Gênesis 40
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ARIB
1 কিছুকাল পর, মিশরের রাজার পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা তাদের প্রভুকে, মিশরের রাজাকে অসন্তুষ্ট করল।
1 Depois destas coisas o copeiro do rei do Egito e o seu padeiro ofenderam o seu senhor, o rei do Egito.
2 ফরৌণ তাঁর সেই দুই কর্মকর্তার, প্রধান পানপাত্র বহনকারী ও প্রধান রুটিওয়ালার প্রতি ক্রুদ্ধ হলেন,
2 Pelo que se indignou Faraó contra os seus dois oficiais, contra o copeiro-mor e contra o padeiro-mor;
3 এবং যে জেলখানায় যোষেফ বন্দি ছিলেন, সেখানে পাহারাদারদের দলপতির হেফাজতেই তাদের রেখে দিলেন।
3 e mandou detê-los na casa do capitão da guarda, no cárcere onde José estava preso;
4 পাহারাদারদের দলপতি তাদের দেখাশোনার দায়িত্ব যোষেফকে দিলেন, এবং তিনি তাদের পরিচর্যা করলেন।
4 e o capitão da guarda pô-los a cargo de José, que os servia. Assim estiveram por algum tempo em detenção.
5 দুজনের প্রত্যেকেই—যাদের জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, মিশরের রাজার সেই পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা—একই রাতে একটি করে স্বপ্ন দেখল, এবং প্রত্যেকটি স্বপ্নেরই নিজস্ব অর্থ ছিল।
5 Ora, tiveram ambos um sonho, cada um seu sonho na mesma noite, cada um conforme a interpretação do seu sonho, o copeiro e o padeiro do rei do Egito, que se achavam presos no cárcere:
6 পরদিন সকালে যোষেফ যখন তাদের কাছে এলেন, তখন তিনি দেখলেন যে তারা দুজনেই বিমর্ষ হয়ে আছে।
6 Quando José veio a eles pela manhã, viu que estavam perturbados:
7 অতএব ফরৌণের যে কর্মকর্তারা তাঁর প্রভুর বাড়িতে তাঁর সঙ্গে বন্দি অবস্থায় ছিল, তাদের তিনি জিজ্ঞাসা করলেন, “আজ আপনাদের এত দুঃখিত দেখাচ্ছে কেন?”
7 Perguntou, pois, a esses oficiais de Faraó, que com ele estavam no cárcere da casa de seu senhor, dizendo: Por que estão os vossos semblantes tão tristes hoje?
8 “আমরা দুজনেই স্বপ্ন দেখেছি,” তারা উত্তর দিল, “কিন্তু সেগুলি ব্যাখ্যা করে দেওয়ার কেউ নেই।”
8 Responderam-lhe: Tivemos um sonho e ninguém há que o interprete. Pelo que lhes disse José: Porventura não pertencem a Deus as interpretações? Contai-mo, peço-vos.
9 অতএব প্রধান পানপাত্র বহনকারী যোষেফকে তার স্বপ্নটি বলল। সে তাঁকে বলল, “আমার স্বপ্নে আমার সামনে আমি একটি দ্রাক্ষালতা দেখলাম,
9 Então contou o copeiro-mor o seu sonho a José, dizendo-lhe: Eis que em meu sonho havia uma vide diante de mim,
10 এবং সেই দ্রাক্ষালতায় তিনটি শাখা ছিল। সেটিতে কুঁড়ি ফোটামাত্র ফুলও ফুটে উঠল, এবং সেটির গুচ্ছগুলি পাকা দ্রাক্ষাফলে পরিণত হল।
10 e na vide três sarmentos; e, tendo a vide brotado, saíam as suas flores, e os seus cachos produziam uvas maduras.
11 ফরৌণের পানপাত্রটি আমার হাতে ছিল, এবং আমি সেই দ্রাক্ষাফলগুলি নিয়ে সেগুলি ফরৌণের পানপাত্রে নিংড়ে দিলাম এবং পানপাত্রটি তাঁর হাতে তুলে দিলাম।”
11 O copo de Faraó estava na minha mão; e, tomando as uvas, eu as espremia no copo de Faraó e entregava o copo na mão de Faraó.
12 “এই হল এর অর্থ,” যোষেফ তাকে বললেন। “তিনটি শাখা হল তিন দিন।
12 Então disse-lhe José: Esta é a sua interpretação: Os três sarmentos são três dias;
13 তিনদিনের মধ্যে ফরৌণ আপনার মাথা উন্নত করবেন ও আপনাকে আপনার পদে পুনর্বহাল করবেন, এবং আপনি ফরৌণের হাতে তাঁর পানপাত্রটি তুলে দেবেন, ঠিক যেভাবে আপনি তাঁর পানপাত্র বহনকারী থাকার সময় করতেন।
13 dentro de três dias Faraó levantará a tua cabeça, e te restaurará ao teu cargo; e darás o copo de Faraó na sua mão, conforme o costume antigo, quando eras seu copeiro.
14 কিন্তু সবকিছু যখন আপনার ক্ষেত্রে ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনি আমায় মনে রাখবেন ও আমার প্রতি দয়া দেখাবেন; ফরৌণের কাছে আমার কথা বলবেন এবং আমাকে এই জেলখানা থেকে মুক্ত করবেন।
14 Mas lembra-te de mim, quando te for bem; usa, peço-te, de compaixão para comigo e faze menção de mim a Faraó e tira-me desta casa;
15 হিব্রুদের দেশ থেকে আমাকে জোর করে ধরে আনা হয়েছে এবং এমনকি এখানেও আমি এমন কোনও কিছু করিনি যে কারণে আমাকে অন্ধকূপে থাকতে হবে।”
15 porque, na verdade, fui roubado da terra dos hebreus; e aqui também nada tenho feito para que me pusessem na masmorra.
16 যখন প্রধান রুটিওয়ালা দেখল যে যোষেফ এক যথাযথ ব্যাখ্যা দিয়েছেন, তখন তিনি যোষেফকে বললেন, “আমিও একটি স্বপ্ন দেখেছি: আমার মাথায় তিন ঝুড়ি রুটি রাখা ছিল।
16 Quando o padeiro-mor viu que a interpretação era boa, disse a José: Eu também sonhei, e eis que três cestos de pão branco estavam sobre a minha cabeça.
17 একদম উপরের ঝুড়িটিতে ফরৌণের জন্য সব ধরনের সেঁকা খাবারদাবার ছিল, কিন্তু পাখিরা আমার মাথায় রাখা সেই ঝুড়ি থেকে সেগুলি খেয়ে নিচ্ছিল।”
17 E no cesto mais alto havia para Faraó manjares de todas as qualidades que fazem os padeiros; e as aves os comiam do cesto que estava sobre a minha cabeça.
18 “এই হল এর অর্থ,” যোষেফ বললেন। “সেই তিনটি ঝুড়ি হল তিন দিন।
18 Então respondeu José: Esta é a interpretação do sonho: Os três cestos são três dias;
19 তিনদিনের মধ্যে ফরৌণ আপনার মাথা কেটে ফেলবেন ও আপনার দেহটি শূলে চড়াবেন। আর পাখিরা আপনার মাংস খুবলে খুবলে খাবে।”
19 dentro de três dias tirará Faraó a tua cabeça, e te pendurará num madeiro, e as aves comerão a tua carne de sobre ti.
20 তৃতীয় দিনটি ছিল ফরৌণের জন্মদিন, এবং তিনি তাঁর সব কর্মকর্তার জন্য এক ভোজসভার আয়োজন করলেন। তাঁর সব কর্মকর্তার উপস্থিতিতে তিনি তাঁর প্রধান পানপাত্র বহনকারী ও প্রধান রুটিওয়ালার মাথা উন্নত করলেন:
20 E aconteceu ao terceiro dia, o dia natalício de Faraó, que este deu um banquete a todos os seus servos; e levantou a cabeça do copeiro-mor, e a cabeça do padeiro-mor no meio dos seus servos;
21 প্রধান পানপাত্র বহনকারীকে তিনি তাঁর পদে পুনর্বহাল করলেন, যেন তিনি আরও একবার ফরৌণের হাতে পানপাত্রটি তুলে দিতে পারেন—
21 e restaurou o copeiro-mor ao seu cargo de copeiro, e este deu o copo na mão de Faraó;
22 কিন্তু প্রধান রুটিওয়ালাকে তিনি শূলে চড়ালেন, ঠিক যেমনটি যোষেফ তাঁর ব্যাখ্যায় তাদের বলেছিলেন।
22 mas ao padeiro-mor enforcou, como José lhes havia interpretado.
23 প্রধান পানপাত্র বহনকারী, অবশ্য, যোষেফকে মনে রাখেনি; সে তাঁকে ভুলে গেল।
23 O copeiro-mor, porém, não se lembrou de José, antes se esqueceu dele.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 40, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.