Atos 4
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs AAI
1 পিতর ও যোহন যখন জনসাধারণের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় যাজকেরা, মন্দিরের রক্ষী-প্রধান ও সদ্দূকীরা তাদের কাছে এল।
1 Firis afa naatu Tafaror Bar gagamin kaifenayah hai ukwarih, Sadducee bairi hiyen hina Peter, John hairi hibat sabuw hai tur hi’owen biyah hitit.
2 তারা অত্যন্ত বিরক্ত হয়েছিল, কারণ প্রেরিতশিষ্যেরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং যীশুর মাধ্যমেই মৃতলোক থেকে পুনরুত্থানের কথা প্রচার করছিলেন।
2 Ya so’ar yen bufutih, anayabin Peter John hairi sabuw hi’obaiyih hio, “Sabuw karam boro morobone hinamisir maiye, Jesu morobone mimisir maiye na’atube.”
3 তারা পিতর ও যোহনকে গ্রেপ্তার করল, আর সন্ধ্যা হয়েছিল বলে তারা পরদিন পর্যন্ত তাঁদের কারাগার বন্দি করে রাখল।
3 Peter, John hairi hibuwih hifatumih hin dibur bar hiyariyih imaim hi’in, anayabin veya re mar fo.
4 কিন্তু যারা বাক্য শুনেছিল, তাদের মধ্যে অনেকে বিশ্বাস করল এবং পুরুষদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল প্রায় পাঁচ হাজার।
4 Baise sabuw iyab nati rou’ay gagamin wanawanan hima binan hinonowar, hitumatum naatu orot nati kou’ay wanawanan hibiyab yena 5,000 bai.
5 পরের দিন শাসকেরা, প্রাচীনবর্গ ও শাস্ত্রবিদরা জেরুশালেমে মিলিত হল।
5 Marto marauman sabuw hai bonawiyenayah, ai’in naatu Ofafar bai’obaiyenayah etei Jerusalemamaim kou’ay hibai.
6 মহাযাজক হানন সেখানে উপস্থিত ছিলেন, আর ছিলেন কায়াফা, যোহন, আলেকজান্ডার ও মহাযাজকের পরিবারের অন্যান্য ব্যক্তিরাও।
6 Annas Firis Gagamin na nati’imaim, Kaiafas hairi, John, Alexander naatu orot afa iyab Firis Gagamin ana nibur wanawananamaim hima’am auman hina.
7 তাঁরা পিতর ও যোহনকে তাঁদের কাছে তলব করে প্রশ্ন করতে শুরু করলেন, “কোন শক্তিতে বা কী নামে তোমরা এই কাজ করেছ?”
7 Peter John hairi hibuwih hina nahimaim hibat naatu hibusuruf hibabatiyih hio, “Kwa mi’itube kwasinaf orot igewasin? Naatu fair menane kwabai iti kwasinaf? O yait wabinamaim kwasinaf?”
8 তখন পিতর, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাঁদের বললেন, “শাসকেরা ও সমাজের প্রাচীনবর্গ!
8 Imaibo Peter Anun Kakafiyin iwanasum batabat iyafutih eo, “Sabuw bonawiyenayah naatu regaregah ai’in.
9 একজন পঙ্গু মানুষের প্রতি করুণা দেখানোর জন্য যদি আজ আমাদের জবাবদিহি করতে বলা হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে যে, সে কীভাবে সুস্থ হল,
9 Aki kwa’afi orot an kafikafirin biyanamaim sawar gewasin iti matar kwa’i’itin isan naatu mi’itube bigewasin isan kwabibatiyi,
10 তাহলে আপনারা ও ইস্রায়েলের সব মানুষ একথা জেনে নিন: যাঁকে আপনারা ক্রুশার্পিত করেছিলেন, কিন্তু ঈশ্বর যাঁকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন, নাসরতের সেই যীশু খ্রীষ্টের নামে এই ব্যক্তি সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে।
10 i boro iti na’atube atao, kwa naatu sabuw tutufin etei Israel wanawanan kwama’am kwataso’ob, orot boun iti namaim biyan tutufin etei igewasin ebatabat, i Jesu Keriso Nazareth mowan kwabai onaf afe’en kwa’asabun naatu morobone God bora’ah maiye mimisir i wabinamaim iti orot yawas.
11 তিনিই
11 Iti orot isan Bukamaim hikirum hio,
12 আর অন্য কারও কাছে পরিত্রাণ পাওয়া যায় না, কারণ আকাশের নিচে, মানুষের মধ্যে এমন আর কোনো নাম দেওয়া হয়নি, যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি।”
12 Yawas boro men yait ta biyanamaim tanatita’ur, anayabin tafaram tutufin wanawanan men yait ta wabin nati na’atube ema’ama boro imaim niyawasitamih.”
13 তাঁরা যখন পিতর ও যোহনের সাহসিকতা দেখলেন ও উপলব্ধি করলেন যে তাঁরা ছিলেন অশিক্ষিত, সাধারণ মানুষ, তখন তাঁরা বিস্মিত হলেন। তাঁরা বুঝতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গে ছিলেন।
13 Naatu Peter John hairi hibitafofor hi’itin ana veya hi’inanih iti orot i kirumatih, orot maiyow bar ma’anih, naatu hifofofor men kafaita, imaibo hi’inanih hiso’ob iti orot i Jesu bairi hima hireremor.
14 কিন্তু যে ব্যক্তি সুস্থ করেছিল, তাকে তাঁদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, তাঁদের বলার মতো আর কিছুই ছিল না।
14 Naatu iban maiye orot hibiyawas i bairi hibatabat hi’i’itin hai tur etei sawar.
15 সেই কারণে তাঁরা তাঁদের মহাসভা থেকে বাইরে যেতে বললেন এবং তারপর একত্রে শলাপরামর্শ করতে লাগলেন।
15 Imih hi’uwih Kaniser hai efan hihamiy ufun hitit naatu i taiyuwih hibabatiyih ef hinuwet hio.
16 তাঁরা বলাবলি করলেন, “এই লোকগুলিকে নিয়ে আমরা কী ব্যবস্থা গ্রহণ করব? জেরুশালেমে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিই জানে যে, তাঁরা এক নজিরবিহীন অলৌকিক চিহ্নকাজ সম্পন্ন করেছে, আর আমরা তা অস্বীকার করতে পারি না।
16 “Abisa boro tanasinaf iti orot isah? Sabuw etei Jerusalem wanawananamaim tama’am hiso’ob iti sawar gagamin ta hisinaf, naatu it boro men karam tanibun wa’irimih.
17 কিন্তু এই বিষয় লোকদের মধ্যে যেন আর ছড়িয়ে না পড়ে, সেজন্য আমরা অবশ্যই তাঁদের সতর্ক করে দেব, যেন তাঁরা এই নামে আর কারও কাছে আর কোনো কথা না বলে।”
17 Baise iti sawar tasasar tit sabuw wanawanah run isan, it boro tana’otanih naatu tanimatnuwih iti orot wabinamaim men sabuw hini’obaiyihimih.”
18 তাঁরা তখন আবার তাঁদের ভিতরে ডেকে পাঠালেন ও আদেশ দিলেন, যেন তাঁরা যীশুর নামে আদৌ আর কোনো কথা না বলে, বা শিক্ষা না দেয়।
18 Imaibo hi’af maiye hirun naatu hiofafarih Jesu wabinamaim men hinabinan naatu men yait ta hini’obaiy maiye’emih.
19 কিন্তু পিতর ও যোহন উত্তর দিলেন, “আপনারা নিজেরাই বিচার করুন, ঈশ্বরের কথা শোনার চেয়ে আপনাদের কথা শোনা ঈশ্বরের দৃষ্টিতে ন্যায়সংগত কি না।
19 Baise Peter, John hairi hi’awar foten hio, “Kwa taiyuw kwafufun kwa’itin, God nanamaim kwa fana anabaib i gewasin o God fanan anabaib i gewasin?
20 কারণ আমরা যা দেখেছি ও শুনেছি, তা না বলে থাকতে পারছি না।”
20 Aki taiyuwi abistan a’itin naatu anonowar iti tur boro men anihamiy.”
21 পরে আরও অনেকভাবে ভয় দেখানোর পর তাঁরা তাঁদের যেতে দিলেন। তাঁরা ঠিক করতে পারলেন না, কীভাবে তাঁদের শাস্তি দেবেন, কারণ যা ঘটেছিল, সেই কারণে সব মানুষই ঈশ্বরের প্রশংসা-স্তব করছিল।
21 Obiruwen tur afa hio ufunamaim hibotaitih hin, baikwatutunen ana ef men ta ma’am boro hititih, anayabin sabuw etei’imak abisa mamatar isan God hibobora’ara’ah.
22 আর যে মানুষটি অলৌকিকভাবে সুস্থ হয়েছিল, তার বয়স ছিল চল্লিশ বছরের বেশি।
22 Naatu orot nati yayawas ana kwamur i 40 tafanamaim.
23 মুক্তিলাভের পর, পিতর ও যোহন, তাঁদের নিজেদের লোকজনের কাছে ফিরে গেলেন এবং প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ, যা কিছু তাঁদের বলেছিলেন, সেই সংবাদ তাঁদের দিলেন।
23 Hibobotaitih ufunamaim Peter, John hairi hin hai sabuw biyah firis ukwarih naatu regaregah ai’in mi’itube hi’u’uwih etei hai tur hi’owen.
24 তাঁরা যখন একথা শুনলেন, তখন তাঁরা সম্মিলিতভাবে উচ্চকণ্ঠে প্রার্থনায় ঈশ্বরের উদ্দেশে বলতে লাগলেন, “হে সার্বভৌম প্রভু, তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী ও সমুদ্র ও সেগুলির মধ্যে যা কিছু আছে সেসব সৃষ্টি করেছ।
24 Iti hinonowar etei’imak auta’imon yoyobanamaim fanah hibora’ah God isan hio, “Regah fair matuwanin, mar, tafaram naatu riy baimatarenayan, naatu wanawanahimaim sawar etei auman ana baimatarenayan.
25 তুমি, তোমার দাস, আমাদের পিতৃপুরুষ দাউদের মাধ্যমে, পবিত্র আত্মার দ্বারা বলেছিলে,
25 Anun kakafiyinamaim a’akir orot, aki uwai David awanamaim eore eo,
26 পৃথিবীর রাজারা উদিত হয়
26 Tafaram ana aiwob baiyow isan teyayabuna,
27 সত্যিই হেরোদ ও পন্তীয় পীলাত পরজাতিদের ও ইস্রায়েলী জনগণের সঙ্গে এই নগরে মিলিত হয়ে তোমার সেই পবিত্র সেবক যীশু, যাঁকে তুমি অভিষিক্ত করেছিলে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।
27 Turobe Herod, Pontius Pilate hairi Ufun Sabuw naatu Israel sabuw bairi iti bar merar gagaminamaim hibobaita’ay o a Roubininenayan orot wabin Jesu, o a’akir wairafin kakafiyin isan hiyakitifuw.
28 তারা তাই করেছিল, যা তোমার পরাক্রম ও ইচ্ছা অনুসারে অবশ্যই ঘটবে বলে অনেক আগে থেকে স্থির করে রেখেছিল।
28 Iti sabuw i marasika o a kok abisa mataramih a fairamaim iyayakitifuw i nonowatin hisinaf emamatar.
29 এখন হে প্রভু, ওদের ভয় দেখানোর কথা বিবেচনা করো ও সম্পূর্ণ সাহসিকতার সঙ্গে তোমার বাক্য বলার জন্য তোমার এই দাসেদের ক্ষমতা দাও।
29 Naatu boun Regah, aki teo’obiruwi kunowar, aki o a’akir wairafi kwibaisi fair kwiti, saise ana batkikin a tur anabinan.
30 তোমার পবিত্র সেবক যীশুর নামের মাধ্যমে রোগনিরাময় ও অলৌকিক সব নিদর্শন এবং বিস্ময়কর কাজগুলি সম্পন্ন করতে তোমার হাত বাড়িয়ে দাও।”
30 Uma kuru’atayan o a’akir kakafiyin Jesu wabinamaim yawas kwiyafar etit naatu ina’inanen fokarih, baifofofor, kusinaf.”
31 তাঁদের প্রার্থনা শেষ হলে, তাঁরা যে স্থানে মিলিত হয়েছিলেন, সেই স্থান কেঁপে উঠল। আর তাঁরা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য বলতে লাগলেন।
31 Yoyoban hibisawar ufunamaim, efan nati hima’ama’amaim busuruf ibiguw, naatu Anun Kakafiyin iwanih hitafofor hitit hibusuruf God ana tur hibinan.
32 বিশ্বাসীরা সকলেই ছিল একচিত্ত ও একপ্রাণ। কেউই তাঁর সম্পত্তির কোনো অংশ নিজের বলে দাবি করত না। কিন্তু তাদের যা কিছু ছিল, তা সকলের সঙ্গে ভাগ করে নিত।
32 Baitumatumayah hai not naatu dogoroh etei na ta’imon matar. Men yait ta ana sawar akisin nowan rouwamih, baise hai sawar etei hifafarambonen.
33 প্রেরিতশিষ্যেরা মহাপরাক্রমের সঙ্গে প্রভু যীশুর পুনরুত্থান সম্পর্কে সাক্ষ্য দিতে লাগলেন এবং প্রচুর অনুগ্রহ তাদের সকলের উপরে ছিল।
33 Tur Abarayah fair gagamin maiyow iwanih hibat Regah Jesu ana misir maiye hiorerereb, naatu manaw kabeber Godane gagamin maiyow tafahimaim isuwai ra’iy.
34 তাদের মধ্যে কেউ অভাবগ্রস্ত ছিল না। কারণ, সময়ে সময়ে, যাদের জমি বা বাড়িঘর ছিল, তারা সেগুলি বিক্রি করে, সেই বিক্রি করা অর্থ এনে
34 Naatu nati kou’ay wanawananamaim men yait ta sawar isan biyababanamih, anayabin sabuw iyab isah me hima’am naatu bar hima’am i hiyateten hitobon kabay hibow hina,
35 প্রেরিতশিষ্যদের চরণে রাখত। পরে যার যেমন প্রয়োজন হত, তাকে সেই অনুযায়ী ভাগ করে দেওয়া হত।
35 tur abarayah nahimaim hiyaraiyen naatu i hibow sabuw hai yababan ana fofoninamaim hifafaramih.
36 আর যোষেফ নামে সাইপ্রাসের একজন লেবীয়, যাঁকে প্রেরিতশিষ্যেরা বার্ণবা (নামটির অর্থ, উৎসাহের সন্তান) নামে ডাকতেন,
36 Iti na’atube mamatar ana veya baitumatumayan orot ta wabin Joseph Levite ana bowabow orot ta, Cyprus imaim tufuw, naatu tur abarayah wabin ta Barnabas hiwab (anayabin Koufair Ana Orot).
37 তাঁর মালিকানাধীন একটি জমি তিনি বিক্রি করে সেই অর্থ নিয়ে এলেন ও প্রেরিতশিষ্যদের চরণে তা রাখলেন।
37 Ana me ya’atait hitubun naatu kabay bai na tur abarayah itih.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Atos 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.