2 Crônicas 8
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI
1 সদাপ্রভুর মন্দির ও শলোমনের নিজের প্রাসাদটি নির্মাণ করতে তাঁর যে কুড়ি বছর লাগল, সেই সময়কাল শেষ হয়ে যাওয়ার পর
1 Depois de vinte anos, durante os quais Salomão construiu o templo do Senhor e o seu próprio palácio,
2 হীরম তাঁকে যে নগরগুলি দিলেন, তিনি সেগুলির পুনর্নির্মাণ করলেন, এবং সেখানে ইস্রায়েলীদের এক বসতি গড়ে দিলেন।
2 ele reconstruiu as cidades que Hirão lhe tinha dado, e nelas estabeleceu israelitas.
3 শলোমন পরে হমাৎ-সোবাতে গিয়ে সেটি অধিকার করলেন।
3 Depois atacou Hamate-Zobá e a conquistou.
4 এছাড়াও তিনি মরুভূমিতে তামর নগরটি তৈরি করলেন এবং হমাতেও সবকটি ভাঁড়ার-নগর তৈরি করলেন।
4 Também reconstruiu Tadmor, no deserto, e todas as cidades-armazéns que havia construído em Hamate.
5 সুরক্ষিত নগররূপে তিনি উপরের দিকের বেথ-হোরোণ ও নিচের দিকের বেথ-হোরোণ নগর দুটির পুনর্নির্মাণ করলেন, এবং সেগুলিতে দেয়াল, কয়েকটি দরজা ও খুঁটিও গড়ে দিলেন।
5 Reconstruiu Bete-Horom Alta e Bete-Horom Baixa, cidades fortificadas com muros, portas e trancas,
6 এছাড়াও বালৎ ও সেখানকার ভাঁড়ার-নগরগুলি, এবং তাঁর রথ ও ঘোড়াগুলির জন্য সবকটি নগর—জেরুশালেমে, লেবাননে ও তাঁর শাসিত গোটা এলাকা জুড়ে সর্বত্র যা যা তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেসব তিনি তৈরি করলেন।
6 e também Baalate e todas as cidades-armazéns que possuía, e todas as cidades onde ficavam os seus carros e os seus cavalos. Construiu tudo o que desejou em Jerusalém, no Líbano e em todo o território que governou.
7 হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের মধ্যে থেকে কিছু লোক তখনও সেখানে অবশিষ্ট ছিল। (এইসব লোকেরা ইস্রায়েলী ছিল না)
7 Todos os não israelitas, descendentes dos hititas, dos amorreus, dos ferezeus, dos heveus e dos jebuseus,
8 এইসব লোকজনের যেসব বংশধর দেশে থেকে গেল—ইস্রায়েলীরা যাদের ধ্বংস করেননি—শলোমন বাধ্যতামূলকভাবে তাদের ক্রীতদাস-শ্রমিকরূপে কাজে লাগলেন, যে প্রথা আজও চলে আসছে।
8 que não tinham sido mortos pelos israelitas, Salomão recrutou para o trabalho forçado, como continuam até hoje.
9 কিন্তু শলোমন তাঁর কাজকর্ম করার জন্য ইস্রায়েলীদের কাউকে ক্রীতদাস করেননি; তারা তাঁর যোদ্ধা, সৈন্যসামন্তের সেনাপতি, এবং তাঁর রথ ও সারথিদের সেনাপতি হল।
9 Mas Salomão não obrigou nenhum israelita a trabalhos forçados; eles eram seus homens de guerra, chefes de seus capitães, comandantes dos seus carros e condutores de carros.
10 এছাড়াও তারা রাজা শলোমনের প্রধান কর্মকর্তা—এমন 250 জন কর্মকর্তা হল, যারা লোকদের তত্ত্বাবধান করত।
10 Também eram israelitas os principais funcionários do rei Salomão, duzentos e cinqüenta funcionários que supervisionavam os trabalhadores.
11 ফরৌণের মেয়ের জন্য শলোমন যে প্রাসাদটি নির্মাণ করলেন, দাউদ-নগর থেকে তিনি তাঁকে সেখানে নিয়ে এলেন, কারণ তিনি বললেন, “আমার স্ত্রী ইস্রায়েলের রাজা দাউদের প্রাসাদে থাকবে না, কারণ যে যে স্থানে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক প্রবেশ করেছে, সেই সেই স্থান পবিত্র হয়ে গিয়েছে।”
11 Salomão levou a filha do faraó da cidade de Davi para o palácio que ele havia construído para ela, pois dissera: "Minha mulher não deve morar no palácio de Davi, rei de Israel, pois os lugares onde entrou a arca do Senhor são sagrados".
12 দ্বারমণ্ডপের সামনের দিকে শলোমন সদাপ্রভুর যে বেদিটি তৈরি করলেন, সেটির উপরে তিনি সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করলেন।
12 Sobre o altar do Senhor, que havia construído diante do pórtico, Salomão passou a sacrificar holocaustos ao Senhor,
13 সাব্বাথবারের, অমাবস্যার ও তিনটি বাৎসরিক উৎসবের—খামিরবিহীন রুটির উৎসব, সাত সপ্তাহের উৎসব ও কুটিরবাস-পর্ব—জন্য মোশির আদেশমতো প্রাত্যহিক নৈবেদ্যের যে চাহিদা তুলে ধরা হল, সেই অনুসারেই তিনি তা করলেন।
13 conforme as determinações de Moisés acerca das ofertas diárias e dos sábados, das luas novas e das três festas anuais: a festa dos pães sem fermento, a festa das semanas e a festa das cabanas.
14 তাঁর বাবা দাউদের স্থির করে দেওয়া নিয়মানুসারে, কয়েকটি বিভাগে ভাগ করে যাজকের দায়িত্ব পালনের জন্য তিনি তাদের নিযুক্ত করে দিলেন, এবং প্রশংসাগানে নেতৃত্ব দেওয়ার ও প্রাত্যহিক চাহিদানুসারে যাজকদের কাজে সাহায্য করার দায়িত্ব দিয়ে তিনি লেবীয়দেরও নিযুক্ত করলেন। এছাড়াও বিভিন্ন দরজার জন্য কয়েকটি বিভাগে ভাগ করে তিনি দ্বাররক্ষীদের নিযুক্ত করলেন, কারণ ঈশ্বরের লোক দাউদ এরকমই আদেশ দিলেন।
14 De acordo com a ordem de seu pai Davi, designou os grupos dos sacerdotes para as suas tarefas, e os levitas para conduzirem o louvor e ajudarem os sacerdotes, conforme as determinações diárias. Também designou, por divisões, os porteiros das várias portas, conforme o que Davi, homem de Deus, tinha ordenado.
15 যাজকদের বা লেবীয়দের ক্ষেত্রে ও এমনকি কোষাগারগুলির ক্ষেত্রেও প্রযোজ্য রাজার আদেশ থেকে তারা একচুলও সরে যায়নি।
15 Todas as ordens dadas pelo rei aos sacerdotes e aos levitas, inclusive as ordens relativas aos tesouros, foram seguidas à risca.
16 সদাপ্রভুর মন্দিরের ভীত যেদিন গাঁথা হল, সেদিন থেকে শুরু করে মন্দিরটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত শলোমনের সব কাজ ঠিকঠাকই চলেছিল। এইভাবে সদাপ্রভুর মন্দিরটি সম্পূর্ণ হল।
16 Todo o trabalho de Salomão foi executado, desde o dia em que foram lançados os alicerces do templo do Senhor até seu término. Assim foi concluído o templo do Senhor.
17 পরে শলোমন ইদোমের সমুদ্রতীরে অবস্থিত ইৎসিয়োন-গেবরে ও এলতে গেলেন।
17 Depois Salomão foi a Eziom-Geber e a Elate, no litoral de Edom.
18 হীরমও তাঁর নিজস্ব লোকজনের দ্বারা পরিচালিত কয়েকটি জাহাজ ও সমুদ্রের ব্যাপারে ওয়াকিবহাল কিছু নাবিক তাঁর কাছে পাঠিয়ে দিলেন। এইসব লোকজন শলোমনের লোকজনের সাথে মিলে সমুদ্রপথে ওফীরে গেল ও সেখান থেকে 450 তালন্ত সোনা এনে রাজা শলোমনের কাছে পৌঁছে দিয়েছিল।
18 E Hirão enviou-lhe navios comandados por seus próprios marinheiros, homens que conheciam o mar. Eles navegavam com os marinheiros de Salomão até Ofir, e de lá trouxeram quinze toneladas e setecentos e cinqüenta quilos de ouro para o rei Salomão.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 2 Crônicas 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.