Ezequiel 22

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
1 Veio a mim esta palavra do Senhor:
2 “হে মানবসন্তান, তুমি কি তার বিচার করবে? তুমি কি এই রক্তপাতের নগরের বিচার করবে? তাহলে তার জঘন্য কাজকর্মের বিষয় নিয়ে তার মুখোমুখি হও
2 "Filho do homem, você a julgará? Você julgará essa cidade sanguinária? Então confronte-a com todas as suas práticas repugnantes
3 এবং বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে নগর যে নিজের মধ্যে রক্তপাত করে নিজের সর্বনাশ ডেকে আনে এবং প্রতিমা তৈরি করে নিজেকে অশুচি করে,
3 e diga: ‘Assim diz o Soberano Senhor: Ó cidade que traz condenação sobre si mesma por derramar sangue em seu meio e por se contaminar fazendo ídolos!
4 রক্তপাত করে তুমি দোষী হয়েছ এবং প্রতিমা তৈরি করে তুমি অশুচি হয়েছ। তুমি তোমার দিন কাছে নিয়ে এসেছ এবং তোমার শেষকাল উপস্থিত হয়েছে। সেইজন্য জাতিগণের কাছে তোমাকে ঘৃণ্য করব এবং সমস্ত দেশের কাছে তোমাকে হাসির পাত্র করব।
4 Você se tornou culpada por causa do sangue que derramou e por ter se contaminado com os ídolos que fez. Você deu cabo dos seus dias, e chegou o fim dos seus anos. Por isso farei de você objeto de zombaria para as nações e motivo de escárnio em todas as terras.
5 হে জঘন্য নগর, যা অশান্তিতে পূর্ণ, যারা কাছে আছে আর যারা দূরে আছে তারা তোমাকে বিদ্রুপ করবে।
5 Tanto as nações vizinhas como as distantes zombarão de você, ó cidade infame e inquieta!
6 “ ‘দেখ ইস্রায়েলের প্রত্যেক শাসনকর্তা রক্তপাত করবার জন্য কেমন করে তার ক্ষমতা ব্যবহার করছে।
6 " ‘Veja como cada um dos príncipes de Israel que aí estão usa o seu poder para derramar sangue.
7 তোমাদের মধ্যেই লোকে মা-বাবাকে তুচ্ছ করেছে; বিদেশিদের অত্যাচার করেছে আর অনাথ ও বিধবাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
7 Em seu meio eles têm tratado pai e mãe com desprezo, e têm oprimido o estrangeiro e maltratado o órfão e a viúva.
8 তুমি আমার পবিত্র জিনিসগুলি অশ্রদ্ধা করেছ এবং আমার বিশ্রামবারগুলিকে অপবিত্র করেছ।
8 Você desprezou as minhas dádivas sagradas e profanou os meus sábados.
9 তোমার মধ্যে এমন এমন লোক আছে যারা অন্যের বদনাম রটিয়ে তাদের রক্তপাত করায়; পাহাড়ের উপরের পূজার জায়গায় খাওয়াদাওয়া করে ও ঘৃণ্য কাজ করে।
9 Em seu meio há caluniadores, prontas para derramar sangue; em seu meio há os que comem nos santuários dos montes e praticam atos lascivos.
10 তোমার মধ্যে এমন এমন লোক আছে যারা বাবার বিছানাকে অসম্মান করে; ঋতুমতী মহিলার সঙ্গে মিলিত হয়, যখন তারা অশুচি।
10 Em seu meio há aqueles que desonram a cama dos seus pais, e também há aqueles que têm relações com as mulheres nos dias de sua menstruação.
11 তোমার মধ্যে কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ঘৃণ্য কাজ করে, আরেকজন নির্লজ্জভাবে তার ছেলের বৌকে অশুচি করে, এবং আরেকজন তার বোনের সঙ্গে ব্যভিচার করে, যে তার নিজের বাবার মেয়ে।
11 Um homem comete adultério com a mulher do seu próximo, outro contamina vergonhosamente a sua nora, e outro desonra a sua irmã, filha de seu próprio pai.
12 তোমার মধ্যে রক্তপাত করার জন্য লোকে ঘুস নেয়; তারা বাড়তি সুদ নিয়ে থাকে এবং জুলুম করে প্রতিবেশীর কাছ থেকে অন্যায় লাভ করে। এবং তুমি আমাকে ভুলে গিয়েছ, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
12 Em seu meio há homens que aceitam suborno para derramar sangue; você empresta visando lucro e a juros e obtém ganhos injustos, extorquindo o próximo. E você se esqueceu de mim; palavra do Soberano Senhor.
13 “ ‘তুমি যে অন্যায় লাভ করেছ এবং তোমার মধ্যে যে রক্তপাত করেছ তার জন্য আমি নিশ্চয়ই হাততালি দেব।
13 " ‘Mas você me verá bater as minhas mãos uma na outra contra os ganhos injustos que você obteve e contra o sangue que você derramou.
14 আমি যেদিন তোমার কাছ থেকে হিসেব নেব সেদিন কি তোমার সাহস থাকবে? আমি সদাপ্রভু এই কথা বললাম এবং আমি তা করবই।
14 Será que a sua coragem suportará ou as suas mãos serão fortes para o que eu vou fazer no dia em que eu tratar com você? Eu, o Senhor, falei, e o farei.
15 আমি তোমার লোকদের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দেব এবং তোমার অশুচিতা দূর করব।
15 Dispersarei você entre as nações e a espalharei pelas terras; e darei fim à sua impureza.
16 জাতিগণের চোখে তুমি যখন অপবিত্র হবে, তুমি জানবে আমিই সদাপ্রভু।’ ”
16 Quando você tiver sido desonrada aos olhos das nações, você saberá que eu sou o Senhor’ ".
17 তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল:
17 E depois veio a mim esta palavra do Senhor:
18 “হে মানবসন্তান, ইস্রায়েল কুল আমার কাছে খাদের মতো হয়েছে; তারা সবাই যেন রুপো খাঁটি করবার সময় হাপরের মধ্যে খাদ হিসেবে পড়ে থাকা পিতল, দস্তা, লোহা ও সীসা।
18 "Filho do homem, a nação de Israel tornou-se escória para mim; cobre, estanho, ferro e chumbo deixados na fornalha. Não passa de escória de prata.
19 অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: ‘তোমরা সবাই খাদ হয়ে গিয়েছ বলে আমি জেরুশালেমে তোমাদের জড়ো করব।
19 Por isso assim diz o Soberano Senhor: ‘Visto que vocês todos se tornaram escória, eu os ajuntarei em Jerusalém.
20 লোকে যেমন রুপো, পিতল, লোহা, সীসা ও দস্তা গলাবার জন্য হাপরের মধ্যে একত্র করে, তেমনি করে আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধে আমি তোমাদের নগরের মধ্যে রেখে গলাব।
20 Assim como os homens ajuntam prata, cobre, ferro, chumbo e estanho numa fornalha a fim de fundi-los com um sopro, também na minha ira e na minha indignação ajuntarei vocês dentro da cidade e os fundirei.
21 আমি তোমাদের জড়ো করে আমার জ্বলন্ত ক্রোধে ফুঁ দেব আর তোমরা নগরের মধ্যে গলে যাবে।
21 Eu os ajuntarei e soprarei sobre vocês a minha ira impetuosa, e vocês se derreterão.
22 হাপরের মধ্যে যেমন রুপো গলে যায় তোমরাও তেমনি তার মধ্যে গলে যাবে, আর তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই তোমাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়েছি।’ ”
22 Assim como a prata se derrete numa fornalha, também vocês se derreterão dentro dela, e vocês saberão que eu, o Senhor, derramei a minha ira sobre vocês’ ".
23 আবার সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
23 De novo a palavra do Senhor veio a mim. Disse ele:
24 “হে মানবসন্তান, তুমি দেশকে বলো, ‘তুমি একটি দেশ যার উপর আমার ক্রোধের দিনে পরিষ্কার বা বৃষ্টি হয়নি।’
24 "Filho do homem, diga a esta terra: ‘Você é uma terra que não tem tido chuva nem aguaceiros no dia da ira’.
25 তাদের শাসনকর্তারা সেখানে ষড়যন্ত্র করে; তারা গর্জনকারী সিংহের মতো শিকার ছেঁড়ে; তারা লোকদের গ্রাস করে, ধনসম্পদ ও দামি দামি জিনিস নিয়ে নেয় এবং দেশের মধ্যে অনেক স্ত্রীলোককে বিধবা করে।
25 Há nela uma conspiração de seus príncipes como um leão que ruge ao despedaçar sua presa; devoram pessoas, apanham tesouros e coisas preciosas e fazem muitas viúvas.
26 তার যাজকেরা আমার বিধানের বিরুদ্ধে কাজ করে এবং আমার পবিত্র জিনিসগুলিকে অপবিত্র করে; তারা পবিত্র ও যা সাধারণ তাদের মধ্যে কোনও তফাৎ রাখে না; তারা শিক্ষা দেয় যে পবিত্র ও অপবিত্রের মধ্যে কোনও তফাৎ নেই; এবং তারা আমার বিশ্রামদিন পালন করার ব্যাপারে চোখ বুজে থাকে সেইজন্য আমি তাদের মধ্যে অপবিত্র হচ্ছি।
26 Seus sacerdotes cometem violência contra a minha lei e profanam minhas ofertas sagradas; não fazem distinção entre o sagrado e o comum; ensinam que não existe nenhuma diferença entre o puro e o impuro; e fecham os olhos quanto à guarda dos meus sábados, de maneira que sou desonrado no meio deles.
27 সেখানকার কর্মকর্তারা নেকড়ের মতন শিকার ছেঁড়ে; তারা রক্তপাত করে এবং অন্যায় লাভের জন্য মানুষ খুন করে।
27 Seus oficiais são como lobos que despedaçam suas presas; derramam sangue e matam gente para obter ganhos injustos.
28 তার ভাববাদীরা মিথ্যা দর্শন এবং মিথ্যা ভবিষ্যদ্‌বাণী করে এই কাজের উপর চুনকাম করে। তারা বলে, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,’ যখন সদাপ্রভু কোনও কথা বলেননি।
28 Seus profetas disfarçam esses feitos enganando o povo com visões falsas e adivinhações mentirosas. Dizem: ‘Assim diz o Soberano Senhor’, quando o Senhor não falou.
29 দেশের লোকেরা অন্যায় দাবি করে অত্যাচার এবং চুরি করে, তারা গরিব এবং অভাবীদের উপর অন্যায় করে এবং ন্যায়বিচার না করে বিদেশিদের উপর অত্যাচার করে।
29 O povo da terra pratica extorsão e comete roubos; oprime os pobres e os necessitados e maltrata os estrangeiros, negando-lhes justiça.
30 “আমি তাদের মধ্যে এমন একজন লোকের খোঁজ করলাম, যে প্রাচীর গাঁথবে এবং দেশের পক্ষ হয়ে আমার সামনে প্রাচীরের ফাটলে দাঁড়াবে যেন আমাকে দেশটা ধ্বংস করতে না হয়, কিন্তু কাউকে পেলাম না।
30 "Procurei entre eles um homem que erguesse o muro e se pusesse na brecha diante de mim e em favor da terra, para que eu não a destruísse, mas não encontrei nem um só.
31 এই জন্য আমার ক্রোধ আমি তাদের উপর ঢেলে দেব এবং আমার জ্বলন্ত ক্রোধের আগুনে তাদের পুড়িয়ে ফেলব, তারা যা করেছে তার ফল তাদের মাথার উপর দেব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”
31 Por isso derramarei a minha ira sobre eles e os consumirei com o meu grande furor; sofrerão as conseqüências de tudo o que eles fizeram, palavra do Soberano Senhor".

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 22, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.