Ezequiel 35

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
1 Esta palavra do Senhor veio a mim:
2 “হে মানবসন্তান, তুমি তোমার মুখ সেয়ীয় পাহাড়ের বিরুদ্ধে রাখো; তার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী বলো,
2 "Filho do homem, vire o rosto contra o monte Seir; profetize contra ele
3 এবং বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সেয়ীর পাহাড়, আমি তোমার বিরুদ্ধে, আমার হাত বাড়িয়ে তোমাকে একটি জনশূন্য পতিত জমি করে রাখব।
3 e diga: ‘Assim diz o Soberano Senhor: Estou contra você, monte Seir, e estenderei o meu braço contra você e farei de você um deserto arrasado.
4 আমি তোমার নগরগুলি ধ্বংসস্থান করব এবং তুমি হবে জনশূন্য। তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।
4 Transformarei as suas cidades em ruínas, e você ficará arrasado. Então você saberá que eu sou o Senhor.
5 “ ‘কারণ তোমার প্রাচীন শত্রুভাব আছে এবং ইস্রায়েলীদের বিপদের সময় যখন তাদের শাস্তি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে তখন তুমি তরোয়ালের হাতে তাদের তুলে দিয়েছ,
5 " ‘Visto que você guardou uma velha hostilidade e entregou os israelitas à espada na hora da desgraça, na hora em que o castigo deles chegou,
6 এজন্য, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, আমি তোমাকে রক্তপাতের হাতে তুলে দেব এবং তা তোমার পিছনে তাড়া করবে। যেহেতু তুমি রক্তপাত ঘৃণা করোনি, রক্তপাতই তোমার পিছনে তাড়া করবে।
6 por isso, juro pela minha vida, palavra do Soberano Senhor, que entregarei você ao espírito sanguinário, e este o perseguirá. Uma vez que você não detestou o espírito sanguinário, o espírito sanguinário o perseguirá.
7 আমি সেয়ীর পাহাড়কে জনশূন্য করব এবং যারা সেখানে যাওয়া-আসা করে তাদের উচ্ছিন্ন করব।
7 Farei do monte Seir um deserto arrasado e dele eliminarei todo o que vem e todo o que vai.
8 আমি তোমার পাহাড়গুলিকে নিহত লোকদের দিয়ে ভরে দেব; যারা যুদ্ধে মারা গেছে তারা তোমার পাহাড়গুলিতে, উপত্যকাগুলিতে এবং তোমার সব জলের স্রোতে পড়ে থাকবে।
8 Encherei seus montes de mortos; os mortos à espada cairão em suas colinas e em seus vales e em todas as suas ravinas.
9 চিরকালের জন্য আমি তোমাকে জনশূন্য করে রাখব; তোমার নগরগুলিতে কেউ বাস করবে না। তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।
9 Arrasarei você para sempre; suas cidades ficarão inabitáveis. Então você saberá que eu sou o Senhor.
10 “ ‘কারণ তুমি বলেছ, “এই দুই জাতি এবং দেশ আমাদের হবে আর আমরা সেগুলির অধিকারী হব,” যদিও আমি সদাপ্রভু সেখানে ছিলাম,
10 " ‘Uma vez que você disse: "Estas duas nações e povos serão nossos e nos apossaremos deles", sendo que eu, o Senhor, estava ali,
11 এজন্য, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তাদের প্রতি ঘৃণায় তুমি যেমন রাগ ও হিংসা দেখিয়েছ সেই অনুসারেই আমি তোমার সঙ্গে ব্যবহার করব এবং আমি যখন তোমার বিচার করব তখন তাদের মধ্যে আমি নিজেকে প্রকাশ করব।
11 juro pela minha vida, palavra do Soberano Senhor, que tratarei você de acordo com a ira e o ciúme que você mostrou em seu ódio para com eles, e me farei conhecido entre eles quando eu julgar você.
12 তখন তুমি জানবে যে, তুমি ইস্রায়েলের সব পাহাড়ের বিরুদ্ধে যেসব অপমানের কথা বলেছ তা আমি সদাপ্রভু শুনেছি। তুমি বলেছ, “সেগুলি ধ্বংস হয়ে পড়ে আছে এবং তা গ্রাস করার জন্য আমাদের দেওয়া হয়েছে।”
12 Então você saberá que eu, o Senhor, ouvi todas as coisas desprezíveis que você disse contra os montes de Israel. Você disse: "Eles foram arrasados e nos foram entregues para que os devoremos".
13 তুমি আমার বিরুদ্ধে গর্ব করে অনেক কথা বলেছ, আর আমি সেইসব শুনেছি।
13 Você encheu-se de orgulho contra mim e falou contra mim sem se conter, e eu o ouvi.
14 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন সমস্ত পৃথিবী যখন আনন্দ করবে তখন আমি তোমাকে জনশূন্য করব।
14 Pois assim diz o Soberano Senhor: Enquanto a terra toda se regozija, eu o arrasarei.
15 ইস্রায়েল কুলের অধিকার হিসেবে যে দেশ পেয়েছে তা জনশূন্য দেখে তুমি যেমন আনন্দ করেছ তেমনি করে আমি তোমার সঙ্গে ব্যবহার করব। হে সেয়ীর পাহাড়, তুমি এবং ইদোমের বাকি সমস্ত জায়গা জনশূন্য হবে। তখন লোকে জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
15 Como você se regozijou quando a herança da nação de Israel foi arrasada, é assim que eu a tratarei. Você ficará arrasado, ó monte Seir, você e todo o Edom. Então eles saberão que eu sou o Senhor’ ".

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 35, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.