Esdras 5

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 ভাববাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাববাদী সখরিয় ইস্রায়েলের সহবর্তী, তাদের আরাধ্য ঈশ্বরের নামে যিহূদা ও জেরুশালেমের ইহুদিদের কাছে প্রত্যাদেশ ঘোষণা করলেন।
1 Nessa época, os profetas Ageu e Zacarias, filho de Ido, profetizaram aos judeus de Judá e Jerusalém. Falavam em nome do Deus de Israel, que estava sobre eles.
2 তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় জেরুশালেমে ঈশ্বরের গৃহ নির্মাণ কাজে পুনরায় ব্যাপৃত হলেন। ঈশ্বরের ভাববাদীরাও তাদের সঙ্গে যোগদান করে সেই কাজে তাদের সাহায্য দান করলেন।
2 Em resposta, Zorobabel, filho de Sealtiel, e Jesua, filho de Jeozadaque, começaram outra vez a reconstruir o templo de Deus em Jerusalém. E os profetas de Deus estavam com eles e os auxiliavam.
3 সেই সময় ইউফ্রেটিস নদীর অববাহিকার দেশসমূহের প্রদেশপাল তত্তনয় এবং শথর-বোষণয় ও তাদের সহযোগীবৃন্দ ইস্রায়েলীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “কে তোমাদের মন্দির পুনর্নির্মাণ এবং পরিকাঠামো গঠনের অনুমোদন দিয়েছে?”
3 Tatenai, governador da província a oeste do rio Eufrates, Setar-Bozenai e seus companheiros foram a Jerusalém e perguntaram: “Quem lhes deu permissão para reconstruir este templo e restaurar esta estrutura?”.
4 তারা আরও জিজ্ঞাসা করলেন, “যে সমস্ত লোকেরা গৃহটি নির্মাণ করছে তাদের নাম কি?”
4 Também perguntaram os nomes de todos os homens que trabalhavam no templo.
5 কিন্তু তাদের আরাধ্য ঈশ্বরের কৃপাদৃষ্টি ইহুদিদের প্রাচীনবর্গের উপর ছিল। যতক্ষণ না পর্যন্ত সম্রাট দারিয়াবসের কাছে কোনও লিখিত পত্র যাচ্ছে এবং তাঁর কাছ থেকে উত্তর আসছে ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ করল না।
5 Mas os olhos de Deus estavam sobre os líderes judeus, e eles não foram impedidos de prosseguir com a construção até que um relatório fosse enviado a Dario e ele comunicasse sua decisão.
6 ইউফ্রেটিস নদীর অববাহিকার সমগ্র অঞ্চলের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় এবং সহযোগীবৃন্দ ও উক্ত অঞ্চলের রাজকর্মচারীগণ সম্রাট দারিয়াবসের কাছে এই পত্রটি পাঠালেন।
6 Esta é uma cópia da carta que o governador Tatenai, Setar-Bozenai e os outros oficiais da província a oeste do rio Eufrates enviaram ao rei Dario:
7 পত্রটির প্রতিবেদন ছিল এই:
7 “Ao rei Dario. Saudações.
8 মহামান্য সম্রাটের জ্ঞাতার্থে জানাই যে আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের মন্দিরে গিয়েছিলাম। আমরা দেখলাম, লোকেরা খুব বড়ো বড়ো পাথর দিয়ে সেটিকে তৈরি করছে এবং দেওয়ালে কাঠ দেওয়া হচ্ছে। কঠোর পরিশ্রমের সঙ্গে কাজটি করা হচ্ছে এবং তাদের নেতৃত্বে কাজটি খুব দ্রুত এগিয়ে চলেছে।
8 “Informamos ao rei que fomos até o local da construção do templo do grande Deus na província de Judá. O templo está sendo reconstruído com pedras especialmente preparadas, e as vigas já estão sendo colocadas nas paredes. A obra avança com muita energia e êxito.
9 আমরা তাদের প্রাচীনদের জিজ্ঞাসাবাদ করলাম, তাদের বললাম, “কে তোমাদের মন্দির পুনর্নির্মাণের এবং তাঁর পরিকাঠামো সংস্কার কাজের অনুমতি দিয়েছে?”
9 “Perguntamos aos líderes: ‘Quem lhes deu permissão para reconstruir este templo e restaurar esta estrutura?’.
10 আমরা তাদের নামও জিজ্ঞাসা করলাম, যেন আমরা মহারাজকে তাদের নামগুলি লিখে জানাতে পারি।
10 E exigimos os nomes deles, para que pudéssemos dizer ao rei quem eram os líderes.
11 তারা আমাদের এই উত্তর দিল:
11 “Esta foi a resposta: ‘Somos servos do Deus dos céus e da terra e estamos reconstruindo o templo que foi construído aqui muitos anos atrás, por um grande rei de Israel.
12 পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করার জন্য তিনি তাদের ব্যাবিলনের রাজা কল্‌দীয় নেবুখাদনেজারের হাতে সমর্পণ করেছিলেন, যিনি এই মন্দিরটি ধ্বংস করে লোকেদের ব্যাবিলনে বন্দি করে নিয়ে যান।
12 Nossos antepassados, porém, provocaram a ira do Deus dos céus, e ele os entregou a Nabucodonosor, rei da Babilônia, que destruiu este templo e deportou o povo para a Babilônia.
13 “এরপর ব্যাবিলনের রাজা কোরস তাঁর রাজত্বের প্রথম বছরে, একটি রাজাজ্ঞা দ্বারা ঈশ্বরের গৃহটি পুনর্নির্মাণের আদেশ দান করেন।
13 No entanto, Ciro, rei da Babilônia, no primeiro ano de seu reinado, publicou um decreto ordenando que o templo de Deus fosse reconstruído.
14 সেই সঙ্গে ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনা ও রুপোর দ্রব্যসামগ্রী রাজা নেবুখাদনেজার জেরুশালেমের মন্দির থেকে নিয়ে গিয়ে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন, সেগুলিও তিনি ফেরৎ পাঠিয়েছেন। সম্রাট কোরস শেশ্‌বসর নামের একজন ব্যক্তিকেও পাঠালেন যাকে তিনি প্রদেশপাল পদে নিযুক্ত করলেন।
14 O rei Ciro também devolveu os utensílios de ouro e de prata que Nabucodonosor havia tirado do templo de Deus, em Jerusalém, e colocado no templo da Babilônia. Esses utensílios foram removidos dali e entregues a um homem chamado Sesbazar, a quem o rei Ciro nomeou governador de Judá.
15 সম্রাট তাঁকে বললেন, ‘এই দ্রব্যসামগ্রীগুলি নিয়ে যাও এবং জেরুশালেমের মন্দিরে এগুলি রাখো। ঈশ্বরের গৃহটিকেও তাঁর পূর্বেকার স্থানে পুনর্নির্মাণ করো।’
15 O rei instruiu Sesbazar a colocar os utensílios de volta em seu lugar, em Jerusalém, e a reconstruir o templo de Deus em seu antigo local.
16 “সেইমতো শেশ্‌বসর এলেন জেরুশালেমে ঈশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত এর পুনর্নির্মাণের কাজ চলছে এবং এখনও তা শেষ করা যায়নি।”
16 Então Sesbazar veio e lançou os alicerces do templo de Deus em Jerusalém. O povo tem trabalhado nele desde então, embora ainda não esteja acabado’.
17 আমরা সেইজন্য মহারাজকে অনুরোধ করি যেন তিনি ব্যাবিলনে রাজকীয় নথিপত্র অনুসন্ধান করে দেখেন যে সম্রাট কোরস জেরুশালেমে ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য সত্যি কোনও রাজাজ্ঞা দান করেছিলেন কি না। তারপর মহারাজ এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিন।
17 “Portanto, se parecer bem ao rei, pedimos que se faça uma busca nos arquivos reais da Babilônia, para descobrir se o rei Ciro de fato publicou esse decreto ordenando a reconstrução do templo de Deus, em Jerusalém. E que o rei nos informe sua decisão sobre esse assunto”.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Esdras 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.