Hebreus 13
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs BKJ
1 তোমরা ভাইবোনের মতো পরস্পরকে ভালোবেসে যাও।
1 Que o amor fraternal continue.
2 অতিথির সেবা করতে ভুলে যেয়ো না, কারণ তা করে কেউ কেউ না জেনে স্বর্গদূতদেরই সেবা করেছে।
2 Não vos esqueçais de receber estranhos, porque assim alguns receberam anjos, sem o saberem.
3 যারা কারারুদ্ধ আছে, সহবন্দি মনে করে তাদের স্মরণ করো। তোমরা নিজেরাই যেন কষ্টভোগ করছ, এরকম মনে করে যাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে, তাদের স্মরণ করো।
3 Lembrai-vos daqueles em cativeiro, como se estivésseis cativos com eles, e daqueles que sofrem adversidades, como sendo vós mesmos também no corpo.
4 বিবাহ-সম্পর্ককে সবারই সম্মান করা উচিত এবং বিবাহ-শয্যা শুচিশুদ্ধ রাখতে হবে। কারণ ব্যভিচারীদের ও অবৈধ-সংসর্গকারীদের বিচার ঈশ্বর করবেন।
4 Que o casamento seja honroso entre todos, e a cama sem mácula; porém, aos prostitutos e adúlteros, Deus os julgará.
5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,
5 Sejam as vossas conversas sem cobiça; contentai-vos com o que tendes; porque ele disse: Não te deixarei, nem te desampararei.
6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,
6 Para que pudéssemos confiantemente dizer: O Senhor é o meu ajudador, e não temerei o que o homem me possa fazer.
7 যাঁরা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন সেই নেতাদের স্মরণ করো। তাদের জীবনচর্যার পরিণাম সম্পর্কে বিবেচনা করো এবং তাদের বিশ্বাসের অনুকরণ করো।
7 Lembrai-vos daqueles que têm o domínio sobre vós, que vos falaram a palavra de Deus, cuja fé deveis seguir, considerando a finalidade de suas admoestações.
8 যীশু খ্রীষ্ট কাল যেমন ছিলেন, আজও তেমনি আছেন এবং চিরকাল একই থাকবেন।
8 Jesus Cristo é o mesmo, ontem, e hoje, e para sempre.
9 তোমরা বিভিন্ন ধরনের বিচিত্র শিক্ষায় বিপথে চালিত হোয়ো না। অনুগ্রহের দ্বারা আমাদের হৃদয়কে শক্তিশালী করাই ভালো, কোনো সংস্কারগত খাবার দিয়ে নয়, কারণ যারা তা ভোজন করে, তাদের কাছে এর কোনো মূল্য নেই।
9 Não vos deixeis levar por doutrinas diversas e estranhas, porque bom é que o coração se estabeleça com graça; e não com alimentos que em nada beneficiaram aos que deles se ocuparam.
10 আমাদের এক যজ্ঞবেদি আছে, যা থেকে, যারা সমাগম তাঁবুর পরিচারক, তাদের ভোজন করার অধিকার নেই।
10 Nós temos um altar, onde não têm direito de comer os que servem ao tabernáculo.
11 মহাযাজক পাপমোচনের নৈবেদ্যস্বরূপ পশুর রক্ত মহাপবিত্র স্থানে বয়ে নিয়ে যান, কিন্তু সেগুলির দেহ শিবিরের বাইরে পুড়িয়ে দেওয়া হয়।
11 Porque os corpos dos animais, cujo sangue é trazido ao santuário pelo sumo sacerdote em razão do pecado, são queimados fora do campo.
12 সেভাবে, যীশুও তাঁর রক্তের মাধ্যমে প্রজাদের পবিত্র করার জন্য নগরদ্বারের বাইরে মৃত্যুবরণ করেছেন।
12 E por isso também Jesus, para santificar o povo com o seu próprio sangue, sofreu fora do portão.
13 তাহলে এসো, তিনি যে অপমান সহ্য করেছিলেন, তা বহন করে আমরা শিবিরের বাইরে তাঁর কাছে যাই।
13 Saiamos, pois, ao seu encontro fora do campo, levando a sua desonra.
14 কারণ এখানে আমাদের কাছে কোনো চিরস্থায়ী নগর নেই, কিন্তু আমরা সন্নিকট সেই নগরের প্রতীক্ষায় আছি।
14 Porque não temos aqui cidade permanente, mas buscamos a futura.
15 অতএব এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উৎসর্গ করি—তা হল তাঁর নাম স্বীকার করা আমাদের ঠোঁটের ফল।
15 Por ele, portanto, ofereçamos sacrifício de louvor a Deus continuamente, isto é, o fruto dos nossos lábios dando graças ao seu nome.
16 আর অপরের উপকার ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদ ভাগ করার কথা ভুলে যেয়ো না, কারণ এ ধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।
16 E não vos esqueçais de fazer o bem e da solidariedade, porque de tais sacrifícios Deus muito se agrada.
17 তোমাদের নেতাদের নির্দেশ মেনে চলো ও তাদের কর্তৃত্বের বশ্যতাধীন হও। যাদের জবাবদিহি করতে হবে, এমন মানুষের মতো তাঁরা তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। তাঁদের আদেশ পালন করো, যেন তাদের কাজ আনন্দদায়ক হয়, বোঝাস্বরূপ না হয়, তা না হলে, তা তোমাদের পক্ষে লাভজনক হবে না।
17 Obedecei àqueles que vos governam, e sujeitai-vos a eles; porque eles velam por vossas almas, como aqueles que deverão prestar conta delas; para que o façam com alegria e não com pesar, porque isso vos seria inútil.
18 আমাদের জন্য প্রার্থনা করো। আমরা সুনিশ্চিত যে, আমাদের এক পরিচ্ছন্ন বিবেক আছে এবং আমরা সব বিষয়ে সম্মানজনক জীবনযাপন করার আকাঙ্ক্ষা করি।
18 Orai por nós, porque confiamos que temos boa consciência, e em todas as coisas queremos viver honestamente.
19 আমি তোমাদের বিশেষভাবে প্রার্থনা করার জন্য অনুনয় করি, যেন আমি শীঘ্রই তোমাদের কাছে আবার ফিরে যেতে পারি।
19 E rogo-vos que assim o façais, para que eu volte a estar convosco o mais breve.
20 শান্তির ঈশ্বর, যিনি অনন্ত সন্ধিচুক্তির রক্তের মাধ্যমে আমাদের প্রভু যীশুকে মৃতলোক থেকে পুনরায় উত্থাপিত করেছেন, মেষপালের সেই মহান পালরক্ষক,
20 Ora, o Deus de paz, que tornou a trazer dos mortos a nosso Senhor Jesus, o grande pastor das ovelhas, através do sangue do pacto eterno,
21 তাঁর ইচ্ছা পালনের উদ্দেশে তোমাদের সব উত্তম উপকরণে সুসজ্জিত করুন এবং তাঁর কাছে যা প্রীতিকর, তা যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের অন্তরে সম্পন্ন করুন। যুগে যুগে চিরকাল তাঁর মহিমা কীর্তিত হোক। আমেন!
21 vos aperfeiçoe em toda a boa obra, para fazerdes a sua vontade, operando em vós o que aos olhos dele é agradável por Cristo Jesus, ao qual seja a glória para sempre e sempre. Amém.
22 ভাইবোনেরা, তোমাদের অনুনয় করি, আমার এই উপদেশবাণী সহ্য করো, কারণ আমি তোমাদের কাছে একটি সংক্ষিপ্ত পত্র লিখেছি মাত্র।
22 Rogo-vos irmãos, que suporteis a palavra da exortação; porque vos escrevi uma carta em poucas palavras.
23 আমি চাই, তোমরা জেনে নাও যে, আমাদের ভাই তিমথিকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি যদি শীঘ্র আসেন, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি তাঁর সঙ্গে যাব।
23 Sabei que nosso irmão Timóteo foi posto em liberdade, com o qual, se ele não tardar, irei ver-vos.
24 তোমাদের সব নেতা ও ঈশ্বরের সমস্ত পবিত্রগণকে শুভেচ্ছা জানিয়ো।
24 Saudai a todos os que vos lideram e a todos os santos. Os da Itália vos saúdam.
25 অনুগ্রহ তোমাদের সবারই সহবর্তী হোক।
25 A graça seja com todos vós. Amém.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Hebreus 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.