Juízes 10
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs BKJ
1 অবীমেলকের পরে ইস্রায়েলকে রক্ষা করার জন্য ইষাখর গোষ্ঠীভুক্ত তোলয় নামক একজন লোক উত্থাপিত হলেন; তিনি দোদয়ের নাতি ও পূয়ার ছেলে। তিনি ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের শামীরে বসবাস করতেন।
1 E, depois de Abimeleque, levantou-se, Tola, filho de Puá, o filho de Dodô, um homem de Issacar, para defender Israel; e ele habitou em Samir, no monte Efraim.
2 তেইশ বছর তিনি ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন; পরে তিনি মারা গেলেন, এবং শামীরেই তাঁকে কবর দেওয়া হল।
2 E ele julgou Israel por vinte e três anos, e morreu, e foi sepultado em Samir.
3 তাঁর পরে এলেন গিলিয়দীয় যায়ীর, যিনি বাইশ বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।
3 E depois dele, levantou-se Jair, um gileadita, e julgou Israel por vinte e dois anos.
4 তাঁর ত্রিশজন ছেলে ছিল, যারা ত্রিশটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। গিলিয়দে ত্রিশটি নগর তারা নিয়ন্ত্রণ করত, যেগুলি আজও হবোৎ-যায়ীর নামে পরিচিত।
4 E ele teve trinta filhos que montavam trinta jumentos potros, e tinham trinta cidades, que são chamadas Havote-Jair até este dia, as quais estão na terra de Gileade.
5 যায়ীর মারা যাওয়ার পর তাঁকে কমোনে কবর দেওয়া হল।
5 E Jair morreu, e foi sepultado em Camom.
6 ইস্রায়েলীরা আবার সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করল। তারা বায়াল-দেবতাদের, অষ্টারোৎ দেবীদের, এবং অরামের দেবতাদের, সীদোনের দেবতাদের, মোয়াবের দেবতাদের, অম্মোনীয়দের দেবতাদের ও ফিলিস্তিনীদের দেবতাদের সেবা করতে লাগল। আর যেহেতু ইস্রায়েলীরা সদাপ্রভুকে ত্যাগ করল এবং আর তাঁর সেবা করল না,
6 E os filhos de Israel voltaram a fazer o mal diante dos olhos do SENHOR, e serviram Baalim, e Astarote, e os deuses da Síria, e os deuses de Sidom, e os deuses de Moabe, e os deuses dos filhos de Amom, e os deuses dos filisteus, e abandonaram o SENHOR, e não o serviram.
7 তাই তাদের বিরুদ্ধে তিনি ক্রুদ্ধ হলেন। তিনি সেই ফিলিস্তিনী ও অম্মোনীয়দের হাতে তাদের বিক্রি করে দিলেন,
7 E a ira do SENHOR se acendeu contra Israel, e ele os vendeu às mãos dos filisteus, e às mãos dos filhos de Amom.
8 যারা সেই বছর তাদের চূর্ণবিচূর্ণ ও সর্বনাশ করে ছাড়লো। ইমোরীয়দের দেশ গিলিয়দে, জর্ডন নদীর পূর্বপারে বসবাসকারী সব ইস্রায়েলীর উপরে তারা আঠারো বছর ধরে দমনপীড়ন চালাল।
8 E naquele ano eles atormentaram e oprimiram os filhos de Israel; dezoito anos oprimiram a todos os filhos de Israel que estavam além do Jordão, na terra dos amorreus, que está em Gileade.
9 অম্মোনীয়রাও যিহূদা, বিন্যামীন ও ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জর্ডন নদী পার হয়ে আসত; ইস্রায়েল চরম দুর্দশাগ্রস্ত হল।
9 Além disso, os filhos de Amom atravessaram o Jordão para lutar também contra Judá, e contra Benjamim, e contra a casa de Efraim; de modo que Israel ficou sobremaneira aflito.
10 তখন ইস্রায়েলীরা সদাপ্রভুর কাছে কেঁদে বলল, “আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমাদের ঈশ্বরকে ত্যাগ করেছি ও বায়াল-দেবতাদের সেবা করেছি।”
10 E os filhos de Israel clamaram ao SENHOR, dizendo: Contra ti pecamos, porque abandonamos o nosso Deus, e também servimos a Baalim.
11 সদাপ্রভু তাদের উত্তর দিলেন, “যখন মিশরীয়, ইমোরীয়, অম্মোনীয়, ফিলিস্তিনী,
11 E o SENHOR disse aos filhos de Israel: Não vos libertei dos egípcios, e dos amorreus, dos filhos de Amom, e dos filisteus?
12 সীদোনীয়, অমালেকীয় ও মায়োনীয়রা তোমাদের উপর দমনপীড়ন চালাচ্ছিল এবং তোমরা আমার কাছে সাহায্য চেয়ে কেঁদেছিলে, তখন কি আমি তাদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি?
12 Os sidônios, e os amalequitas e os maonitas também vos oprimiram; e vós clamastes a mim, e eu vos libertei da sua mão.
13 কিন্তু তোমরা আমাকে ত্যাগ করে অন্যান্য দেবতাদের সেবা করলে, তাই আমি আর তোমাদের রক্ষা করব না।
13 Contudo, vós me abandonastes, e servistes a outros deuses; pelo que eu não mais vos libertarei.
14 যাও ও সেই দেবতাদের কাছে গিয়ে কাঁদো যাদের তোমরা মনোনীত করেছিলে। সংকটের সময় তারাই তোমাদের রক্ষা করুক!”
14 Ide e clamai aos deuses que vós escolhestes; que eles vos libertem no tempo da vossa tribulação.
15 কিন্তু ইস্রায়েলীরা সদাপ্রভুকে বলল, “আমরা পাপ করেছি। তোমার যা ভালো বলে মনে হয়, আমাদের প্রতি তাই করো, কিন্তু দয়া করে এখন আমাদের রক্ষা করো।”
15 E os filhos de Israel disseram ao SENHOR: Pecamos; faz conosco o que te parecer bom; porém nos liberta, rogamos-te, neste dia.
16 পরে তারা তাদের মধ্যে থাকা বিজাতীয় দেবতাদের দূর করে দিল ও সদাপ্রভুর সেবা করল। ইস্রায়েলের এই দুর্দশা আর তিনি সহ্য করতে পারলেন না।
16 E eles puseram de lado os deuses estranhos que tinham entre eles, e serviram ao SENHOR; e a sua alma ficou consternada com a desgraça de Israel.
17 অম্মোনীয়রা যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গিলিয়দে শিবির স্থাপন করার জন্য আহূত হল, তখন ইস্রায়েলীরাও মিস্পাতে সমবেত হয়ে শিবির স্থাপন করল।
17 Então os filhos de Amom se reuniram, e acamparam em Gileade. E os filhos de Israel se ajuntaram todos, e acamparam em Mispá.
18 গিলিয়দের অধিবাসীদের নেতারা পরস্পর বলাবলি করল, “যে কেউ অম্মোনীয়দের আক্রমণ করার ক্ষেত্রে নেতৃত্ব দেবে, সেই হবে সেইসব লোকজনের সর্দার, যারা গিলিয়দে বসবাস করে।”
18 E o povo e os príncipes de Gileade disseram uns aos outros: Que homem é aquele que começará a lutar contra os filhos de Amom? Ele será o cabeça sobre todos os habitantes de Gileade.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Juízes 10, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.