Que maldade é esta que fazeis, profanando o dia do shabat?
18 তোমাদের পূর্বপুরুষেরা কি সেই একই কাজ করেননি, যার দরুন আমাদের ঈশ্বর আমাদের উপর ও এই নগরের উপর এসব সর্বনাশ ঘটিয়েছেন? এখন তোমরা বিশ্রামবারের পবিত্রতা নষ্ট করে ইস্রায়েলীদের উপর ঈশ্বরের আরও ক্রোধ বাড়িয়ে তুলছ।”
18 Não fizeram assim os vossos pais, e não trouxe o nosso Deus este mal sobre nós, e sobre esta cidade? Todavia trazeis mais ira sobre Israel ao profanares o shabat.
19 আমি এই আদেশ দিলাম যে, বিশ্রামবারের আরম্ভে যখন জেরুশালেমের কবাটগুলির উপর সন্ধ্যা ছায়া নেমে আসবে তখন যেন কবাটগুলি বন্ধ করা হয় এবং বিশ্রামবার শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখা হয়। বিশ্রামবারে যাতে কোনও বোঝা ভিতরে আনা না হয় তা দেখবার জন্য আমি আমার নিজের কয়েকজন লোক কবাটগুলিতে নিযুক্ত করলাম।
19 E sucedeu que, quando os portões de Jerusalém começaram a ficar escuros antes do shabat, eu ordenei que os portões fossem fechados, e instruí que não fossem abertos até passar o shabat; e alguns dos meus servos se puseram junto aos portões, para que nenhuma carga entrasse no dia do shabat.
20 এতে ব্যবসায়ীরা ও যারা সব রকম জিনিস বিক্রি করত তারা দু-একবার জেরুশালেমের বাইরে রাত কাটাল।
20 Assim, os mercadores e vendedores de toda mercadoria se alojavam fora de Jerusalém uma ou duas vezes.
21 কিন্তু আমি তাদের সতর্ক করে বললাম, “তোমরা প্রাচীরের সামনে কেন রাত কাটাচ্ছ? তোমরা যদি আবার এই কাজ করো তবে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” সেই থেকে তারা আর বিশ্রামবারে আসত না।
21 Então eu testifiquei contra eles, e disse-lhes: Por que vos alojeis próximo da muralha? Se outra vez o fizerdes, lançarei mãos sobre vós. Daquela hora em diante eles não vieram mais no shabat.
22 তারপর আমি লেবীয়দের আদেশ দিলাম যেন তারা নিজেদের শুচি করে এবং বিশ্রামবার পবিত্র রাখবার জন্য দ্বারগুলি পাহারা দেয়।
22 E eu ordenei aos levitas que eles deveriam se purificar, e que deveriam vir e guardar os portões, para santificar o dia do shabat. Lembra-te de mim, ó Deus meu, acerca disso, e poupa-me de acordo com a grandeza da tua misericórdia.
23 সেই সময় আমি এও দেখলাম যে, যিহূদার কোনও কোনও লোক অস্দোদ, অম্মোন ও মোয়াবের মেয়েদের বিয়ে করছে।
23 Naqueles dias, vi também os judeus que haviam se casado com esposas de Asdode, de Amom, e de Moabe;
24 তাদের অর্ধেক ছেলেমেয়ে অস্দোদের ভাষা কিংবা অন্যান্য জাতির ভাষায় কথা বলে, কিন্তু যিহূদার ভাষায় কথা বলতে জানে না।
24 e os seus filhos falavam metade na fala de Asdode, e não conseguiam falar na língua dos judeus, mas de acordo com a língua de cada povo.
25 আমি তাদের তিরস্কার করে বললাম যেন তাদের উপর অভিশাপ নেমে আসে। কয়েকজনকে আমি মারলাম এবং চুল উপড়ে ফেললাম। আমি তাদের ঈশ্বরের নামে শপথ নিতে বাধ্য করলাম এবং বললাম: “তাদের ছেলেদের সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দেবে না, অথবা তোমাদের ছেলেদের জন্য কিংবা নিজেদের জন্য তাদের মেয়েদের গ্রহণ করবে না।
25 E eu contendi com eles, e os amaldiçoei, e feri alguns deles, e arranquei-lhes os cabelos, e fiz com que eles jurassem por Deus, dizendo: Vós não dareis as vossas filhas aos filhos deles, tampouco tomareis as filhas deles para os vossos filhos, ou para vós mesmos.
26 এরকম বিয়ে করার জন্য ইস্রায়েলের রাজা শলোমন কি পাপ করেনি? অন্য কোনও জাতির মধ্যে তার মতো রাজা কেউই ছিল না। তাঁর ঈশ্বর তাঁকে ভালোবাসতেন আর ঈশ্বর তাঁকে সমস্ত ইস্রায়েলীয়দের উপর রাজা করেছিলেন, কিন্তু বিদেশি স্ত্রীরা তাঁকে পাপ করিয়েছিল।
26 Não pecou Salomão, rei de Israel, por estas coisas? Todavia, entre muitas nações não havia rei como ele, que fosse amado pelo seu Deus, e Deus o fez rei sobre todo o Israel; contudo, as mulheres estrangeiras o fizeram pecar.
27 এখন আমাদের কি এই কথাই শুনতে হবে যে, তোমরাও এসব ভীষণ দুষ্টতার কাজ করেছ এবং বিদেশি স্ত্রীকে বিয়ে করে আমাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছ?”
27 Então, atentaremos a vós para fazer todo este grande mal, para transgredir contra o nosso Deus ao vos casardes com esposas estrangeiras?
28 ইলীয়াশীব মহাযাজকের ছেলে যিহোয়াদার এক ছেলে হোরোণীয় সন্বল্লটের জামাই ছিল। আর আমি তাকে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম।
28 E um dos filhos de Joiada, o filho de Eliasibe, o sumo sacerdote, era genro de Sambalate, o horonita; por isso eu o afugentei de mim.
29 হে আমার ঈশ্বর, এদের কথা মনে রেখো, কারণ এরা যাজকদের পদ এবং যাজকের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করেছে।
29 Lembra-te deles, ó Deus meu, pois contaminaram o sacerdócio, e o pacto do sacerdócio, e dos levitas.
30 সুতরাং আমি বিজাতীয় সকলের থেকে যাজক ও লেবীয়দের পবিত্র করলাম, এবং তাদের কাজ অনুসারে প্রত্যেকের কাজ ভাগ করে দিলাম।
30 Assim, eu os purifiquei de todos os estrangeiros, e indiquei os guardas dos sacerdotes e dos levitas, cada um na sua ocupação;
31 এছাড়া সময়মত কাঠ ও ফসলের অগ্রিমাংশ আনবার জন্যও আমি ব্যবস্থা করলাম।
31 e para a oferta de lenha, nos tempos determinados e para os primeiros frutos. Lembra-te de mim, ó Deus meu, para o bem.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Neemias 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.