Êxodo 36
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ARIB
1 অতএব ঠিক কীভাবে সদাপ্রভুর আদেশানুসারে পবিত্রস্থান নির্মাণ-সংক্রান্ত সব কাজ সম্পন্ন করতে হবে তা জানার জন্য সদাপ্রভু বৎসলেলকে, অহলীয়াবকে ও প্রত্যেক দক্ষ লোককে দক্ষতা ও সামর্থ্য দিলেন।”
1 Assim trabalharam Bezalel e Aoliabe, e todo homem hábil, a quem o Senhor deu sabedoria e entendimento, para saberem exercer todo ofício para o serviço do santuário, conforme tudo o que o Senhor tem ordenado.
2 পরে মোশি সেই বৎসলেল ও অহলীয়াব এবং দক্ষ এক একজন লোককে ডেকে পাঠালেন, যাদের সদাপ্রভু সামর্থ্য দিয়েছিলেন ও যারা এসে কাজ করতে ইচ্ছুক হল।
2 Então Moisés chamou a Bezalel e a Aoliabe, e a todo homem hábil, em cujo coração Deus tinha posto sabedoria, isto é, a todo aquele cujo coração o moveu a se chegar à obra para fazê-la;
3 পবিত্রস্থান নির্মাণ-সংক্রান্ত কাজটি সম্পন্ন করার জন্য ইস্রায়েলীরা যেসব উপহার এনেছিল, মোশির হাত থেকে তাঁরা সেগুলি গ্রহণ করলেন। আর লোকেরা প্রতিদিন সকালবেলায় অব্যাহতভাবে স্বেচ্ছাদান এনেই যাচ্ছিল।
3 e receberam de Moisés toda a oferta alçada, que os filhos de Israel tinham do para a obra do serviço do santuário, para fazê-la; e ainda eles lhe traziam cada manhã ofertas voluntárias.
4 অতএব যেসব দক্ষ কারিগর পবিত্রস্থানের সব কাজকর্ম করছিল, তারা নিজেদের কাজ থামিয়ে
4 Então todos os sábios que faziam toda a obra do santuário vieram, cada um da obra que fazia,
5 মোশির কাছে এসে বলল, “সদাপ্রভু যে কাজ করার আদেশ দিয়েছেন তা করার জন্য যা দরকার, লোকেরা তার চেয়েও বেশি উপকরণ নিয়ে এসেছে।”
5 e disseram a Moisés: O povo traz muito mais do que é necessário para o serviço da obra que o Senhor ordenou se fizesse.
6 তখন মোশি এক আদেশ জারি করলেন এবং তারা শিবিরের সর্বত্র একথা ঘোষণা করে দিলেন: “কোনও স্ত্রী বা পুরুষ যেন পবিত্রস্থানের জন্য এক উপহাররূপে আর কিছু না আনে।” আর তাই লোকেরা আরও বেশি কিছু আনা থেকে ক্ষান্ত হল,
6 Pelo que Moisés deu ordem, a qual fizeram proclamar por todo o arraial, dizendo: Nenhum homem, nem mulher, faça mais obra alguma para a oferta alçada do santuário. Assim o povo foi proibido de trazer mais.
7 যেহেতু তাদের কাছে ইতিমধ্যেই যা ছিল, তা সব কাজ করার পক্ষে প্রয়োজনের তুলনায় অতিরিক্তই ছিল।
7 Porque o material que tinham era bastante para toda a obra, e ainda sobejava.
8 কারিগরদের মধ্যে যাঁরা দক্ষ ছিলেন, তাঁরা পাকা হাতে মিহি পাকান মসিনা ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতোয় তৈরি দশটি পর্দায় করূবদের নকশা ফুটিয়ে তুলে সমাগম তাঁবুটি তৈরি করলেন।
8 Assim todos os homens hábeis, dentre os que trabalhavam na obra, fizeram o tabernáculo de dez cortinas de linho fino torcido, de azul, de púrpura e de carmesim, com querubins, obra de artífice.
9 সব পর্দা একই মাপের—13 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হল।
9 O comprimento de cada cortina era de vinte e oito côvados, e a largura de quatro côvados; todas as cortinas eram da mesma medida.
10 তাঁরা পাঁচটি পর্দা একসাথে জুড়ে দিলেন ও অন্য পাঁচটির ক্ষেত্রেও একই কাজ করলেন।
10 Ligaram cinco cortinas uma com outra; e as outras cinco da mesma maneira.
11 পরে তাঁরা এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে নীল কাপড়ের ফাঁস তৈরি করলেন, এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একই কাজ করলেন।
11 Fizeram laçadas de azul na orla da última cortina do primeiro grupo; assim, também fizeram na orla da primeira cortina do segundo grupo.
12 এছাড়াও তাঁরা একটি পর্দায় পঞ্চাশটি ফাঁস ও অন্য পাটির শেষ প্রান্তের পর্দায় পঞ্চাশটি ফাঁস তৈরি করে দিলেন, এবং ফাঁসগুলি পরস্পরের মুখোমুখি ছিল।
12 Cinqüenta laçadas fizeram na orla de uma cortina, e cinqüenta laçadas na orla da outra, do segundo grupo; as laçadas eram contrapostas uma à outra.
13 পরে তাঁরা সোনার পঞ্চাশটি আঁকড়া তৈরি করলেন এবং দুই পাটি পর্দা একসাথে বেঁধে রাখার জন্য সেগুলি ব্যবহার করলেন, যেন সমাগম তাঁবুটি অক্ষুণ্ণ থাকে।
13 Também fizeram cinqüenta colchetes de ouro, e com estes colchetes uniram as cortinas, uma com outra; e o tabernáculo veio a ser um todo.
14 তাঁরা সমাগম তাঁবুটি ঢেকে রাখার জন্য ছাগ-লোমের মোট এগারোটি পর্দা তৈরি করলেন।
14 Fizeram também cortinas de pelos de cabras para servirem de tenda sobre o tabernáculo; onze cortinas fizeram.
15 এগারোটি পর্দার সবকটি একই মাপের—14 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হল।
15 O comprimento de cada cortina era de trinta côvados, e a largura de quatro côvados; as onze cortinas eram da mesma medida.
16 তাঁরা পর্দাগুলির মধ্যে পাঁচটি একসাথে জুড়ে এক পাটি করলেন এবং অন্য ছটি জুড়ে আর এক পাটি করলেন।
16 uniram cinco destas cortinas à parte, e as outras seis à parte.
17 পরে তাঁরা এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি করলেন এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তা করলেন।
17 Fizeram cinqüenta laçadas na orla da última cortina do primeiro grupo, e cinqüenta laçadas na orla da primeira cortina do segundo grupo.
18 তাঁবুটি একসাথে অক্ষুণ্ণ অবস্থায় বেঁধে রাখার জন্য তাঁরা ব্রোঞ্জের পঞ্চাশটি আঁকড়া তৈরি করলেন।
18 Fizeram também cinqüenta colchetes de bronze, para ajuntar a tenda, para que viesse a ser um todo.
19 পরে তাঁরা সেই তাঁবু ঢেকে রাখার জন্য মেষের চামড়া লাল রং করে, তা দিয়ে একটি আচ্ছাদন তৈরি করলেন, এবং সেটির উপর অন্য এক টেকসই চামড়া দিয়ে আরও একটি আচ্ছাদন তৈরি করলেন।
19 Fizeram para a tenda uma cobertura de peles de carneiros tintas de vermelho, e por cima desta uma cobertura de peles de golfinhos.
20 তাঁরা সমাগম তাঁবুর জন্য বাবলা কাঠ দিয়ে খাড়া কাঠামো তৈরি করলেন।
20 Também fizeram, de madeira de acácia, as tábuas para o tabernáculo, as quais foram colocadas verticalmente.
21 প্রত্যেকটি কাঠামো 4.5 মিটার করে লম্বা ও 68 সেন্টিমিটার করে চওড়া হল,
21 O comprimento de cada tábua era de dez côvados, e a largura de um côvado e meio.
22 এবং কাঠামোর বেরিয়ে থাকা অংশ দুটি পরস্পরের সমান্তরাল করে বসানো হল। এভাবেই তাঁরা সমাগম তাঁবুর সব কাঠামো তৈরি করলেন।
22 Cada tábua tinha duas couceiras, unidas uma à outra; assim fizeram com todas as tábuas do tabernáculo.
23 সমাগম তাঁবুর দক্ষিণ দিকের জন্য তাঁরা কুড়িটি কাঠামো তৈরি করলেন
23 Assim, pois, fizeram as tábuas para o tabernáculo; vinte tábuas para o lado que dá para o sul;
24 এবং সেগুলির তলায় দেওয়ার জন্য—প্রত্যেকটি কাঠামোর জন্য দুটি করে, ও প্রত্যেকটি বেরিয়ে থাকা অংশের তলায় একটি করে মোট চল্লিশটি রুপোর ভিত তৈরি করলেন।
24 e fizeram quarenta bases de prata para se pôr debaixo das vinte tábuas: duas bases debaixo de uma tábua para as suas duas couceiras, e duas debaixo de outra, para as duas couceiras dela.
25 অন্য দিকের, সমাগম তাঁবুর উত্তর দিকের জন্য তাঁরা কুড়িটি কাঠামো
25 Também para o segundo lado do tabernáculo, o que dá para o norte, fizeram vinte tábuas,
26 এবং প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে মোট চল্লিশটি রুপোর ভিত তৈরি করলেন।
26 com as suas quarenta bases de prata, duas bases debaixo de uma tábua, e duas bases debaixo de outra.
27 শেষ প্রান্তের, অর্থাৎ, সমাগম তাঁবুর পশ্চিম প্রান্তের জন্য তাঁরা ছয়টি কাঠামো তৈরি করলেন,
27 Para o lado posterior do tabernáculo, o que dá para o ocidente, fizeram seis tábuas.
28 এবং শেষ প্রান্তে সমাগম তাঁবুর কোণাগুলির জন্যও দুটি কাঠামো তৈরি হল।
28 E para os dois cantos do tabernáculo no lado posterior, fizeram mais duas tábuas.
29 এই দুই কোনায় কাঠামোগুলি নিচ থেকে একদম চূড়া পর্যন্ত দ্বিগুণ মাপের হল এবং একটিই চক্রে সেগুলি লাগানো হল; দুটি কোনা একইরকম ভাবে তৈরি করা হল।
29 Por baixo eram duplas, do mesmo modo se estendendo até a primeira argola, em cima; assim fizeram com as duas tábuas nos dois cantos.
30 অতএব সেখানে আটটি কাঠামো ও প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে—মোট ষোলোটি রুপোর ভিত ছিল।
30 Assim havia oito tábuas com as suas bases de prata, a saber, dezesseis bases, duas debaixo de cada tábua.
31 এছাড়াও তাঁরা বাবলা কাঠের আগল তৈরি করলেন: সমাগম তাঁবুর একদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি,
31 Fizeram também travessões de madeira de acácia: cinco travessões para as tábuas de um lado do tabernáculo,
32 অন্য দিকের কাঠামোগুলির জন্য পাঁচটি, এবং সমাগম তাঁবুর শেষ প্রান্তে, পশ্চিমদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি।
32 e cinco para as tábuas do outro lado do tabernáculo, e outros cinco para as tábuas do tabernáculo no lado posterior, o que dá para o ocidente.
33 তাঁরা এমনভাবে মধ্যবর্তী আগলটি তৈরি করলেন যে সেটি কাঠামোর মাঝখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সম্প্রসারিত হল।
33 Fizeram que o travessão do meio passasse ao meio das tábuas duma extremidade até a outra.
34 কাঠামোগুলি তাঁরা সোনা দিয়ে মুড়ে দিলেন এবং আগলগুলি ধরে রাখার জন্য সোনার আংটা তৈরি করলেন। আগলগুলিও তাঁরা সোনা দিয়ে মুড়ে দিলেন।
34 E cobriram as tábuas de ouro, e de ouro fizeram as suas argolas como lugares para os travessões; também os travessões cobriu de ouro.
35 তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি করলেন, এবং দক্ষ কারিগর দিয়ে তাতে করূবদের নকশা ফুটিয়ে তুললেন।
35 Fizeram então o véu de azul, púrpura, carmesim e linho fino torcido; com querubins, obra de artífice, o fizeram.
36 সেটির জন্য তাঁরা বাবলা কাঠের চারটি খুঁটি তৈরি করলেন এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। সেগুলির জন্য তাঁরা সোনার আঁকড়া তৈরি করলেন এবং সেগুলির চারটি রুপোর ভিতও ঢালাই করে দিলেন।
36 E fizeram-lhe quatro colunas de madeira de acácia e as cobriram de ouro; e seus colchetes fizeram de ouro; e fundiram-lhes quatro bases de prata.
37 তাঁবুর প্রবেশদ্বারের জন্য নীল, বেগুনি, টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি করলেন—যা হল একজন সূচিশিল্পীর হস্তকলা;
37 Fizeram também para a porta da tenda um reposteiro de azul, púrpura, carmesim e linho fino torcido, obra de bordador,
38 এবং তাঁরা পাঁচটি খুঁটি ও সেগুলির জন্য আঁকড়াও তৈরি করলেন। তাঁরা খুঁটিগুলির চূড়া ও বেড়ীগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন এবং ব্রোঞ্জ দিয়ে সেগুলির পাঁচটি ভিত তৈরি করলেন।
38 com as suas cinco colunas e os seus colchetes; e de ouro cobriu os seus capitéis e as suas faixas; e as suas cinco bases eram de bronze.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Êxodo 36, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.