Êxodo 25

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NTLH

Sair da comparação
NTLH Nova Tradução na Linguagem de Hoje 2000
1 সদাপ্রভু মোশিকে বললেন,
1 O Senhor Deus disse a Moisés:
2 “ইস্রায়েলীদের আমার কাছে এক নৈবেদ্য আনতে বলো। আমার জন্য তোমাকে সেই প্রত্যেকজনের কাছ থেকে নৈবেদ্য গ্রহণ করতে হবে যারা আন্তরিকভাবে দান দিতে ইচ্ছুক।
2 — Diga aos israelitas que me deem uma oferta. Receba as ofertas que eles quiserem dar de bom coração.
3 “এই নৈবেদ্যগুলি তোমাকে তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে:
3 Essas ofertas podem ser ouro, prata ou bronze;
4 নীল, বেগুনি, ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি মসিনা;
4 fios de lã azul, púrpura e vermelha; linho fino; tecido feito de pelos de cabra;
5 লাল রং করা মেষের ছাল এবং অন্য এক ধরনের টেকসই চামড়া;
5 peles de carneiro tingidas de vermelho e peles finas; madeira de acácia;
6 আলোর জন্য জলপাই তেল;
6 azeite para lamparinas; especiarias para a preparação do azeite de ungir e para o incenso de cheiro agradável;
7 এবং এফোদ ও বুকপাটার উপরে বসানোর জন্য স্ফটিকমণি ও অন্যান্য মণিরত্ন।
7 pedras de ônix e outras pedras de valor para serem colocadas no manto sacerdotal e no peitoral do Grande Sacerdote .
8 “পরে আমার জন্য এক পবিত্রস্থান তৈরি করতে তাদের দিয়ো, এবং আমি তাদের মধ্যে বসবাস করব।
8 Os israelitas deverão fazer uma Tenda Sagrada para mim a fim de que eu possa morar no meio deles.
9 আমি তোমাদের যে নমুনাটি দেখিয়ে দেব ঠিক সেই অনুসারেই এই সমাগম তাঁবু ও সেটির সব আসবাবপত্র তৈরি কোরো।
9 — E você, Moisés, faça a Tenda e todos os seus móveis de acordo com o modelo que eu vou lhe mostrar.
10 “প্রায় 1.1 মিটার লম্বা এবং 68 সেন্টিমিটার করে চওড়া ও উঁচু বাবলা কাঠের একটি সিন্দুক তাদের তৈরি করতে দিয়ো।
10 — Diga aos israelitas que façam uma arca de madeira de acácia, de um metro e dez de comprimento por sessenta e seis centímetros de largura e sessenta e seis de altura.
11 ভিতরে ও বাইরে, দুই দিকেই এটি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিয়ো, এবং এটির চারপাশে সোনার এক ছাঁচ তৈরি কোরো।
11 Revistam de ouro puro essa caixa, por dentro e por fora. E em toda a volta coloquem um remate de ouro.
12 এটির জন্য সোনার চারটি কড়া ঢালাই কোরো এবং সেগুলি এটির চারটি পায়াতে আটকে দিয়ো, দুটি কড়া একদিকে ও দুটি কড়া অন্যদিকে।
12 Façam também quatro argolas de ouro e ponham nos quatro pés, ficando duas argolas de cada lado.
13 পরে বাবলা কাঠের খুঁটিগুলি তৈরি কোরো এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো।
13 Façam cabos de madeira de acácia e revistam de ouro.
14 সিন্দুকটি বহন করার জন্য সেটির দুই পাশে থাকা কড়াগুলিতে সেই খুঁটিগুলি ঢুকিয়ে দিয়ো।
14 Enfiem os cabos nas argolas nos lados da arca, para que ela possa ser carregada.
15 এই সিন্দুকের কড়ার মধ্যে যেন সেই খুঁটিগুলি থাকে; সেগুলি সরানো যাবে না।
15 Os cabos ficarão nas argolas da arca e não serão tirados dela.
16 পরে সেই সিন্দুকটিতে বিধিনিয়মের সেই ফলকগুলি রেখো, যেগুলি আমি তোমাদের দেব।
16 Eu lhe darei as duas placas de pedra, onde estão escritos os mandamentos; e você porá essas placas na arca.
17 “খাঁটি সোনা দিয়ে প্রায় 1.1 মিটার লম্বা এবং 68 সেন্টিমিটার চওড়া একটি প্রায়শ্চিত্ত-আচ্ছাদন তৈরি কোরো।
17 — Faça também uma tampa de ouro puro, de um metro e dez de comprimento por sessenta e seis centímetros de largura.
18 আর সেই আচ্ছাদনের শেষ প্রান্তের দিকে পিটানো সোনা দিয়ে দুটি করূব তৈরি কোরো।
18 Faça dois querubins de ouro batido,
19 একটি করূব এক প্রান্তে এবং দ্বিতীয়টি অন্য প্রান্তে তৈরি কোরো; দুই প্রান্তেই আবরণসহ একটি করে করূব তৈরি কোরো।
19 um para cada ponta da tampa. Isso deve ser feito de modo que os querubins formem uma só peça com a tampa.
20 করূবেরা তাদের ডানা উপর দিকে ছড়িয়ে রেখে, সেই আবরণটির উপরে নিজেদের দেহ দিয়ে ছায়া ফেলবে। করূবেরা পরস্পরের দিকে মুখ করে, সেই আবরণের দিকে তাকিয়ে থাকবে।
20 Os querubins ficarão de frente um para o outro, olhando para a tampa. As suas asas ficarão abertas, cobrindo a tampa.
21 আবরণটি সিন্দুকের চূড়ায় রাখবে এবং সিন্দুকে সেই বিধিনিয়মের ফলকগুলি রাখবে, যেগুলি আমি তোমাদের দেব।
21 Coloque dentro da arca as duas placas de pedra que eu vou lhe dar e ponha a tampa na arca.
22 সেখানে, সেই দুই করূবের মাঝখানে বিধিনিয়মের সিন্দুকের উপরে রাখা সেই আবরণের উপরেই আমি তোমার সঙ্গে দেখা করব ও ইস্রায়েলীদের জন্য তোমাকে আমার সমস্ত আজ্ঞা দেব।
22 Ali eu me encontrarei com você e, de cima da tampa, do meio dos dois querubins, eu lhe darei as minhas leis para o povo de Israel.
23 “বাবলা কাঠ দিয়ে প্রায় 90 সেন্টিমিটার লম্বা, 45 সেন্টিমিটার চওড়া ও 68 সেন্টিমিটার উঁচু একটি টেবিল তৈরি কোরো।
23 — Você deverá fazer também uma mesa de madeira de acácia, com as seguintes medidas: oitenta e oito centímetros de comprimento por quarenta e quatro de largura e sessenta e seis de altura.
24 খাঁটি সোনা দিয়ে সেটি মুড়ে দিয়ো এবং সেটির চারপাশে সোনার এক ছাঁচ তৈরি কোরো।
24 Revista de ouro puro a mesa e coloque um remate de ouro em volta dela.
25 এছাড়াও সেটির চারপাশে প্রায় 7.5 সেন্টিমিটার চওড়া চক্রবেড় তৈরি করে সেই চক্রবেড়ের উপর সোনার এক ছাঁচ রেখো।
25 Em volta da mesa faça um friso de quatro dedos de largura e um remate de ouro em volta do friso.
26 টেবিলের জন্য সোনার চারটি কড়া তৈরি কোরো ও যেখানে সেই চারটি পায়া আছে, সেই চার প্রান্তে সেগুলি বেঁধে দিয়ো।
26 Faça também quatro argolas de ouro e ponha nos quatro cantos, perto dos quatro pés.
27 কড়াগুলি যেন সেই চক্রবেড়গুলির কাছাকাছি থাকে ও সেই টেবিলটি বহন করার উপযোগী খুঁটিগুলি যেন সেগুলি ধরে রাখতে পারে।
27 Perto do friso deverão ser colocadas as argolas por onde passam os cabos para se carregar a mesa.
28 বাবলা কাঠ দিয়ে খুঁটিগুলি তৈরি কোরো, সেগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো এবং সেগুলির সাথে সাথে টেবিলটিও বহন কোরো।
28 Esses cabos deverão ser feitos de madeira de acácia e revestidos de ouro. A mesa será carregada por esses cabos.
29 আর খাঁটি সোনা দিয়ে এটির থালা ও বাসন, এছাড়াও নৈবেদ্য ঢেলে দেওয়ার জন্য এটির কলশি ও গামলাও তৈরি কোরো।
29 Faça os pratos, os copos, as taças e as jarras que serão usados para as ofertas de vinho. Tudo isso deverá ser feito de ouro puro.
30 সবসময় আমার সামনে রাখার জন্য এই টেবিলে দর্শন-রুটি সাজিয়ে রেখো।
30 A mesa será colocada na frente da arca da aliança , e em cima da mesa estarão sempre os pães sagrados que são oferecidos a mim.
31 “খাঁটি সোনার এক দীপাধার তৈরি কোরো। এটির ভিত ও দণ্ড পিটিয়ে নিতে হবে, এবং সেগুলির সাথে সাথে এতে একই টুকরো দিয়ে ফুলের মতো দেখতে পানপাত্র, কুঁড়ি ও মুকুলগুলিও তৈরি কোরো।
31 — Faça um candelabro de ouro puro. A sua base e a sua haste deverão ser de ouro batido. As flores que enfeitarão o candelabro, com os seus botões e as suas pétalas, formarão uma só peça com ele.
32 সেই দীপাধারের পাশ থেকে ছয়টি শাখা বেরিয়ে আসবে—একদিকে তিনটি এবং অন্যদিকে তিনটি।
32 Dos seus lados sairão seis braços, três de um lado e três do outro.
33 একটি শাখায় কুঁড়ি ও মুকুল সহ কাগজি বাদামের আকৃতিবিশিষ্ট তিনটি পানপাত্র থাকবে, পরবর্তী শাখাতে তিনটি, এবং সেই দীপাধার থেকে বেরিয়ে আসা ছয়টি শাখার সবকটিতে একইরকম হবে।
33 Cada um dos seis braços deverá ter três flores com o formato de flor de amendoeira, com os seus botões e as suas pétalas.
34 আর সেই দীপাধারে কুঁড়ি ও মুকুল সহ কাগজি বাদামফুলের মতো আকৃতিবিশিষ্ট চারটি পানপাত্র থাকবে।
34 — A haste do candelabro deverá ter quatro flores com o formato de flor de amendoeira, com os seus botões e as suas pétalas.
35 সেই দীপাধার থেকে বেরিয়ে আসা মোট ছয়টি শাখার মধ্যে প্রথম জোড়া শাখার নিচে একটি কুঁড়ি থাকবে, দ্বিতীয় জোড়া শাখার নিচে দ্বিতীয় একটি কুঁড়ি থাকবে, এবং তৃতীয় জোড়ার নিচে তৃতীয় একটি কুঁড়ি থাকবে।
35 Debaixo de cada um dos três pares de braços deverá haver um botão de amendoeira.
36 সেই দীপাধারের সাথে একই টুকরো দিয়ে সেই কুঁড়ি ও শাখাগুলিও পিটানো খাঁটি সোনা দিয়ে তৈরি করতে হবে।
36 Os botões, os braços e o candelabro deverão formar uma só peça de ouro puro batido.
37 “পরে এর সাতটি প্রদীপ তৈরি কোরো ও সেগুলি সেটির উপর এমনভাবে সাজিয়ে রেখো যেন সেগুলি সেটির সামনের দিকের প্রাঙ্গণে আলো ফেলে।
37 Faça sete lamparinas para o candelabro e coloque-as na parte de cima, de maneira que iluminem a frente dele.
38 এর পলতে ছাঁটার যন্ত্র ও বারকোশগুলিও খাঁটি সোনার হবে।
38 As tesouras de cortar os pavios das lamparinas e os cinzeiros deverão ser de ouro puro.
39 দীপাধার ও এইসব আনুষঙ্গিক উপকরণের জন্য এক তালন্ত খাঁটি সোনা ব্যবহার করতে হবে।
39 Use trinta e quatro quilos de ouro puro para fazer o candelabro e todas as peças que o acompanham.
40 দেখো, পর্বতের উপরে তোমাকে যে নকশা দেখানো হয়েছিল, সেই অনুযায়ী সবকিছু নির্মাণ কোরো।
40 — E tenha o cuidado de fazer tudo de acordo com o modelo que eu lhe mostrei no monte.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Êxodo 25, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.