Filemom 1

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ACF

Sair da comparação
ACF Almeida Corrigida Fiel
1 খ্রীষ্ট যীশুর বন্দি, আমি পৌল এবং আমাদের ভাই তিমথি,
1 Paulo, prisioneiro de Jesus Cristo, e o irmão Timóteo, ao amado Filemom, nosso cooperador,
2 আমাদের বোন আপ্পিয়া ও আমাদের সহসৈনিক আর্খিপ্প এবং তোমার বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর উদ্দেশে:
2 E à nossa amada Áfia, e a Arquipo, nosso camarada, e à igreja que está em tua casa:
3 আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক।
3 Graça a vós e paz da parte de Deus nosso Pai, e do Senhor Jesus Cristo.
4 আমার প্রার্থনায় তোমাকে স্মরণ করার সময় আমি প্রতিনিয়ত আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই,
4 Graças dou ao meu Deus, lembrando-me sempre de ti nas minhas orações;
5 কারণ প্রভু যীশুতে তোমার বিশ্বাস এবং সমস্ত পবিত্রগণের প্রতি তোমার ভালোবাসার কথা আমি শুনেছি।
5 Ouvindo do teu amor e da fé que tens para com o Senhor Jesus Cristo, e para com todos os santos;
6 আমি প্রার্থনা করি, বিশ্বাসে আমাদের যে সহভাগিতা আছে তা অন্যের কাছে ব্যক্ত করতে তুমি যেন সক্রিয় হয়ে ওঠো, যেন খ্রীষ্টে আমাদের যেসব উৎকৃষ্ট বিষয় আছে তার পূর্ণ উপলব্ধি তোমার হয়।
6 Para que a comunicação da tua fé seja eficaz no conhecimento de todo o bem que em vós há por Cristo Jesus.
7 তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে, কারণ ভাই, তুমি পবিত্রগণের প্রাণ জুড়িয়েছ।
7 Porque temos grande gozo e consolação do teu amor, porque por ti, ó irmão, as entranhas dos santos foram recreadas.
8 অতএব, খ্রীষ্টে সাহসী হয়ে যদিও তোমার কর্তব্য সম্বন্ধে আমি তোমাকে আদেশ দিতে পারতাম,
8 Por isso, ainda que tenha em Cristo grande confiança para te mandar o que te convém,
9 তবুও, ভালোবাসাবশত আমি তোমার কাছে মিনতি করছি, আমি পৌল—সেই বৃদ্ধ এবং এখন খ্রীষ্ট যীশুর বন্দি—
9 Todavia peço-te antes por amor, sendo eu tal como sou, Paulo o velho, e também agora prisioneiro de Jesus Cristo.
10 আমার ছেলে ওনীষিমের জন্য আমি তোমাকে মিনতি করছি যাকে আমি বন্দিদশায় ছেলেরূপে পেয়েছি।
10 Peço-te por meu filho Onésimo, que gerei nas minhas prisões;
11 আগে তোমার কাছে সে ছিল অনুপযোগী, কিন্তু এখন তোমার ও আমার, উভয়ের কাছেই সে উপযোগী হয়ে উঠেছে।
11 O qual noutro tempo te foi inútil, mas agora a ti e a mim muito útil; eu to tornei a enviar.
12 আমি তাকেই—আমার চোখের মণিকে—তোমার কাছে ফেরত পাঠাচ্ছি। আমার সব ভালোবাসা তার সাথে যাচ্ছে।
12 E tu torna a recebê-lo como às minhas entranhas.
13 তাকে আমি আমার কাছেই রাখতে পারতাম, তাহলে সুসমাচারের জন্য আমার বন্দিদশায় সে আমাকে তোমার পরিবর্তে সাহায্য করতে পারত।
13 Eu bem o quisera conservar comigo, para que por ti me servisse nas prisões do evangelho;
14 কিন্তু তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করতে চাইনি, যেন তুমি যে মঙ্গলকর কাজ করো, তা স্বেচ্ছায় করো, বাধ্য হয়ে নয়।
14 Mas nada quis fazer sem o teu parecer, para que o teu benefício não fosse como por força, mas, voluntário.
15 হয়তো, সে অল্প সময়ের জন্য তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, যেন তুমি তাকে চিরকালের জন্য ফিরে পাও—
15 Porque bem pode ser que ele se tenha separado de ti por algum tempo, para que o retivesses para sempre,
16 আর ক্রীতদাসরূপে নয়, কিন্তু তার চেয়েও শ্রেয়, প্রিয় এক ভাইরূপে। সে আমার বড়োই প্রিয়, কিন্তু ব্যক্তি হিসেবে এবং প্রভুতে ভাই হিসেবে, সে তোমার কাছে আরও বেশি প্রিয়।
16 Não já como servo, antes, mais do que servo, como irmão amado, particularmente de mim, e quanto mais de ti, assim na carne como no Senhor?
17 তাই, তুমি যদি আমাকে তোমার সহযোগী বলে মনে করো, তাহলে আমাকে যেমন স্বাগত জানাতে, তাকেও সেভাবেই গ্রহণ করো।
17 Assim, pois, se me tens por companheiro, recebe-o como a mim mesmo.
18 আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে তার কোনো ঋণ থাকে, তা আমারই বলে গণ্য করো।
18 E, se te fez algum dano, ou te deve alguma coisa, põe isso à minha conta.
19 আমি পৌল, নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা সব শোধ করব। তুমি নিজেই যে আমার কাছে ঋণে বাঁধা আছ, সেকথা আর উল্লেখ করলাম না।
19 Eu, Paulo, de minha própria mão o escrevi; eu o pagarei, para te não dizer que ainda mesmo a ti próprio a mim te deves.
20 ভাই, আমরা দুজনই প্রভুতে আছি। প্রভুতে আমি তোমার কাছ থেকে এই উপকার যেন পেতে পারি; খ্রীষ্টে তুমি আমাকে এ বিষয়ে নিশ্চিন্ত করো।
20 Sim, irmão, eu me regozijarei de ti no Senhor; recreia as minhas entranhas no Senhor.
21 তোমার আনুগত্যের উপরে আস্থা রেখেই আমি তোমাকে লিখছি, কারণ আমি জানি যে, আমি যা চাই তুমি তার চেয়েও বেশি করবে।
21 Escrevi-te confiado na tua obediência, sabendo que ainda farás mais do que digo.
22 আরও একটি কথা: আমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করো, কারণ তোমাদের সব প্রার্থনার উত্তরস্বরূপ, আমি তোমাদের কাছে ফিরে যাওয়ার আশা করি।
22 E juntamente prepara-me também pousada, porque espero que pelas vossas orações vos hei de ser concedido.
23 খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দি ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
23 Saúdam-te Epafras, meu companheiro de prisão por Cristo Jesus,
24 আর আমার সহকর্মী মার্ক, আরিষ্টার্খ, দীমা ও লূক, এরাও জানাচ্ছেন।
24 Marcos, Aristarco, Demas e Lucas, meus cooperadores.
25 প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আমেন।
25 A graça de nosso Senhor Jesus Cristo seja com o vosso espírito. Amém.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Filemom 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.