Gálatas 1

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ARIB

Sair da comparação
ARIB Almeida Revisada Imprensa Bíblica
1 পৌল, একজন প্রেরিতশিষ্য—মানুষের কাছ থেকে বা কোনো মানুষের দ্বারা প্রেরিত নয়, কিন্তু যীশু খ্রীষ্টের দ্বারা ও যিনি তাঁকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত—
1 Paulo, apóstolo {não da parte dos homens, nem por intermédio de homem algum, mas sim por Jesus Cristo, e por Deus Pai, que o ressuscitou dentre os mortos},
2 এবং আমার সঙ্গী সমস্ত ভাই,
2 e todos os irmãos que estão comigo, às igrejas da Galácia:
3 আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন।
3 Graça a vós, e paz da parte de Deus nosso Pai, e do Senhor Jesus Cristo,
4 তিনি আমাদের সমস্ত পাপের জন্য নিজের জীবন দিয়েছেন যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুযায়ী বর্তমান মন্দ যুগ থেকে আমাদের উদ্ধার করতে পারেন।
4 o qual se deu a si mesmo por nossos pecados, para nos livrar do presente século mau, segundo a vontade de nosso Deus e Pai,
5 চিরকাল তাঁর মহিমা হোক। আমেন।
5 a quem seja a glória para todo o sempre. Amém.
6 আমি আশ্চর্য বোধ করছি যে, যিনি তোমাদের খ্রীষ্টের অনুগ্রহে আহ্বান করেছেন, তাঁকে তোমরা এত শীঘ্র ছেড়ে দিয়ে, অন্য এক সুসমাচারের দিকে ঝুঁকে পড়েছ—
6 Estou admirado de que tão depressa estejais desertando daquele que vos chamou na graça de Cristo, para outro evangelho,
7 যা আসলে কোনো সুসমাচারই নয়। স্পষ্টত, কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে এবং খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করার চেষ্টা করছে।
7 o qual não é outro; senão que há alguns que vos perturbam e querem perverter o evangelho de Cristo.
8 কিন্তু যে সুসমাচার আমরা তোমাদের কাছে প্রচার করেছিলাম, তা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি আমরা বা স্বর্গ থেকে আগত কোনো দূতও প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক।
8 Mas, ainda que nós mesmos ou um anjo do céu vos pregasse outro evangelho além do que já vos pregamos, seja anátema.
9 যেমন আমরা এর আগে বলেছি, তেমনই আমি এখন আবার বলছি, তোমরা যে সুসমাচার গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনও সুসমাচার কেউ যদি প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক।
9 Como antes temos dito, assim agora novamente o digo: Se alguém vos pregar outro evangelho além do que já recebestes, seja anátema.
10 আমি কি এখন মানুষের সমর্থন পেতে চাইছি, না ঈশ্বরের? অথবা, আমি কি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছি? আমি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করতাম, আমি খ্রীষ্টের একজন দাস হতাম না।
10 Pois busco eu agora o favor dos homens, ou o favor de Deus? ou procuro agradar aos homens? se estivesse ainda agradando aos homens, não seria servo de Cristo.
11 ভাইবোনেরা, আমি তোমাদের জানাতে চাই, যে সুসমাচার আমি প্রচার করেছি, তা মানবসৃষ্ট কোনো বিষয় নয়।
11 Mas faço-vos saber, irmãos, que o evangelho que por mim foi anunciado não é segundo os homens;
12 কোনো মানুষের কাছে আমি তা পাইনি, কিংবা শিক্ষাও পাইনি; বরং যীশু খ্রীষ্ট নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন।
12 porque não o recebi de homem algum, nem me foi ensinado; mas o recebi por revelação de Jesus Cristo.
13 কারণ ইহুদি ধর্মে আমার অতীত জীবনের কথা তোমরা তো শুনেছ। ঈশ্বরের মণ্ডলীকে আমি কী মারাত্মকরূপে অত্যাচার ও ধ্বংস করার চেষ্টা করতাম।
13 Pois já ouvistes qual foi outrora o meu procedimento no judaísmo, como sobremaneira perseguia a igreja de Deus e a assolava,
14 আমি ইহুদি ধর্মশিক্ষায় আমার সমবয়সি অনেক ইহুদিকে ছাড়িয়ে গিয়েছিলাম এবং আমার পূর্বপুরুষদের রীতিনীতি পালন করায় আমি ছিলাম খুব আগ্রহী।
14 e na minha nação excedia em judaísmo a muitos da minha idade, sendo extremamente zeloso das tradições de meus pais.
15 কিন্তু ঈশ্বর, যিনি মাতৃগর্ভ থেকে আমাকে পৃথক করেছেন এবং তাঁর অনুগ্রহে আমাকে আহ্বান করেছেন,
15 Mas, quando aprouve a Deus, que desde o ventre de minha mãe me separou, e me chamou pela sua graça,
16 তিনি যখন তাঁর পুত্রকে আমার মধ্যে প্রকাশ করতে ইচ্ছা করলেন, যেন আমি অইহুদি জাতিদের কাছে তাঁকে প্রচার করি, তখন আমি এক মুহূর্তের জন্যও কোনো মানুষের সঙ্গে পরামর্শ করিনি,
16 revelar seu Filho em mim, para que eu o pregasse entre os gentios, não consultei carne e sangue,
17 এমনকি যাঁরা আমার আগে প্রেরিত হয়েছিলেন আমি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জেরুশালেমেও গেলাম না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরবে চলে গেলাম ও পরে দামাস্কাসে ফিরে এলাম।
17 nem subi a Jerusalém para estar com os que já antes de mim eram apóstolos, mas parti para a Arábia, e voltei outra vez a Damasco.
18 এরপর, তিন বছর পরে, পিতরের সঙ্গে দেখা করার জন্য আমি জেরুশালেমে গেলাম ও পনেরো দিন তাঁর সঙ্গে কাটালাম।
18 Depois, passados três anos, subi a Jerusalém para visitar a Cefas, e demorei com ele quinze dias.
19 সেখানে অন্য প্রেরিতশিষ্যদের মধ্যে আর কাউকে দেখতে পেলাম না, কেবলমাত্র প্রভুর ভাই যাকোব ছিলেন।
19 Mas não vi a nenhum outro dos apóstolos, senão a Tiago, irmão do Senhor.
20 ঈশ্বরের সাক্ষাতে আমি তোমাদের আশ্বস্ত করে বলছি, আমি তোমাদের কাছে যা লিখছি, তা মিথ্যা নয়।
20 Ora, acerca do que vos escrevo, eis que diante de Deus testifico que não minto.
21 তারপর আমি সিরিয়া ও কিলিকিয়া প্রদেশে গেলাম।
21 Depois fui para as regiões da Síria e da Cilícia.
22 আমি খ্রীষ্টে স্থিত যিহূদিয়ার মণ্ডলীগুলির কাছে ব্যক্তিগতভাবে অপরিচিত ছিলাম।
22 Não era conhecido de vista das igrejas de Cristo na Judéia;
23 তারা কেবলমাত্র এই সংবাদ পেয়েছিল, “আগে যে লোকটি আমাদের উপর অত্যাচার করত, সে এখন সেই বিশ্বাসের কথা প্রচার করছে, যা সে আগে ধ্বংস করতে চেয়েছিল।”
23 mas somente tinham ouvido dizer: Aquele que outrora nos perseguia agora prega a fé que antes procurava destruir;
24 আর তারা আমার কারণে ঈশ্বরের প্রশংসা করতে লাগল।
24 e glorificavam a Deus a respeito de mim.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gálatas 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.