2 Samuel 4

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 শৌলের ছেলে ঈশ্‌বোশত যখন শুনেছিলেন যে অবনের হিব্রোণে মারা গিয়েছেন, তখন তিনি সাহস হারিয়ে ফেলেছিলেন, ও সমস্ত ইস্রায়েল আশঙ্কিত হয়ে পড়েছিল।
1 Ao saber que Abner havia morrido em Hebrom, Is-Bosete, filho de Saul, perdeu a coragem, e todo Israel ficou alarmado.
2 শৌলের ছেলের কাছে দুজন লোক ছিল, যারা ছিল আক্রমণকারী দলের সর্দার। একজনের নাম ছিল বানা, অন্যজনের নাম রেখব; তারা ছিল বিন্যামীন বংশীয় বেরোতীয় রিম্মোণের ছেলে—বেরোৎ বিন্যামীনের অংশবিশেষ বলে বিবেচিত হত,
2 Ora, o filho de Saul tinha a seu serviço dois líderes de grupos de ataque. Um deles chamava-se Baaná e o outro, Recabe; ambos filhos de Rimom, de Beerote, da tribo de Benjamim; a cidade de Beerote era considerada parte de Benjamim.
3 যেহেতু বেরোতীয়েরা গিত্তয়িমে পালিয়ে গিয়ে আজও পর্যন্ত সেখানে বিদেশিরূপে বসবাস করে চলেছে।
3 O povo de Beerote fugiu para Gitaim e até hoje vive ali como estrangeiro.
4 (শৌলের ছেলে যোনাথনের এক ছেলে ছিল, যে আবার দু-পায়েই খঞ্জ ছিল। যিষ্রিয়েল থেকে শৌল ও যোনাথনের বিষয়ে খবর আসার সময় তার বয়স ছিল পাঁচ বছর। তার ধাত্রী তাকে কোলে তুলে নিয়ে পালিয়েছিল, কিন্তু সেই ধাত্রী যখন দৌড়ে পালাতে যচ্ছিল, তখন শিশুটি পড়ে গিয়ে অক্ষম হয়ে যায়। তার নাম মফীবোশৎ।)
4 ( Jônatas, filho de Saul, tinha um filho aleijado dos pés. Ele tinha cinco anos de idade quando chegou a notícia de Jezreel de que Saul e Jônatas haviam morrido. Sua ama o apanhou e fugiu, mas, na pressa, ele o deixou cair e ele ficou manco. Seu nome era Mefibosete. )
5 ইত্যবসরে বেরোতীয় রিম্মোণের দুই ছেলে রেখব ও বানা ঈশ্‌বোশতের বাড়ির উদ্দেশে রওয়ানা হল, ও ভর-দুপুরে তিনি যখন দুপুরের বিশ্রাম নিচ্ছিলেন, তখন তারা সেখানে গিয়ে উপস্থিত হল।
5 Aconteceu então que Recabe e Baaná, filhos de Rimom, de Beerote, foram à casa de Is-Bosete na hora mais quente do dia, na hora do seu descanso do meio-dia.
6 তারা কিছুটা গম নেওয়ার অছিলায় বাড়ির ভিতরদিকে চলে গেল, ও সেখানে গিয়ে তারা তাঁর পেটে ছোরা বিঁধিয়ে দিয়েছিল। পরে রেখব ও তার ভাই বানা পালিয়ে গেল।
6 Os dois entraram na casa como se fossem buscar trigo, transpassaram-lhe o estômago e depois fugiram.
7 ঈশ্‌বোশত যখন তাঁর শোবার ঘরে বিছানার উপর শুয়েছিলেন, তখনই তারা সেই বাড়িতে ঢুকেছিল। তাঁকে ছোরা মেরে খুন করার পর তারা তাঁর মুণ্ডুটি কেটে নিয়েছিল। সেটি সঙ্গে নিয়ে তারা সারারাত অরাবার পথ ধরে হেঁটে গেল।
7 Eles haviam entrado na casa enquanto Is-Bosete estava deitado, em seu quarto. Depois de o transpassarem e o matarem, cortaram-lhe a cabeça. E levando-a consigo, viajaram toda a noite pela rota da Arabá.
8 হিব্রোণে দাউদের কাছে তারা ঈশ্‌বোশতের মুণ্ডুটি নিয়ে গিয়ে রাজাকে বলল, “এই মুণ্ডুটি হল শৌলের সেই ছেলে ঈশ্‌বোশতের মুণ্ডু, যে আপনার শত্রু, ও যে আপনাকে খুন করতে চেয়েছিল। আজই শৌল ও তাঁর বংশধরের বিরুদ্ধে সদাপ্রভু আমার প্রভু মহারাজের হয়ে প্রতিশোধ নিয়েছেন।”
8 Levaram a cabeça de Is-Bosete a Davi, em Hebrom, e disseram-lhe: "Aqui está a cabeça de Is-Bosete, filho de Saul, teu inimigo, que tentou tirar-te a vida. Hoje o Senhor vingou o nosso rei e senhor, de Saul e de sua descendência".
9 বেরোতীয় রিম্মোণের দুই ছেলে রেখব ও তার ভাই বানাকে দাউদ উত্তর দিলেন, “যিনি আমাকে সব বিপদ-আপদ থেকে রক্ষা করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি,
9 Davi respondeu a Recabe e a Baaná, seu irmão, filhos de Rimom, de Beerote: "Juro pelo nome do Senhor, que me tem livrado de todas as aflições.
10 যখন কেউ একজন আমাকে বলল, ‘শৌল মরেছেন,’ ও ভেবেছিল যে সে সুখবর এনেছে, আমি কিন্তু তাকে ধরে সিক্লগে হত্যা করলাম। তার দেওয়া খবরের জন্য আমি তাকে এই পুরস্কারই দিয়েছিলাম!
10 Quando um homem me disse que Saul estava morto, pensando que me trazia boa notícia, eu o agarrei e o matei em Ziclague, como recompensa pela notícia que trouxe!
11 তোমরা, এই দুষ্ট লোকেরা যখন একজন নির্দোষ ব্যক্তিকে তাঁর নিজের ঘরে, তাঁরই বিছানায় খুন করেছ—তখন আরও কত না বেশি করে আমি তাঁর রক্তের প্রতিশোধ তোমাদের কাছ থেকে নেব ও এই পৃথিবীর বুক থেকে তোমাদের উচ্ছেদ করে ছাড়ব!”
11 Muito mais agora, que homens ímpios mataram um inocente em sua própria casa e em sua própria cama! Vou castigá-los e eliminá-los da face da terra porque vocês fizeram correr o sangue dele! "
12 অতএব দাউদ তাঁর লোকজনকে আদেশ দিলেন, ও তারা তাদের হত্যা করল। তারা তাদের হাত পা কেটে দেহগুলি হিব্রোণের ডোবার পাশে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু তারা ঈশ্‌বোশতের মুণ্ডুটি নিয়ে গিয়ে সেটি হিব্রোণে অবনেরের কবরে কবর দিয়েছিল।
12 Então Davi ordenou a seus soldados, e eles os mataram. E cortaram as mãos e os pés deles e penduraram os corpos junto ao açude de Hebrom. Mas sepultaram a cabeça de Is-Bosete no túmulo de Abner, em Hebrom.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.