Êxodo 35
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NAA
1 মোশি সমগ্র ইস্রায়েলী সমাজকে একত্রিত করলেন এবং তাদের বললেন, “সদাপ্রভু তোমাদের এরকম করার আদেশ দিয়েছেন:
1 Moisés convocou toda a congregação dos filhos de Israel e lhes disse: — São estas as palavras que o
2 ছয় দিন কাজ করা যাবে, কিন্তু সপ্তম দিনটি তোমাদের জন্য পবিত্র দিন, সদাপ্রভুর উদ্দেশে সাব্বাথের এক বিশ্রামবার হবে। যে কেউ এদিন কোনও কাজ করবে তাকে মেরে ফেলতে হবে।
2 Seis dias vocês trabalharão, mas o sétimo dia lhes será santo, o sábado do repouso solene ao Senhor ; quem nele trabalhar morrerá.
3 সাব্বাথবারে তোমাদের কোনও বাড়িতে আগুন জ্বালিয়ো না।”
3 Não acendam fogo em nenhuma das suas moradas no dia do sábado.
4 মোশি সমগ্র ইস্রায়েল সমাজকে বললেন, “সদাপ্রভু তোমাদের এরকম করার আদেশ দিয়েছেন:
4 Moisés disse a toda a congregação dos filhos de Israel: — Esta é a palavra que o
5 তোমাদের কাছে যা আছে তা থেকে সদাপ্রভুর জন্য এক উপহার নিয়ো। যে কেউ ইচ্ছুক, সে সদাপ্রভুর উদ্দেশে এক উপহাররূপে এগুলি আনুক:
5 Separem do que vocês têm uma oferta ao Senhor . Cada um, de coração disposto, voluntariamente a trará por oferta ao Senhor : ouro, prata, bronze,
6 নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি মসিনা;
6 pano azul, púrpura, carmesim, linho fino, pelos de cabra,
7 লাল রং করা মেষের ছাল এবং অন্য এক ধরনের টেকসই চামড়া;
7 peles de carneiro tingidas de vermelho, peles finas, madeira de acácia,
8 আলোর জন্য জলপাই তেল;
8 azeite para a iluminação, especiarias para o óleo da unção e para o incenso aromático,
9 এবং এফোদ ও বুকপাটার উপরে বসানোর জন্য স্ফটিকমণি ও অন্যান্য মণিরত্ন।
9 pedras de ônix e pedras de engaste para a estola sacerdotal e para o peitoral.
10 “তোমাদের মধ্যে যারা দক্ষ কারিগর, তাদের এগিয়ে আসতে হবে ও সদাপ্রভুর আদেশানুসারে সবকিছু করতে হবে:
10 — Venham todos os homens hábeis entre vocês e façam tudo o que o Senhor ordenou:
11 “আবাস এবং সেটির তাঁবু ও সেটির আচ্ছাদন, আঁকড়া, কাঠামো, আগল, খুঁটি ও ভিতগুলি;
11 o tabernáculo com a sua tenda e a sua cobertura, os seus ganchos, as suas tábuas, as suas vigas superiores, as suas colunas e as suas bases;
12 সিন্দুক ও সেটির খুঁটিগুলি এবং প্রায়শ্চিত্ত-আচ্ছাদন ও সেটিকে আড়াল করে থাকা পর্দা;
12 a arca e os seus cabos, o propiciatório e o véu do cortinado;
13 টেবিল ও সেটির খুঁটিগুলি এবং সেটির সব উপকরণ ও দর্শন-রুটি;
13 a mesa e os seus cabos, todos os seus utensílios e os pães da proposição;
14 আলো দেওয়ার জন্য দীপাধার ও সেটির আনুষঙ্গিক উপকরণ, প্রদীপ ও আলোর জন্য তেল;
14 o candelabro da iluminação, os seus utensílios, as suas lâmpadas e o azeite para a iluminação;
15 ধূপবেদি ও সেটির খুঁটিগুলি, অভিষেক-তেল ও সুগন্ধি ধূপ;
15 o altar do incenso e os seus cabos, o óleo da unção, o incenso aromático e o cortinado da porta à entrada do tabernáculo;
16 হোমবলির বেদি ও সেটির ব্রোঞ্জের জাফরি, সেটির খুঁটিগুলি ও সেটির সব পাত্র;
16 o altar do holocausto e a sua grelha de bronze, os seus cabos e todos os seus utensílios, a bacia e o seu suporte;
17 প্রাঙ্গণের পর্দাগুলি ও সেখানকার খুঁটি ও ভিতগুলি, এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের জন্য পর্দা;
17 as cortinas do átrio, as suas colunas, as suas bases e o cortinado da porta do átrio;
18 সমাগম তাঁবুর ও প্রাঙ্গণের জন্য তাঁবু-খুটা এবং সেগুলির দড়াদড়ি;
18 as estacas do tabernáculo, as estacas do átrio e as suas cordas;
19 হাতে বোনা যে পোশাক পরে পবিত্রস্থানে পরিচর্যা করতে হত, সেগুলি ও যাজক হারোণের জন্য পবিত্র পোশাক এবং যাজকরূপে সেবা করার সময় তাঁর ছেলেদের যে পোশাকগুলি পরে, সেই পোশাকগুলিও।”
19 as vestes do ministério para ministrar no santuário, as vestes santas do sacerdote Arão e as vestes de seus filhos, para oficiarem como sacerdotes.
20 পরে সমগ্র ইস্রায়েলী সমাজ মোশির কাছ থেকে চলে গেল,
20 Então toda a congregação dos filhos de Israel saiu da presença de Moisés.
21 এবং যে যে ইচ্ছুক হল ও যাদের অন্তর তোলপাড় হল, তারা প্রত্যেকে এগিয়ে এল এবং সমাগম তাঁবুর জন্য, সেখানকার সব সেবাকাজের জন্য, ও পবিত্র পোশাকগুলির জন্য সদাপ্রভুর কাছে এক উপহার নিয়ে এল।
21 Todo aquele cujo coração o moveu e cujo espírito o impeliu veio e trouxe a oferta ao Senhor para a obra da tenda do encontro, para todo o seu serviço e para as vestes sagradas.
22 পুরুষ-স্ত্রী নির্বিশেষে যারা যারা ইচ্ছুক হল, তারা এগিয়ে এল এবং সব ধরনের সোনার অলংকার নিয়ে এল: বালা, কানের দুল, আংটি ও গয়নাগাটি। তারা সবাই তাদের সোনাদানা সদাপ্রভুর উদ্দেশে এক দোলনীয়-নৈবেদ্যরূপে উৎসর্গ করল।
22 Vieram homens e mulheres, todos dispostos de coração. Trouxeram fivelas, pendentes, anéis, braceletes, todos os objetos de ouro; todo homem fazia oferta de ouro ao Senhor .
23 যার যার কাছে নীল, বেগুনি বা টকটকে লাল রংয়ের সুতো অথবা মিহি মসিনা, বা ছাগলের লোম, লাল রং করা মেষচর্ম অথবা অন্যান্য টেকসই চামড়া ছিল, তারা প্রত্যেকে সেগুলি নিয়ে এল।
23 E todos os que tinham pano azul, púrpura, carmesim, linho fino, pelos de cabra, peles de carneiro tingidas de vermelho e peles de animais marinhos trouxeram isso também.
24 যারা যারা রুপো বা ব্রোঞ্জের উপহার উৎসর্গ করল, সদাপ্রভুর উদ্দেশেই তারা সেটি নিয়ে এল, এবং যাদের কাছে যে কোনো কাজে ব্যবহারের উপযোগী বাবলা কাঠ ছিল তারা প্রত্যেকেই তা নিয়ে এল।
24 Todo aquele que fazia oferta de prata ou de bronze trazia isso como oferta ao Senhor ; e todo aquele que possuía madeira de acácia para toda obra do serviço a trazia também.
25 এক একজন দক্ষ মহিলা নিজের হাতে সুতো কেটেছিল ও নীল, বেগুনি বা টকটকে লাল রংয়ের সুতো অথবা মিহি মসিনা—যা কেটেছিল তাই আনল।
25 Todas as mulheres hábeis traziam o que, por suas próprias mãos, tinham fiado: pano azul, púrpura, carmesim e linho fino.
26 আর যেসব মহিলা ইচ্ছুক হল ও যাদের সেই দক্ষতা ছিল, তারা ছাগলের লোম দিয়ে সুতো কেটেছিল।
26 E todas as mulheres cujo coração as moveu em habilidade fiavam os pelos de cabra.
27 নেতারা এফোদ ও বুকপাটায় বসানোর জন্য স্ফটিকমণি ও অন্যান্য মণিরত্ন আনলেন।
27 Os chefes traziam pedras de ônix, pedras de engaste para a estola sacerdotal e para o peitoral,
28 এছাড়াও তারা আলোর জন্য এবং অভিষেক-তেলের জন্য ও সুগন্ধি ধূপের জন্য মশলাপাতি ও জলপাই তেল আনলেন।
28 as especiarias e o azeite para a iluminação, para o óleo da unção e para o incenso aromático.
29 যেসব ইস্রায়েলী স্ত্রী-পুরুষ ইচ্ছুক হল, তারা মোশির মাধ্যমে সদাপ্রভু তাঁর জন্য তাদের যেসব কাজ করার আদেশ দিয়েছিলেন, তা করার জন্য সদাপ্রভুর কাছে স্বেচ্ছাদান নিয়ে এল।
29 Os filhos de Israel trouxeram oferta voluntária ao Senhor , a saber, todo homem e mulher cujo coração os dispôs para trazerem uma oferta para toda a obra que o Senhor havia ordenado que se fizesse por meio de Moisés.
30 পরে মোশি ইস্রায়েলীদের বললেন, “দেখো, সদাপ্রভু যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছেন,
30 Moisés disse aos filhos de Israel: — Eis que o
31 এবং তিনি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছেন—
31 e o Espírito de Deus o encheu de habilidade, inteligência e conhecimento em todo artifício,
32 যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে শিল্পবোধসম্পন্ন নকশা ফুটিয়ে তোলে,
32 para elaborar desenhos e trabalhar em ouro, em prata, em bronze,
33 মণিরত্ন কেটে বসায়, কাঠের কাজ করে এবং সব ধরনের শিল্পবোধসম্পন্ন কারুশিল্পের কাজে লিপ্ত হয়।
33 para lapidação de pedras de engaste, para entalho de madeira e para todo tipo de trabalho artesanal.
34 আর তিনি তাকে ও দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব, এই দুজনকেই অন্যান্য মানুষজনকে শিক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন।
34 Também lhe dispôs o coração para ensinar os outros, tanto a ele como a Aoliabe, filho de Aisamaque, da tribo de Dã.
35 তিনি তাদের ও তাঁতিদের খোদাইকারী, নকশাকার ও সূচিশিল্পীরূপে নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি মসিনা দিয়ে সব ধরনের কাজ করার দক্ষতায় পরিপূর্ণ করেছেন—তারা সবাই দক্ষ কারিগর ও নকশাকার।
35 Encheu-os de habilidade para fazer toda obra de mestre, até a mais engenhosa, e a do bordador em pano azul, em púrpura, em carmesim e em linho fino, e a do tecelão, sim, todo tipo de trabalho e a elaborar desenhos.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Êxodo 35, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.