Ezequiel 23

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
1 Veio a mim a palavra do Senhor , dizendo:
2 “হে মানবসন্তান, দুজন স্ত্রীলোক ছিল যারা একই মায়ের মেয়ে।
2 Filho do homem, houve duas mulheres, filhas de uma só mãe.
3 যৌবনকাল থেকেই তারা মিশরে গণিকা হয়েছিল। সেই দেশে তাদের বুক ধরে সোহাগ করা হত এবং তাদের কুমারী স্তন টিপত।
3 Estas se prostituíram no Egito; prostituíram-se na sua mocidade; ali foram apertados os seus peitos e apalpados os seios da sua virgindade.
4 তাদের মধ্যে বড়টির নাম অহলা ও তার বোনের নাম ছিল অহলীবা। তারা আমার হল এবং ছেলেমেয়েদের জন্ম দিল। অহলা হল শমরিয়া এবং অহলীবা হল জেরুশালেম।
4 Os seus nomes eram: Oolá, a mais velha, e Oolibá, sua irmã; e foram minhas e tiveram filhos e filhas; e, quanto ao seu nome, Samaria é Oolá, e Jerusalém é Oolibá.
5 “অহলা আমার থাকাতেই ব্যভিচারে লিপ্ত ছিল; এবং তার প্রেমিকদের প্রতি তার কামনা ছিল, আসিরীয়—সৈন্য
5 Prostituiu-se Oolá, quando era minha; inflamou-se pelos seus amantes, pelos assírios, seus vizinhos,
6 পরনে নীল কাপড়, শাসনকর্তা ও সেনাপতি, সকলেই সুন্দর যুবক এবং ঘোড়াসওয়ার।
6 que se vestiam de azul, governadores e sátrapas, todos jovens de cobiçar, cavaleiros montados a cavalo.
7 সে অভিজাত আসিরীয়দের কাছে নিজেকে বেশ্যারূপে দান করেছিল এবং যাদের সে কামনা করত তাদের সমস্ত দেবতা দ্বারা নিজেকে অশুচি করেছিল।
7 Assim, cometeu ela as suas devassidões com eles, que eram todos a fina flor dos filhos da Assíria, e com todos aqueles pelos quais se inflamava; com todos os seus ídolos se contaminou.
8 সে মিশরে যে বেশ্যাবৃত্তি শুরু করেছিল তা ত্যাগ করেনি, যখন তার যৌবনকালে পুরুষেরা তার কাছে শুত, তার কুমারী স্তন টিপত এবং তাদের কামনা তার উপর ঢেলে দিত।
8 As suas impudicícias, que trouxe do Egito, não as deixou; porque com ela se deitaram na sua mocidade, e eles apalparam os seios da sua virgindade e derramaram sobre ela a sua impudicícia.
9 “সেইজন্য আমি তাকে তার প্রেমিকদের হাতে ছেড়ে দিলাম, সেই আসিরীয়দের, যাদের সে কামনা করত।
9 Por isso, a entreguei nas mãos dos seus amantes, nas mãos dos filhos da Assíria, pelos quais se inflamara.
10 তারা তাকে উলঙ্গ করে, তার ছেলেমেয়েদের কেড়ে নিয়ে তরোয়াল দিয়ে তাকে মেরে ফেলল। সে স্ত্রীলোকদের আলোচনার বিষয় হল, কারণ তাকে শাস্তি দেওয়া হয়েছিল।
10 Estes descobriram as vergonhas dela, levaram seus filhos e suas filhas; porém a ela mataram à espada; e ela se tornou falada entre as mulheres, e sobre ela executaram juízos.
11 “তার বোন অহলীবা এসব দেখেছিল, তবুও তার কামনা এবং বেশ্যাবৃত্তির কারণে সে তার বোনের চেয়ে আরও বেশি চরিত্রহীন ছিল।
11 Vendo isto sua irmã Oolibá, corrompeu a sua paixão mais do que ela, e as suas devassidões foram maiores do que as de sua irmã.
12 তারও আসিরীয়—শাসনকর্তা ও সেনাপতি, সম্পূর্ণ পোশাকে যোদ্ধা, ঘোড়াসওয়ার, সকল সুন্দর যুবকদের প্রতি কামনা ছিল।
12 Inflamou-se pelos filhos da Assíria, governadores e sátrapas, seus vizinhos, vestidos com primor, cavaleiros montados a cavalo, todos jovens de cobiçar.
13 আমি দেখলাম সেও নিজেকে অশুচি করল; দুজনই একই পথে গেল।
13 Vi que se tinha contaminado; o caminho de ambas era o mesmo.
14 “কিন্তু সে তার বেশ্যাবৃত্তি আরও বাড়াল। সে দেয়ালের উপর লাল রংয়ে আঁকা কলদীয় পুরুষদের ছবি দেখত,
14 Aumentou as suas impudicícias, porque viu homens pintados na parede, imagens dos caldeus, pintados de vermelho:
15 তাদের কোমর বাঁধনি এবং মাথায় উড়ন্ত পাগড়ি; তারা সবাই দেখতে ব্যাবিলীয় রথের সেনাপতিদের মতো, যারা কলদীয় দেশের অধিবাসী।
15 de lombos cingidos e turbantes pendentes da cabeça, todos com aparência de oficiais, semelhantes aos filhos da Babilônia, na Caldeia, em terra do seu nascimento.
16 তাদের দেখামাত্র তাদের প্রতি তার কামনা জাগত, এবং কলদীয় দেশে তাদের কাছে দূত পাঠাত।
16 Vendo-os, inflamou-se por eles e lhes mandou mensageiros à Caldeia.
17 তারপর ব্যাবিলীয়রা তার কাছে এসে তার সঙ্গে বিছানায় যেত এবং ব্যভিচার করে তাকে অশুচি করত। তাদের দ্বারা অশুচি হবার পর সে তাদের ঘৃণা করতে লাগল।
17 Então, vieram ter com ela os filhos da Babilônia, para o leito dos amores, e a contaminaram com as suas impudicícias; ela, após contaminar-se com eles, enojada, os deixou.
18 সে খোলাখুলিভাবে যখন তার বেশ্যার কাজ চালাতে লাগল এবং তার উলঙ্গতা প্রকাশ করল তখন আমি তাকে ঘৃণা করলাম, যেমন আমি তার বোনকে ঘৃণা করেছিলাম।
18 Assim, tendo ela posto a descoberto as suas devassidões e sua nudez, a minha alma se alienou dela, como já se dera com respeito à sua irmã.
19 যৌবনে সে যখন মিশরে গণিকা ছিল তখনকার দিনগুলির কথা মনে করে সে আরও বেশি ব্যভিচার করতে লাগল।
19 Ela, todavia, multiplicou as suas impudicícias, lembrando-se dos dias da sua mocidade, em que se prostituíra na terra do Egito.
20 সেখানে সে তার প্রেমিকদের সাথে এমন যৌনাচার করত যাদের যৌনাঙ্গগুলি ছিল গাধার মতো ও নিঃসরণ ছিল ঘোড়ার মতো।
20 Inflamou-se pelos seus amantes, cujos membros eram como o de jumento e cujo fluxo é como o fluxo de cavalos.
21 তোমার যৌবনকালে মিশরে যেমন তোমার বুক ধরে আদর করত এবং টিপত, তুমি আবার সেই যৌবনকালীন ব্যভিচারের আকাঙ্ক্ষা করছ।
21 Assim, trouxeste à memória a luxúria da tua mocidade, quando os do Egito apalpavam os teus seios, os peitos da tua mocidade.
22 “এই জন্য, অহলীবা, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমার যেসব প্রেমিকদের তুমি ঘৃণা করেছ, আমি তাদেরই তোমার বিরুদ্ধে উত্তেজিত করব এবং চারিদিক থেকে আমি তাদের তোমার বিরুদ্ধে নিয়ে আসব,
22 Por isso, ó Oolibá, assim diz o Senhor Deus: Eis que eu suscitarei contra ti os teus amantes, os quais, enojada, tu os deixaras, e os trarei contra ti de todos os lados:
23 তারা হল ব্যাবিলীয়রা এবং কলদীয়েরা, পকোদ, শোয়া ও কোয়ার লোকেরা, এবং সমস্ত আসিরীয়রা, সুন্দর যুবকেরা, সকলেই শাসনকর্তা ও সেনাপতি, রথের কর্মচারী, উঁচু পদের লোক এবং ঘোড়াসওয়ার।
23 os filhos da Babilônia e todos os caldeus de Pecode, de Soa, de Coa e todos os filhos da Assíria com eles, jovens de cobiçar, governadores e sátrapas, príncipes e homens de renome, todos montados a cavalo.
24 তারা তোমার বিরুদ্ধে অস্ত্র, রথ ও মালবাহী শকট এবং লোকজনের মস্ত বড়ো একটি দল নিয়ে আসবে; তারা ছোটো ও বড়ো ঢাল নিয়ে মাথা ঢাকার টুপি পরে তোমাকে ঘেরাও করবে। শাস্তি পাবার জন্য আমি তোমাকে তাদের হাতে তুলে দেব এবং তারা তাদের বিচারের নিয়ম অনুসারে তোমাকে শাস্তি দেবে।
24 Virão contra ti do Norte, com carros e carretas e com multidão de povos; pôr-se-ão contra ti em redor, com paveses, e escudos, e capacetes; e porei diante deles o juízo, e julgar-te-ão segundo os seus direitos.
25 আমার অন্তর্জ্বালা আমি তোমার বিরুদ্ধেই কাজে লাগাব বলে তারা তাদের প্রকোপ তোমার প্রতি ব্যবহার করবে। তারা তোমার নাক ও কান কেটে দেবে এবং তোমার বাকি লোকদের তরোয়াল দিয়ে মেরে ফেলবে। তারা তোমার ছেলেমেয়েদের নিয়ে যাবে, আর তোমার বাকি লোকেরা আগুনে পুড়ে মরবে।
25 Porei contra ti o meu zelo, e eles te tratarão com furor; cortar-te-ão o nariz e as orelhas, e o que restar cairá à espada; levarão teus filhos e tuas filhas, e quem ainda te restar será consumido pelo fogo.
26 তারা তোমাকে বিবস্ত্র করবে এবং তোমার সুন্দর গহনা নিয়ে নেবে।
26 Despojar-te-ão dos teus vestidos e tomarão as tuas joias de adorno.
27 যে ব্যভিচার ও গণিকাবৃত্তি তুমি মিশরে শুরু করেছিলে তা আমি এইভাবে বন্ধ করে দেব। তাতে তুমি এই জিনিসগুলির প্রতি আকৃষ্ট হবে না অথবা মিশরকে আর মনেও রাখবে না।
27 Assim, farei cessar em ti a tua luxúria e a tua prostituição, provenientes da terra do Egito; não levantarás os olhos para eles e já não te lembrarás do Egito.
28 “কেননা সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি যাদের ঘৃণা করো, যাদের প্রতি বিরক্ত হয়ে তুমি তাড়িয়ে দিয়েছ আমি তোমাকে তাদের হাতেই তুলে দেব।
28 Porque assim diz o Senhor Deus: Eis que eu te entregarei nas mãos daqueles a quem aborreces, nas mãos daqueles que, enojada, tu deixaste.
29 তারা তোমার প্রতি ঘৃণার সঙ্গে ব্যবহার করবে এবং তুমি যা কিছু উপার্জন করেছ তার সবকিছু নিয়ে নেবে। তারা তোমাকে উলঙ্গিনী ও বিবস্ত্রা করে ছেড়ে চলে যাবে, এবং তোমার গণিকাবৃত্তির লজ্জা প্রকাশ পাবে। তোমার ব্যভিচার ও কুকর্মের জন্য
29 Eles te tratarão com ódio, e levarão todo o fruto do teu trabalho, e te deixarão nua e despida; descobrir-se-á a vergonha da tua prostituição, a tua luxúria e as tuas devassidões.
30 এই সমস্ত তোমার উপরে পড়েছে, কারণ জাতিগণের সঙ্গে ব্যভিচার করেছ এবং তাদের প্রতিমাগুলি দিয়ে নিজেকে অশুচি করেছ।
30 Estas coisas se te farão, porque te prostituíste com os gentios e te contaminaste com os seus ídolos.
31 তুমি তোমার বোনের পথ অনুসরণ করেছ; এই জন্য আমি তার পানপাত্র তোমার হাতে দেব।
31 Andaste no caminho de tua irmã; por isso, entregarei o seu copo na tua mão.
32 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
32 Assim diz o Senhor Deus: Beberás o copo de tua irmã, fundo e largo; servirás de riso e escárnio; pois nele cabe muito.
33 তুমি মাতলামিতে ও দুঃখে পূর্ণ হবে,
33 Encher-te-ás de embriaguez e de dor; o copo de tua irmã Samaria é copo de espanto e de desolação.
34 তুমি তাতে পান করবে এবং চেটেপুটে পান করবে;
34 Tu o beberás, e esgotá-lo-ás, e lhe roerás os cacos, e te rasgarás os peitos, pois eu o falei, diz o Senhor Deus.
35 “সুতরাং সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন যেহেতু তুমি আমাকে ভুলে গিয়েছ এবং আমার দিকে পিঠ ফিরিয়েছ বলে তোমাকে তোমার ঘৃণ্য কাজের ও বেশ্যাবৃত্তির ফলভোগ করতে হবে।”
35 Portanto, assim diz o Senhor Deus: Como te esqueceste de mim e me viraste as costas, também carregarás com a tua luxúria e as tuas devassidões.
36 সদাপ্রভু আমাকে বললেন “হে মানবসন্তান, তুমি কি অহলা এবং অহলীবার বিচার করবে? তাহলে তাদের ঘৃণ্য কাজের বিষয় তাদের সম্মুখীন হও,
36 Disse-me ainda o Senhor : Filho do homem, julgarás tu a Oolá e a Oolibá? Declara-lhes, pois, as suas abominações.
37 কারণ তারা ব্যভিচার করেছে এবং তাদের হাতে রক্ত রয়েছে। তাদের প্রতিমাগুলির সঙ্গে ব্যভিচার করেছে; যে সন্তানদের আমার জন্য জন্ম দিয়েছিলে তাদের প্রতিমাদের খাদ্যের জন্য উৎসর্গ করেছে।
37 Porque adulteraram, e nas suas mãos há culpa de sangue; com seus ídolos adulteraram, e até os seus filhos, que me geraram, ofereceram a eles para serem consumidos pelo fogo.
38 তারা এই কাজ আমার প্রতিও করেছে সেই একই সময় তারা আমার পবিত্রস্থান অশুচি করেছে এবং আমার সাব্বাথের পবিত্রতা রক্ষা করেনি।
38 Ainda isto me fizeram: no mesmo dia contaminaram o meu santuário e profanaram os meus sábados.
39 যেদিন তারা তাদের প্রতিমাদের কাছে তাদের সন্তানদের উৎসর্গ করেছিল সেদিনই তারা আমার পবিত্রস্থানে গিয়ে তা অপবিত্র করেছে। তারা আমার গৃহের মধ্যেই এই কাজ করেছে।
39 Pois, havendo sacrificado seus filhos aos ídolos, vieram, no mesmo dia, ao meu santuário para o profanarem; e assim o fizeram no meio da minha casa.
40 “তারা দূর থেকে পুরুষদের নিয়ে আসার জন্য সংবাদদাতাদের পাঠিয়েছিল, আর যখন তারা এল তোমরা তাদের জন্য স্নান করেছিলে, চোখে কাজল দিয়েছিলে এবং তোমাদের অলংকার পরেছিলে।
40 E mais ainda: mandaram vir uns homens de longe; fora-lhes enviado um mensageiro, e eis que vieram; por amor deles, te banhaste, coloriste os olhos e te ornaste de enfeites;
41 তোমরা সুন্দর বিছানায় শুয়ে তার সামনে একটি টেবিল রেখে আমারই সুগন্ধি এবং জলপাই তেল তার উপরে রেখেছিলে।
41 e te assentaste num suntuoso leito, diante do qual se achava mesa preparada, sobre que puseste o meu incenso e o meu óleo.
42 “তার চারিদিকে ছিল চিন্তাহীন লোকেদের কোলাহল; উচ্ছৃঙ্খল জনতার সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদের আনা হয়েছিল, তারা সেই দুই বোনের হাতে চুড়ি এবং তাদের মাথায় সুন্দর মুকুট পরিয়েছিল।
42 Com ela se ouvia a voz de muita gente que folgava; com homens de classe baixa foram trazidos do deserto uns bêbados, que puseram braceletes nas mãos delas e, na cabeça, coroas formosas.
43 তখন ব্যভিচার করে দুর্বল হয়ে যাওয়া এক স্ত্রীলোকের বিষয় আমি বলেছিলাম, ‘এখন লোকেরা গণিকা হিসেবে তার সঙ্গে ব্যবহার করুক, কারণ সে তাই।’
43 Então, disse eu da envelhecida em adultérios: continuará ela em suas prostituições?
44 আর তারা তার সঙ্গে শয়ন করল। একজন গণিকার সঙ্গে যেমন লোকে শয়ন করে, তেমনি করে তারা সেই কামুক স্ত্রীলোক, অহলা ও অহলীবার সঙ্গে শয়ন করেছিল।
44 E passaram a estar com ela, como quem frequenta a uma prostituta; assim, passaram a frequentar a Oolá e a Oolibá, mulheres depravadas,
45 কিন্তু ধার্মিক বিচারকেরা ব্যভিচার ও রক্তপাতের পাওনা শাস্তি সেই স্ত্রীলোকদের দেবে, কারণ তারা ব্যভিচারিণী আর তাদের হাতে রক্ত রয়েছে।
45 de maneira que homens justos as julgarão como se julgam as adúlteras e as sanguinárias; porque são adúlteras, e, nas suas mãos, há culpa de sangue.
46 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি তাদের বিরুদ্ধে একদল লোক নিয়ে যাও এবং আতঙ্ক ও লুটের হাতে তাদের তুলে দাও।
46 Pois assim diz o Senhor Deus: Farei subir contra elas grande multidão e as entregarei ao tumulto e ao saque.
47 সেই জনতা তাদের পাথর ছুঁড়ে মেরে ফেলবে এবং তরোয়াল দিয়ে তাদের টুকরো টুকরো করে কাটবে; তারা তাদের ছেলেদের ও মেয়েদের মেরে ফেলবে এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে।
47 A multidão as apedrejará e as golpeará com as suas espadas; a seus filhos e suas filhas matarão e as suas casas queimarão.
48 “এইভাবে আমি দেশের মধ্যে কুকাজ শেষ করব, যেন সমস্ত স্ত্রীলোকেরা এটাকে সাবধানবাণী হিসেবে নেয় এবং তোমাদের অনুকরণ না করে।
48 Assim, farei cessar a luxúria da terra, para que se escarmentem todas as mulheres e não façam segundo a luxúria delas.
49 তোমাদের কুকাজের ফল তোমাদেরই ভোগ করতে হবে এবং প্রতিমাপুজোর পাপের ফল বহন করতে হবে। তখন তোমরা জানবে যে, আমিই সার্বভৌম সদাপ্রভু।”
49 O castigo da vossa luxúria recairá sobre vós, e levareis os pecados dos vossos ídolos; e sabereis que eu sou o Senhor Deus.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 23, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.