Jeremias 36

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ACF

Sair da comparação
ACF Almeida Corrigida Fiel
1 যোশিয়ের পুত্র, যিহূদার রাজা যিহোয়াকীমের চতুর্থ বছরে, সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
1 Sucedeu, pois, no ano quarto de Jeoiaquim, filho de Josias, rei de Judá, que veio esta palavra do SENHOR a Jeremias, dizendo:
2 “তুমি একটি গুটানো চামড়ার পুঁথি নাও ও তাতে আমি তোমাকে ইস্রায়েল, যিহূদা এবং অন্যান্য জাতিদের সম্পর্কে যোশিয়ের রাজত্বকাল থেকে এখন পর্যন্ত যা কিছু বলেছি, সেসবই লিপিবদ্ধ করো।
2 Toma o rolo de um livro, e escreve nele todas as palavras que te tenho falado de Israel, e de Judá, e de todas as nações, desde o dia em que eu te falei, desde os dias de Josias até ao dia de hoje.
3 হয়তো যিহূদার জনগণ সেইসব বিপর্যয়, যা আমি তাদের উপর ঘটাব বলে স্থির করেছি, তার কথা শুনে, তাদের মধ্যে প্রত্যেকে তাদের দুষ্টতার জীবনাচরণ ত্যাগ করবে; তখন আমি তাদের দুষ্টতা ও তাদের পাপ ক্ষমা করব।”
3 Porventura ouvirão os da casa de Judá todo o mal que eu intento fazer-lhes; para que cada qual se converta do seu mau caminho, e eu perdoe a sua maldade e o seu pecado.
4 তাই যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডেকে পাঠালেন। সদাপ্রভু যে সমস্ত কথা যিরমিয়কে বলেছিলেন, তিনি সেগুলি মুখে বলে গেলেন। বারূক সেগুলি পুঁথিতে লিখলেন।
4 Então Jeremias chamou a Baruque, filho de Nerias; e escreveu Baruque da boca de Jeremias no rolo de um livro todas as palavras do Senhor, que ele lhe tinha falado.
5 তারপর যিরমিয় বারূককে বললেন, “আমি অবরুদ্ধ আছি, আমি সদাপ্রভুর মন্দিরে যেতে পারি না।
5 E Jeremias deu ordem a Baruque, dizendo: Eu estou encarcerado; não posso entrar na casa do Senhor.
6 তাই এক উপবাসের দিনে তুমি সদাপ্রভুর গৃহে যাও এবং লোকদের কাছে পুঁথিতে লেখা সদাপ্রভুর বাক্য পাঠ করো, যেগুলি আমি মুখে বলেছিলাম ও তুমি লিখেছিলে। সেগুলি যিহূদার নগরগুলি থেকে আসা সব লোকের কাছে পাঠ করো।
6 Entra, pois, tu, e pelo rolo que escreveste da minha boca, lê as palavras do Senhor aos ouvidos do povo, na casa do Senhor, no dia de jejum; e também, aos ouvidos de todos os de Judá, que vêm das suas cidades, as lerás.
7 হয়তো তারা তাদের আবেদন সদাপ্রভুর সামনে নিয়ে আসবে এবং প্রত্যেকে তার দুষ্ট জীবনাচরণ থেকে ফিরে আসবে। কারণ সদাপ্রভু এই লোকদের বিরুদ্ধে অত্যন্ত ক্রোধ ও রোষের কথা ঘোষণা করেছেন।”
7 Pode ser que caia a sua súplica diante do Senhor, e se converta cada um do seu mau caminho; porque grande é a ira e o furor que o Senhor tem expressado contra este povo.
8 ভাববাদী যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে যা যা করতে বলেছিলেন, তিনি সমস্তই করলেন। সদাপ্রভুর মন্দিরে তিনি সেই পুঁথি থেকে সদাপ্রভুর বাক্যগুলি পড়লেন।
8 E fez Baruque, filho de Nerias, conforme tudo quanto lhe havia ordenado Jeremias, o profeta, lendo naquele livro as palavras do Senhor, na casa do Senhor.
9 যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বকালের পঞ্চম বছরের নবম মাসে, জেরুশালেমের ও যিহূদার নগরগুলি থেকে আসা সমস্ত লোকের উদ্দেশে সদাপ্রভুর সাক্ষাতে এক উপবাসের সময় ঘোষণা করা হল।
9 E aconteceu, no quinto ano de Jeoiaquim, filho de Josias, rei de Judá, no mês nono, que apregoaram jejum diante do Senhor a todo o povo em Jerusalém, como também a todo o povo que vinha das cidades de Judá a Jerusalém.
10 তখন বারূক সদাপ্রভুর গৃহে, উপরের প্রাঙ্গণে, সদাপ্রভুর গৃহের নতুন-দ্বারের প্রবেশস্থানে, শাফনের পুত্র সচিব গমরিয়ের কক্ষে সমস্ত লোকের কর্ণগোচরে ওই পুঁথি নিয়ে যিরমিয়ের সব কথা পাঠ করলেন।
10 Leu, pois, Baruque naquele livro as palavras de Jeremias, na casa do Senhor, na câmara de Gemarias, filho de Safã, o escriba, no átrio superior, à entrada da porta nova da casa do Senhor, aos ouvidos de todo o povo.
11 যখন শাফনের পুত্র গমরিয়ের পুত্র মীখায়া ওই পুঁথিতে লেখা সদাপ্রভুর বাক্যগুলি শুনলেন,
11 E, ouvindo Micaías, filho de Gemarias, filho de Safã, todas as palavras do Senhor, daquele livro,
12 তিনি রাজপ্রাসাদের সচিবের কক্ষে গেলেন, যেখানে সব রাজকর্মচারী বসেছিলেন: সচিব ইলীশামা, শময়িয়ের পুত্র দলায়, অক্‌বোরের পুত্র ইল্‌নাথন, শাফনের পুত্র গমরিয়, হনানিয়ের পুত্র সিদিকিয় এবং অন্যান্য সব কর্মচারী।
12 Desceu à casa do rei, à câmara do escriba. E eis que todos os príncipes estavam ali assentados, a saber: Elisama, o escriba, e Delaías, filho de Semaías, e Elnatã, filho de Acbor, e Gemarias, filho de Safã, e Zedequias, filho de Hananias, e todos os outros príncipes.
13 বারূক সেই পুঁথি থেকে লোকদের কাছে যা পাঠ করেছিলেন, সে সমস্তই মীখায়া তাদের কাছে বললে পর,
13 E Micaías anunciou-lhes todas as palavras que ouvira, quando Baruque leu o livro, aos ouvidos do povo.
14 রাজকর্মচারীরা কূশির প্রপৌত্র শেলেমিয়ের পৌত্র নথনিয়ের পুত্র যিহূদীকে বারূকের কাছে এই কথা বলে পাঠালেন, “লোকদের কাছে তুমি যে পুঁথি থেকে পাঠ করেছ, সেটি নিয়ে এখানে এসো।” তাই নেরিয়ের পুত্র বারূক সেই পুঁথিটি হাতে নিয়ে তাদের কাছে গেলেন।
14 Então todos os príncipes mandaram Jeudi, filho de Netanias, filho de Selemias, filho de Cusi, a Baruque, para lhe dizer: O rolo que leste aos ouvidos do povo, toma-o na tua mão, e vem. E Baruque, filho de Nerias, tomou o rolo na sua mão, e foi ter com eles.
15 তারা তাঁকে বলল, “আপনি দয়া করে বসুন এবং এই পুঁথি থেকে আমাদের পড়ে শোনান।”
15 E disseram-lhe: Assenta-te agora, e lê-o aos nossos ouvidos. E leu Baruque aos ouvidos deles.
16 তারা যখন সেইসব বাক্য শুনল, তারা ভয়ে পরস্পরের দিকে তাকিয়ে বারূককে বলল, “আমরা অবশ্যই এই সমস্ত কথা রাজাকে জানাব।”
16 E sucedeu que, ouvindo eles todas aquelas palavras, voltaram-se temerosos uns para os outros, e disseram a Baruque: Sem dúvida alguma anunciaremos ao rei todas estas palavras.
17 তারপর তারা বারূককে জিজ্ঞাসা করল, “আমাদের বলুন, আপনি কীভাবে এই সমস্ত বিষয় লিখলেন? যিরমিয় কি আপনাকে এই সমস্ত বলেছিলেন?”
17 E perguntaram a Baruque, dizendo: Declara-nos agora como escreveste da sua boca todas estas palavras.
18 বারূক উত্তর দিলেন, “হ্যাঁ, তিনিই এসব কথা আমাকে বলেছেন এবং আমি কালি দিয়ে এই সমস্ত কথা এই পুঁথিতে লিখেছি।”
18 E disse-lhes Baruque: Da sua boca ele me ditava todas estas palavras, e eu com tinta as escrevia no livro.
19 তখন রাজকর্মচারীরা বারূককে বলল, “আপনি ও যিরমিয় গিয়ে লুকিয়ে থাকুন। কাউকে জানতে দেবেন না, আপনারা কোথায় আছেন।”
19 Então disseram os príncipes a Baruque: Vai, esconde-te, tu e Jeremias, e ninguém saiba onde estais.
20 সচিব ইলীশামার কক্ষে পুঁথিটি রাখার পরে, তারা রাজদরবারে রাজার কাছে গেল এবং সমস্তই তাঁকে বলে শোনাল।
20 E foram ter com o rei ao átrio: mas depositaram o rolo na câmara de Elisama, o escriba, e anunciaram aos ouvidos do rei todas aquelas palavras.
21 পুঁথিটি আনার জন্য রাজা যিহূদীকে প্রেরণ করলে, যিহূদী সেটি সচিব ইলীশামার কক্ষ থেকে নিয়ে এল। সে রাজার কাছে ও তাঁর পাশে দাঁড়ানো রাজকর্মচারীদের কাছে তা পড়ে শোনাল।
21 Então enviou o rei a Jeudi, para que tomasse o rolo; e Jeudi tomou-o da câmara de Elisama, o escriba, e leu-o aos ouvidos do rei e aos ouvidos de todos os príncipes que estavam em torno do rei.
22 তখন ছিল বছরের নবম মাস। রাজা তাঁর শীতকালীন কক্ষে বসেছিলেন। তাঁর সামনে চুল্লিতে আগুন জ্বালানো ছিল।
22 Ora, o rei estava assentado na casa de inverno, pelo nono mês; e diante dele estava um braseiro aceso.
23 যিহূদী সেই পুঁথি থেকে তিন-চারটি স্তম্ভ পাঠ করলে, রাজা সচিবের ছুরি দিয়ে তা কেটে চুল্লির আগুনে নিক্ষেপ করলেন। এভাবে সমস্ত পুঁথিটিই আগুনে ভস্মীভূত হল।
23 E sucedeu que, tendo Jeudi lido três ou quatro folhas, cortou-as com um canivete de escrivão, e lançou-as no fogo que havia no braseiro, até que todo o rolo se consumiu no fogo que estava sobre o braseiro.
24 রাজা ও তাঁর পরিচারকেরা, যারাই এই সমস্ত কথা শুনল, তারা ভীত হল না বা তাদের পোশাক ছিঁড়ে ফেলল না।
24 E não temeram, nem rasgaram as suas vestes, nem o rei, nem nenhum dos seus servos que ouviram todas aquelas palavras.
25 যদিও ইল্‌নাথন, দলায় ও গমরিয় পুঁথিটি না পোড়ানোর জন্য রাজাকে অনুরোধ করেছিল, তিনি তাদের কথা শোনেননি।
25 E, posto que Elnatã, e Delaías, e Gemarias tivessem rogado ao rei que não queimasse o rolo, ele não lhes deu ouvidos.
26 বরং তিনি রাজার এক পুত্র যিরহমেলকে, অস্রীয়েলের পুত্র সরায় ও অব্দিলের পুত্র শেলেমিয়কে আদেশ দিলেন, লেখক বারূক ও ভাববাদী যিরমিয়কে গ্রেপ্তার করতে। কিন্তু সদাপ্রভু তাদের লুকিয়ে রেখেছিলেন।
26 Antes deu ordem o rei a Jerameel, filho de Hamaleque, e a Seraías, filho de Azriel, e a Selemias, filho de Abdeel, que prendessem a Baruque, o escrivão, e a Jeremias, o profeta; mas o Senhor os escondera.
27 যিরমিয়ের বলা কথাগুলি শুনে বারূক যে পুঁথিতে সেগুলি লিখেছিলেন, রাজা তা পুড়িয়ে ফেলার পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
27 Então veio a Jeremias a palavra do Senhor, depois que o rei queimara o rolo, com as palavras que Baruque escrevera da boca de Jeremias, dizendo:
28 “তুমি অন্য একটি পুঁথি নাও ও যিহূদার রাজা যিহোয়াকীম যে পুঁথিটি পুড়িয়ে ফেলেছে, সেই প্রথম পুঁথিতে বলা কথাগুলি সব এর মধ্যে লেখো।
28 Toma ainda outro rolo, e escreve nele todas aquelas palavras que estavam no primeiro rolo, que queimou Jeoiaquim, rei de Judá.
29 সেই সঙ্গে যিহূদার রাজা যিহোয়াকীমকে এই কথাও বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, তুমি ওই পুঁথিটি দগ্ধ করে বলেছ, “কেন তুমি এর মধ্যে লিখেছ যে ব্যাবিলনের রাজা নিশ্চিতরূপে এসে এই দেশ ধ্বংস করবে এবং এর মধ্য থেকে মানুষ ও পশু, উভয়কেই বিনষ্ট করবে?”
29 E a Jeoiaquim, rei de Judá, dirás: Assim diz o SENHOR: Tu queimaste este rolo, dizendo: Por que escreveste nele, dizendo: Certamente virá o rei de babilônia, e destruirá esta terra e fará cessar nela homens e animais?
30 সেই কারণে, যিহূদার রাজা যিহোয়াকীম সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন, দাউদের সিংহাসনে বসার জন্য তার বংশে কেউ থাকবে না; তার মৃতদেহ বাইরে নিক্ষিপ্ত হবে, তার মধ্যে দিনের উত্তাপ ও রাত্রির হিম লাগবে।
30 Portanto assim diz o Senhor, acerca de Jeoiaquim, rei de Judá: Não terá quem se assente sobre o trono de Davi, e será lançado o seu cadáver ao calor do dia, e à geada da noite.
31 আমি তাকে, তার সন্তানদের ও তার পরিচারকদের দুষ্টতার জন্য তাদের শাস্তি দেব; আমি যে সমস্ত বিপর্যয়ের কথা তাদের ও জেরুশালেমে বসবাসকারী লোকদের ও যিহূদার লোকদের বিরুদ্ধে ঘোষণা করেছিলাম, সে সমস্তই নিয়ে আসব, কারণ তারা আমার কথা শোনেনি।’ ”
31 E castigarei a sua iniqüidade nele, e na sua descendência, e nos seus servos; e trarei sobre ele e sobre os moradores de Jerusalém, e sobre os homens de Judá, todo aquele mal que lhes tenho falado, e não ouviram.
32 সেইজন্য যিরমিয় অন্য একটি পুঁথি নিলেন। তিনি সেটি নেরিয়ের পুত্র লেখক বারূককে দিলেন। আর যিরমিয় যেভাবে বলে গেলেন, বারূক প্রথম পুঁথি, যে পুঁথিটি যিহূদার রাজা যিহোয়াকীম পুড়িয়ে ফেলেছিলেন, তার সব কথা তার মধ্যে লিখলেন। এর অতিরিক্ত আরও অন্য অনুরূপ কথা এর মধ্যে সংযোজিত হল।
32 Tomou, pois, Jeremias outro rolo, e deu-o a Baruque, filho de Nerias, o escrivão, o qual escreveu nele, da boca de Jeremias, todas as palavras do livro que Jeoiaquim, rei de Judá, tinha queimado no fogo; e ainda se lhes acrescentaram muitas palavras semelhantes.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 36, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.