Josué 11
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs VC
1 হাৎসোরের রাজা যাবীন যখন একথা শুনলেন, তখন তিনি মাদোনের রাজা যোববের কাছে, শিম্রোণের ও অক্ষফের রাজাদের কাছে,
1 Jabin, rei de Asor, tendo notícias de todos esses acontecimentos, enviou mensageiro a Jobab, rei de Madon, ao rei de Semeron, ao rei de Acsaf,
2 এবং পার্বত্য অঞ্চলে বসবাসকারী উত্তর দিকের রাজাদের কাছে, কিন্নেরতের দক্ষিণে অরাবায়, পশ্চিমী পাহাড়ের পাদদেশে ও আরও পশ্চিমে নাফোৎ-দোরে খবর পাঠালেন;
2 aos reis do norte da montanha e da planície, ao sul de Ceneret, na planície e nos planaltos de Dor, ao ocidente,
3 এছাড়াও পূর্ব ও পশ্চিমদিকের কনানীয়দের কাছে; পার্বত্য অঞ্চলের ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের কাছে; এবং হর্মোণের নিচের দিকের মিস্পা অঞ্চলে হিব্বীয়দের কাছেও তিনি খবর পাঠালেন।
3 aos cananeus do oriente e do ocidente, aos amorreus, aos hiteus, aos ferezeus, aos jebuseus na montanha, aos heveus ao pé do Hermon na terra de Masfa.
4 তাঁরা তাঁদের সমগ্র সৈন্যদল এবং বিপুল সংখ্যক ঘোড়া ও রথ নিয়ে—সমুদ্রতীরের বালুকণার মতো বিশাল সৈন্যদল নিয়ে বেরিয়ে এলেন।
4 Entraram então em campanha com todos os seus exércitos, povo numeroso como a areia na praia do mar, com sua cavalaria e grande número de carros.
5 এসব রাজা সৈন্যদলগুলি একত্রিত করে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে শিবির স্থাপন করলেন।
5 Todos esses reis juntaram-se e vieram acampar juntos, perto das águas de Merom, para combater Israel.
6 সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ওদের ভয় কোরো না, কারণ আগামীকাল এই সময়ে, আমি তাদের সবাইকে হত্যা করে ইস্রায়েলের হাতে সমর্পণ করব। তোমাকে তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেলতে হবে ও তাদের রথগুলি পুড়িয়ে দিতে হবে।”
6 O Senhor disse a Josué: Não os temas, porque amanhã, a esta mesma hora, eu os lançarei, ofegantes, diante de Israel. Cortarás os jarretes dos seus cavalos e queimarás os seus carros.
7 অতএব যিহোশূয় ও তাঁর সমগ্র সৈন্যদল অতর্কিতে মেরোম জলাশয়ের কাছে গিয়ে তাদের আক্রমণ করলেন,
7 Josué atacou-os repentinamente, com todos os seus guerreiros, junto às águas de Merom, e precipitou-se contra eles.
8 এবং সদাপ্রভু তাদের ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন। তাঁরা তাদের পরাজিত করলেন এবং মহাসীদোন, মিষ্রফোৎ-ময়িম ও পূর্বদিকে মিস্পা উপত্যকা পর্যন্ত এগিয়ে গিয়ে তাদের পশ্চাদ্ধাবন করে গেলেন, ও একজনকেও প্রাণে বাঁচতে দিলেন না।
8 O Senhor entregou-os nas mãos de Israel, que os bateu e os perseguiu até Sidon, a Grande, até as águas de Maserefot e até o vale de Masfa, para o oriente. E feriu-os até que não ficou um só.
9 সদাপ্রভু যেমন নির্দেশ দিয়েছিলেন, যিহোশূয় তাদের প্রতি তেমনই করলেন: তিনি তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেললেন এবং তাদের রথগুলি পুড়িয়ে দিলেন।
9 Josué tratou-os como o Senhor lhe tinha dito: jarretou seus cavalos e incendiou seus carros.
10 সেই সময় যিহোশূয় পিছনে ফিরে হাৎসোর নিয়ন্ত্রণে আনলেন এবং সেখানকার রাজার উপরে তরোয়াল চালিয়ে দিলেন। (এসব রাজ্যের মধ্যে হাৎসোর প্রধান ছিল)
10 Voltando, nessa mesma época, Josué tomou Asor e matou à espada seu rei, porque Asor era antigamente a capital de todos esses reinos.
11 সেখানে বসবাসকারী প্রত্যেকের উপরে তারা তরোয়াল চালিয়ে দিলেন। তাঁরা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করলেন, তাদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাউকেই জীবিত রাখলেন না, এবং তিনি হাৎসোর নগরটিই পুড়িয়ে দিলেন।
11 Passaram ao fio da espada toda alma viva nessa cidade e votaram-na ao interdito. Nada ficou de tudo o que tinha vida, e incendiou-se Asor.
12 যিহোশূয় এসব রাজকীয় নগর ও সেখানকার রাজাদের নিয়ন্ত্রণে এনে তাঁদের উপরে তরোয়াল চালিয়ে দিলেন। সদাপ্রভুর দাস মোশির আদেশানুসারে তিনি তাঁদের সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
12 Tomou também Josué todas as cidades desses reis {coligados} e passou-as ao fio da espada, votando-as ao interdito, como Moisés, servo do Senhor, tinha ordenado.
13 তবুও শুধু যিহোশূয় যেটি পুড়িয়ে দিয়েছিলেন, সেই হাৎসোর ছাড়া, তাদের টিলাগুলির উপরে নির্মিত আর কোনো নগর তারা পোড়ায়নি।
13 Entretanto, Israel não incendiou nenhuma das cidades situadas nas colinas, exceto unicamente Asor, que Josué queimou.
14 ইস্রায়েলীরা এসব নগরের সমস্ত লুন্ঠিত জিনিসপত্র ও গৃহপালিত পশুপাল নিজেদের জন্য বহন করে নিয়ে গেল, কিন্তু সব লোকজনকে সম্পূর্ণরূপে ধ্বংস না করা পর্যন্ত তারা তাদের উপরে তরোয়াল চালিয়ে গেল, এবং শ্বাসবিশিষ্ট কাউকেও তারা জীবিত রাখেনি।
14 Os filhos de Israel apossaram-se de todos os despojos dessas cidades e dos rebanhos. Quanto aos homens, porém, massacraram-nos todos com a espada, até exterminá-los completamente, sem deixar ninguém com vida.
15 সদাপ্রভু তাঁর দাস মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, মোশিও যিহোশূয়কে তেমনই আদেশ দিয়েছিলেন, ও যিহোশূয় তা পালন করলেন; সদাপ্রভু মোশিকে যেসব আদেশ দিয়েছিলেন, যিহোশূয় তার কোনোটিই অসম্পূর্ণ রাখেননি।
15 Como o Senhor tinha ordenado a Moisés, seu servo, assim Moisés ordenou a Josué; e este tudo executou, sem nada omitir do que o Senhor tinha prescrito a Moisés.
16 অতএব যিহোশূয় সমগ্র এই দেশ: পার্বত্য প্রদেশ, সমগ্র নেগেভ, গোশনের সম্পূর্ণ অঞ্চল, পশ্চিমী পাহাড়ের পাদদেশগুলি, অরাবা এবং ইস্রায়েলের পর্বতগুলি ও সেগুলির পাদদেশগুলি,
16 Conquistou, assim, Josué toda a terra, a montanha, o Negeb, o território de Gosen, a campina e a planície, o planalto de Israel e suas campinas,
17 সেয়ীরের দিকে উঠে যাওয়া হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত লেবানন উপত্যকার বায়াল-গাদ পর্যন্ত দখল করলেন। তিনি সেখানকার সব রাজাকে বন্দি করে তাদের হত্যা করলেন।
17 desde a montanha nua que sobe para Seir até Baal-Gad, no vale do Líbano ao pé do Hermon. Tomou todos os seus reis, feriu-os e matou-os.
18 দীর্ঘদিন ধরে যিহোশূয় এসব রাজার বিরুদ্ধে যুদ্ধ চালালেন।
18 Durante muito tempo combateu Josué contra esses reis.
19 গিবিয়োনে বসবাসকারী হিব্বীয়রা ছাড়া, আর কোনও নগর সেই ইস্রায়েলীদের সঙ্গে মৈত্রীচুক্তি করেনি, যারা যুদ্ধে তাদের সবাইকে পরাজিত করেছিল।
19 Não houve cidade que se rendesse pacificamente aos israelitas, exceto os heveus de Gabaon. Foi necessário que se tomasse tudo à força,
20 কারণ স্বয়ং সদাপ্রভুই তাদের হৃদয় কঠোর করলেন, যেন তারা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালায় এবং তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেন, দয়া না দেখিয়ে তাদের যেন নির্মূল করে ফেলেন, যেমনটি সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
20 porque era o desígnio do Senhor que se endurecesse o coração desses povos e que combatessem Israel; desse modo Israel pôde votá-los ao interdito sem piedade, e exterminá-los, como o Senhor tinha ordenado a Moisés.
21 সেই সময় যিহোশূয় গিয়ে পার্বত্য প্রদেশের অনাকীয়দের ধ্বংস করলেন: হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পার্বত্য প্রদেশ থেকে ও ইস্রায়েলের সমস্ত পার্বত্য প্রদেশ থেকে। তাদের ও তাদের নগরগুলি যিহোশূয় সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
21 Naquele tempo Josué marchou contra os enacim da montanha e os exterminou em Hebron, em Dabir, em Anab, e em toda a montanha de Judá e de Israel. E votou-os ao interdito com suas cidades.
22 ইস্রায়েলী এলাকায় আর কোনো অনাকীয় অবশিষ্ট ছিল না; শুধুমাত্র গাজা, গাৎ ও অস্দোদে কিছু লোক অবশিষ্ট ছিল।
22 Não ficou um só enacim na terra dos filhos de Israel; só ficaram alguns em Gaza, em Get e em Azot.
23 অতএব যিহোশূয় সমগ্র দেশটি দখল করলেন, ঠিক যেমনটি সদাপ্রভু মোশিকে নির্দেশনা দিয়েছিলেন, এবং তাদের গোষ্ঠী-বিভাগ অনুসারে তিনি সেই দেশটি এক উত্তরাধিকাররূপে ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হল।
23 Conquistou, pois, Josué toda a terra, como o Senhor tinha dito a Moisés, e deu-a em herança a Israel, repartindo-a segundo suas tribos. E a terra repousou da guerra.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Josué 11, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.