Esdras 7

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 এই সমস্ত ঘটনার পর, পারস্য-সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সময় সরায়ের পুত্র ইষ্রা, সরায় ছিলেন অসরিয়ের পুত্র, অসরিয় হিল্কিয়ের পুত্র,
1 Depois dessas coisas, no reinado de Artaxerxes, rei da Pérsia, vivia Esdras, filho de Seraías, filho de Azarias, filho de Hilquias,
2 হিল্কিয় শল্লুমের পুত্র, শল্লুম সাদোকের পুত্র, সাদোক অহীটূবের পুত্র,
2 filho de Salum, filho de Zadoque, filho de Aitube,
3 অহীটূব অমরিয়ের পুত্র, অমরিয় অসরিয়ের পুত্র, অসরিয় মরায়োতের পুত্র
3 filho de Amarias, filho de Azarias, filho de Meraiote,
4 মরায়োত সরহিয়ের পুত্র, সরহিয় উষির পুত্র, উষি বুক্কির পুত্র
4 filho de Zeraías, filho de Uzi, filho de Buqui,
5 বুক্কি অবিশূয়ের পুত্র, অবীশূয় পীনহসের পুত্র, পীনহস ইলিয়াসরের পুত্র, ইলীয়াসর প্রধান যাজক হারোণের পুত্র।
5 filho de Abisua, filho de Finéias, filho de Eleazar, filho do sumo sacerdote Arão.
6 এই ইষ্রা ব্যাবিলন থেকে সেখানে এলেন। তিনি ছিলেন ইস্রায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু সদাপ্রভুর প্রদত্ত মোশির ব্যবস্থাপুস্তকের একজন জ্ঞানসম্পন্ন শিক্ষক। তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু সদাপ্রভুর কৃপা তাঁর উপরে ছিল, সেইজন্য তিনি যা কিছু রাজার কাছে চেয়েছিলেন, রাজা তাঁকে সবকিছুই দিয়েছিলেন।
6 Este Esdras veio da Babilônia. Ele era um escriba que conhecia muito a Lei de Moisés dada pelo Senhor, o Deus de Israel. O rei lhe concedera tudo o que ele tinha pedido, pois a mão do Senhor, o seu Deus, estava sobre ele.
7 সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে কিছু ইস্রায়েলী সন্তান, তাদের মধ্যে যাজক ও লেবীয়দের, গায়ক, দারোয়ান, মন্দিরের পরিচারকবৃন্দ জেরুশালেমে এসে উপস্থিত হল।
7 Alguns dos israelitas, inclusive sacerdotes, levitas, cantores, porteiros e servidores do templo, também foram para Jerusalém no sétimo ano do reinado de Artaxerxes.
8 সম্রাটের সপ্তম বছরের পঞ্চম মাসে ইষ্রা জেরুশালেমে এসে উপস্থিত হলেন।
8 Esdras chegou a Jerusalém no quinto mês do sétimo ano desse reinado.
9 তিনি প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে জেরুশালেমের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। ঈশ্বরের মঙ্গলময় হস্ত তাঁর উপর ছিল বলে তিনি পঞ্চম মাসের প্রথম দিনে জেরুশালেমে এসে উপস্থিত হয়েছিলেন।
9 No dia primeiro do primeiro mês ele saiu da Babilônia, e chegou a Jerusalém no primeiro dia do quinto mês, porquanto a boa mão de seu Deus estava sobre ele.
10 যেহেতু ইষ্রা প্রভু সদাপ্রভুর পবিত্র শাস্ত্র অধ্যয়ন এবং তাঁর বিধিকলাপ পালন করতেন, তিনি ইস্রায়েলের লোকেদের কাছে সেই বিধিনির্দেশ ও অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতেন।
10 Pois Esdras tinha decidido dedicar-se a estudar a Lei do Senhor e a praticá-la, e a ensinar os seus decretos e mandamentos aos israelitas.
11 সম্রাট অর্তক্ষস্ত এই পত্রটি ইষ্রাকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন একজন যাজক ও শিক্ষক এবং ইস্রায়েলের প্রভু সদাপ্রভু প্রদত্ত অনুশাসন ও বিধিব্যাবস্থা সংক্রান্ত বিষয়ে একজন জ্ঞানসম্পন্ন ব্যক্তি।
11 Temos aqui uma cópia da carta que o rei Artaxerxes entregou ao sacerdote e escriba Esdras, conhecedor dos mandamentos e decretos do Senhor para Israel:
12 রাজাধিরাজ অর্তক্ষস্তের তরফে,
12 "Artaxerxes, rei dos reis, "Ao sacerdote Esdras, escriba da Lei do Deus dos céus: "Paz e prosperidade!
13 আমি এতদ্বারা এই ঘোষণা করছি যে আমার রাজ্যের ইস্রায়েলীদের মধ্যে কোনও যাজক, লেবীয় বা অন্য কেউ যদি আপনার সঙ্গে জেরুশালেমে যেতে বাসনা করেন তবে তারা অবশ্যই যেতে পারেন।
13 "Estou decretando que qualquer israelita em meu reino, inclusive sacerdotes e levitas, que desejar ir a Jerusalém com você, poderá fazê-lo.
14 সম্রাট ও তাঁর সপ্ত মন্ত্রণাদাতা দ্বারা, যিহূদা ও জেরুশালেমে ঈশ্বরের যে বিধিবিধান আপনার অধিকারে আছে, আপনি সে সকল অনুসন্ধানের জন্য সেখানে প্রেরিত হচ্ছেন।
14 Você está sendo enviado pelo rei e por seus sete conselheiros para fazer uma investigação em Judá e em Jerusalém com respeito à Lei do seu Deus, que está nas suas mãos.
15 সেই সঙ্গে ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের, জেরুশালেমে যার আবাসগৃহ আছে, তাঁর উদ্দেশে ও তাঁর মন্ত্রণাদাতারা স্বেচ্ছায় যে সমস্ত সোনা ও রুপা দান করছেন সেগুলি আপনার সঙ্গে সেখানে নিয়ে যান,
15 Além disso, você levará a prata e o ouro que o rei e seus conselheiros voluntariamente ofereceram ao Deus de Israel, cuja habitação está em Jerusalém,
16 এছাড়া ব্যাবিলনের সমস্ত প্রদেশ থেকে যত সোনা ও রুপা সংগ্রহ করতে পারেন ও সমস্ত যাজক ও লোকেরা জেরুশালেমে তাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে যা কিছু স্বেচ্ছাদান তারা দেবে সেগুলিও সঙ্গে নিয়ে যান।
16 juntamente com toda a prata e ouro que você receber da província da Babilônia, bem como as ofertas voluntárias do povo e dos sacerdotes para o templo do Deus deles em Jerusalém.
17 এই সমস্ত অর্থ দিয়ে অবশ্যই বলদ, পুংমেষ, মদ্দা মেষশাবক এবং শস্য ও পেয়-নৈবেদ্য কিনবেন, ও সেগুলি জেরুশালেমে আপনাদের ঈশ্বরের মন্দিরের বেদিতে উৎসর্গ করবেন।
17 Com esse dinheiro compre novilhos, carneiros e cordeiros, como também o que for necessário para as suas ofertas de cereal e de bebida, e sacrifique-os no altar do templo do seu Deus em Jerusalém.
18 অবশিষ্ট সোনা রুপা দিয়ে আপনার ঈশ্বরের মনোমতো আপনার ও আপনার স্বজাতি ইহুদিদের যা ভালো মনে হয় তাই করবেন।
18 "Você e seus irmãos poderão fazer o que acharem melhor com o restante da prata e do ouro, de acordo com a vontade do seu Deus.
19 আপনার ঈশ্বরের গৃহে আরাধনার জন্য যে সমস্ত দ্রব্যাদি আপনার কাছে গচ্ছিত রাখা আছে সেগুলি আপনি জেরুশালেমের ঈশ্বরের কাছে নিবেদন করবেন।
19 Entregue ao Deus de Jerusalém todos os utensílios que foram confiados a você para o culto no templo de seu Deus.
20 আপনার ঈশ্বরের গৃহের জন্য যা কিছু প্রয়োজন হবে তার জন্য রাজকোষ থেকে অর্থ সরবরাহ করা হবে।
20 E todas as demais despesas necessárias com relação ao templo de seu Deus serão pagas pelo tesouro real.
21 আমি, সম্রাট অর্তক্ষস্ত, ইউফ্রেটিস নদীর অববাহিকাকে সমগ্র অঞ্চলের কোষাধ্যক্ষদের নির্দেশ দিচ্ছি, স্বর্গের ঈশ্বরের বিধিবিধানের শিক্ষক ও যাজক ইষ্রা আপনাদের কাছে যা কিছু চাইবেন সব যেন যত্নসহকারে তাঁকে দেওয়া হয়।
21 "Agora eu, o rei Artaxerxes, ordeno a todos os tesoureiros do território a oeste do Eufrates que forneçam tudo o que o sacerdote Esdras, escriba da Lei do Deus dos céus, solicitar a vocês,
22 আপনারা তাঁকে একশো তালন্ত রুপা, একশো কোর গম, একশো বাৎ দ্রাক্ষারস, একশো বাৎ জলপাই-এর তৈল এবং অপরিমিত লবণ দান করবেন।
22 até três toneladas e meia de prata, cem tonéis de trigo, dez barris de vinho, dez barris de azeite de oliva, e sal à vontade.
23 স্বর্গের ঈশ্বর যা আদেশ করেছেন তা স্বর্গের ঈশ্বরের মন্দিরের জন্য যথাযথভাবে করা হোক। সম্রাট ও তাঁর ছেলেদের উপরে কেন ক্রোধ বর্ষিত হবে?
23 Tudo o que o Deus dos céus tenha prescrito, que se faça com presteza para o templo do Deus dos céus, para que a sua ira não venha contra o império do rei e dos seus descendentes.
24 সেই সঙ্গে এই কথাও আপনাদের জানাচ্ছি যে যাজক, গায়ক, লেবীয়, দ্বাররক্ষী, মন্দিরের পরিচারক অথবা ঈশ্বরের গৃহের জন্য কাজ করছে এমন কারোর উপর কোনো কর, প্রণামী এবং শুল্ক ধার্য করবেন না।
24 Saibam também que vocês não têm autoridade para exigir impostos, tributos ou taxas de nenhum sacerdote, levita, cantor, porteiro, servidor do templo e de todos quantos trabalham neste templo de Deus.
25 মহাশয় ইষ্রা, আপনি আপনার আরাধ্য ঈশ্বরের যে প্রজ্ঞা লাভ করেছেন সেইমতো ইউফ্রেটিস নদীর অববাহিকা অঞ্চলে যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান জানে তাদের পরিচর্যার জন্য প্রশাসক ও বিচারক নিয়োগ করুন। যারা সেই বিধিবিধান জানে না তাদেরও আপনি শিক্ষাদান করুন।
25 "E você, Esdras, com a sabedoria que o seu Deus lhe deu, nomeie magistrados e juízes para ministrarem justiça a todo o povo do território a oeste do Eufrates, a todos os que conhecem as leis do seu Deus. E aos que não as conhecem, você deverá ensiná-las.
26 যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান ও সম্রাটের আইন বিধান মান্য করবে না তাদের মৃত্যুদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত অথবা কারাদণ্ড দেওয়া হোক।
26 Aquele que não obedecer à lei do Deus de vocês e à lei do rei seja punido com a morte, ou com o exílio, ou com o confisco de bens ou com a prisão".
27 ধন্য আমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর, প্রভু সদাপ্রভু যিনি সম্রাটের অন্তঃকরণে জেরুশালেমে প্রভু সদাপ্রভুর মন্দিরের মর্যাদা এইভাবে পুনরুদ্ধার করার বাসনা দান করেছেন
27 Bendito seja o Senhor, o Deus de nossos antepassados, que pôs no coração do rei o propósito de honrar desta maneira o templo do Senhor em Jerusalém,
28 এবং সেই সঙ্গে যিনি সম্রাট ও তাঁর মন্ত্রণাদাতা ও সম্রাটের ক্ষমতাশালী কর্মকর্তাদের সামনে আমাকে এই মহা-অনুগ্রহ দান করেছেন। আমার আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর হাত আমার উপরে ছিল, তাই আমি সাহস করে আমার সঙ্গে যাওয়ার জন্য ইস্রায়েলীদের মধ্যে থেকে নেতাদের সংগ্রহ করেছিলাম।
28 e que, por sua bondade, levou o rei, os seus conselheiros e todos os seus altos oficiais. Como a mão do Senhor meu Deus esteve sobre mim, tomei coragem e reuni alguns líderes de Israel para me acompanharem.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Esdras 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.