Isaías 20
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ARIB
1 যে বছর আসিরীয় রাজা সর্গোনের পাঠানো প্রধান সেনাপতি অস্দোদে এসে, তা আক্রমণ করে অধিকার করেন,
1 No ano em que Tartã, enviado por Sargão, rei da Assíria, veio a Asdode, e guerreou contra Asdode, e a tomou;
2 সেই সময়ে সদাপ্রভু আমোষের পুত্র যিশাইয়ের মাধ্যমে কথা বললেন। তিনি তাঁকে বললেন, “তোমার শরীর থেকে ওই শোকবস্ত্র ও পায়ের চটিজুতো খুলে নাও।” তিনি সেরকমই করলেন। তিনি নগ্ন হয়ে খালি পায়ে এদিক-ওদিক ঘুরতে লাগলেন।
2 falou o Senhor, naquele tempo, por intermédio de Isaías, filho de Amoz, dizendo: Vai, solta o cilício de teus lombos, e descalça os sapatos dos teus pés. E ele assim o fez, andando nu e descalço.
3 তারপরে সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন তিন বছর নগ্ন শরীরে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে, তা হল এক চিহ্নস্বরূপ, আমি মিশর ও ইথিয়োপিয়ার উপরে যে ভয়ংকর কষ্টের সময় নিয়ে আসব, এ তারই নিদর্শন।
3 Então disse o Senhor: Assim como o meu servo Isaías andou três anos nu e descalço, por sinal e portento contra o Egito e contra a Etiópia,
4 আসিরীয় রাজা এভাবেই মিশরীয় ও ইথিয়োপীয় বন্দিদের নগ্ন শরীরে ও খালি পায়ে নির্বাসনে নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ নির্বিশেষে, মিশরের লজ্জার জন্য, তাদের নিতম্বদেশ অনাবৃত থাকবে।
4 assim o rei da Assíria levará em cativeiro os presos do Egito, e os exilados da Etiópia, tanto moços como velhos, nus e descalços, e com as nádegas descobertas, para vergonha do Egito.
5 যারা ইথিয়োপিয়াকে বিশ্বাস করেছিল ও মিশরের জন্য গর্ব করেছিল, তারা ভীত ও লজ্জিত হবে।
5 E assombrar-se-ão, e envergonhar-se-ão por causa da Etiópia, sua esperança, e do Egito, sua glória.
6 সেদিন, যে লোকেরা এই উপকূল অঞ্চলে বসবাস করবে, তারা বলবে, ‘দেখো, আমরা যাদের উপরে নির্ভর করেছিলাম, তাদের কী অবস্থা হয়েছে। আসিরীয় রাজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য ও উদ্ধারলাভের আশায়, আমরা তাদেরই কাছে পলায়ন করেছিলাম! তাহলে আমরাই বা কী করে নিষ্কৃতি পাব?’ ”
6 Então os moradores desta região litorânea dirão naquele dia: Vede que tal é a nossa esperança, aquilo que buscamos por socorro, para nos livrarmos do rei da Assíria! Como pois escaparemos nós?
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Isaías 20, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.