Colossenses 4

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs BKJ

Sair da comparação
1 মনিবেরা, তোমরা তোমাদের দাসদের সঙ্গে ন্যায়সংগত ও শোভনীয় আচরণ করো, কারণ তোমরা জানো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন।
1 Senhores, a vossos servos fazei o que for de justiça e equidade, sabendo que também tendes um Senhor no céu.
2 তোমরা সচেতনভাবে ও ধন্যবাদের সঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকো।
2 Perseverai em oração, velando nela com ação de graças;
3 আমাদের জন্যও প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দরজা উন্মুক্ত করে দেন এবং আমরা খ্রীষ্টের গুপ্তরহস্য ঘোষণা করতে পারি, যে কারণে আমি শিকলে বন্দি আছি।
3 orando também juntamente por nós, para que Deus nos abra a porta da palavra, a fim de falarmos do mistério de Cristo, pelo qual estou também preso;
4 প্রার্থনা করো, যেন যেমন উচিত, আমি তা স্পষ্টরূপে ব্যক্ত করতে পারি।
4 que eu possa manifestar isso, como eu devo falar.
5 বাইরের লোকদের সঙ্গে আচরণে বিজ্ঞতার পরিচয় দিয়ো, সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো।
5 Andai com sabedoria para com os que estão de fora, remindo o tempo.
6 তোমাদের আলাপ-আলোচনা যেন সবসময় অনুগ্রহে ভরপুর ও লবণে আস্বাদযুক্ত হয় এবং কাকে কীভাবে উত্তর দিতে হবে, তা যেন তোমরা জানতে পারো।
6 A vossa palavra seja sempre com graça, temperada com sal, para que saibais como vos convém responder a cada homem.
7 আমার সব খবর তুখিক তোমাদের জানাবেন। তিনি একজন প্রিয় ভাই, বিশ্বস্ত পরিচারক এবং প্রভুতে আমার সহদাস।
7 Todo o meu estado, Tíquico vos fará saber; irmão amado, e fiel ministro, e conservo no Senhor;
8 তাঁর কাছ থেকে তোমরা যেন আমাদের পরিস্থিতি সম্বন্ধে জানতে পারো এবং তিনি যেন তোমাদের হৃদয়ে উৎসাহ সঞ্চার করতে পারেন, এই বিশেষ উদ্দেশ্যে তাঁকে আমি তোমাদের কাছে পাঠাচ্ছি।
8 o qual vos enviei para o mesmo propósito, para que saiba do vosso estado e console os vossos corações.
9 তাঁর সঙ্গে আছেন আমাদের বিশ্বস্ত ও প্রিয় ভাই ওনীষিম। তিনি তোমাদেরই একজন। এখানকার সব কথা তাঁরা তোমাদের জানাবেন।
9 Juntamente com Onésimo, amado e fiel irmão, que é um de vós; eles vos farão saber todas as coisas que por aqui se passam.
10 আমার কারাগারের সঙ্গী আরিষ্টার্খ এবং বার্ণবার জ্ঞাতিভাই মার্ক-ও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। (তোমরা তাঁর সম্বন্ধে নির্দেশ পেয়েছ, তিনি যদি তোমাদের কাছে যান তবে তাঁকে স্বাগত জানিয়ো।)
10 Aristarco, que está preso comigo, vos saúda, e Marcos, o sobrinho de Barnabé (acerca do qual já recebestes mandamentos; se ele for ter convosco, recebei-o);
11 যীশু নামে আখ্যাত যুষ্ট তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মীদের মধ্যে শুধু এরাই ইহুদি। তাঁরা আমার সান্ত্বনার কারণ হয়েছেন।
11 e Jesus, chamado Justo, os quais são da circuncisão; são estes unicamente os meus cooperadores no reino de Deus e para mim têm sido consolação.
12 তোমাদেরই একজন, যীশু খ্রীষ্টের সেবক ইপাফ্রা, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের জন্য সবসময় প্রার্থনায় মল্লযুদ্ধ করছেন, যেন তোমরা ঈশ্বরের সব ইচ্ছায় সুদৃঢ় থাকো, পরিণত ও সুনিশ্চিত হও।
12 Epafras, que é um de vós, servo de Cristo, vos saúda, sempre trabalhando ardentemente por vós em orações, para que vos conserveis firmes, perfeitos e completos em toda a vontade de Deus.
13 তাঁর পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি তোমাদের, লায়োদেকিয়া ও হিয়েরাপলিসের অধিবাসীদের জন্য কঠোর পরিশ্রম করছেন।
13 Porquanto, eu dou testemunho de que ele tem grande zelo por vós, e pelos que estão em Laodiceia, e pelos que estão em Hierápolis.
14 আমাদের প্রিয় বন্ধু, চিকিৎসক লূক এবং দীমা শুভেচ্ছা জানাচ্ছেন।
14 Lucas, o médico amado, e Demas, saúdam-vos.
15 লায়োদেকিয়ার ভাইবোনেদের, এবং নিম্ফা ও তাঁর বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ো।
15 Saudai aos irmãos que estão em Laodiceia, e a Ninfa, e à igreja que está em sua casa.
16 এই পত্রটি তোমাদের কাছে পাঠ করার পর যেন লায়োদেকিয়ার মণ্ডলীতেও পাঠ করা হয়। আর লায়োদেকিয়া মণ্ডলী থেকে যে পত্রটি তোমাদের কাছ পাঠানো হবে, সেটি তোমরাও পাঠ কোরো।
16 E, quando esta carta tiver sido lida entre vós, que seja lida também na igreja de Laodiceia; e também leia a carta de Laodiceia.
17 আর্খিপ্পকে বোলো, “প্রভুতে সেবা করার যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তা যেন তুমি সুসম্পন্ন করো।”
17 E dizei a Arquipo: Atenta para o ministério que recebeste no Senhor, para que o cumpras.
18 আমি পৌল, নিজের হাতে এই অভিনন্দনবাণী লিখছি। আমার বন্দি অবস্থার কথা স্মরণ কোরো। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
18 Saudação de minha mão, de Paulo. Lembrai-vos das minhas prisões. A graça seja convosco. Amém.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Colossenses 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.