Deuteronômio 10

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs BKJ

Sair da comparação
1 সেই সময়ে সদাপ্রভু আমাকে বলেছিলেন, “তুমি দু-টুকরো পাথর কেটে আগের পাথরের ফলকের মতো করে নাও এবং পাহাড়ের উপরে আমার কাছে উঠে এসো। সেই সঙ্গে একটি কাঠের সিন্দুকও তৈরি কোরো।
1 Naquele tempo o ­SENHOR me disse: Talha duas tábuas de pedra, como as primeiras, e vem até mim no monte, e faz uma arca de madeira.
2 আগের যে ফলকগুলি তুমি ভেঙে ফেলেছ, সেগুলির উপরে যে কথা লেখা ছিল তাই এই ফলক দুটির উপর লিখে দেব। তারপর তুমি সেই দুটি নিয়ে সিন্দুকটির মধ্যে রাখবে।”
2 E escreverei nas tábuas as palavras que estavam nas primeiras tábuas que quebraste, e as porás na arca.
3 সেইজন্য আমি বাবলা কাঠ দিয়ে একটি সিন্দুক তৈরি করলাম এবং দু-টুকরো পাথর কেটে আগের ফলক দুটির মতো করে নিলাম, তারপর সেই দুটি হাতে করে পাহাড়ের উপর উঠে গিয়েছিলাম।
3 E fiz uma arca de madeira de acácia, e talhei duas tábuas de pedra como as primeiras, e subi ao monte, levando as duas tábuas na minha mão.
4 সদাপ্রভু প্রথম ফলক দুটির উপরে যে কথা লিখেছিলেন এই দুটির উপরও তাই লিখলেন, সেই দশাজ্ঞা যা তিনি তোমাদের সকলের একসঙ্গে সমবেত হওয়ার দিনে পাহাড়ের উপর আগুনের মধ্য থেকে তোমাদের কাছে ঘোষণা করেছিলেন। আর সদাপ্রভু সেগুলি আমাকে দিয়ে দিলেন।
4 E ele escreveu nas tábuas, conforme a primeira escritura, os dez mandamentos, que o ­SENHOR vos falou no monte, do meio do fogo, no dia da assembleia; e o ­SENHOR as deu a mim.
5 তারপর, সদাপ্রভু আমাকে যেমন আদেশ করেছিলেন সেইমতো আমি পাহাড়ের উপর থেকে নেমে এসে সেই ফলক দুটি আমার তৈরি করা সিন্দুকে রেখেছিলাম, আর সেগুলি এখনও সেখানেই আছে।
5 E me virei e desci do monte, e coloquei as tábuas na arca que havia feito; e ali elas estão, como o ­SENHOR me ordenou.
6 (ইস্রায়েলীরা বেরোৎ-বেনেয়াকনের কুয়ো থেকে রওনা হয়ে মোষেরোতে পৌঁছাল। সেখানেই হারোণ মারা গিয়েছিলেন এবং তাঁকে কবর দেওয়া হয়েছিল, এবং তাঁর ছেলে ইলিয়াসর তাঁর জায়গায় যাজক হয়েছিলেন।
6 E os filhos de Israel empreenderam sua jornada desde Beerote dos filhos de Jaacã até Mosera; ali morreu Arão, e ali foi sepultado; e Eleazar, seu filho, ministrou na função de sacerdote em seu lugar.
7 সেখান থেকে তারা গুধগোদায় এবং তারপর যট্‌বাথায় গিয়েছিল, যে দেশে অনেক জলপ্রবাহ ছিল।
7 Dali seguiram viagem até Gudgoda; e desde Gudgoda até Jotbatá, uma terra de ribeiros de águas.
8 সেই সময় সদাপ্রভু তাঁর নিয়ম-সিন্দুক বয়ে নেওয়ার এবং তাঁর সামনে দাঁড়াবার জন্য ও সেবাকাজের উদ্দেশ্যে আর তাঁর নামে আশীর্বাদ উচ্চারণ করবার জন্য লেবীয় বংশকে বেছে নিয়েছিলেন, যেমন তারা আজ পর্যন্ত করছে।
8 Naquela ocasião, o ­SENHOR separou a tribo de Levi, para que levasse a arca do pacto do ­SENHOR, para estarem de pé diante do ­SENHOR, para o ministrar, e para abençoar no seu nome, até este dia.
9 এই জন্য লেবীয়েরা তাদের ইস্রায়েলী ভাইদের মধ্যে সম্পত্তির কোনও ভাগ বা অধিকার পায়নি; তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা অনুসারে সদাপ্রভুই তাদের উত্তরাধিকার।)
9 Por isso, Levi não tem parte nem herança com seus irmãos; o ­SENHOR é a sua herança, conforme o ­SENHOR teu Deus prometeu a ele.
10 আগের বারের মতো, সেই বারও আমি চল্লিশ দিন ও চল্লিশ রাত পাহাড়ের উপরে ছিলাম আর সেই বারও সদাপ্রভু আমার কথা শুনেছিলেন। তোমাদের ধ্বংস করার ইচ্ছা তাঁর ছিল না।
10 E fiquei no monte conforme a primeira vez, quarenta dias e quarenta noites, e o ­SENHOR também me ouviu naquele tempo, e o ­SENHOR não quis destruir-te.
11 সদাপ্রভু আমাকে বলেছিলেন, “যাও, তুমি গিয়ে লোকদের পরিচালনা করে নিয়ে যাও, যেন তাদের পূর্বপুরুষদের কাছে আমি যে দেশ দেওয়ার শপথ করেছিলাম সেখানে গিয়ে তারা তা অধিকার করে নিতে পারে।”
11 E o ­SENHOR me disse: Levanta-te, segue a tua jornada à frente do povo, para que possam ir e possuir a terra, que eu jurei dar aos seus pais.
12 এখন হে ইস্রায়েল, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে কী চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, সব ব্যাপারে তাঁর পথে চলো, তাঁকে ভালোবাসো, তোমাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো,
12 E agora, Israel, o que o ­SENHOR teu Deus exige de ti, apenas que temas ao ­SENHOR teu Deus, que andes em todos os seus caminhos, e que o ames, e que sirvas ao ­SENHOR teu Deus com todo o teu coração e com toda a tua alma,
13 আর তোমাদের মঙ্গলের জন্য আজ আমি তোমাদের কাছে সদাপ্রভুর যেসব আদেশ ও অনুশাসন দিচ্ছি তা পালন করো।
13 que guardes os mandamentos do ­SENHOR e os seus estatutos, que te ordeno neste dia, para o teu bem?
14 আকাশ ও তার উপরের সবকিছু এবং পৃথিবী ও তার মধ্যবর্তী সবকিছুই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর।
14 Eis que os céus e os céus dos céus são do ­SENHOR teu Deus, a terra também, com tudo o que nela existe.
15 তবুও তোমাদের পূর্বপুরুষদের প্রতি তাঁর স্নেহ ছিল এবং তিনি তাদের ভালোবাসতেন, আর তিনি সমস্ত জাতির মধ্য থেকে তাদের বংশধরদের, অর্থাৎ তোমাদের মনোনীত করেছেন—যেমন তোমরা আজও আছ।
15 Somente o ­SENHOR teve deleite em teus pais, para amá-los, e ele escolheu a sua semente depois deles, vós acima de todos os povos, como é neste dia.
16 তোমাদের হৃদয়ের সুন্নত করো, আর একগুঁয়ে হয়ে থেকো না।
16 Portanto, circuncidai o prepúcio do vosso coração, e não sejais mais obstinados.
17 তোমাদের ঈশ্বর সদাপ্রভু ঈশ্বরদের ঈশ্বর এবং প্রভুদের প্রভু, তিনিই মহান ঈশ্বর, ক্ষমতাশালী ও ভয়ংকর, যিনি কারোর মুখাপেক্ষা করেন না এবং ঘুষও নেন না।
17 Porque o ­SENHOR vosso Deus é Deus dos deuses, e Senhor dos senhores, um grande Deus, poderoso e terrível, que não faz acepção de pessoas, nem aceita recompensas;
18 পিতৃহীনদের ও বিধবাদের অধিকার তিনি রক্ষা করেন, এবং তোমাদের মধ্যে বসবাস করা বিদেশিদের খেতে পরতে দিয়ে তাঁর ভালোবাসা দেখান।
18 ele faz justiça ao órfão e à viúva, e ama o estrangeiro, dando-lhe alimento e vestes.
19 আর তোমরা বিদেশিদের ভালোবাসবে, কারণ তোমরা নিজেরাও মিশরে বিদেশি হয়েছিলে।
19 Portanto, amai o estrangeiro; pois fostes estrangeiros na terra do Egito.
20 তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে এবং তাঁর সেবা করবে। তাঁকেই আঁকড়ে ধরে থাকবে এবং তাঁর নামেই শপথ করবে।
20 Temerás ao ­SENHOR teu Deus; a ele servirás, e a ele te apegarás, e jurarás pelo seu nome.
21 তিনিই সেই জন যাঁর তোমরা প্রশংসা করবে; তিনি তোমাদের ঈশ্বর, যিনি তোমাদের জন্য সেই মহান ও ভয়ংকর কাজ করেছিলেন যেগুলি তোমরা নিজের চোখে দেখেছ।
21 Ele é o teu louvor, e ele é o teu Deus, que fez por ti essas coisas grandes e terríveis, que os teus olhos viram.
22 তোমাদের যে পূর্বপুরুষেরা মিশরে গিয়েছিলেন তাদের মোট সংখ্যা ছিল সত্তর, আর এখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংখ্যা করেছেন আকাশের তারার মতো অসংখ্য।
22 Os teus pais desceram ao Egito com setenta pessoas, e agora o ­SENHOR fez com que sejas uma multidão, como as estrelas dos céus.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Deuteronômio 10, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.