Gênesis 34

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 যে মেয়েটিকে লেয়া যাকোবের জন্য জন্ম দিয়েছিলেন, সেই দীণা সেদেশের মহিলাদের সঙ্গে দেখা করার জন্য বাইরে গেল।
1 Ora, Diná, filha que Lia dera à luz a Jacó, saiu para ver as filhas da terra.
2 সেই অঞ্চলের শাসনকর্তা হিব্বীয় হমোরের ছেলে শিখিম যখন তাকে দেখতে পেল, তখন সে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করল।
2 Viu-a Siquém, filho do heveu Hamor, que era príncipe daquela terra, e, tomando-a, a possuiu e assim a humilhou.
3 যাকোবের মেয়ে দীণার প্রতি তার মন আকর্ষিত হল; সে সেই যুবতী মেয়েটিকে ভালোবেসে ফেলল ও তার সঙ্গে কোমলভাবে কথা বলল।
3 Sua alma se apegou a Diná, filha de Jacó, e amou a jovem, e falou-lhe ao coração.
4 আর শিখিম তার বাবা হমোরকে বলল, “এই মেয়েটিকে আমার স্ত্রী করে এনে দাও।”
4 Então, disse Siquém a Hamor, seu pai: Consegue-me esta jovem para esposa.
5 যাকোব যখন শুনতে পেলেন যে তাঁর মেয়ে দীণাকে কলুষিত করা হয়েছে, তখন তাঁর ছেলেরা তাঁর গৃহপালিত পশুপাল নিয়ে মাঠেই ছিল; তাই তারা বাড়ি ফিরে না আসা পর্যন্ত তিনি সে বিষয়ে কিছুই করলেন না।
5 Quando soube Jacó que Diná, sua filha, fora violada por Siquém, estavam os seus filhos no campo com o gado; calou-se, pois, até que voltassem.
6 পরে শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে গেলেন।
6 E saiu Hamor, pai de Siquém, para falar com Jacó.
7 এদিকে, যে ঘটনা ঘটেছিল তা শুনে যাকোবের ছেলেরা মাঠ থেকে ফিরে এসেছিল। তারা মর্মাহত ও অগ্নিশর্মা হয়ে উঠল, কারণ যাকোবের মেয়ের সাথে শুয়ে শিখিম ইস্রায়েলে এমন এক নির্লজ্জ কাজ করেছিল—যা করা একদম উচিত হয়নি।
7 Vindo os filhos de Jacó do campo e ouvindo o que acontecera, indignaram-se e muito se iraram, pois Siquém praticara um desatino em Israel, violentando a filha de Jacó, o que se não devia fazer.
8 কিন্তু হমোর তাঁদের বললেন, “আমার ছেলে শিখিম আপনার মেয়েকে তার মন দিয়ে বসেছে। দয়া করে তাকে স্ত্রীরূপে তার হাতে তুলে দিন।
8 Disse-lhes Hamor: A alma de meu filho Siquém está enamorada fortemente de vossa filha; peço-vos que lha deis por esposa.
9 আমাদের সাথে অসবর্ণমতে বিবাহবন্ধনে আবদ্ধ হোন; আপনাদের মেয়েদের আমাদের হাতে তুলে দিন ও আমাদের মেয়েদের আপনারা গ্রহণ করুন।
9 Aparentai-vos conosco, dai-nos as vossas filhas e tomai as nossas;
10 আমাদের মধ্যে আপনারা স্থায়ীভাবে বসবাস করতে পারেন; দেশটি আপনাদের কাছে খোলা পড়ে আছে। এখানে বসবাস করুন, এখানে ব্যবসাবাণিজ্য করুন, এবং এখানে বিষয়সম্পত্তি অর্জন করুন।”
10 habitareis conosco, a terra estará ao vosso dispor; habitai e negociai nela e nela tende possessões.
11 তখন শিখিম দীণার বাবাকে ও দাদাদের বলল, “আপনাদের দৃষ্টিতে আমাকে দয়া পেতে দিন, এবং আপনারা যা চান আমি আপনাদের তাই দেব।
11 E o próprio Siquém disse ao pai e aos irmãos de Diná: Ache eu mercê diante de vós e vos darei o que determinardes.
12 যে স্ত্রী-পণ ও উপহার আমাকে দিতে হবে, তা যতই বেশি হোক না কেন, আপনাদের ইচ্ছানুসারে তা আপনারাই ঠিক করুন, আর আপনারা আমার কাছে যা চাইবেন, আমি আপনাদের তাই দেব। শুধু যুবতী মেয়েটিকে আমার স্ত্রীরূপে আমায় দিন।”
12 Majorai de muito o dote de casamento e as dádivas, e darei o que me pedirdes; dai-me, porém, a jovem por esposa.
13 যেহেতু তাদের বোন দীণাকে কলুষিত করা হয়েছিল, তাই যাকোবের ছেলেরা শিখিম ও তার বাবা হমোরের সঙ্গে কথা বলার সময় ছলনা করে উত্তর দিয়েছিল।
13 Então, os filhos de Jacó, por causa de lhes haver Siquém violado a irmã, Diná, responderam com dolo a Siquém e a seu pai Hamor e lhes disseram:
14 তারা তাদের বলল, “আমরা এরকম কাজ করতে পারব না; আমরা এমন কোনও পুরুষের হাতে আমাদের বোনকে তুলে দিতে পারব না, যার সুন্নত হয়নি। তা আমাদের পক্ষে মর্যাদাহানিকর হবে।
14 Não podemos fazer isso, dar nossa irmã a um homem incircunciso; porque isso nos seria ignomínia.
15 একটিমাত্র শর্তে শুধু আমরা তোমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারি: তোমাদের সব পুরুষমানুষ সুন্নত করিয়ে যদি আমাদের মতো হয়ে যাও, তবেই তা সম্ভব।
15 Sob uma única condição permitiremos: que vos torneis como nós, circuncidando-se todo macho entre vós;
16 তখনই আমাদের মেয়েদের আমরা তোমাদের হাতে তুলে দেব ও তোমাদের মেয়েদের আমরা নিজেদের জন্য গ্রহণ করব। আমরা তোমাদের মধ্যেই স্থায়ীভাবে বসবাস করব এবং তোমাদের সঙ্গে মিলেমিশে এক জাতি হয়ে যাব।
16 então, vos daremos nossas filhas, tomaremos para nós as vossas, habitaremos convosco e seremos um só povo.
17 কিন্তু তোমরা যদি সুন্নত করাতে রাজি না হও, তবে আমরা আমাদের বোনকে নিয়ে চলে যাব।”
17 Se, porém, não nos ouvirdes e não vos circuncidardes, tomaremos a nossa filha e nos retiraremos embora.
18 তাদের প্রস্তাবটি হমোর ও তার ছেলে শিখিমের ভালোই লেগেছিল।
18 Tais palavras agradaram a Hamor e a Siquém, seu filho.
19 সেই যুবকটি, যে তার বাবার পরিবারে সবচেয়ে বেশি সম্মানিত ছিল, সে তাদের কথামতো কাজ করতে একটুও সময় নষ্ট করেনি, কারণ যাকোবের মেয়েকে পেয়ে সে খুশি হয়েছিল।
19 Não tardou o jovem em fazer isso, porque amava a filha de Jacó e era o mais honrado de toda a casa de seu pai.
20 অতএব হমোর ও তার ছেলে শিখিম তাদের নগরের লোকজনের সঙ্গে কথা বলার জন্য তাদের নগরের ফটকে চলে গেল।
20 Vieram, pois, Hamor e Siquém, seu filho, à porta da sua cidade e falaram aos homens da cidade:
21 “এই লোকেরা আমাদের প্রতি বন্ধুভাবাপন্ন,” তারা বলল। “তারা আমাদের দেশেই বসবাস করুক ও এখানেই ব্যবসাবাণিজ্য করুক; এদেশে তাদের জন্য প্রচুর স্থান আছে। আমরা তাদের মেয়েদের বিয়ে করতে পারি ও তারাও আমাদের মেয়েদের বিয়ে করতে পারে।
21 Estes homens são pacíficos para conosco; portanto, habitem na terra e negociem nela. A terra é bastante espaçosa para contê-los; recebamos por mulheres a suas filhas e demos-lhes também as nossas.
22 কিন্তু সেই লোকেরা একটিই মাত্র শর্তে আমাদের সঙ্গে এক জাতি হয়ে বসবাস করবে, যে আমাদের সব পুরুষমানুষ সুন্নত করাবে, যেমনটি তারা নিজেরাও করিয়েছে।
22 Somente, porém, consentirão os homens em habitar conosco, tornando-nos um só povo, se todo macho entre nós se circuncidar, como eles são circuncidados.
23 তাদের গবাদি পশুপাল, তাদের বিষয়সম্পত্তি ও তাদের বাকি সব পশু কি আমাদের হয়ে যাবে না? তাই এসো, আমরা তাদের শর্তে রাজি হয়ে যাই, এবং তারা আমাদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করুক।”
23 O seu gado, as suas possessões e todos os seus animais não serão nossos? Consintamos, pois, com eles, e habitarão conosco.
24 যেসব লোকজন নগরের ফটকের বাইরে গিয়েছিল, তারা হমোর ও তার ছেলে শিখিমের কথায় রাজি হল, এবং সেই নগরের সব পুরুষমানুষ সুন্নত করাল।
24 E deram ouvidos a Hamor e a Siquém, seu filho, todos os que saíam da porta da cidade; e todo homem foi circuncidado, dos que saíam pela porta da sua cidade.
25 তিন দিন পর, যখন তারা সবাই তখনও ব্যথায় কাতরাচ্ছিল, তখন যাকোবের ছেলেদের মধ্যে দুজন—দীণার দাদা শিমিয়োন ও লেবি, তাদের তরোয়াল হাতে তুলে নিয়ে সেই অসন্দিগ্ধ নগরটি আক্রমণ করল, ও প্রত্যেকটি পুরুষমানুষকে হত্যা করল।
25 Ao terceiro dia, quando os homens sentiam mais forte a dor, dois filhos de Jacó, Simeão e Levi, irmãos de Diná, tomaram cada um a sua espada, entraram inesperadamente na cidade e mataram os homens todos.
26 তারা হমোর ও তার ছেলে শিখিমকেও তরোয়াল দিয়ে হত্যা করল এবং দীণাকে শিখিমের বাড়ি থেকে নিয়ে চলে এল।
26 Passaram também ao fio da espada a Hamor e a seu filho Siquém; tomaram a Diná da casa de Siquém e saíram.
27 যাকোবের ছেলেরা মৃতদেহগুলির কাছে গিয়ে সেই নগরে লুটপাট চালাল, যেখানে তাদের বোনকে কলুষিত করা হয়েছিল।
27 Sobrevieram os filhos de Jacó aos mortos e saquearam a cidade, porque sua irmã fora violada.
28 তারা তাদের মেষপাল ও পশুপাল ও গাধাগুলি এবং সেই নগরে ও মাঠেঘাটে তাদের আরও যা যা ছিল, সেসবকিছু দখল করে নিল।
28 Levaram deles os rebanhos, os bois, os jumentos e o que havia na cidade e no campo;
29 তারা তাদের ধনসম্পদ ও তাদের সব স্ত্রী ও সন্তানসন্ততিকে তুলে এনে, তাদের বাড়িঘরের সর্বস্ব লুট করল।
29 todos os seus bens, e todos os seus meninos, e as suas mulheres levaram cativos e pilharam tudo o que havia nas casas.
30 তখন যাকোব শিমিয়োন ও লেবিকে বললেন, “তোমরা সেই কনানীয় ও পরিষীয়দের কাছে, এই দেশে বসবাসকারী জাতিদের কাছে আমাকে আপত্তিকর করে তুলে আমার উপর সমস্যার বোঝা চাপিয়ে দিলে। আমরা সংখ্যায় কয়েকজন মাত্র, এবং তারা যদি আমার বিরুদ্ধে দল বেঁধে আমাকে আক্রমণ করে, তবে আমি ও আমার পরিবার ধ্বংস হয়ে যাব।”
30 Então, disse Jacó a Simeão e a Levi: Vós me afligistes e me fizestes odioso entre os moradores desta terra, entre os cananeus e os ferezeus; sendo nós pouca gente, reunir-se-ão contra mim, e serei destruído, eu e minha casa.
31 কিন্তু তারা উত্তর দিল, “আমাদের বোনের সাথে এক বেশ্যার মতো ব্যবহার করা কি তার উচিত হয়েছে?”
31 Responderam: Abusaria ele de nossa irmã, como se fosse prostituta?

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 34, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.