Josué 4
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NTLH
1 যখন সমগ্র জাতি জর্ডন নদী পার হয়ে গেল, তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন,
1 Quando todo o povo de Israel acabou de atravessar o rio Jordão, o Senhor disse a Josué:
2 “তুমি প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন করে, মোট বারোজনকে লোকদের মধ্য থেকে বাছাই করো,
2 — Escolha doze homens, um de cada tribo ,
3 ও তাদের বলো, যেখানে যাজকেরা দাঁড়িয়েছিলেন, অর্থাৎ জর্ডন নদীর মাঝখান থেকে তারা যেন বারোটি পাথর তুলে আনে ও তোমার সাথে থেকে সেগুলি বহন করে যেখানে তোমরা আজ রাতে থাকবে, সেখানে এনে ফেলে।”
3 e dê esta ordem: “Peguem doze pedras do meio do rio Jordão, do lugar onde os sacerdotes ficaram parados. Levem essas pedras e coloquem onde acamparem hoje à noite.”
4 তাই যিহোশূয় যে বারোজনকে ইস্রায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর মধ্য থেকে এক একজন করে নিযুক্ত করলেন, তাদের একসাথে ডেকে নিলেন,
4 Então Josué chamou os doze homens que havia escolhido
5 ও তিনি তাদের বললেন, “তোমরা জর্ডন নদীর মাঝখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের সামনে যাও। ইস্রায়েলীদের গোষ্ঠীসমূহের সংখ্যা অনুযায়ী, তোমরা প্রত্যেকে সেখান থেকে এক-একটি করে পাথর নিজেদের কাঁধে তুলে নেবে।
5 e disse: — Passem adiante da
6 সেগুলি তোমাদের পক্ষে চিহ্নস্বরূপ হবে। ভবিষ্যতে, তোমাদের সন্তানেরা যখন জিজ্ঞাসা করবে, ‘এই পাথরগুলির তাৎপর্য কী?’
6 Essas pedras ajudarão o povo a lembrar daquilo que o Senhor tem feito. No futuro, quando os seus filhos perguntarem o que essas pedras querem dizer,
7 তোমরা তাদের বোলো যে, সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে জর্ডন নদীর প্রবাহিত স্রোত ছিন্ন হয়ে গিয়েছিল। তা যখন জর্ডন নদী অতিক্রম করেছিল, তখন জর্ডন নদীর জলরাশি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই পাথরগুলি চিরকালের জন্য ইস্রায়েলী লোকদের কাছে স্মারকস্বরূপ হবে।”
7 vocês contarão que as águas do Jordão pararam de correr no dia em que a arca da aliança atravessou o rio. Essas pedras farão com que o povo de Israel lembre sempre desse dia.
8 তাই যিহোশূয়ের আদেশমতো ওই ইস্রায়েলীরা সেরকমই করল। সদাপ্রভু যেমন যিহোশূয়কে বললেন, ইস্রায়েলীদের গোষ্ঠী সংখ্যা অনুসারে, তারা জর্ডন নদীর মাঝখান থেকে বারোটি পাথর তুলে আনল। তারা সেগুলি বয়ে নিয়ে তাদের শিবিরে নিয়ে গেল। তারা সেখানেই সেগুলি নামিয়ে রাখল।
8 Os homens fizeram o que Josué mandou. Como o Senhor Deus tinha dito a Josué, eles pegaram do meio do rio Jordão doze pedras, uma para cada tribo de Israel, e as levaram e colocaram no acampamento.
9 যেখানে নিয়ম-সিন্দুক বহনকারী যাজকেরা দাঁড়িয়েছিলেন, সেখানে জর্ডন নদীর মধ্যে যিহোশূয় বারোটি পাথর স্থাপন করলেন। আর সেগুলি আজও পর্যন্ত সেখানেই আছে।
9 Josué também pôs doze pedras no meio do Jordão, no lugar onde os sacerdotes que carregavam a arca haviam parado. Essas pedras ainda estão lá.
10 মোশি যিহোশূয়কে যেমন নির্দেশ দিয়েছিলেন, সেইমতো যিহোশূয়কে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ লোকেরা পালন না করা পর্যন্ত সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর মাঝখানে দাঁড়িয়ে রইলেন। লোকেরা তাড়াতাড়ি নদী পার হয়ে গেল।
10 Os sacerdotes ficaram parados no meio do Jordão até que foi feito tudo o que o Senhor , por meio de Moisés, havia mandado Josué falar ao povo. Então o povo se apressou e atravessou o rio.
11 যেই তারা সবাই নদী পার হয়ে গেল, সদাপ্রভুর সিন্দুক ও যাজকেরা লোকদের চক্ষুগোচরে নদীর অন্য পারে চলে গেলেন।
11 Quando todos já haviam passado, a arca da aliança e os sacerdotes também passaram e ficaram na frente do povo.
12 রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ বংশের লোকেরা সশস্ত্র হয়ে ইস্রায়েলীদের সামনে পার হয়ে গেল, যেমন মোশি তাদের নির্দেশ দিয়েছিলেন।
12 Os homens das tribos de Rúben, de Gade e de Manassés do Leste atravessaram antes do resto do povo, prontos para a batalha, conforme Moisés tinha dito.
13 যুদ্ধ করার জন্য প্রস্তুত প্রায় 40,000 সৈন্য সদাপ্রভুর সামনে নদী পার হয়ে যুদ্ধের জন্য যিরীহোর সমভূমিতে গেল।
13 Mais ou menos quarenta mil homens preparados para guerrear marcharam diante de Deus, o Senhor , indo para o lado da planície de Jericó.
14 সেদিন সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে যিহোশূয়কে উন্নত করলেন; তারা তাঁর জীবনকালের শেষ পর্যন্ত তাঁকে সম্ভ্রম করে চলল, যেমন তারা মোশির ক্ষেত্রেও করত।
14 Naquele dia o Senhor fez com que o povo de Israel ficasse sabendo que Josué era um grande homem. E, durante a vida de Josué, eles o respeitaram assim como haviam respeitado a Moisés.
15 পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন,
15 E o Senhor Deus disse a Josué:
16 “তুমি যাজকদের আদেশ দাও, তারা যেন বিধিনিয়মের সিন্দুক বহন করে জর্ডন নদী থেকে বের হয়ে আসে।”
16 — Mande sair do rio Jordão os sacerdotes que estão carregando a arca da aliança.
17 তাই যিহোশূয় যাজকদের আদেশ দিলেন, “আপনারা জর্ডন নদী থেকে উঠে আসুন।”
17 Josué fez isso.
18 তখন যাজকেরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করে নদী থেকে উপরে উঠে এলেন। তাঁরা শুকনো ভূমিতে পা রাখামাত্র, জর্ডন নদীর জলরাশি স্বস্থানে ফিরে গেল এবং আগের মতোই সমস্ত তীরের উপরে প্লাবিত হল।
18 E, depois que os sacerdotes saíram do Jordão e pisaram a terra seca, o rio começou a correr de novo e cobriu as margens como antes.
19 প্রথম মাসের দশম দিনে, লোকেরা জর্ডন নদী পার হয়ে যিরীহোর পূর্ব সীমায় গিল্গলে শিবির স্থাপন করল।
19 O povo atravessou o Jordão no dia dez do primeiro mês e acampou em Gilgal, a leste de Jericó.
20 আর যিহোশূয় জর্ডন নদী থেকে তুলে আনা সেই বারোটি পাথর গিল্গলে স্থাপন করলেন।
20 Ali Josué fez um monumento com as doze pedras que havia tirado do Jordão.
21 তিনি ইস্রায়েলীদের বললেন, “ভাবীকালে যখন তোমাদের বংশধরেরা তাদের বাবাদের জিজ্ঞাসা করবে, ‘এই পাথরগুলির তাৎপর্য কী?’
21 E disse ao povo de Israel: — Quando no futuro os filhos perguntarem aos pais o que estas pedras querem dizer,
22 তাদের বোলো, ইস্রায়েল শুকনো ভূমি দিয়ে জর্ডন নদী পার হয়েছিল।
22 vocês explicarão que o povo de Israel atravessou o rio Jordão em terra seca.
23 কারণ যতক্ষণ না তোমরা তা পার হলে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে জর্ডন নদী শুকনো করে দিয়েছিলেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু জর্ডন নদীর প্রতি তাই করেছেন, যা তিনি লোহিত সাগরের প্রতি করেছিলেন, তিনি তা শুকনো করে দিয়েছিলেন, যতক্ষণ না আমরা তা অতিক্রম করলাম।
23 O Senhor , o Deus de vocês, secou o Jordão para vocês atravessarem, assim como secou o mar Vermelho para nós passarmos.
24 তিনি এরকম এই কারণে করলেন, যেন পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারে যে, সদাপ্রভুর হাত পরাক্রমশালী এবং তোমরা যেন সবসময়ই তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো।”
24 Por causa disso todos os povos da terra vão conhecer o poder do Senhor , o Deus de vocês, e vocês o respeitarão para sempre.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Josué 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.