Êxodo 19

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 ইস্রায়েলীরা মিশর ছেড়ে বেরিয়ে আসার পর তৃতীয় মাসের প্রথম দিনে—ঠিক সেদিনই—তারা সীনয় মরুভূমিতে এসেছিল।
1 Ao terceiro mês da saída dos filhos de Israel da terra do Egito, no mesmo dia, vieram ao deserto do Sinai.
2 রফীদীম থেকে যাত্রা শুরু করার পর, তারা সীনয় মরুভূমিতে প্রবেশ করল, এবং পর্বতের সামনের দিকে ইস্রায়েল সেখানে মরুভূমিতে শিবির স্থাপন করল।
2 Tendo partido de Refidim, vieram ao deserto do Sinai e acamparam-se no deserto; Israel, pois, ali acampou-se defronte do monte.
3 পরে মোশি ঈশ্বরের কাছে উঠে গেলেন এবং সদাপ্রভু পর্বত থেকে তাঁকে ডাক দিয়ে বললেন, “যাকোবের বংশধরদের কাছে এবং ইস্রায়েলের লোকজনের কাছে তোমাকে একথাই বলতে হবে:
3 E subiu Moisés a Deus, e o Senhor o chamou do monte, dizendo: Assim falarás à casa de Jacó e anunciarás aos filhos de Israel:
4 ‘তোমরা নিজেরাই তো দেখেছ আমি মিশরের প্রতি কী করেছিলাম, এবং কীভাবে আমি তোমাদের ঈগলের ডানায় তুলে বহন করেছিলাম ও তোমাদের নিজের কাছে এনেছিলাম।
4 Vós tendes visto o que fiz aos egípcios, como vos levei sobre asas de águias, e vos trouxe a mim;
5 এখন তোমরা যদি পুরোপুরি আমার বাধ্য হও ও আমার নিয়ম পালন করো, তবে সব জাতির মধ্যে তোমরাই আমার নিজস্ব সম্পত্তি হবে। যদিও সমগ্র পৃথিবীই আমার,
5 agora, pois, se diligentemente ouvirdes a minha voz e guardardes o meu concerto, então, sereis a minha propriedade peculiar dentre todos os povos; porque toda a terra é minha.
6 তোমরা আমার জন্য যাজকদের এক রাজ্য এবং পবিত্র এক জাতি হবে।’ ইস্রায়েলীদের কাছে তোমাকে এইসব কথা বলতে হবে।”
6 E vós me sereis reino sacerdotal e povo santo. Estas são as palavras que falarás aos filhos de Israel.
7 অতএব মোশি ফিরে গেলেন এবং লোকদের প্রাচীনদের ডেকে পাঠালেন ও সদাপ্রভু তাঁকে যা যা বলার আদেশ দিয়েছিলেন সেসব কথা তাঁদের সামনে পেশ করলেন।
7 E veio Moisés, e chamou os anciãos do povo, e expôs diante deles todas estas palavras que o Senhor lhe tinha ordenado.
8 লোকজন সবাই একসঙ্গে উত্তর দিল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা সেসবকিছু করব।” অতএব মোশি তাদের উত্তর সদাপ্রভুর কাছে ফিরিয়ে দিলেন।
8 Então, todo o povo respondeu a uma voz e disse: Tudo o que o Senhor tem falado faremos. E relatou Moisés ao Senhor as palavras do povo.
9 সদাপ্রভু মোশিকে বললেন, “আমি এক ঘন মেঘে তোমার কাছে আসতে চলেছি, যেন লোকেরা শোনে যে আমি তোমার সঙ্গে কথা বলছি এবং তারা সবসময় তোমার উপর তাদের আস্থা স্থাপন করে।” লোকেরা কী বলেছিল তা তখন মোশি সদাপ্রভুকে বললেন।
9 E disse o Senhor a Moisés: Eis que eu virei a ti numa nuvem espessa, para que o povo ouça, falando eu contigo, e para que também te creiam eternamente. Porque Moisés tinha anunciado as palavras do seu povo ao Senhor .
10 আর সদাপ্রভু মোশিকে বললেন, “লোকদের কাছে যাও এবং আজ ও আগামীকাল তাদের পবিত্র করো। তারা তাদের জামাকাপড় ধুয়ে নিক
10 Disse também o Senhor a Moisés: Vai ao povo e santifica-os hoje e amanhã, e lavem eles as suas vestes
11 ও তৃতীয় দিনের জন্য প্রস্তুত থাকুক, কারণ সেদিনই সব লোকের চোখের সামনে সদাপ্রভু সীনয় পর্বতে নেমে আসবেন।
11 e estejam prontos para o terceiro dia; porquanto, no terceiro dia, o Senhor descerá diante dos olhos de todo o povo sobre o monte Sinai.
12 পর্বতের চারপাশে লোকদের জন্য সীমানা নির্দিষ্ট করে দাও ও তাদের বলো, ‘সাবধান, তোমরা কেউ যেন পর্বতের কাছে না যাও বা এর পাদদেশ স্পর্শ না করো। যে কেউ পর্বত স্পর্শ করবে তাকে মেরে ফেলতে হবে।
12 E marcarás limites ao povo em redor, dizendo: Guardai-vos, que não subais o monte nem toqueis o seu termo; todo aquele que tocar o monte certamente morrerá.
13 তাদের পাথর ছুঁড়ে বা তির নিক্ষেপ করে হত্যা করতে হবে; তাদের উপর যেন কোনও হাত না পড়ে। কোনও মানুষ বা পশুকে বেঁচে থাকার অনুমতি দেওয়া হবে না।’ একমাত্র যখন শিঙার সুদীর্ঘ শব্দ শোনা যাবে, তখনই তারা পর্বতের কাছে আসতে পারবে।”
13 Nenhuma mão tocará nele; porque certamente será apedrejado ou asseteado; quer seja animal, quer seja homem, não viverá; soando a buzina longamente, então, subirão o monte.
14 পর্বত থেকে মোশি নিচে ইস্রায়েলীদের কাছে নেমে আসার পর, তিনি তাদের পবিত্র করলেন, এবং তারা তাদের জামাকাপড় ধুয়ে নিল।
14 Então, Moisés desceu do monte ao povo e santificou o povo; e lavaram as suas vestes.
15 পরে তিনি লোকদের বললেন, “তৃতীয় দিনের জন্য তোমরা নিজেদের প্রস্তুত করো। যৌন সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকো।”
15 E disse ao povo: Estai prontos ao terceiro dia; e não chegueis a mulher.
16 তৃতীয় দিন সকালবেলায় বজ্রপাত হল ও বিদ্যুৎ চমকাল, একইসাথে ঘন মেঘে পর্বত ঢেকে গেল ও খুব জোরে শিঙার শব্দ শোনা গেল। শিবিরের মধ্যে প্রত্যেকে কেঁপে উঠল।
16 E aconteceu ao terceiro dia, ao amanhecer, que houve trovões e relâmpagos sobre o monte, e uma espessa nuvem, e um sonido de buzina mui forte, de maneira que estremeceu todo o povo que estava no arraial.
17 তখন মোশি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য নেতৃত্ব দিয়ে লোকদের শিবির থেকে বের করে আনলেন, এবং তারা পর্বতের পাদদেশে এসে দাঁড়াল।
17 E Moisés levou o povo fora do arraial ao encontro de Deus; e puseram-se ao pé do monte.
18 সীনয় পর্বত ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু অগ্নিবেষ্টিত হয়ে পর্বতের উপর নেমে এলেন। অগ্নিকুণ্ড থেকে ওঠা ধোঁয়ার মতো সেই ধোঁয়া গলগল করে সেখান থেকে উপরে উঠে গেল, এবং সমগ্র পর্বত থরথর করে কেঁপে উঠল।
18 E todo o monte Sinai fumegava, porque o Senhor descera sobre ele em fogo; e a sua fumaça subia como fumaça de um forno, e todo o monte tremia grandemente.
19 শিঙার শব্দ ক্রমশ জোরালো হল, মোশি কথা বললেন এবং ঈশ্বরের কণ্ঠস্বর তাঁকে উত্তর দিল।
19 E o sonido da buzina ia crescendo em grande maneira; Moisés falava, e Deus lhe respondia em voz alta.
20 সদাপ্রভু সীনয় পর্বতের চূড়ায় নেমে এলেন এবং মোশিকে পর্বতের চূড়ায় ডেকে নিলেন। অতএব মোশি উপরে উঠে গেলেন
20 E, descendo o Senhor sobre o monte Sinai, sobre o cume do monte, chamou o Senhor a Moisés ao cume do monte; e Moisés subiu.
21 এবং সদাপ্রভু তাঁকে বললেন, “নিচে নেমে যাও ও লোকদের সাবধান করে দাও, পাছে তারা জোর করে সদাপ্রভুকে দেখতে যায় ও তাদের মধ্যে অনেকে প্রাণ হারায়।
21 E disse o Senhor a Moisés: Desce, protesta ao povo que não traspasse o termo para ver o Senhor , a fim de muitos deles não perecerem.
22 এমনকি যারা সদাপ্রভুর নিকটবর্তী হয়, সেই যাজকরাও যেন নিজেদের পবিত্র করে, তা না হলে সদাপ্রভু তাদের বিরুদ্ধে সহসা আবির্ভূত হবেন।”
22 E também os sacerdotes, que se chegam ao Senhor , se hão de santificar, para que o Senhor não se lance sobre eles.
23 মোশি সদাপ্রভুকে বললেন, “লোকেরা সীনয় পর্বতে উঠে আসতে পারবে না, কারণ তুমি নিজেই আমাদের সাবধান করে দিয়েছ, ‘পর্বতের চারপাশে সীমানা নির্দিষ্ট করে রাখো এবং সেটিকে পবিত্রতায় পৃথক করে রাখো।’ ”
23 Então, disse Moisés ao Senhor : O povo não poderá subir o monte Sinai, porque tu nos tens protestado, dizendo: Marca termos ao monte e santifica-o.
24 সদাপ্রভু উত্তর দিলেন, “নিচে নেমে যাও এবং হারোণকে তোমার সঙ্গে নিয়ে উপরে উঠে এসো। কিন্তু যাজকেরা ও লোকেরা যেন জোর করে সদাপ্রভুর কাছে উঠে আসার চেষ্টা না করে, তা না হলে তিনি তাদের বিরুদ্ধে সহসা আবির্ভূত হবেন।”
24 E disse-lhe o Senhor : Vai, desce; depois, subirás tu, e Arão contigo; os sacerdotes, porém, e o povo não traspassem o termo para subir ao Senhor , para que não se lance sobre eles.
25 অতএব মোশি নিচে লোকদের কাছে নেমে গেলেন এবং তাদের এসব কথা বললেন।
25 Então, Moisés desceu ao povo e disse-lhes isto.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Êxodo 19, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.