Juízes 12

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 ইফ্রয়িমীয় বাহিনীকে আহ্বান করা হল, এবং তারা জর্ডন নদী পার হয়ে সাফোনে গেল। তারা যিপ্তহকে বলল, “তোমার সঙ্গে যাওয়ার জন্য আমাদের না ডেকে তুমি কেন অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করতে গেলে? আমরা তোমাকে সুদ্ধ তোমার বাড়িঘর আগুনে পুড়িয়ে দেব।”
1 Os homens de Efraim foram convocados para a batalha; dirigiram-se para Zafom e disseram a Jefté: "Por que você foi lutar contra os amonitas sem nos chamar para irmos juntos? Vamos queimar a sua casa e você junto! "
2 যিপ্তহ উত্তর দিলেন, “আমি ও আমার লোকজন অম্মোনীয়দের সঙ্গে মহাযুদ্ধে লিপ্ত হয়েছিলাম, আর যদিও আমি তোমাদের ডেকেছিলাম, তোমরা তাদের হাত থেকে আমাকে রক্ষা করোনি।
2 Jefté respondeu: "Eu e meu povo estávamos envolvidos numa grande contenda com os amonitas, e, embora eu os tenha chamado, vocês não me livraram das mãos deles.
3 আমি যখন দেখলাম যে তোমরা সাহায্য করবে না, তখন আমি প্রাণ হাতে করে অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য ওপারে গেলাম, এবং সদাপ্রভু তাদের উপরে আমাকে বিজয়ী করেছেন। তাই আজ কেন তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ?”
3 Quando vi que vocês não ajudariam, arrisquei a vida e fui lutar contra os amonitas, e o Senhor me deu a vitória sobre eles. E, por que vocês vieram para cá hoje? Para lutar contra mim? "
4 পরে যিপ্তহ গিলিয়দীয় লোকজনদের সমবেত করে ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করলেন। গিলিয়দীয়রা তাদের আঘাত করল কারণ ইফ্রয়িমীয়রা বলেছিল, “ওহে গিলিয়দীয়রা, তোমরা ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর দলত্যাগী লোক।”
4 Jefté reuniu então todos os homens de Gileade e lutou contra Efraim. Os gileaditas feriram os efraimitas porque estes tinham dito: "Vocês, gileaditas, são desertores de Efraim e de Manassés".
5 গিলিয়দীয়রা ইফ্রয়িম অভিমুখী জর্ডন নদীর পারঘাটগুলি নিজেদের নিয়ন্ত্রণে আনল, এবং যখনই ইফ্রয়িমের কোনো পলাতক লোক এসে বলত, “আমাকে ওপারে যেতে দাও,” গিলিয়দীয়রা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?” সে যদি উত্তর দিত, “না,”
5 Os gileaditas tomaram as passagens do Jordão que conduziam a Efraim. Sempre que um fugitivo de Efraim dizia: "Deixem-me atravessar", os homens de Gileade perguntavam: "Você é efraimita? " Se respondesse que não,
6 তখন তারা বলত “ঠিক আছে, বলো ‘শিব্বোলেৎ।’ ” সে যদি বলত, “সিব্বোলেৎ,” যেহেতু সেই শব্দটি সে ঠিকঠাক উচ্চারণ করতে পারত না, তখন তারা তাকে ধরে জর্ডন নদীর পারঘাটেই হত্যা করত। সেই সময় 42,000 ইফ্রয়িমীয়কে হত্যা করা হল।
6 diziam "Então diga: ‘Chibolete’ ". Se ele dissesse: "Sibolete", sem conseguir pronunciar corretamente a palavra, prendiam-no e matavam-no no lugar de passagem do Jordão. Quarenta e dois mil efraimitas foram mortos naquela ocasião.
7 যিপ্তহ ছয় বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মারা গেলেন এবং গিলিয়দের একটি নগরে তাঁকে কবর দেওয়া হল।
7 Jefté liderou Israel durante seis anos. Então o gileadita Jefté morreu, e foi sepultado numa cidade de Gileade.
8 যিপ্তহের পরে, বেথলেহেম নিবাসী ইব্‌সন ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।
8 Depois de Jefté, Ibsã, de Belém, liderou Israel.
9 তাঁর ত্রিশজন ছেলে ও ত্রিশজন মেয়ে ছিল। তাঁর মেয়েদের বিয়ে তিনি তাঁর গোষ্ঠী বহির্ভূত ছেলেদের সঙ্গে দিলেন, এবং তাঁর ছেলেদের স্ত্রী হওয়ার জন্য তিনি তাঁর গোষ্ঠী বহির্ভূত ত্রিশজন যুবতী মেয়েকে নিয়ে এলেন। ইব্‌সন সাত বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।
9 Teve trinta filhos e trinta filhas. Deu suas filhas em casamento a homens de fora do seu clã, e trouxe para os seus filhos trinta mulheres de fora do seu clã. Ibsã liderou Israel durante sete anos.
10 পরে ইব্‌সন মারা গেলেন এবং বেথলেহেমেই তাঁকে কবর দেওয়া হল।
10 Então Ibsã morreu, e foi sepultado em Belém.
11 তাঁর পরে, সবূলূনীয় এলোন দশ বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।
11 Depois dele, Elom, da tribo de Zebulom, liderou Israel durante dez anos.
12 পরে এলোন মারা গেলেন এবং সবূলূন দেশের অয়ালোনে তাঁকে কবর দেওয়া হল।
12 Elom morreu, e foi sepultado em Aijalom, na terra de Zebulom.
13 তাঁর পরে, পিরিয়াথোনীয় হিল্লেলের ছেলে অব্দোন ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।
13 Depois dele, Abdom, filho de Hilel, de Piratom, liderou Israel.
14 তাঁর চল্লিশ জন ছেলে ও ত্রিশজন নাতি ছিল, যারা সত্তরটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। তিনি আট বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।
14 Teve quarenta filhos e trinta netos, que montavam setenta jumentos. Abdom liderou Israel durante oito anos.
15 পরে হিল্লেলের ছেলে অব্দোন মারা গেলেন এবং ইফ্রয়িম দেশে, অমালেকীয়দের পার্বত্য প্রদেশের পিরিয়াথোনে তাঁকে কবর দেওয়া হল।
15 Então Abdom, filho de Hilel, morreu, e foi sepultado em Piratom, na terra de Efraim, na serra dos amalequitas.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Juízes 12, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.