Josué 13

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NTLH

Sair da comparação
NTLH Nova Tradução na Linguagem de Hoje 2000
1 যিহোশূয় বৃদ্ধ হয়ে যাওয়ার পর সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি খুব বৃদ্ধ হয়ে গিয়েছ, আর দেশের বিস্তর এলাকা এখনও দখল করা হয়ে ওঠেনি।
1 Quando Josué já estava bem velho, o Senhor disse: — Você já está muito velho, e ainda há muita terra para ser conquistada.
2 “এসব দেশ এখনও অবশিষ্ট আছে:
2 Falta conquistar a região dos filisteus e dos gesuritas.
3 মিশরের পূর্বদিকে প্রবাহিত সীহোর নদী থেকে উত্তর দিকে ইক্রোণের এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা, যার সম্পূর্ণটাই কনানীয়দের অধিকাররূপে গণ্য, যদিও গাজা, অস্‌দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণে রাজত্বকারী পাঁচজন ফিলিস্তিনী রাজা তা দখল করে রেখেছে;
3 (Essa terra, que vai desde o riacho de Sior, na divisa do Egito, até a divisa de Ecrom, no Norte, pertencia aos cananeus; os governadores dos filisteus viviam nas cidades de Gaza, Asdode, Asquelom, Gate e Ecrom.) Falta conquistar a terra de Avim,
4 অব্বীয়দের এলাকা;
4 no Sul, toda a terra dos cananeus e Meara (que pertencia aos sidônios), até Afeca, na divisa com os amorreus.
5 গিব্‌লীয়দের অঞ্চল;
5 Também falta a terra dos gebalitas; e, na direção do leste, todo o Líbano, desde Baal-Gade, ao pé do monte Hermom, até a subida de Hamate.
6 “লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চলের সমস্ত অধিবাসীকে, অর্থাৎ, সীদোনীয়দের সবাইকে আমি স্বয়ং ইস্রায়েলীদের সামনে থেকে তাড়িয়ে দেব। তোমাকে আমি যেমন নির্দেশ দিয়েছিলাম, সেই অনুসারে এক উত্তরাধিকাররূপে এই দেশটি তুমি অবশ্যই ইস্রায়েলীদের জন্য বরাদ্দ কোরো,
6 Finalmente, faltam todos os sidônios que vivem na região montanhosa entre os montes Líbanos e Misrefote-Maim. Eu expulsarei essa gente conforme o povo de Israel for avançando. Divida desde já a terra para que o povo de Israel fique dono dela como mandei antes.
7 এবং এটি এক উত্তরাধিকাররূপে নয় বংশের ও মনঃশির অর্ধেক বংশের মধ্যে ভাগ করে দিয়ো।”
7 Portanto, reparta essa terra entre as outras nove tribos e a metade oeste da tribo de Manassés. Essa terra será dessas tribos.
8 মনঃশির অন্য অর্ধেক বংশ, রূবেণীয়রা ও গাদীয়রা তাদের সেই উত্তরাধিকার লাভ করল যা মোশি জর্ডনের পূর্বপারে তাদের দিয়েছিলেন, যেভাবে তিনি, সদাপ্রভুর দাস, তাদের জন্য সেটি বরাদ্দ করে দিয়েছিলেন।
8 As tribos de Rúben e de Gade e a outra metade da tribo de Manassés haviam recebido as suas terras, que ficam a leste do rio Jordão. Era isso que Moisés, servo do Senhor , lhes tinha dado.
9 এটি অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং সেই গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে সম্প্রসারিত হল এবং দীবোন পর্যন্ত বিস্তৃত মেদ্‌বার সমগ্র মালভূমি,
9 As suas terras iam desde Aroer, na beira do vale do Arnom, e desde a cidade que ficava no meio daquele vale, até Dibom, incluindo todo o planalto de Medeba.
10 ও অম্মোনীয়দের সীমানা পর্যন্ত ছড়িয়ে থাকা ইমোরীয়দের রাজা সেই সীহোনের সমস্ত নগরও এতে যুক্ত হল, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন।
10 Faziam parte das suas terras todas as cidades governadas por Seom, o rei dos amorreus, que reinava em Hesbom, e iam até a divisa com os amonitas.
11 এছাড়াও এতে গিলিয়দ অঞ্চল, গশূর ও মাখার অধিবাসীদের এলাকা, সমগ্র হর্মোণ পর্বত ও সল্‌খা পর্যন্ত বিস্তৃত সমগ্র বাশন যুক্ত হল—
11 As suas terras incluíam ainda Gileade e a região onde os gesuritas e os maacatitas moravam e também todo o monte Hermom e toda a região de Basã até Salca.
12 অর্থাৎ, বাশনে সেই ওগের সমগ্র রাজ্য, যিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন। (তিনিই রফায়ীয়দের সর্বশেষ জন) মোশি তাদের পরাজিত করলেন ও তাদের দেশ অধিকার করে নিলেন।
12 Incluíam finalmente o reino de Ogue. Ogue, que foi o último dos refains , reinava em Astarote e em Edrei. Moisés tinha derrotado e expulsado esse povo.
13 কিন্তু ইস্রায়েলীরা গশূর ও মাখার লোকদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়নি, তাই আজও পর্যন্ত তারা ইস্রায়েলীদের মধ্যে বসবাস করে যাচ্ছে।
13 Mas os gesuritas e os maacatitas não foram expulsos; eles ainda vivem no meio do povo de Israel.
14 কিন্তু লেবি বংশকে তিনি কোনও উত্তরাধিকার দেননি, যেহেতু ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত ভক্ষ্য নৈবেদ্যই হল তাদের উত্তরাধিকার, যেভাবে সদাপ্রভু তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
14 Porém Moisés não tinha dado terras à tribo de Levi. As propriedades dos levitas eram os alimentos trazidos a Deus, o Senhor , como oferta, conforme ele havia ordenado a Moisés.
15 রূবেণ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
15 Moisés tinha dado uma parte da terra às famílias da tribo de Rúben, para ser propriedade delas.
16 অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে, এবং মেদ্‌বা ছাড়িয়ে সমগ্র মালভূমি থেকে
16 Essas terras iam desde Aroer, na beira do vale do Arnom, e desde a cidade que ficava no meio do vale, até Medeba e todo o planalto ao seu redor.
17 হিষ্‌বোন এবং মালভূমিতে ছড়িয়ে থাকা নগরগুলির সাথে দীবোন, বামোৎ-বায়াল, বেথ-বায়াল-মিয়োন,
17 Incluíam Hesbom e todas as cidades do planalto, isto é, Dibom, Bamote-Baal, Bete-Baal-Meom,
18 যহস, কদেমোৎ, মেফাৎ,
18 Jasa, Quedemote, Mefaate,
19 কিরিয়াথয়িম, সিব্‌মা, উপত্যকার পাহাড়ে অবস্থিত সেরৎ-নগর,
19 Quiriataim, Sibma e Zerete-Saar, no monte do vale.
20 বেথ-পিয়োর, পিস্‌গার ঢাল, ও বেথ-যিশীমোৎ
20 Também Bete-Peor, a subida do monte Pisga, Bete-Jesimote,
21 মালভূমিতে অবস্থিত সমস্ত নগর এবং হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের রাজা সীহোনের সমগ্র অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকা তাদের দিলেন। মোশি সীহোনকে এবং মিদিয়নীয় সর্দারদের, ইবি, রেকম, সূর, হূর ও রেবাকে—সীহোনের সঙ্গে জোট বাঁধা এই অধিপতিদের—পরাজিত করলেন, যাঁরা সেই দেশে বসবাস করতেন।
21 todas as outras cidades do planalto e todas as cidades de Seom, o rei dos amorreus, que reinou em Hesbom. Moisés havia derrotado o reino de Seom e os príncipes de Midiã: Evi, Requém, Zur, Hur e Reba. Todos esses viviam nessa terra e reinavam dominados por Seom.
22 যুদ্ধে যারা নিহত হল, তাদের সাথে বিয়োরের ছেলে সেই বিলিয়মকেও ইস্রায়েলীরা তরোয়াল চালিয়ে মেরে ফেলল, যে ভবিষ্যৎ-কথনের অনুশীলন করত।
22 Entre os que foram mortos pelo povo de Israel estava Balaão, o adivinho, filho de Beor.
23 রূবেণীয়দের সীমানা ছিল জর্ডন নদীর পাড়। তাদের গোষ্ঠী অনুসারে এইসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি রূবেণ বংশের অধিকার হল।
23 A oeste a divisa da tribo de Rúben era o rio Jordão. Estas foram as cidades e povoados dados às famílias da tribo de Rúben, para serem propriedade delas.
24 গাদ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
24 Moisés também tinha dado uma parte da terra às famílias da tribo de Gade, para ser propriedade delas.
25 যাসেরের এলাকা, গিলিয়দের সবকটি নগর এবং রব্বার নিকটবর্তী, অরোয়ের পর্যন্ত বিস্তৃত অম্মোনীয়দের অর্ধেক দেশ;
25 As suas terras incluíam Jazer, todas as cidades de Gileade e metade da terra dos amonitas até Aroer, que fica a leste de Rabá.
26 এবং হিষ্‌বোন থেকে রামৎ-মিস্‌পী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম থেকে দবীরের এলাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চল;
26 Iam de Hesbom até Ramá-Mispa e Betonim e de Maanaim até a divisa de Lo-Debar.
27 এবং উপত্যকায়, বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন, ও সেই সঙ্গে হিষ্‌বোনের রাজা সীহোনের অবশিষ্ট সমস্ত অঞ্চল। (জর্ডনের পূর্বদিকে, গালীল সাগরের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল)
27 No vale do Jordão, incluíam as cidades de Bete-Arã, Bete-Ninra, Sucote e Zafom e também o resto do reino de Seom, rei de Hesbom. A oeste o limite das terras de Gade era o rio Jordão, até o lago da Galileia, no Norte.
28 এসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি তাদের গোষ্ঠী অনুসারে গাদ বংশের অধিকার হল।
28 Estas foram as cidades e povoados dados às famílias da tribo de Gade, para serem propriedade delas.
29 মনঃশির অর্ধেক বংশকে, অর্থাৎ, মনঃশির বংশধরদের অর্ধেক ভাগকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
29 Moisés tinha dado uma parte da terra às famílias de uma das metades da tribo de Manassés, para ser propriedade delas.
30 মহনয়িম ছাড়িয়ে এবং সমগ্র বাশন যুক্ত এলাকা, বাশনের রাজা ওগের সমগ্র এলাকা—বাশনে অবস্থিত যায়ীরের সমস্ত জনবসতি, ষাটটি নগর,
30 As suas terras começavam na cidade de Maanaim e incluíam toda a região de Basã, que pertencia ao rei Ogue, e também todas as sessenta cidades que eram de Jair, em Basã.
31 গিলিয়দের অর্ধেক ভাগ এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী। (বাশনে অবস্থিত ওগের রাজকীয় নগরগুলি)
31 Incluíam a metade da região de Gileade, Astarote e Edrei, cidades do reino de Ogue, em Basã. Essas terras foram dadas às famílias de metade dos descendentes de Maquir, filho de Manassés.
32 মোশি যখন যিরীহোর পূর্বদিকে, জর্ডন নদীর পারে মোয়াবের সমভূমিতে ছিলেন, তখন তিনি এই উত্তরাধিকারটি দিয়েছিলেন।
32 Assim Moisés, nas planícies de Moabe, tinha dividido a terra que ficava a leste da cidade de Jericó e do rio Jordão.
33 কিন্তু লেবির বংশকে মোশি কোনও উত্তরাধিকার দেননি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুই তাদের অধিকার, যেভাবে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
33 Mas ele não deu nenhuma parte da terra à tribo de Levi, para ser propriedade dela. Moisés disse aos membros dessa tribo que o Senhor , o Deus de Israel, era a propriedade deles.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Josué 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.